- নেত্রকোনার শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
- হকারদের পুনর্বাসন ও অবৈধ দখল উচ্ছেদে নেত্রকোনায় পৌর প্রশাসকের ব্যতিক্রমী অভিযান
- বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: নেত্রকোনার ডিসি
- নেত্রকোনায় যাত্রীবাহী বাসে পুলিশের অভিযানের ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার
- এনসিপি নেত্রী পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ভুয়া নেত্রী আটক
- প্রকাশ্য দিবালোকে অভিযান ‘টাপেন্টাডল’ উদ্ধার: দুর্গাপুরে ব্রাজিল সমর্থকসহ আটক ২
- মদনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক
- সুন্দর ভবিষ্যৎ গড়তে আগিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার হাওর অধ্যুষিত খালিয়াজুরী উপজেলায় চলতি মৌসুমে কৃষক ও জেলেরা বহুমুখী সংকটে পড়েছেন। অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বোরো ফসলের ব্যাপক ক্ষতির পর, এখন ধানের ন্যায্যমূল্য না পাওয়া, গো-খাদ্যের তীব্র সংকট এবং মাছ ধরায় বাধা- সব মিলিয়ে হাওরের মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে। ঋণ পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এখানকার নিম্ন আয়ের মানুষ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে খালিয়াজুরীতে ২০ হাজার ২৩২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে প্রায় সাত হাজার পাঁচশো হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়ে জলাবদ্ধতার কারণে কৃষকরা সময়মতো ধান কাটতে পারেননি। মাঠে পানি থাকায় কৃষিযন্ত্র…
জাকারিয়া তুষার: দেশের প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত বিভিন্ন কার্ড বিতরণে চরম দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি)। তিনি বলেন, মাত্র কয়েক কেজি চাল বা ‘জেলে কার্ড’ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। সরকারকে ‘কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নেত্রকোনার মোহনগঞ্জ রেল স্টেশন চত্ত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, হাওর অঞ্চলের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির দুর্নীতি নিয়ে তিনি সরকারের তীব্র…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ এর উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “শিক্ষার মানোন্নয়ন ছাড়া কোনোভাবেই উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব নয়। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; বরং তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও অগাধ দেশপ্রেমে উদ্বুদ্ধ…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন নেত্রকোনা জেলার গর্বিত সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা এ টি এম আব্দুল বারী ড্যানী। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৩ জুলাই ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (সংশোধন) আইন, ২০১৫’ এর ধারা ৭(১) অনুযায়ী জনাব…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিজ বাড়ির টিনের চালে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ আহমেদ (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার ধনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আকাশ আহমেদ বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে। তিনি বহুজাতিক কোম্পানি ইউনিলিভার লিমিটেডে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে আকাশ আহমেদ তাদের বাড়ির টিনের ঘরের চালে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত…
নিজস্ব প্রতিবেদক: সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ব্যানারে নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিলের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে শুক্রবার (২৪ জুলাই) মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হলেও, স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত পুরনো ভিডিও’র পুনরাবৃত্তি বলে নিশ্চিত করেছে। সর্বশেষ ২০২৩ সালে ২৫ সেপ্টেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের গঠিত কমিটির উপ-দ্প্তর সম্পাদক শাকিল হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করেন। এই ভিডিও’র ক্যাপশনে লেখা হয়- নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে নেত্রকোনা জেলা যুবলীগ নেতা সাদেক আহমেদ নিরবের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিকেডিএ), ঢাকা এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মুক্তি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে সনদ, ক্রেস্ট ও মেডেল প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সেলিম আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং মুহাম্মদ এনামুল হক তালুকদারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল এমপি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বন্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে স্থানীয়দের সচেতন করতে বৃহৎ ‘বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার কলমাকান্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাগনীপাড়া মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। কলমাকান্দা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় সার্বিক সহযোগিতা করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বাস্তবায়নে ছিল সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামছুজ্জামান আসিফ। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন। কলমাকান্দা ইউনিয়নের প্রশাসক সাইফুল ইসলামের…
নিজস্ব প্রতিবেদক: বনায়ন বৃদ্ধি, প্রশাসনিক জবাবদিহিতা এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে নেত্রকোনায় পর্যটন খাতের বিকাশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিশু পার্ক স্থাপনের জোর দাবি জানিয়েছেন জেলার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নেত্রকোনা সার্কিট হাউজে যাত্রা বিরতির সময়ে প্রাঙ্গণে নিম গাছের চারা রোপন এবং আকস্মিক ঘরোয়া মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার,…
নিজস্ব প্রতিবেদক: “বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে সুন্দর করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই, ব্যাগ, জুতো দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এরপরও অনেক স্কুলে কাঙ্ক্ষিত ফলাফল বা ছাত্রছাত্রীর উপস্থিতি পাওয়া যাচ্ছে না। চারতলা বা দোতলা সুন্দর ভবন আছে, কিন্তু ক্লাসরুমে মাত্র চার-পাঁচ জন শিক্ষার্থী- এমন চিত্রও আমরা দেখেছি, যা মেনে নেওয়া যায় না।” বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত ৯৪ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন। কলমাকান্দা উপজেলা প্রশাসনের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় আসন্ন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সভায় সভাপতির বক্তব্যে, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রথমেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত করার আন্দোলন। এর কেন্দ্রবিন্দুতে ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা, যার মাধ্যমে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে প্রতিরোধ বা গণঅভ্যুত্থানের সূচনা করা হয়েছিল। এই…
জামালপুর প্রতিনিধি: জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন। অপর নিহত যাত্রীর পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। অন্যদিকে, দুর্ঘটনায় আহত আরিফ চৌধুরী নামের এক যাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা জামালপুরের দিকে আসছিল। অটোরিকশাটি সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির বাস সেটিকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার লেংগুরায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর উদ্যোগে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় এলাকার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে লেংগুরায় আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এসব কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। এছাড়াও…
নিজস্ব প্রতিবেদক: বিয়ের তথ্য গোপন করায় বিয়ে বাতিল করেছিল পরিবার। সেই ক্ষোভে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলার পলাতক মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেফতারকৃত আসামির নাম আল আমিন (৪০) নেত্রকোনার কলমাকান্দা থানা এলাকার বাসিন্দা। বুধবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিয়ের আলোচনার সূত্র ধরে ভিকটিমের সাথে…
জামালপুর প্রতিনিধি: ‘জুলাই জাগরণ’ ও ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) জামালপুর সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এই সফর ও পদযাত্রা কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলা এনসিপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে শহরের সরদারপাড়া এলাকায় এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা শাখার নেতৃবৃন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলার সদস্য সচিব ড. মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপির পদযাত্রা শুরু হবে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে…
জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের ডাকপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে মো. আব্দুল খালেক নামের এক নিরীহ ফল ব্যবসায়ীকে বেধড়ক মারধর ও নগদ ৯৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল খালেক বাদী হয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জামালপুর সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জুলাই মঙ্গলবার সকালে শহরের ডাকপাড়া এলাকায় ফলের আড়তের মালিক মো. মোস্তাফিজুর রহমান শামীম ও তার ছোট ভাই মো. কানন এই হামলা চালান। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান শামীম জামালপুর পৌরসভার ৮নং…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের প্রাণকেন্দ্র সাউদপাড়ার মতির মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারীদের সশস্ত্র হামলায় আনিসুল হক টিপু নামে এক বিকাশ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছ থেকে নগদ প্রায় দুই লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। গত মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বিবরণ থেকে জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে সাউদপাড়া মতির মোড় থেকে পায়ে হেঁটে নিজের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন আনিসুল হক টিপু। বাসায় পৌঁছানোর কয়েক মিনিট আগে তিন-চার জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তের দল অন্ধকার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা ১২টায় দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি হলরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়। চলতি মাসের ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলমান এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবন ও নিজ হেফাজতে সংরক্ষণের অপরাধে রতন রবিদাস (৫৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে রাতেই নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রতন রবিদাস মদন উপজেলার ইমদাদপুর গ্রামের মৃত সুজন রবিদাসের ছেলে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার মদন থানাধীন ইমদাদপুর গ্রামে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ইমদাদপুর গ্রামস্থ রতন রবিদাসের বসতঘরে আকস্মিক অভিযান চালায় ডিএনসির একটি আভিযানিক দল। অভিযানকালে নিজ ঘরের ভেতর মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে রতন রবিদাসকে…
নিজস্ব প্রতিবেদক: কৃষকের জীবন, স্বাস্থ্য এবং মাটির প্রাকৃতিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে নেত্রকোনার আমতলা ইউনিয়নের গাছগড়িয়া গ্রামে ‘কৃষি প্রতিবেশ বিদ্যা’ শীর্ষক ব্যতিক্রমী গ্রাম আলোচনা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা দীর্ঘ ও প্রাণবন্ত আয়োজনে স্থানীয় কৃষকরা বিষমুক্ত চাষাবাদ এবং নিজেদের গ্রামকে আদর্শ ‘সবুজ গ্রাম’ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন। গাছগড়িয়া কৃষক কৃষাণি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি পার্শ্ববর্তী বিশ্বনাথপুর গ্রামের কৃষক-কৃষাণি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উন্মুক্ত গ্রামীণ পরিবেশে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকৌশলী মো. আমিনুল ইসলাম এবং স্থানীয় সম্পদ ব্যক্তি…

