Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা, ঔষধ, সুদবিহীন, প্রতিবন্ধিকার্ড ও শপথগ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভার) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, ওসি মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিনিধি মো. ফরহাদ হোসাইন, এনসিপি প্রতিনিধি রেজাউল করিম মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দার নাজিরপুরে সংঘটিত হয়েছিল এক গৌরবোজ্জ্বল সম্মুখযুদ্ধ। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেই লড়াইয়ে শহীদ হন সাতজন বীর মুক্তিযোদ্ধা। তাঁদের আত্মত্যাগ স্মরণে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৬ জুলাই) পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস-২০২৫। সকালে নাজিরপুর স্মৃতিসৌধে ও পরে লেংগুরায় শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজিত হয় বিশেষ দোয়া ও প্রার্থনা। পরে লেংগুরা ফুলবাড়ি দুর্যোগ আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সুখময় সরকার। সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজহারভুক্ত পলাতক আসামী পার্থ সাহা রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পার্থ সাহা রায় (৩৫) কলমাকান্দা সদরের পরিবর্তন সাহা রায়ের পুত্র। পার্থ বর্তমানে অগ্রণী ব্যাংকে কর্মরত এবং একসময় কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলের দিকে পুলিশ পার্থকে নেত্রকোনা সদর আদালতে প্রেরণ করে। এ মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুল হাসান জানান, নিয়মিত মামলার এজহারভুক্ত নামীয় পলাতক আসামী পার্থ সাহা রায়কে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের আয়োজনে বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ‘জুলাই শহীদ স্মরণে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল ম্যাচ। এক সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি ব্যাচ অংশগ্রহণ করে। গত বৃহস্পতিবার বিকেলে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় দ্বিতীয় ব্যাচ ও তৃতীয় ব্যাচ। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে তৃতীয় ব্যাচ জয়লাভ করে এবং চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ফাইনাল) নির্বাচিত হন অর্থনীতি বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী, অধিনায়ক এবং গোলরক্ষক হানিফ ফকির। খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার…

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের বর্ষার গান ‘পরানের হাঁস’। রবিবার (২০ জুলাই ২০২৫) অনলাইন প্লাটফর্ম ইউটিউবে ‘কবি এনামূল হক পলাশ Poet Enamul Haque Palash’ নামে একটি চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে। পরানের হাঁস গানে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত শিল্পী জুথী আঁখি এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। ‘পরানের হাঁস’ গানটি নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, এটি মূলত ভাটির একটি চিত্রকল্প। গীতধর্মী গানটিতে সুরকার ও শিল্পী প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আশা করি সব ধরণের শ্রোতারা গানটি শুনে নষ্টালজিয়ায় আক্রান্ত হবেন। গানটির শিল্পী জুথী আঁখি বলেন, কবি এনামূল হক পলাশ মানেই মৌলিক ঘরানার এক…

আরও পড়ুন

এনামূল হক পলাশ: ২০২৪ সালের অভ্যুত্থানের পর পরই আমরা বলেছিলাম বাংলা একাডেমি ঘেরাও করে কর্তৃত্ববাদের দোসরদের অপসারণ করতে। আমাদের সহযোদ্ধাদের অনেকেই তখন বলতেছিলেন, যেহেতু সেখানে অনেকের রুটি রুজির বিষয় আছে সেহেতু এতো কঠোর অবস্থান নেওয়া আমাদের ঠিক হবে না। তাদের সেই যুক্তিকে মেনে নিয়ে আমরা আর অগ্রসর হয়নি। পরবর্তীতে সরকার এখানে কিছু লোকজন পুনর্বাসন করেছেন। আমরা ভেবেছিলাম এরা আমাদেরই লোক। নিজের যেহেতু চাহিদা নেই কেউ না কেউ তো দায়িত্ব পালন করতে হবে। আমরা কি তখন ভুল করেছিলাম? অভ্যুত্থানের এক বছর পর এই প্রশ্নটা সামনে এসেছে। প্রতিরোধের সাংস্কৃতিক লড়াইকে এরা রীতিমতো অস্বীকার করছে। অথচ, কথা ছিলো এরা একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সাড়ে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শান্ত চন্দ্র দাস (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কিশোর শান্ত চন্দ্র দাস বারহাট্টার গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে। শুক্রবার (২৫ জুলাই) বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান জানান, গতকাল (বৃহস্পাতবার) রাত থকে আজ সকাল পর্যন্ত কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা যায়নি। বর্তমানে শান্ত চন্দ্র দাস পলাতক রয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার কিছু সময় আগে শিশুটিকে খেলার কথা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলা ১৩ বছর বয়সি এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের মামলার প্রধান আসামি হৃদয় খানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত যুবককে পাশ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার থেকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতারকৃত যুবক হৃদয় খান বারহাট্টা উপজেলার জয়পাতাক গ্রামের নয়ন খানের ছেলে। শুক্রবার (২৫ জুলাই) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান জানান, সাত দিনের রিমান্ড আবেদনসহ হৃদয় খানকে আজ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এ অপহরণ মামলায় অন্যান্য অজ্ঞাত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং সেই সাথে মামলার তদন্ত কার্যক্রম চলমান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় যারা উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার স্বপ্না রানী সরকার এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো.…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই উন্নয়নে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (PCC) এর আয়োজনে বৃক্ষরোপন ও বনায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় বিরিশিরি ওয়াইএমসিএ হলরুমে সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষের অংশগ্রহনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সভাপতি দোলন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রায়হানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় গলা কেটে ভাবী হত্যায় চাচাতো দেবরের মৃত্যুদন্ডের রায় এসেছে জেলা দায়রা জজ আদালত থেকে। একই রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। দন্ডিত হচ্ছেন, পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে মো: রাসেল মিয়া (২৮)। নিহত ভাবী হচ্ছেন, একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৩০)। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে আসামী রাসেল মিয়ার উপস্থিতিতে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন বলে জানিয়েছেন, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম। মামলার বিবরণে পিপি আবুল হাসেম জানান, লিপি আক্তারের স্বামী চাকুরি করায় বাড়িতে থাকতেন না। এই সূযোগে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কালিহালা (পূর্ব পাড়া) এলাকায় বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় মোছাম্মৎ অরবুলা আক্তার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সদরের কালিহালা হতে বিশরপাশা অভিমুখী পাকা রাস্তার পাশে কয়েকজন বসে ছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ন ১২-৬৮৯৫ নম্বরের একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা অরবুলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিতি সকলে। সেই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, কবি মাহমুদুল হাসান শাওন, সাংবাদিক ওয়ালী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: প্রবাসী স্ত্রী ও দুই সন্তানে জননীকে (৩৭) ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সোহেল রানাকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত সোহেল রানা ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন একটি গ্রামের বাসিন্দা। তিনি এ ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র‌্যাবের মিডিয়া অফিসার। এরআগে একই দিন ভোর সাড়ে ৩টার দিকে ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয় ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর আভিযানিক একটি দল। র‌্যাব জানায়, ভুক্তভোগী (৩৭) ও অভিযুক্ত সোহেল রানা (২২) একই গ্রামে বসবাস করার সুবাধে তারা দুজনে…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: ভুক্তভোগী তরুণী (২২) ও অভিযুক্ত ভ্যান চালক মো. আরিফুল মন্ডল (২৫) একই এলাকার বাসিন্দা। তরুণীর বসত ঘরের পাশের রাস্তা দিয়ে ভ্যান চালক চলাচলের সময় ভুক্তভোগীকে ভাল মন্দ জিজ্ঞাসা করতেন। একপর্যায় কৌশলে ভুক্তভোগীর মোবাইল নাম্বার সংগ্রহ করেন এবং মোবাইলের মাধ্যমে সম্পর্ক তৈরি ও বিভিন্ন প্রকার প্রলোভন দিয়ে তরুণীকে বিয়ে করতে চাই আরিফুল মন্ডল। একদিন মোবাইলে তরুণীকে তার বাড়ির পাশে আম বাগানে দেখা করতে বলে এবং আম বাগানে আসলে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভনে জোর পূর্বক ধর্ষণ করে আরিফুল মন্ডল। র‌্যাব-১৪ (সিপিসি-৩) ও র‌্যাব-১৩ (সিপিসি-১) কর্তৃক যৌথ অভিযানে এ ঘটনায় অভিযুক্ত ভ্যান চালক মো. আরিফুল মন্ডলকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ভ্যান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কালোবাজারীর উদ্দেশ্যে টিসিবি’র চাল মজুদের অপরাধে সেনাবাহিনীর হাতে আটকের পর কৌশলে পুলিশের হাত থেকে পলাতক এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি মো. শামছুল হক ওরফে চ্যাম্পিয়নকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প। এছাড়াও এ মামলার আলম (৩৭) নামে এজাহারনামীয় অন্য এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. শামছুল হক ওরফে চ্যাম্পিয়ন (৩৮) নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নে চকপাড়া ঠাকুরবাড়ি এলাকার মৃত আবু চানের ছেলে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়কের পক্ষে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাবের মিডিয়া অফিসার। এরআগে একই দিন দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা পূর্ব…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলায় সামাজিক সম্প্রীতি, দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক রহিমা আক্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম ভূঞা, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর কেনু মিয়া (৫৪) নামে এক কৃষকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের একটি হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত কেনু মিয়ার স্ত্রী ও সন্তানরা জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন। তিনি একাই বাড়িতে থেকে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। গত ১৬ জুলাই (বুধবার) বিকেলে হাওরের ফসলি জমিতে কাজ করতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল থেকে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তার সন্ধান মেলেনি। পাঁচদিন পর সোমবার দুপুরে স্থানীয় লোকজন হাওরে কাজ করতে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বানাইকোনা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। দুজন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সোমবার (২১ জুলাই) সকালের দিকে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বানাইকোনা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মাহতাব উদ্দিন (৬৫) এর নেতৃত্বে এক পক্ষের পাঁচজন- জজ মিয়া (৩৮), রতন মিয়া (২৮), মামুন মিয়া (২৬), আসাদ মিয়া (৩২) ও কালাচাঁন মিয়া (১৭) এরা একত্রে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় অপর পক্ষের উপর। অপর পক্ষের সদস্যরা হলেন- একই গ্রামের আহমদ আলীর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উদ্বাখালী নদীতে ডুবে মো. আলী আসাদ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আলী আসাদ ঘোষপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৩৫) ও আম্বিয়া খাতুন (২৮) দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুটিকে কোথাও না পেয়ে মা আম্বিয়া খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে চারপাশে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পূর্ব পাশে উদ্বাখালী নদীর ঘাটে শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে শিশুটির চাচাতো ভাই ইউসুফ আলী পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে…

আরও পড়ুন