বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাংবাদিক ফোরামের সভাপতি হৃদয় সরকারের স্থায়ী বহিষ্কার ও সাংবাদিক ফোরামকে নিষিদ্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এই আবেদন জমা দেন। আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “সাংবাদিক ফোরামের সভাপতি হৃদয় সরকার চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন গোপন তথ্য, নামের তালিকা, এবং শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই তথ্য সরবরাহ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ছিল। আন্দোলনের সংগঠকরা বলেন, “শিক্ষার্থীদের…
Author: Shah Md. Jahurul Islam
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে বহিরাগত ও মাদকসেবিদের প্রবেশ নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশেই সীমাবদ্ধ থাকে। বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধের বিষয়ে নোটিস জারি করা হলেও, কার্যকর পদক্ষেপের অভাব লক্ষ্য করা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় বহিরাগত প্রবেশে নিষিদ্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের লেকপাড়, কফি হাউজ, নিউমার্কেট সহ ক্যাম্পাসের বিভিন্ন স্হানে বহিরাগত ও মাদকসেবিদের আড্ডা বসেছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো কার্যকরী ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, শুধু নোটিশ জারি করলেই সমস্যার সমাধান হবে না। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ প্রতিনিয়ত চলমান। শিক্ষার্থীদের দাবি, এই বহিরাগতদের মধ্যে অনেকেই ক্যাম্পাসের…
বশেমুরবিপ্রবি প্রতিনিধি সরকার কর্তৃক ১৫ আগষ্টের ছুটি বাতিল করলেও অফিস করতে দেখা যায়নি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অধিকাংশ কর্মকর্তা- কর্মচারীকে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় ও দুপুর ৪ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কর্মকর্তার অফিসে তালা মারা। কয়েকটা রুম খোলা থাকলেও সেখানেও অধিকাংশ ছিলেন অনুপস্থিত। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী প্রশাসনিক ভবনের সামনে সকাল দশটায় উপস্থিত হন। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের বাস ও মাইক্রোতে করে শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সমাধি থেকে ফিরে এসে অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী আর অফিস করেননি। এই বিষয়ে বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার মোঃ…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- কোটা সংস্কার আন্দোলন নিয়ে পোস্ট করার জেরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিঘাত রৌদ্রকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাভেল শিকদারের নেতৃত্বে কয়েকজন স্থানীয় মিলে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুলাই) আনুমানিক বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মেইনগেট সংলগ্ন বালুর মাঠ মার্কেটে এই ঘটনা ঘটে। এই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে পোস্ট করা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে লেখালেখির জেরে নিঘাত রৌদ্র বালুর মাঠে দুপুরের খাবার খাওয়ার জন্য গেলে পাভেল শিকদারের নেতৃত্বে কয়েকজন মিলে তাকে ধরে নিয়ে মার্কেটের পাশে একটি ঝোপের মধ্যে দিয়ে মারধর…
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: অনির্দিষ্টকালের জন্যে বন্ধের ঘোষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি)। একই সাথে আজ (১৭ জুলাই) বিকাল ৫ টার মধ্যে ছাত্রদের ও আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এই নোটিশ প্রত্যাখ্যান করার ঘোষণা দেন । তাৎক্ষণিকভাবে হলের আবাসিক শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দেন। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টায় ভার্চুয়াল মাধ্যম জুমে বিশ্ববিদ্যালয়ের রিজেন্টবোর্ডের এক জরুরী সভা ডাকা হয়। যেখানে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুলাই) দুপুর১ টায় বিশ্ববিদ্যালয়ের লিপুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মেইন গেটে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার , সরকার ‘, ‘কোটা না মেধা, মেধা মেধা”, ‘মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশ কারোর বাপের না’, ‘দালালি না রাজ পথ, রাজ পথ রাজ পথ’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিলে উত্তাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা৷ রবিবার ১৪ই জুলাঔ রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলটি শুরু করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ৩টি হল থেকে ও আশপাশের মেসে থাকা ছেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল চত্বরে এসে জমা হয়। এ ছাড়াও রাত দেড়টাই মেয়েদের দুই হল থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের লিপুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ করেন এবং সেখানে কিছু সময় ধরে স্লোগান দেন। এ…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করার দাবিতে পুলিশের সামনেই টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আড়াই ঘন্টা ধরে টুঙ্গিপাড়া- গোপালগঞ্জ সড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ব্লকেড কর্মসূচি শুরুর আগ থেকেই বিশ্ববিদ্যালয়ের হল গেট মন্দির গেটের সামনে পুলিশ অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা পুলিশের সামনেই সড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করেন। অবরোধে শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত সার্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন সুপার গ্রেড ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষকবৃন্দ । আজ সোমবার (৮ জুলাই) দুপুর ১.০০ টা থেকে শিক্ষকদের ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মবিরতিতে বশেমুরবিপ্রবিতে কোনো ধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এমনকি থিসিস, গবেষণাসহ ল্যাবের সকল কার্যক্রম বন্ধ থাকতে দেখা যায়। একই সাথে বশেমুরবিপ্রবির অ্যাকাডেমিক ভবনের নিচ তলায় শিক্ষকরা অবস্থান করে তাদের দাবির পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে…
বশেমুরবিপ্রবি প্রতিনিধি হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) দুপুর ৪ টায় বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে হল চত্বর, শেখ হাসিনা চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন গেটের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- কোটা সংষ্কার আন্দোলনে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে, ক্লাস পরীক্ষা বর্জন সহ কর্মসূচি ঘোষণা করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টায় সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আগামীকাল শুক্রবার দুপুর ২.০০টায় বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল ও পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজের সাথে একাত্মতা প্রকাশ করে বশেমুরবিপ্রবিতেও কোটা সংস্কারের আগ পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ এর প্রজ্ঞাপন প্রত্যাহার,বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন সুপার গ্রেড ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে ক্লাস পরীক্ষা বর্জন সহ সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা। ফলে আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে অচল অবস্থার মধ্যে পড়ে সেশনজটে পড়ার আশংকা করছে সাধারণ শিক্ষার্থীরা। জানা যায় সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ এ লঅন্তর্ভুক্তি নিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়েরল শিক্ষকরা। গত দু’মাস ধরে বিবৃতি, সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করা সহ সর্বশেষ…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ থেকে অন্তর্ভুক্তি নিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের,বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন সুপার গ্রেড ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্মতা ঘোষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভার্চুয়াল এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ থেকে অন্তর্ভুক্তি নিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত দু’মাস ধরে বিবৃতি, সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচির পরও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় শিক্ষক…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার (২৩ জুন) ইউজিসি ভবনের অডিটরিয়ামে উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সচিব ড. ফেরদৌস জামান এবং বশমুরবিপ্রবি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার জনাব মো. দলিলুর রহমান। ইউজিসির মাননীয় চ্যায়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, ইউজিসির সকল সম্মানিত সদস্য এবং বশমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই কর্মসম্পাদন চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়ন প্রাতিষ্ঠানিক অগ্রগতির অভীষ্ট…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিধি ভেঙে বহিষ্কারের অভিযোগ করেছে শিক্ষার্থীরা। বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের রুম বিষয়ক দ্বন্দ্বে বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মো. কামরুজ্জামানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার কারণে গত বৃহস্পতিবার (১৩ জুন) রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা বোর্ডের ১০ জুন অনুষ্ঠিত আলোচ্যসূচি-৪ অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান (মুগ্ধ) কে ২ সেমিস্টার বহিষ্কার ও দুই হাজার টাকা জরিমানা করা হয়, আইন বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়াকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই ঘটনায় আইন বিভাগের ২০২০-২১…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- আসন্ন ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন সময়ের জন্য ১৫ দিনের ছুটি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। যা আগামীকাল ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে। বুধবার (১২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয় আগামী ১৪ ই জুন থেকে ২৯ শে জুন পর্যন্ত ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বন্ধ থাকবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলাহয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষেধ ও মসজিদ গেট বন্ধসহ বিভিন্ন ধরনের বিধি নিষেধ জারি করা হয়েছে।
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- জুনিয়রকে ইট দিয়ে আঘাতের ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ মোল্লাকে চার সেমিস্টার বহিষ্কার ও বিশ হাজার টাকা জরিমানা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন। আজ বুধবার (১২জুন) রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাসুদ মোল্লার বিষয়টি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ১০ জুন অনুষ্ঠিত আলোচ্যসূচি-১ অনুযায়ী মাসুদ মোল্লাকে ৪ সেমিস্টার বহিষ্কার ও অতিরিক্ত বিশ হাজার টাকা জরিমানার কথা উল্লেখ করা হয়। যা সঞ্জয় দাসের চিকিৎসা বাবদ ব্যয় করার কথা জানানো হয়। উল্লেখ্য , বিদ্যুৎ না থাকায় অনেকের মতো ১৪ মে কেন্দ্রীয় পাঠাগারে পাশের টিন সেট ঘরের…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গােপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অংশীজনের অংশগ্রহণে অভিযােগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ( ১১ জুন) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ড. মাে. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও কোশাধ্যক্ষ বীর মুক্তিযােদ্ধা প্রফেসর ড. মাে. মােবারক হােসেন উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থী ও সাংবাদিক প্রতিনিধিরা সেশনজট, …
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার কক্ষে তালা মেরেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার ( ৩০ মে) দুপুর চারটায় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার কক্ষে শিক্ষকদের ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে তালা মারেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। জানা যায়, শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো ২৯ তম রিজেন্ট বোর্ডে পাশ হয়। যেখানে ডিউ ডেট জটিলতা সহ অন্যান্য বিষয় গুলো পাশ হয়। কিন্তু পরে ৩৮ তম রিজেন্ট বোর্ডে সেগুলো বাতিল করা হয়। তখন ৩৯ তম রিজেন্ট বোর্ডের আগে শিক্ষক সমিতি উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার সকলকে অবগত করলেও কোন কাজ হয়নি। যার ফলশ্রুতিতে…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি(বিএমবি) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎস গায়নের বিরুদ্ধে ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগ এনে ২৪ ঘন্টার মধ্যে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার(২৯ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্বিবদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় তারা কটুক্তি কারীর দ্রুত স্থায়ী বহিষ্কারের দাবিতে স্লোগান দেন এবং ২৪ ঘন্টার মধ্যে বহিষ্কার না করা হলে ক্লাস,পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে অবস্থান নেওয়ার আল্টিমেটাম দিয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হোসেন…