- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার
Author: The Mail BD
একটানা তাপপ্রবাহের পর মৌলভীবাজার জেলাজুড়ে বৃষ্টি হওয়ায় মানুষের মাঝে স্বস্তি যেমন তেমনি বাঁধ ভাঙা খুশি ফিরে এসেছে। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে জেলাজুড়ে ভারি বৃষ্টিপাত শুরু হয়। এর আগের দিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলাজুড়ে ঝড় শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে এতে আবহাওয়া ঠাণ্ডা হতে শুরু করে। তাপমাত্রাও কমে আসে ক্রমাগত। গত কয়েকদিন ধরে জেলাজুড়ে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ওঠা-নামা করেছে বলে জানান শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান। এদিকে তাপপ্রবাহের দিনগুলোতে বাতাসে আর্দ্রতা কম থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছিল। অপরদিকে প্রচণ্ড তাপপ্রবাহে মৌলভীবাজারের ৯৩টি চা বাগানের মধ্যে কিছু চা বাগানে কিছু কিছু গাছের পাতা…
মৌলভীবাজারের পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) শাহ্ মোস্তফা রোড সংলগ্ন দৃষ্টিনন্দন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহ ময়দানে প্রায় ৩০ হাজার মুসল্লিদের উপস্থিতিতে নামাজ আদায় করেছেন। জামাতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল হক,পৌর মেয়র ফয়জুর রহমান প্রমুখ। এ ছাড়া জেলার ৭টি উপজেলায় শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুফতি সৈয়দ মুহিত উদ্দীন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা…
পবিত্র সিহাম সাধনার একমাস পেরিয়ে শুক্রবার (২১ এপ্রিল) সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল রোডস্থ ‘আহমেদ শাবিস্তা’ নামক বাসায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, আলহাজ্ব মাওলানা আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)। নামাজে মৌলভীবাজার, রাজনগর, শ্রীমঙ্গল, ঢাকা, নবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ মুসল্লীরা অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও উন্নতির জন্য দোয়া করা হয়। মৌলভীবাজারে এই স্থানে চলতি বছর সহ এখানে ১৮তম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানান।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাবাসীকে মাহে রমজানের সমাপ্তি শেষে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। বৃহস্পতিবার (২০এপ্রিল) রাতে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ একমাস ব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। পবিত্র রমজান মাসে আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি- তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে প্রত্যেকটি মানুষের মাঝে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে পবিত্র-ঈদুল ফিতরের আনন্দঘন মুহুর্ত। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের…
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা(ঈদ মোবারক) জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক চেয়ারম্যান জনাব মোঃ এ্যাডভোকেট আরিফুল ইসলাম । বিশিষ্ট সমাজসেবক চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম বলেন,ইউনিয়নবাসীসহ সকল মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।আমি বিশ্ব মুসলমানদের অব্যাহত সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। রমজানের আত্মাশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে। ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান ক্রান্তি- লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে।তাই ঈদুল…
পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এস আর ইংলিশ মেথড এর পরিচালক ও বান্দরবান সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক জনাব, সাইফুল ইসলাম রাজ। সাইফুল ইসলাম রাজ বলেন, তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের মাঝে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের মাঝে নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। তিনি সকল ভেদাভেদ ভুলে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব ও মহত্ত্ব থেকে শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত…
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শাহবন্দর যুব সংস্থা (শাযুস) এর পক্ষ থেকে পবিত্র মাহে সিয়াম সাধনার মাস উপলক্ষে সৌহার্দ বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অদ্য বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে, শাযুস সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে ও আতাউর করিম ইকতিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, বিশেষ অতিথি হয়ে থাকেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ওসি) আশরাফুল ইসলাম, শাযুস পৃষ্ঠপোষক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, সদস্য এস আর মসুদ,আলাউদ্দিন আলা, সাইদুজ্জামান জয়নাল, রুহেল আহমদ,…
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের চকদার বাড়িতে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন। এছাড়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বিশেষ অতিথি হিসেবে…
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দাতীয়াপারা গ্রামের কৃতিসন্তান রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের প্রচেষ্টায় কাতার চ্যারিটির অর্থায়নে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ১৫০০ শত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ লিটার সয়াবিন তেল,২ কেজি চিনি,৩ প্যাকেট সেমাই,১ প্যাকেট দুধ,১ কেজি লবন,২ কেজি পোলাও চাউল। এসময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা (দ:)ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুূদ,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মো: সফিকুল ইসলাম,সহকারী শিক্ষক আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, মো: ফজলুল হক,সুহেল মিয়া প্রমুখ।
গত ১৪ এপ্রিল পিঠা উৎসবে স্থানীয়দের সাথে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ সংস্কার) এর কর্মীদের সাথে হামলার শিকার হওয়ায় সংগঠনটির পক্ষে মামলা দায়ের করা হয়েছে ৪৯ জনের বিরুদ্ধে। এই ব্যাপারে বান্দরবান সদর থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মামলা দায়ের করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। মামলার আসামী হলেন যারা : চিংশৈ মারমা, উথাইচিং মারমা, থুইমে মারমা, উ ওয়াই মং মার্মা,আকাংশে মারমা, লাখি তংচঙ্গ্যা, উখিং সাই মারমা, পু পাই মারমা, রকি মারমা, সাই মং মারমা, সুজন মারমা, মা খ্যায়াং প্রু মার্মাসহ অজ্ঞাত আরো ৩০জন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল রাতে জেলা শহরের ৫নং ওয়ার্ডের উজানী পাড়া এলাকায় পিঠা উৎসবে অংশ গ্রহন…
নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে শিয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছে। পুরো এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে রামডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রামডাঙ্গা গ্রামের স্থানীয় কৃষকরা বুড়িতিস্তা নদীর ধারে মরিচ ক্ষেতে মরিচ তুলতে গেলে পার্শ্ববর্তি ভুট্টা ক্ষেত হইতে শিয়ালের একটি দল কৃষকদের উপর অর্তকিত আক্রমন করে। এসময় ১৪/১৫ জন কৃষক শিয়ালের কামড়ে আহত হন। পরবর্তিতে কৃষকরা লাঠি সোটা নিয়ে শিয়ালের দলের উপর তাড়া করলে শিয়ালের দলটি ভুট্টা ক্ষেতে পালিয়ে যায় । এসময় গ্রামবাসী একটি শিয়ালকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। আহতেদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এসময় ডিমলা থানার…
যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১ শত ২২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সজিব(২৪),মোঃ জাহাঙ্গীর আলম (২৩) ও মোঃ জাকির হাসান তুষার (৩২)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সজিব যশোর জেলার চৌগাছা থানার পোষ্ট অফিস পাড়ার সাইফুল ইসলামের, জাহাঙ্গীর ঝিকরগাছা থানার জামালপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ও জাকির চৌগাছা থানার কাবিলপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল নয়টায় যশোর কোতোয়ালি মডেল থানার রাজারহাট এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করে। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই মোঃ আমিরুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর…
মৌলভীবাজার জেলা অটো টেম্পু,মিশুক,সিএনজি, শ্রমিক ইউনিয়ন রেজিঃনং ২৩৫৯ এর অন্তর্ভূক্ত কমলগঞ্জ থানা শাখার আওতাধীন ভানুগাছ চৌমুহনী সিএনজি(অটোরিকশা)চালক গ্রুপ কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২০ এপ্রিল) দুপুরে ভানুগাছ চৌমুহনী সিএনজি(অটোরিকশা)চালক গ্রুপ কমিটির কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চালকদের মাঝে নগদ অর্থ তুলে দেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। ভানুগাছ চৌমুহনী সিএনজি(অটোরিকশা)চালক গ্রুপ কমিটির সভাপতি বেলাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.সেলিম আহমেদ এর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ কমিটির সহ-সভাপতি মো.আব্দুর রশিদ,সাবেক সম্পাদক মো. শওকত আলী,যুগ্ম-সম্পাদক আছিম আলী,সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া,অর্থ সম্পাদক মো. হারুন মিয়া প্রমূখ। এসময় তিনশত…
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ (২০ এপ্রিল) বৃহস্পতিবার উপজেলার কালাপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে ঈদ পূর্ববর্তী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। সভাশেষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে কালাপুর ইউনিয়নের মাজদিহি পাহাড়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতলিব এর সভাপতিত্বে আজকে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল…
নীলফামারীতে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। গ্রেফতার অভিযানে চারটি চোরাই অটোভ্যান উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন হানিফা ওরফে হানিফা ডাকাত, পলাশ ওরফে পরেশ ঋষী ও জগদীশ ওরফে হোলু। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে অভিযানের কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
আমার বয়স তখন চৌদ্দ। মা আমাকে একটি কথা বলার পর যা আমার জীবনে যেন একটি বড় পরিবর্তন দেখা দেয়। সেদিন ছিল শুক্রবার স্কুল ছুটির দিন। আমরা সেদিন সব বন্ধুরা সিন্ধান্ত নিলাম দূরে কোথাও ঘুরে আসব। কিন্তু মা আমাকে না যাওয়ার জন্য বারণ করেন। কারণ মা গাড়ি করে কোথাও গেলে অনেক ভয়ে থাকত। তাছাড়া আমি ছিলাম পরিবারে সবার ছোট তাই মা আমাকে একা দূরে কোথাও যেতে দিতে চাইত না। সেদিন আমি মার সাথে অভিমান করে বললাম আমি দূরে কোথাও একেবারে চলে যাব। সে কথা শুনে মা আমার সাথে অভিমান না করে বললেন যেখানে যাও না কেন খোকা তোমার জন্য সবসময়…
চৈত্রের শেষ থেকে বৈশাখেও চলমান তাপপ্রবাহের পারদ জনজীবনে যে ভোগান্তি নিয়ে এসেছে, তার তাপের পারদ ছুঁয়েছে ফল-ফসলি জমি থেকে শুরু করে চা বাগান গুলোতে ও। কয়েক দিন ধরে চলমান তাপের থার্মোমিটারে পারদ উঠতে থাকায় চা গাছের ‘কুঁড়ি বাড়ছে না’, কোথাও আবার পুরো গাছটিই পুড়ে গেছে। তাতে অন্য সময়ের তুলনায় চা পাতা উত্তোলনেও ‘অর্ধেকে’ নেমে আসার কথা বলছেন চা শ্রমিকরা। বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া, ভাড়াউড়া চা বাগানসহ কয়েকটি বাগান ঘুরে দেখা গেছে, বাগানের বিভিন্ন সেকশনে মাঝে মাঝে একটি-দুটি করে গাছ পুড়ে মরে গেছে। চা গাছে নতুন আসা কুঁড়িগুলো গত এক সপ্তাহ ধরে থমকে আছে, কোথাও ঈষৎ হলুদ বর্ণ ধারন, আবার…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম আর নেই। অদ্য বৃহস্পতিবার(১৯ এপ্রিল) রাত পৌনে ১২টায় তিনি মারা যান। ১৯৬৮ সালে তার নেতৃত্বে শ্রীমঙ্গলের থানা ছাত্রলীগের কমিটি গঠিত হয়। ১৯৭০ সালে ৬ এপ্রিল পাকিস্তান সরকার সামরিক আইনে জয় বাংলা তথা পাকিস্তান ভাঙ্গার অভিযোগে তাকেসহ অপর তিনজনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করে। কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্দোলনের মুখে পাক সরকার পরদিন তাদের মুক্তি দিতে বাধ্য হয় ততকালীন পাক সরকার। জয় বাংলা মামলার তথা পাকিস্তান ভাঙ্গার চার আসামী মধ্যে তিনজনই শেষ হয়ে গেলেন। তাদের মধ্যে বাকি ৩ জন হলেন সাবেক সদর ইউপি চেয়ারম্যান…
গত ১৯ মার্চ(বুধবার) ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড গড়েছে পিডিবি, যা আগের দিনের চেয়ে ২২ মেগাওয়াট বেশি। এতে দেশের ৫৩ বছরের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে গেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে, রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হলেও দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং দেখা যাচ্ছে। এতে এই তীব্র গরমে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এই বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসাথে হওয়াতে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌছাবে এ বিষয়ে আমরা আগেই ধারনা করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের পূর্ব…
যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবলু রহমান (৪৬) ও মকসেদুর রহমান রাসেল (৪৫)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাবুল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লেবুতলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ও রাসেল যশোর জেলার কোতোয়ালি মডেল থানার কারবালা এলাকার মৃত আঃ রহমানের ছেলে। আজ বুধবার (১৯ এপ্রিল) বিকাল আনুমানিক সোয়া দুটোয় যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণ অনুযায়ী ডিবি যশোরের এসআই রাজেশ কুমার দাস, এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতয়ালী মডেল থানার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা…

