Author: The Mail BD

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কে বেগবান করা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষকলীগ ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোখলেস বকশি ও সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটির আংশিক অনুমোদন প্রদান করেন। কমিটিতে সৈয়দ রাসেল কে সভাপতি, মোঃ ইউনুছ কে সাধারণ সম্পাদক ও মোঃ মোশাররফ হোসেন কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয় এবং আগামী ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির নিকট জমাদানের নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন…

Read More

যে গর্ভধারিনী ”মা” সন্তানদের বড় করে তুলেছেন, সেই মাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছেন আপল দুই ছেলে। বর্তমানে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষাবৃত্তি করে খোলা আকাশের নিচে বসবাস করছেন বৃদ্ধা সেই মা। এই হৃদয়বিদারক ঘটনাটি নীলফামারী ডিমলা উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে। জানা যায়, ওই গ্রামের মৃত পামোর উদ্দিনের স্ত্রী মেহেরবানু (৭৫) তার দুই  ছেলে এবং দুই মেয়ে। দুই মেয়ে স্বামীর সংসার নিয়ে ব্যস্ত। দুই ছেলের মধ্যে বড় মহসিন (৫০) ও ছোট ছেলে মজিবর (৪০) কৃষক ও ভ্যানচালক। পৈত্রিক বসতভিটায় তারা দুই ভাই বসবাস করেন এবং ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি আবাদী জমিতে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন উভয়।…

Read More

‘বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’- প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩। এ উপলক্ষে আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেযর ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় সহ জেলা জজশীপ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এবং আইনজীবীগণ। আইনজীবীদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বারের সভাপতি অ্যাডভোকেট রমাকান্ত দাশগুপ্ত,…

Read More

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। আজ (২৮এপ্রিল) শুক্রবার সকাল ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি এই র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান মিছবাহ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও এডভোকেট মোঃ ইকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। বিশেষ অতিথির বক্তব্যদদেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র…

Read More

আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা আছে। তাই মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কাউয়াদিঘী হাওর অঞ্চলে বোরো ধান দ্রুত কাটার জন‍্য মাইকিং করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে মাইকিং করা হয়। পাচঁগাঁও ইউনিয়নের মজর মিয়া বলেন, আমরা দুপুরে মাইকিং শোনার পর থেকে ধান কাটায় তৎপর হয়েছি। তবে শ্রমিক সংকট আছে। হাওর কাউয়াদিঘীতে পর্যাপ্ত পরিমাণ হারভেস্টার মেশিন নেই। সোনামপুর গ্রামের আব্দুর রউফ বলেন, এখনো অর্ধেক ধান কাটার বাকি আছে। আমাদের এলাকায় হারভেস্টার মেশিন নেই। শ্রমিকের মজুরি বেশি থাকায় ধীরগতিতে ধান কাটা চলছে। মাইকিং শুনে দ্রুত কাটার চেষ্টা করছি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, হাওর কাউয়াদিঘির নিম্নাঞ্চলের ধান…

Read More

নীলফামারীর কিশোরগঞ্জে মবু মিয়া (৫২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে কিশোরগঞ্জ উপজেলা শহরের পুঁটিমারি ভেড়ভেড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মবু মিয়া পুঁটিমারি ভেড়ভেড়ি পশ্চিমপাড়া উত্তর কালিকাপুর এলাকার মৃত মোজ্জামেল হকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৩৮টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়। তিনি বলেন, মবু ডাকাত কুখ্যাত মাদক চোরাকারবারি ও উত্তরবঙ্গের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা। তিনি দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে মবু ডাকাত অপরাধমূলক কার্যক্রম চালাতেন। এর…

Read More

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দু’টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভীন বেগম (৪০)-কে বুধবার রাতে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পারভীন বেগম উত্তর শাহবাজপুর ইউপির কুমারশাইল গ্রামের নূর ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার(২৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার রাতে বড়লেখা থানার এসআই এএইচএম মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই রুমি আক্তার ও এএসআই হরিধন দেবনাথসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির শাহবাজপুর এলাকা থেকে দু’টি মামলার সাজাপ্রাপ্ত আসামি পারভীন বেগমকে গ্রেপ্তার করা হয়। পারভীন বেগমের বিরুদ্ধে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আদালত…

Read More

নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোঃ রহমতুল্লাহ (৩৯) নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে সোমেশ্বরী নদীর ২ নম্বর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় প্রদান করেন। ওই ব্যক্তি দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত তায়েজ উদ্দীনের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম কালের কন্ঠকে বলেন,নদী থেকে অবৈধভাবে অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ রহমতুল্লাহ নামের একজনকে ২…

Read More

যশোর জেলার শার্শা উপজেলায় মাঠ থেকে ধান বাড়িতে আনার সময় আজিজুল ইসলাম (৩৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন। নিহত আজিজুল উক্ত উপজেলার পাড়ের করা গ্রামের মৃত কামাল সরদার কিছুর ছেলে। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে পাড়ের কারা গ্রামের ঠ্যাংগামারী বিলের মাঠ থেকে ধান তোলার সময় এ কৃষকের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায় বৃষ্টির পানিতে যেন খেতের ধান নষ্ট না হয় সেজন্য কৃষক আজিজুল ইসলাম তার ভাইসহ আরও ৩/৪ জন ঠ্যাংগামারী বিলে নিজেদের জমির ধান গোছানোর সময় হঠাৎ বজ্রপাতে আজিজুল আহত হলে তার ভাই চিৎকার করে।চিৎকার শুনে স্থানীয়রা…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দশজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ বৃহস্পতিবার দুপুরে (২৭ এপ্রিল) নাসিরনগর কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপি ও আহতদের সাথে কথা বলে জানা গেছে, নিজেদের আধিপত্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত কিছুদিনে কেন্দ্রীয় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা একরামুজ্জামান সুখনের সমর্থক ও উপজেলা বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থকেরা বিভিন্ন সময়ে একাধিকবার হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়েছে। সর্বশেষ আজ…

Read More

মৌলভীবাজারের রাজনগর থেকে অপহৃত স্কুলছাত্রীকে ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর থেকে উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে স্কুলছাত্রী উদ্ধার ও অপহরণের সাথে যুক্ত প্রধান আসামিসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) রাত পৌনে ৪টায় রাজনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর উপজেলার গুচ্ছগ্রামস্থ সরকারি আশ্রয়ন কেন্দ্র থেকে অপহৃত ৯ম শ্রেনীর স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এসময় মনির মিয়া (১৫) নামের অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মনির মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাংঘর গ্রামের আ: রহিম এর ছেলে। এর আগে অপহরণের অভিযোগ পেয়ে বুধবার রাত দেড়টাার সময় ইমু নাম্বারের সুত্র ধরে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের নাতিরাবাদ উপজেলার…

Read More

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পালে যুক্ত হয়েছে নতুন জেব্রা শাবক। ২৭ এপ্রিল(বৃহস্পতিবার) বেলা ১১টায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জেব্রা শাবক জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাকৃতিক নিরাপত্তার স্বার্থে শাবকটি পুরুষ না মাদি তা নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বলেন- গত কয়েক সপ্তাহ যাবত মা জেব্রাটি জঙ্গলের ভেতরে অপেক্ষাকৃত ঠান্ডা কোনো স্থানে অবস্থান করছিল। ধারণা করা হচ্ছে চলতি মাসের মাঝামাঝি সময়ে শাবকটির জন্ম হয়েছে। এ সময় পালের অন্য সদ্যসরা ও শাবকটিকে আগলে রাখে এবং নিরাপত্তা দেয়। এরই ফাঁকে কর্তৃপক্ষের নজরে আসে জেব্রা শাবকটি।…

Read More

নীলফামারী সদর উপজেলায় নূর আলম নামে এক প্রান্তিক কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ। এতে হাসি ফুটেছে অর্থের অভাবে শ্রমিক সংকটে থাকা কৃষক নূর আলমের মুখে। বুধবার (২৬ এপ্রিল) দিনব্যাপী সদর উপজেলার গোরগ্রাম বিন্নাদিঘী এলাকায় ওই কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশ ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দিকনির্দেশনায় নীলফামারী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নসিবের নেতৃত্বে এ কর্মসূচি শুরু করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গোড়গ্রাম বিন্নাদিঘীর পূর্বপাশে প্রান্তিক চাষি নূর আলমের ধান কেটে দেন তারা। ছাত্রলীগ নেতাকর্মীদের এমন কাজে খুশি স্থানীয় লোকজন। কৃষক নূর আলম বলেন, ‘এক বিঘা জমির ধান…

Read More

দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ নিলাম কেন্দ্রে এবার চা মৌসুমে মোট ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের ৮ ডিসেম্বর সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা’র দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র উদ্বোধনের পর ২০১৮ সালের ১৪ মে এ নিলাম কেন্দ্রে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এরপর এখানে নিয়মিত চায়ের নিলাম হয়ে আসছে। বুধবার চা মৌসুমের প্রথম নিলাম শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী কার্যালয় জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্পন্ন হয়। মৌসুমের প্রথম চা নিলামে প্রতি কেজি গড়ে ২৫০ টাকা দরে প্রায় ৩০ হাজার কেজি চা বিক্রি হয়েছে বলে জানা গেছে। এবারের নিলামে শ্রীমঙ্গলের ৫টি ব্রোকার্স…

Read More

ধর্মপাশা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুনামগঞ্জের মধ্যনগরে এক নারীসহ ৪জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। আহত ৪ জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন, দীনবন্ধু (৬৫), অষ্ঠমী রানী (৩৫), সঞ্জয় সরকার (২২) ও দীপজয় সরকার (২০)। আজ বুধবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই গ্রামের বিজয় বিশ্বাস ও দীনবন্ধু সরকারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল, বিরোধ সমাধানে স্থানীয় দেনদরবারে মিমাংসা না হওয়ায় উভয় পক্ষের মামলা চলে আদালতে। পরে আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মধ্যনগর…

Read More

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদের বিরুদ্ধে এল জি এস পি – ৩ প্রকল্পের ২৮ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা ইউএনও বরাবর এ লিখিত অভিযোগ করেন। এছাড়াও মাননীয় সংসদ সদস্য, সিলেট বিভাগীয় কমিশনার,সুনামগঞ্জ জেলা প্রশাসক,সুনামগঞ্জ ডি জি এল জি অফিস ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাব বরাবর অনুলিপি প্রদান করা হয়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,অভিযোগকারী সানোয়ার হোসেন দাবি করেন অভিযোক্ত চেয়ারম্যান রাসেল আহমেদ দায়িত্ব গ্রহন করার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জনকে হয়রানি করছেন।বিগত পরিষদের অর্থাৎ ২০২০ – ২০২১ অর্থ বছরের…

Read More

মৌলভীবাজার জেলা মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের অভিযানে ৪১বোতল ফেন্সিডিল (কোডিন মিশ্রিত) ও ২(দুই) বোতল ভারতীয় মদ সহ ১জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জালাল মিয়া নামে এ কুখ্যাত মাদক কারবারি দীর্ঘ দিন থেকে এ অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। মৌলভীবাজার জেলা মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র কার্যালয় এর উপ-প‌রিচালক মোহাম্মদ হাবীব তৌ‌হিদ ইমাম এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে এবং বিভাগীয় রেইডিং টি‌মের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালারায়ের চর এলাকায় বুধবার (২৬এপ্রিল) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এই কুখ্যাত মাদক কারবারি জালাল মিয়া’কে ৪১বোতল ফেন্সিডিল (কোডিন মিশ্রিত) ও ২ (দুই) বোতল ভারতীয়…

Read More

আজ ২৬ এপ্রিল ( বুধবার) বান্দরবানের লামায় রাবার বাগান ইন্ডাস্ট্রিজ এর সাথে স্থানীয় ত্রিপুরা ও ম্রো সম্প্রদায়ের জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা ও সংশ্লিষ্ট স্হান পরিশর্দনের উদ্দেশ্যে একাদশ জাতীয় সংসদীয় কমিটির পরিদর্শন করেন সকাল ১১ টায়। পরির্দশনের সময় দলে নেতৃত্ব দিচ্ছেন একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ০২নং সাব কমিটি’র আহবায়ক জনাব এবিএম ফজলে করিম চৌধুরী (চট্রগ্রাম-০৬ আসনের সংসদ সদস্য)। এতে আরো রয়েছেন পার্বত্য রাঙামাটি আসনের এমপি দীপংকর তালুকদার, ২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের (৩০৯ মহিলা আসন-৯) এমপি বাসন্তি চাকমা। এ সময় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লি:…

Read More

এশিয়া মহাদেশের বৃহত্তর হাকালুকি হাওরের কৃষকেরা বাদাম, সূর্যমুখী, সরিষা, মিষ্টি কুমড়া, ভুট্টাসহ নানা সময়ে নানান রকম সব্জি চাষে আগামীর স্বপ্ন বাস্তবায়নে একধাপ এগিয়ে। মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া, বড়লেখা ও সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ এবং গোলাপগঞ্জ এ পাঁচটি উপজেলা জুড়ে বৃহত্তম হাকালুকি হাওর সীমারেখা। হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এবার রবিশস্য আবাদে স্বপ্ন পূরণে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। বর্ষাকালে ঢেউ আর বানের পানির সাথে যুদ্ধ করে টিকে থাকা হাকালুকি হাওর পাড়ের মানুষেরা শুষ্ক মৌসুমে সব্জি আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে বাদাম, সূর্যমুখী, সরিষা, ভুট্টা, মিষ্টি কুমড়া, তরমুজ, ফরাস, টমেটো, করলা, কাঁচামরিচসহ নানান জাতের সব্জির ফলনে একধাপ এগিয়ে। বাজারে মূল্য ভাল…

Read More

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই দূর্জয় সরকার সঙ্গীয় অফিসার দলের সহায়তায় (২৫ এপ্রিল) উপজেলার ৯নং সাতগাঁও ইউপিস্থ আমরাইল ছড়া চা বাগানে অভিযান চালিয়ে রাম রবিদাসের বসত বাড়ি থেকে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ রাম রবিদাস (৪২) কে আটক করা হয়। আমরাইল ছড়া চা বাগানের কালিপাড়া এলাকার বাসিন্দা মৃত শ্রী পূজন রবিদাস প্রকাশ ভটকা এর ছেলে রাম রবিদাসকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জানতে এস আই দূর্জয় সরকারের সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করে জানান, রাম রবিদাসকে ৪০ লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে। তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা…

Read More