- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার
- রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কলমাকান্দায় স্কুলছাত্রের মৃত্যু: শোকস্তব্ধ বৈদ্যগাঁও
- ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
Author: The Mail BD
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে জাহিদুল মিয়া নামে ১৪ বছরের কিশোরের লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। ২৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে সুলতানপুর ইউনিয়নের নাসির মেম্বারের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগতশার গ্রামের মদিনা পাড়ার এলাইস মিয়ার ছেলে জাহিদুল মিয়া। অভাবের সংসারে কিছুটা আর্থিক যোগান দিতে চট্টগ্রামে দিনমজুরের কাজ করতো সে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল জাহিদুল। স্বজনদের দাবী, ২৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় কে বা কারা বাড়িতে এসে জাহিদুলকে ডেকে নিয়ে যায়। জাহিদুল তার মাকে কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা বলে বের হয়। অনেক রাত পর্যন্ত ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পরে, অনেক…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিকল্পিত ভাবে ঢাকার নিউমার্কেট ও বঙ্গবাজার সহ বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে। আগুন লাগিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করতে চায় এমন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। এরা দেশ ও জাতির শত্রু। আগুন সন্ত্রাস করে ষড়যন্ত্রকারীরা এদেশকে ধ্বংস করে দিতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা ষড়যন্ত্র করে আগুন লাগাচ্ছে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি আরো বলেন, দেশের সকল মানুষের পাশাপাশি বড়লেখা ও জুড়ীর সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আছে এবং থাকবে। মন্ত্রী বক্তব্যে আরো বলেন,…
ফেনীর পরশুরামে একই দিনে দুই ইউপি মেম্বারকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ এপ্রিল) বক্সমাহমুদ ও চিথলিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। জানা যায়, পরশুরামের চিথলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে সদস্য আবদুর রহিমের উপর সোমবার রাত ১০ টার দিকে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্বার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। ইউপি সদস্য আবদুর রহিম অভিযোগ করেন তিনি হেটে বাড়ি যাওয়ার সময় স্থানীয় চোরাকারবারী মনছুর, সাদ্দাম, নবী,বতিসহ কয়েকজন তাঁর উপর অতর্কিত হামলা করে । তিনি এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অপরদিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কাশেমকে মার-ধর করে । স্থানীয়রা তাকে উদ্বার করে পরশুরাম…
মাদ্রাসা পড়ুয়া মেয়ে পিতার দ্বারা ধর্ষিত। তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সপ্তম শ্রেণিতে মাদ্রাসায় পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আফতাব আলী ওরফে চিনু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। অদ্য মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের গিয়াসনগর গ্রামের কাছিম আলীর ছেলে। আজ মঙ্গলবার দুপুরে থানায় এক প্রেসব্রিফং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি জানান, ধর্ষণের শিকার ওই মেয়ে একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। দেড়মাস আগে তার মা কাজের উদ্দেশ্যে প্রবাসে যান। তিনি প্রবাসে যাওয়ার পর থেকে চিনু মিয়া তার দুই মেয়ে…
মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহকর্মী আত্মহত্যা প্ররোচনা মামলায় উপজেলার হাজীপুর ইউনিয়নের প্যানেল-চেয়ারম্যান ও ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুল সহ তাঁর পরিবারের ৭জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। অদ্য সোমবার (২৪এপ্রিল) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এ মামলার শুনানী শেষে নূর আহমদ চৌধুরী বুলবুল সহ ৭আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। জানা গেছে, ২০২১ সালের ২৪ আগস্ট মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বাসিন্দা ও বর্তমান প্যানেল-চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়ি থেকে একই এলাকার বাসিন্দা মৃত জামাল মিয়ার মেয়ে ও স্থানীয় কানিহাটি উচ্চ বিদ্যালয়ের দশম…
সাতক্ষীরা সদরের ফিংড়ী গ্রামে ‘ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটি ফিংড়ী’ এর আয়োজনে কুরআন প্রতিযোগিতা ও ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং ইসলামিক জ্ঞান বৃদ্ধি করতে এই ঈদ উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ এপ্রিল) ফিংড়ী খান বাড়ী জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে ঐ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা যায়, ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটি ফিংড়ী প্রথম বারের মতো দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বই পড়ে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়। এই প্রতিযোগিতায় প্রথম ১০ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। সংগঠনটি শিশুদের নিয়ে মাসব্যাপী জামাতে নামাজ পড়া প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা অংশগ্রহণকারী ১০জনকে বিশেষ…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঈদের আনন্দ উপভোগ করতে নানা বাড়িতে আসা তপু আহমদ (২৩) লাশ হয়ে ফিরলো বাড়িতে। জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামের আব্দুন নূরের ছেলে তপু আহমদ শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। মোবাইলে ফ্যাক্সিলোড করার জন্য ময়দার মিলের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বিরতিহীন গাড়ী তাকে চাপা দেয়। দূর্ঘটনায় তপুর মাথার ডানদিকে আঘাত ও উরুর হার ভেঙে গুরুতর রক্তাক্ত জখম হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে দেখাশোনার জন্য রাখা অবস্থায় তার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত অভিযোগের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মো. আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, পলাতক আব্দুল মতিনকে গতকাল রাতে সিলেটের গোলাপগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়ে রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। আব্দুল মতিনের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়। র্যাব আরও জানায়, আব্দুল মতিন এবং একই মামলার আসামি আব্দুল আজিজ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের বারপুঞ্জিতে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তারা পালিয়ে বড়লেখায় এসে রাজাকার বাহিনীতে…
চুরি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হমকি প্রদানের অভিযোগ এনে কক্সবাজার শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে কক্সবাজার সদর মডেল থানায় এই মামলা রুজু করা হয়। ওয়াল্ড বীচ হোটেলের জেনারেল ম্যানেজার শেখ আবদুল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। যার নং-৪৪/২১৭। মামলার বাদী শেখ আবদুল্লাহ পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে। মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল শহরের ১২ নং ওয়ার্ডের কলাতলী ডলফিন মোড় এলাকার ওয়াল্ড বীচ হোটেলে বেআইনি জনতাবদ্ধ হয়ে চুরি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হমকি প্রদানের অভিযোগ আনা হয় ৩১…
‘যেথায় থাকি, যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’ সেই প্রাণের বাঁধনে মনের উচ্ছাসে মিলিত হয়েছিল ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা। রবিবার (২৩ এপ্রিল)দুপুর ১২ টায় ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসএসসি ২০০৩ সালের শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠান সম্পন্ন হয়। আখতারুজ্জামান খোকনের সঞ্চালনায় অুনষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মাহফুজুল হক। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহিকুল ইসলাম, তহমিদার রহমান, শহীদুল ইসলাম,আবু জাফর মোঃ মোতাসিম বিল্লাহ ও প্রয়াত শিক্ষক রফিকুল ইসলামের সহধর্মিণী,২০০৩ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবার পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২০ বছর পর পূর্ণমিলনী অনুষ্ঠানে…
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে মৌলভীবাজারের জাতীয় উদ্যান লাউয়াছড়া পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল। ঈদের দিন থেকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাতসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পা ফেলার ঠাঁই মেলা বড় কঠিন হয়ে পড়েছিল। ঈদের দিন শনিবার, দ্বিতীয় দিন গতকাল রবিবার ও সোমবার উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে গেলে দেখা মিলে দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণ পিয়াসুদের। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদের দিন থেকে সোমবার বিকাল পর্যন্ত প্রায় ৮ হাজার পর্যটক প্রবেশ করেছেন। এতে করে টিকেট মূল্য বাবদ রাজস্ব আয় হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসা ঢাকার ব্যবসায়ী মিলন আহমেদ, সিলেটের এমসি…
নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল ও অটো সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১:৪০ মিনিটে ডাঙার হাট থেকে গোমনাতি যাওয়ার সময় ডাঙার হাট শহীদমিনারের পাশে মোটরসাইকেলে এক্সিডেন্ট করে দুজনে মারা গেছে। নিহতরা হলেন,উপজেলার ডাঙার হাট এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে রাফি ইসলাম(২২) এবং একই এলাকার বুলু হোসেন’র ছেলে রিপন ইসলাম(২০)। ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান,ডাঙার হাট থেকে গোমনাতি যাওয়ার সময় ডাঙার হাট শহীদমিনারের পাশে আজ (২৪ এপ্রিল) বেলা ১১:৪০ মিনিটে মোটরসাইকেলে এক্সিডেন্ট করে।এসময় এলাকাবাসীর সহযোগিতায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক দুজনকে মৃত বলে নিশ্চিত করে।নিহতরা এখনো হাসপাতালে রয়েছে,আমাদের আইনি কার্যক্রম চলমান রয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫ লিটার চোলাই মদ সহ এক ব্যবসায়ায়ীকে গ্রেপ্তার করেছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশ রবিবার (২৩ এপ্রিল) রাতে এক অভিযান চালিয়ে মাদকসহ অনন্ত লাল কৈরী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ রবিবার (২৩ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া উপজেলাধীন কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগান (বাঁশ লাইন) সাকিনস্থ এক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী অনন্ত লাল কৈরীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে তল্লাশী করে তার বসত ঘর থেকে ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার ও তা জব্দ…
মৌলভীবাজার শহরতলীর শ্যামলী এলাকা নামক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচটি ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। গতকাল রোববার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দল সহ এলাকাবাসী। স্থানীয় পৌর কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথি পাল এর বরাত দিয়ে জানা গেছে, রোববার রাত পৌনে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় এলাকাবাসী বালি, বস্তা, পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সাথে সাথে পৌর মেয়র ফজলুর রহমান এবং ফায়ার সার্ভিসের ফাইটাররাও চলে আসেন। রাত ৯টার দিকে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসে। পাশে জলাধার থাকায় সহজে পানি পাওয়া গেছে। পানি সঙ্কটে পড়তে…
সোমবার (২৪ এপ্রিল) দুপুরের পর থেকে মো. আবদুল হামিদ আর বাংলাদেশের রাষ্ট্রপতি থাকছেন না। বঙ্গভবনে শেষ দিন পার করছেন টানা দুই মেয়াদের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার নতুন রাষ্ট্রপতির কাছে দায়িত্ব হস্তান্তর করে বঙ্গভবন ছাড়বেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার দুপুরে বঙ্গভবন ছাড়বেন। সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন। তবে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পরদিন সকালে নতুন রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে। মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ…
বজ্রপাতে দেশের চার জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মাঝে সুনামগঞ্জে ছয়জন, মৌলভীবাজারে দু’জন এবং সিলেট ও নেত্রকোনায় একজন করে মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ও দুপুরের এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সুনামগঞ্জ: জেলার তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় হাওরে ধান কাটার সময় আজ সকালে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পশ্চিম দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৮), পশ্চিম বড়কাঁপন গ্রামের আরশ আলী (৫৮), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের আব্দুস সামাদ (২৫); দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের তারা মিয়া (৩০), ফতেপুর গ্রামের মিলন মিয়া (১৪) এবং তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ…
নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করে সদর ইউনিয়নের ২০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল ও ২ হাজার নগদ টাকা। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন,সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ অনেকেই।
নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর (শিলট্যাব) তিস্তা ব্যারেজ এলাকায় নদীতে নৌকা ডুবিতে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ৬৫ বছর বয়সী কুরফান আলী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি নদী ভাঙনের পরে ডিমলা উপজেলার বাইশপুকুর(শিলট্যাব) এলাকায় বসবাস করছেন। স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে কুরফান আলী গোড্ডিমারী চর থেকে ছেলে মেয়ে ও নাতী-নাতনীদের নৌকাতে করে নিজের বাড়ির উদ্যোশে খেয়া পাড়ি দেয়। ডিঙি নৌকাতে অতিরিক্ত লোকজন উঠায় দমকা বাতাস আসার কারণে নৌকাটি পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজনে সহায়তায় বাকী ১১ জনকে উদ্ধার করা হলেও কুরবান আলীকে উদ্ধার করা…
মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টির মধ্যে মাঠে চরানো গরু আনতে গিয়ে বজ্রপাতে সম্য শব্দকর (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা গরুটিও মারা যায়।রবিবার(২৩ এপ্রিল)সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সে একই এলাকার মৃত গিরেন্ড শব্দকরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জাহিদ মিয়া বলেন, রবিবার সকাল ১০ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠ থেকে নিজের গরু আনতে যায় সম্য শব্দকর। এ সময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সম্য শব্দকর আহত ও তার গবাদি পশু মারা যায় । স্থানীয়রা সম্য শব্দকরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে…
বিগত দুটি বছর মহামারি করোনার ভয়াল থাবা জনজীবন থুবড়ে পড়েছিল। মহামারি কাটিয়ে প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ একটি উৎসব পবিত্র ঈদুল ফিতর। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর এর ঈদের নামাজে মুসল্লিদের উপচে পড়া ভীড়। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৫টা থেকে শহর এবং শহরতলীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবিগঞ্জ রোডস্থ ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে উপস্থিত হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ পূর্ণ হয়ে প্রধান সড়কে মুসল্লিদের দীর্ঘ সারি দেখা…

