- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার
- রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কলমাকান্দায় স্কুলছাত্রের মৃত্যু: শোকস্তব্ধ বৈদ্যগাঁও
- ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
Author: The Mail BD
মৌলভীবাজারের জুড়ীতে নবাগত জেলা প্রশাসক ডঃ উর্মি বিনতে সালাম উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) জুড়ী উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক আলোচনা করেন জেলা প্রশাসক ড. উর্মী বিনতে সালাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের( ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান রনজিতা শর্মা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ…
যশোরের শার্শার বাগাআঁচড়া ইউনিয়নে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৩০ই এপ্রিল রোজ শনিবার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুম বিট পুলিশিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান উদ্দেশ্য ছিল মাদকদ্রব্যের অভিযান নিয়ে। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানার ওসি আকিকুল ইসলাম আকিক। তিনি বলেন যারা মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত আছে তাদেরকে কঠোর নজরদারিতে রাখতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা থানার তদন্ত ওসি শাহাদাত হোসেন, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কাজী…
মৌলভীবাজারের জুড়িতে বিজিবি কর্তৃক মালিক বিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ উদ্ধারের পর তা নিলামে বিক্রি করা হয়েছে। বিজিবি সূত্রের বরাতে জানা যায় যে, গত শুক্রবার রাত ৪ টার দিকে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে পাচার হওয়ার সময় শিলুয়া কচুয়া চা বাগান নামক স্থান থেকে বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মহিব্বুল ইসলাম খাঁন পিএসসি এর নেতৃত্বে বাচ্চাসহ ৯ টি মহিষ আটক করা হয়। শনিবার শিলুয়া বিওপি ক্যাম্পে উন্মুক্ত নিলামে মহিষগুলো ৭ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়। নিলাম প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন শিলুয়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার সোলেমান আলী, জুড়ী রাজস্ব অফিসের সহকারী কর্মকর্তা দেবাশীষ দাস দিপন। বর্ডার গার্ড…
ছেলেকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য মা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষারত ছিলেন। ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে এসে থামতেই তড়িঘড়ি করে মা উঠে পড়েন। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেয়। মা তাকিয়ে দেখেন ছেলে ট্রেনের সাথে দৌড়াচ্ছে। প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে পারে নি তার সন্তান। তাই ছেলের জন্য চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে ঝাঁপ দেন মা। এতে তিনি গরুতর আহত হন। গুরুতর আহত মা শারমিন আক্তার মিতু (৩৫) স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী। শনিবার ২৯…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শহরের প্রানকেন্দ্রে অবস্থিত আবাসিক হোটেল থেকে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) শ্রীমঙ্গল শহরের চৌমুহনাস্থ ইউনাইডেট আবাসিক হোটেল`র ৫ম তলার একটি রুমে জুয়া খেলা চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামা জব্দসহ জুয়াড়িদের আটক করা হয়। আটককৃত জুয়াড়িরা হলো মৌলভীবাজারের বেকামড়ার মৃত কাফাত উল্লাহর ছেলে কুতুব মিয়া (৪৫), কদমহাটার আব্দুল মতিন`র ছেলে জনি আহম্মেদ (৩৪), গাছটিয়া এলাকার মৃত আছকর উদ্দিনের ছেলে সায়েদ আহম্মেদ (৫০), শাহবন্দর`র এলাছ মিয়ার ছেলে মো. টিপুল মিয়া (২৮), শ্রীমঙ্গল পূর্বাশা (রেল কলনি) বাচ্চু মিয়ার ছেলে মো. মোবারক মিয়া (২৭), কালাপুর ইউপির মাশিদ মিয়ার…
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের প্ল্যাটফর্মে ছেলেকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য মা অপেক্ষারত ছিলেন।এসময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন স্টেশনে এসে থামতেই তড়িঘড়ি করে মা উঠে পড়েন। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেয়। মা তাকিয়ে দেখেন ছেলে ট্রেনের সাথে দৌড়াচ্ছে। প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে পারে নি তার সন্তান। তাই ছেলের জন্য চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে ঝাঁপ দেন মা। এতে তিনি গরুতর আহত হন। গুরুতর আহত মা শারমিন আক্তার মিতু (৩৫) কে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি বরিশালের কাজীরহাট এলাকার তন্ময়…
বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে বাম্পার ফলনে লাভের আশা করছেন কমলগঞ্জের কৃষক সৈয়দ নাজমুল হাসান মিঠু।তিনি গত বছর কৃষি অফিস থেকে বীজ নিয়ে বোরো মৌসুমে উপজেলায় প্রথমবারের মতো ছাইয়াখালি হাওর এলাকায় প্রায় এক একর জমিতে বঙ্গবন্ধু ১০০ ধান চাষ করেন। অভাবনীয় ফলন হওয়ায় এবছর প্রায় দশ একর জমিতে বঙ্গবন্ধু ১০০ ধানের চারা রোপন করেন। সঠিক পরিচর্যা, রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ভালো ফলন হয়েছে। কৃষক নাজমুল হাসান মিঠু বলেন, বঙ্গবন্ধু ১০০ ধান চাষে সময় কম লাগে,খরচ হয় কম এবং ফলন হয় ভালো।তিনি জানান বঙ্গবন্ধু ব্রি ধান ১৩৫ থেকে ১৪০ দিনের মধ্যে এক একর জমিতে ১শত বিশ থেকে পঁচিশ…
রাত পোহালেই এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের পরীক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন প্রবেশপত্র না পেয়ে স্কুলের সামনে অবস্থান করছে নীলফামারী সদর উপজেলার টুপামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ১৬ পরীক্ষার্থী। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকদের গাফিলতির কারণে পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার(২৯এপ্রিল) সকাল ১০ টা থেকে এ রির্পোট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) বিদ্যালয়ের বারান্দায় অবস্থান করছে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থী শাহজাহান ইসলাম বলে, আমরা প্রবেশ পত্র না নিয়ে বাড়ি যাব না। কালকে আমাদের পরীক্ষা যেখানে আমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা সেখানে আমারা স্কুলের বারান্দা বসে আছি। স্যারের অবহেলায় আমাদের এই অবস্থা। পরীক্ষার্থী স্বর্ণা আক্তার বলে, রাত পোহালেই পরীক্ষা কিন্তু…
যশোরে ‘আমরা চলি, নৃত্যের ছন্দে- সম্প্রীতির আনন্দে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব নৃত্য দিবস। আজ শনিবার (২৯ এপ্রিল) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি ও নৃত্য শিল্পী সংস্থা যশোর জেলা শাখার যৌথ আয়োজনে এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শিশুদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাবেক সভাপতি হারুন অর রশীদ। আরও বক্তব্য রাখেন,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যুগ্ম সাদারণ সম্পাদক চঞ্চল সরকার, সদস্য শহিদুল হক বাদল, জেলা…
এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব রটালে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী জেলা প্রতিনিধি,(ভোলা) শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, এসএসসি পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। প্রশ্ন ফাঁস নিয়ে যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি সেটার ব্যাপারে গবেষণা চলছে পরে সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল শনিবার দুপুরে ভোলার চরফ্যাশনে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । শিক্ষামন্ত্রী আরও বলেছেন, শেখ হাসিনা ২১ বছররেও…
মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে অপারেশন থিয়েটার প্রায় ২০ দিন থেকে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। বড় ধরনের কোন অপারেশন হচ্ছে না এই হাসপাতালে। এতে সরকারি হাসপাতাল নির্ভর সাধারণ রোগীরা দুর্ভোগে পড়েছেন। সরকারি হাসপাতালে অপারেশনের সুবিধা না পাওয়ায় অত্র এলাকার সাধারণ ও খেটে খাওয়া জরুরী অপারেশনের রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে জেলার প্রাইভেট হাসপাতাল কিংবা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে। এতে একদিকে যেমন গুনতে হচ্ছে বাড়তি টাকা অন্যদিকে রোগীকে নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে স্বজনদের। এ ব্যাপারে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান ঈদের ৪/৫ দিন আগ থেকে অপারেশন…
যশোর জেলার শার্শা থানার শালতা গ্রামের কাতলা কুড়ো বিল থেকে ৭৮ কেজি গাঁজা জব্দ করেছে শার্শা থানা পুলিশ। আজ শনিবার (২৯ এপ্রিল) ভোররাতে শার্শা থানার সীমান্তবর্তী আশালতা গ্রামের বিল থেকে পরিত্যক্ত অবস্থায় এ মাদকদ্রব্য উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। শার্শা থানা পুলিশের ইনচার্জ এসএম আকিকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান শার্শা থানার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বৃহৎ চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।উল্লেখিত সংবাদের ভিত্তিতে থানা টহল পুলিশের একটি দল সেখানে, অবস্থান নিলে পুলিশের অবস্থান বুঝতে পেরে ৫/৬ জনের একটি মাদকদ্রব্য চালনাকারী গ্রুপ ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাগুলো তল্লাশি করলে বস্তার ভিতর ৭৮ কেজি গাঁজা পাওয়া…
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গোপালনগর রেলক্রসিং এলাকার ৩০২ কি:মি: সংলগ্ন থেকে মৃতদেহটি উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, শনিবার সকাল সাড়ে ৮.২০টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা নারীর কাটা লাশ দেখে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয় সুত্রে জানা…
সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলা সভাপতি,সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ’র প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত অধ্যাপক সুকুমার দাসের অকাল প্রয়ানে যশোরে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল পাঁচটায় যশোর টাউন হল ময়দানের উন্মুক্ত মঞ্চে এ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। নাগরিক শোক সভা কমিটির আহ্বায়ক নারীনেত্রী হাবীবা শেফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, জাসদ জেল সভাপতি এ্যাডঃ রবিউল আলম, সিপিবির জেলা সভাপতি এ্যাডঃ আবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক ইকবাল…
যে ভাষার জন্য প্রাণ দিয়েছে হাজারো বাঙ্গালী যাদের রক্তের বিনিময়ে আমরা এ ভাষার স্বাদ গ্রহন করছি। আর এ ভাষা আন্দোলনের অন্যতম তিন ভাষা সৈনিক ছিলেন, তারা হলেন ছালেহা বেগম, রওশন আরা বাচ্চু ও হোসনে আরা বেগম। একই মায়ের গর্ভের তিন কন্যা বাবার অনেক আদরের ছিলেন। বড় বোন রওশন আরা বাচ্চু ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রী হিসাবে ছাত্র রাজনীতি ও তখনকার চলমান মাতৃভাষা আন্দোলনের সাথে তিনি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। মেজো বোন হোসনে আরা বেগম ১৯৪৮ সালে পিরোজপুর আরবান গার্লস স্কুলে দশম শ্রেণির ছাত্রী ছিলেন। জিন্নাহ ঢাকায় এসে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণার প্রতিবাদে ১৯৪৮-এর ১১ মার্চ স্কুল থেকে ধর্মঘটের আহ্বান করায় অগ্রণী ভূমিকা পালন…
রাইকমল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে যশোর জেলার অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া নির্বাচনী এলাকায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও ভালো ফলাফল অর্জনে করণীয়সহ শিক্ষা উপকরণ, নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বাঘারপাড়া পৌরসভায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাইকমল ফাউন্ডেশনের সভাপতি ও বাঘারপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অভয়নগর – বাঘারপাড়া -বসুন্দিয়া নির্বাচনী এলাকার গণমানুষের নন্দিত নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলী, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাঘারপাড়া উপজেলা শাখা, সাবেক কমান্ডার বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বারবার নির্বাচিত চেয়ারম্যান…
যশোর জেলার অভয়নগর উপজেলার ভৈরব নদে ডুবে কিশোর শুভ দত্ত (১৪)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যবরণকারী কিশোর শুভ উক্ত উপজেলার মহাকাল দত্তপাড়ার সুব্রত দত্তের ছেলে এবং স্থানীয় মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আজ শুক্রবার (২৮ এপ্রিল) আনুমানিক সোয়া একটায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। মৃতের পারিবারের লোকজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ছেলেটি মহাপ্রভুর নগর কীর্তন শেষে ভৈরব নদের মহাকাল খেয়াঘাটে স্নান করতে যেয়ে আর উঠতে পারেনি। তাৎক্ষণিক খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পানিতে খুঁজতে থাকে এবং সাথে সাথে নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহূল ফকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের…
গতকাল মানবিক পুলিশ খ্যাত শওকত হোসেনকে চাকুরিচ্যুত করা হয়েছে শিরোনামে গনমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও, নিজ ইচ্ছাতেই চাকরি ছেড়েছেন বলে গনমাধ্যমকে নিশ্চিত করেন এ পুলিশ সদস্য। তিনি জানান তিনি পুলিশে কর্ত্যবরত থাকার কারনে তার মানবিক কাজে ঠিক ভাবে সময় দিতে পারছেন না বলেই চাকরি ছেড়েছেন। শওকত হোসেন বলেন চাকরির কারনে আমার ব্যক্তিগত কিছু আর্থিক লাভ হলেও, আমার মানবিক কাজে ক্ষতি হচ্ছিল। আমাকে বিভিন্ন জায়গায় বদলি করার কারনে আমি আমার মানবিক সংগঠনে সময় দিতে পারছিলাম না ঠিক ভাবে, তাই স্বইচ্ছায় চাকরি ছেড়েছি। শওকত হোসেন ২০০৫ সালে পুলিশ কনস্টেবল পদে যোগদান করেন। ২০০৯ সালে ঢাকা থেকে বদলি হন রাঙামাটিতে। সেখান থেকে বদলি…
আজ (২৮ এপ্রিল) বান্দরবান, নাইক্ষ্যংছড়ি চাক হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামে শান্তির পায়রা উড়ছে সর্বত্র। দেশের এক মাত্র বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চাক সম্প্রদায়ের বসবাস। এই চাক সম্প্রদায়ের ছেলে-মেয়েরা শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ পাহাড়ের সব নৃ-গোষ্টি শান্তিতে আছে। পাহাড়ি বাঙ্গালী সম্প্রীতির বন্ধনে আজ বসবাস করছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলের নাইক্ষ্যংছড়ির একমাত্র দুই ইউনিয়নে বসবাসরত চাক সম্প্রদায় আজ অনেক এগিয়ে। হয়ত চাকদের এ সম্মেলন হবে তাদের প্রথম আনুষ্ঠানিক জাতীয় সন্মেলন। এতে তাদের নানা সুযোগ-সুবিধা, সমস্যা ও…
আজ ২৮শে এপ্রিল ( শুক্রবার) জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা লিগাল এইড কমিটি বান্দরবান এর আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে এলাহী ভূঁইয়া এর সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম জাহানারা ফেরদৌস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম, জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পিপিএম, । এছাড়াও, অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। র্যালিটি বান্দরবান…

