- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার
- রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কলমাকান্দায় স্কুলছাত্রের মৃত্যু: শোকস্তব্ধ বৈদ্যগাঁও
- ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- নেত্রকোনায় পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া প্রসাধনীসহ আটক ১
- বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ৯ জেলায় পাইলট প্রকল্প শুরু
- যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি
Author: The Mail BD
দুনিয়ার ব্যস্ততার মাঝেও আল্লাহর স্মরণে ফিরে আসার আহ্বান সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন। কর্মব্যস্ত জীবনে মানুষ প্রতিদিন নানা দায়িত্ব, চিন্তা ও প্রয়োজনের পেছনে ছুটে বেড়ায়। জীবিকার সন্ধান, পরিবার, ব্যবসা-বাণিজ্য, চাকরি কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা—সবকিছু মিলিয়ে অনেক সময় আল্লাহর সঙ্গে নিজের সম্পর্কের কথা ভাবার সুযোগও হয়ে ওঠে না। জুমার দিন আমাদের সেই ব্যস্ততার মাঝখানেই থেমে যাওয়ার এবং নিজের জীবনের মূল উদ্দেশ্যটি স্মরণ করার একটি সুযোগ তৈরি করে। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআহর ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, “হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ছেড়ে…
দেওয়ান আমিনুল ইসলাম, সিনিয়র রিজিওনাল করেসপনডেন্ট, ইউএস অ্যান্ড আমেরিকাস | The Mail BD যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের অক্টোবর মাসের ভিসা বুলিটিনে অভিবাসনপ্রত্যাশীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশেষ করে কর্মসংস্থানভিত্তিক অভিবাসন বা Employment-Based (EB) ক্যাটাগরিতে বাংলাদেশসহ অধিকাংশ দেশের আবেদনকারীদের জন্য নির্ধারিত হয়েছে নতুন কাট-অফ ডেট। এর ফলে একদিকে কিছু আবেদনকারী ভিসা প্রক্রিয়ায় অগ্রগতির সুযোগ পেলেও অন্যদিকে গ্রিন কার্ডপ্রত্যাশীদের একটি অংশকে অপেক্ষা করতে হতে পারে আরও দীর্ঘ সময়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত সর্বশেষ ভিসা বুলিটিন অনুযায়ী, EB-2 ও EB-3 ক্যাটাগরিতে বিভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ভারত ও চীনের আবেদনকারীদের ক্ষেত্রে অপেক্ষার সময়সূচি অন্যান্য দেশের তুলনায় আলাদা রয়েছে।…
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার দুপুরে নিজেই জাতীয় সংসদ ভবনে যান মিষ্টি। স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর তিনি সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন। পদত্যাগের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘স্পিকার ডেকেছিলেন, এ জন্য দেখা করেছি।’ এর আগে স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর মিষ্টির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে…
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার দুপুরে নিজেই জাতীয় সংসদ ভবনে যান মিষ্টি। স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর তিনি সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন। পদত্যাগের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘স্পিকার ডেকেছিলেন, এ জন্য দেখা করেছি।’ এর আগে স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর মিষ্টির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে…
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে পাঁচ লাখ এনএস১ (NS1) র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে রোগী দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে এসব কিট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত STRIDES কর্মসূচির মাধ্যমে এসব ডেঙ্গু পরীক্ষার কিট বাংলাদেশকে দেওয়া হয়েছে। কর্মসূচিটির আওতায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা করার লক্ষ্য রয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের কিটগুলো দ্রুত দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, হস্তান্তর করা কিটগুলো…
রাজধানীর ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়ায় মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষে আহত সাংবাদিক সিফাতকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, নাগরিকদের নির্বিঘ্নে ফুটপাত ব্যবহারের সুযোগ নিশ্চিত করতেই নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত দখলের সমস্যা কয়েক মাসের নয়; দীর্ঘদিন ধরে ধীরে ধীরে এই দখল বিস্তৃত হয়েছে। এর ফলে নগরবাসীর স্বাভাবিকভাবে ফুটপাত দিয়ে চলাচলের অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। কাঙ্ক্ষিত সফলতা অর্জিত না হওয়া পর্যন্ত ডিএনসিসির পক্ষ থেকে অভিযান চলবে বলেও জানান…
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতীকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ফেরদৌসী আহমেদকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পাশাপাশি বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে। ফেরদৌসী আহমেদ বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। বুধবার রাতে ঢাকা…
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। ৫ হাজার পদের মধ্যে ৪ হাজার ৭০০টি সহকারী সার্জন এবং ৩০০টি সহকারী ডেন্টাল সার্জনের পদ। সহকারী সার্জন পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস বা সমমানের…
দ্য মেইল বিডি ডেস্ক রাজধানীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিনটি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের মোট ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংশ্লিষ্ট দল ও সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বিলুপ্ত কমিটিগুলো হলো—৫১ সদস্যের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আমিনুল হককে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে…
দ্য মেইল বিডি ডেস্ক ইরানের সাত দিনের যুদ্ধ-অবসান প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পেয়েছে তেহরান। ইরানের কর্মকর্তারা বুধবার বিষয়টি নিশ্চিত করলেও ওয়াশিংটনের জবাবে কী বলা হয়েছে কিংবা সেটি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে কি না—এখনো তা প্রকাশ করা হয়নি। খবর এপি ও রয়টার্সের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের জবাবটি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মন্ত্রিসভার কাছে উপস্থাপন করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পর তেহরানে ফিরে তিনি এ বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন। এর আগে গত সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি সাত দিনের রোডম্যাপ দেয়। প্রস্তাবটির লক্ষ্য ছিল যুদ্ধের অবসান, আস্থা তৈরির জন্য ধাপে ধাপে পদক্ষেপ…
দ্য মেইল বিডি ডেস্ক রাজধানী ঢাকার বায়ুর মান আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭০। এ সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে ছিল।আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচক অনুযায়ী, AQI ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ মাত্রার দূষিত বাতাসে সাধারণ মানুষের স্বাস্থ্যেও বিরূপ প্রভাব পড়তে পারে এবং বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য ঝুঁকি বাড়তে পারে। আজকের তালিকায় পাকিস্তানের লাহোর ১৮৪ AQI নিয়ে প্রথম এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৯৬ AQI নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। ভারতের…
দ্য মেইল বিডি ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সরকারি সফরে ফেনীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেলাটিতে এটি তাঁর প্রথম সরকারি সফর। বৃহস্পতিবার (১ অক্টোবর) পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। সফরের শুরুতে পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১ হাজার ৫৪২ কোটি ১৬…
The Mail BD | National Desk সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের হয়রানি করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ নিয়ে আয়োজিত এক বৈঠকে সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান তিনি। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি কোনোভাবেই যেন দমনমূলক আইনে পরিণত না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। একই সঙ্গে সাইবার আইনের অপব্যবহার থেকে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুরক্ষা দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে কোনো সাংবাদিককে…
বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১দফা দাবি আদায়ে আগামী ০৫ অক্টোবর রোজ বৃহস্পতিবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চট্টগ্রাম বিভাগের আয়োজনে কুমিল্লা-ফেনী-মীরসরাই-চট্টগ্রামে রোডমার্চে যোগ দেয়ার জন্য প্রচারে দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপনের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে দাগনভূঞা বাজারে লিফলেট বিতরণ করা হয়। বিতরণ শেষে বসুরহাট রোডে অবস্থান করলে ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজাহিদের নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা করা হয় বলে স্বপন জানান।
ফেনীতে স্বদলীয় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ ও যুবলীগের ৩ জন গুরুতর আহত হয়েছে৷ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহীদ শহীদুল্লাহকায়সার সড়কে ধানসিঁড়ি রেস্তোরায় এ ঘটনা ঘটে৷ স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ধানসিঁড়ি রেস্তোরায় যুবলীগেৱ শুভ , শিপন পারভেজ ও সাগর রেস্টুরেন্টে নাস্তা করার সময় তাদের উপর মুখোশধারীএকদল সন্ত্রাসী হামলা চালায়৷ এসময় তাদেরকে কুপিয়ে আহতে করে যুবলীগের পিটু বাহিনি৷ এতে শুভ শিপন মারাত্মক আহত হয় তাদেরকেমধ্যে শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকী দুভজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে৷ পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷ এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷…
প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের পর এবার ব্রিটেন, ইতালি ও সৌদি আরবে কার্যক্রম হাতে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর দূতাবাসের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিক-নির্দেশনা দিতে দেশটিতে যাচ্ছেন ইসির ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী। জানা গেছে, ব্রিটেনে দুটি দলে যাচ্ছেন ১৫ কর্মকর্তা-কর্মচারী। এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন, বান্দরবানের জেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাহাদাত হোসেন ও সিনিয়র সহকারী প্রধান মো. রাজিব আহসান। তারা ১৭ থেকে ২৩ অক্টোবর দেশটিতে অবস্থান করবেন। একই দেশে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল অবস্থান করবে ১০ থেকে…
ভোটার তালিকা প্রকল্পে বিভিন্ন সময়ে কাজ করেছেন, এমন ৩০ জনকে কালোতালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ আছে। ইসি এঁদের নতুন করে ভোটার তালিকা প্রকল্পে নিয়োগ না দেওয়ার নির্দেশ দিয়েছে। বুধবার ৩০ জনের এই তালিকা ইসি সচিবালয়ের সারা দেশের থানা, উপজেলা ও জেলা অফিসগুলোতে পাঠানো হয়েছে। ইসির চিঠিতে বর্তমানে মাঠপর্যায়ে কোনো ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কালোতালিকাভুক্ত ৩০ কর্মী হলেন সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মুন্সি সানজিদ বিন একলিম স্বাধীন, এস এম রকিবুজ্জামান নিয়ন, খান মো. ওবায়দুল্লাহ, আবদুল্লাহ আল মারুফ, সাদেক হোসাইন ও জাকির…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া দ্বিতীয়বারের বিজ্ঞপ্তির বিপরীতে দেড় শতাধিক আবেদন জমা পড়েছে। আগের বার বাদ পড়াদের মধ্যে থেকেই বেশি আবেদন এসেছে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তবে দেড় শতাধিক আবেদন জমা পড়েছে। গত ১৮ জানুয়ারি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য প্রথমবারের মতো আবেদন আহ্বান করেছিল নির্বাচন কমিশন। সে সময় ২১০টি সংস্থা আবেদন করেছিল। এদের মধ্যে গত ৮ আগস্ট প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬৮টি সংস্থার তালিকা প্রকাশ করে সংস্থাটি। এবং তাদের বিরুদ্ধে দাবি-আপত্তি জানাতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি। এতে দুটি সংস্থার বিরুদ্ধে নাম নিয়ে আপত্তি আসে।…
ফেনীর ছনুয়ায় একটি ইটভাটায় ভিখারিণীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে পাঁচ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সদর উপজেলারছনুয়া ইউনিয়নের এবিএম ইটভাটায় এ গণধর্ষণের শিকার হন ওই নারী। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত পাঁচ যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে ভিক্ষা করছিলেন এক নারী। এই সময় মিনহাজ নামক এক যুবক তাকে সহায়তাদেওয়ার লোভ দেখিয়ে পাশের এবিএম ইটভাটায় ডেকে নিয়ে তার সহযোগীরা সহ পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী রাস্তায় এসেচিৎকার শুরু করেন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে ইটভাটা থেকে ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেপুলিশে সোপর্দ করেন। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী…
নিজস্ব প্রতিনিধি: যেদিকে চোখ যায় সেদিকেই মাঠের পর মাঠ শিমের ক্ষেতের দেখা মিলবে। শিমের লতা-পাতার সবুজ সমারোহের মাঝে গোলাপি সাদা ফুল যে কারো নজর কাড়বে। এর মধ্যেই কিছু কিছু গাছে শিম ধরতে শুরু করেছে। আর আগাম জাতের শিম চাষ করে লাভের মুখ দেখছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর সদরের বেথইর গ্রামের কৃষক মল্লিক মিয়া। শীতের আগেই চাষিরা আগাম রিফা জাতের শিম চাষ করেছেন। এখন সেই শিম বাজারে উঠাতে শুরু করেছেন। শিমের বাম্পার ফলন ও বাজারে ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়,ফসলি জমিতে শক্ত সুতো ও বাঁশের তৈরি মাচার উপর মেলে ধরেছে শিম গাছের কচি…

