- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার
- রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কলমাকান্দায় স্কুলছাত্রের মৃত্যু: শোকস্তব্ধ বৈদ্যগাঁও
- ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
Author: The Mail BD
মো: আতাউর রহমান। “মিরপুর প্রতিনিধি” রাজধানীর মিরপুর কালশী পল্লবী থানাধীন আদর্শ নগর এলাকার একটি বাড়িতে মাকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মেয়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত আটটার দিকে পল্লবী থানাধীন কালশি আদর্শ নগরের ১১ নম্বর রোডের ২১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ১৫ বছর বয়সী কিশোরীর নাম বৈশাখী আর তার মায়ের নাম লাভলী। লাভলীর চার মেয়ে ও এক ছেলের মধ্যে বৈশাখী সেজো। বৈশাখীর মামা সুজন গণমাধ্যমকে বলেন, বিকেল ৫টার দিকে আমার বোন লাভলীর বাসায় গিয়ে তার কাছে কোনো মাদক না পেলেও ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখায় পুলিশ। মোটা অংকের টাকা দাবি করে। আমার বোন লাভলী ৫০ হাজার টাকা দিলেও তাকে…
শান্তি এবং স্বস্তি কে না চায়? যেহেতু সমগ্র জগতে অশান্তি এবং উত্তেজনায় ছেয়ে গেছে! শান্তিপূর্বক বাঁচা যদি আয়ত্ত হয়, তাহলে জীবন যাপনের উত্তম উপায়ও হাতের মুঠোর মধো এসে যাবে। প্রকৃত ধর্ম বাস্তবিকই সুস্থ জীবন যাপনের উপায় যার দ্বারা আমরা নিজেও শান্তিতে বাঁচাতে পারি না, অন্যদেরও সুখ শান্তিতে বাঁচাতে দিতে পারি। শুদ্ধ ধর্ম এটাই আমাদের শিক্ষা দেয় – এজন্য এই শুদ্ধ ধর্ম সার্বজনীন, সার্বকালিক এবং সার্বভৌমিক। সম্প্রদায় ধর্ম নয়। সম্প্রদায়কে ধর্ম বলে মানা প্রবঞ্চনা মাত্র। জানতে চেষ্টা করুন, ধর্ম কিভাবে শান্তি দেয়? প্রথম জানা দরকার আমরা অশান্ত এবং চঞ্চল কেন হই? গভীরভাবে চিন্তা করলে অবশ্যই বোঝা যাবে যে যখন আমাদের মন…
কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার কটিয়াদী সদর হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান শুক্কুর আলী,কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান,কটিয়াদী পৌরসভার সহকারি প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, উপসহকারি প্রকৌশলী জামিল হাসান,সচিব কারার দিদারুল মতিন,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম,কটিয়াদী সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওমর ফারুক,স্যানেটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল,সাংবাদিক সারোয়ার হোসেন শাহীনসহ আরো অনেকে।এ সময় ফগার মেশিন দিয়ে কটিয়াদী পৌর সদরের বিভিন্নস্থানে মশক নিধনের জন্য স্প্রে করা হয়।ফগার মেশিন পরিচালনার দায়িত্বে ছিলেন ইমরান হোসেন। কটিয়াদী পৌরসভার সহকারি প্রকৌশলী মহিউদ্দিন…
‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক কর্মশালা রবিবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের দশজন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। সকালে এর উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান। সম্মানিত আলোচক হিসেবে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের তাহমিন হক ববি এবং সাধারণ সম্পাদক ও আরটিভির হাসান রাব্বী প্রধান বক্তব্য দেন। বাংলাদেশ টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি নূর আলম ফেইক নিউজ, গুজব, ভুল তথ্য, কুতথ্য, অপতথ্য ও প্রোপাগান্ডা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। এছাড়াও ফ্যাক্ট চেকিং, ফ্যাক্ট চেকিংয়ের শর্ত, ভুয়া ওয়েবসাইট যাচাই, টেক্সট ও তথ্য যাচাই, ছবি যাচাই, স্মার্ট ফোনের ছবি যাচাই, ভিডিও যাচাই, ফেসবুক সার্চসহ বিভিন্ন বিষয়ের উপর…
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেলের ধাক্কায় মো. আশরাফুল ইসলাম (৩২) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আশরাফুল ইসলাম বানিয়াগ্রাম এলাকার মৃত আব্দুল আওয়ালের ছোট সন্তান। তিনি গত বৃহস্পতিবার (১৩ জুলাই) ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বানিয়াগ্রাম জামতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু…
মোহাম্মদ আবু জাফর রাজু। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তার পিতা সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে দায়িত্বে নিয়োজিত। তিনি একজন কর্মকর্তা হয়েও কুলাউড়া উপজেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন।জনপ্রতিনিধির কাছে এতো উন্নয়ন করা দু:সাধ্য ব্যাপার। তিনি গত তিন চার বছরে প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। এছাড়া আরও প্রায় হাজার কোটি টাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব প্রেরণ করেছেন। এসব উন্নয়নে ইতিমধ্যে এলাকায়ও তিনি একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন। এখন তাকে উন্নয়নের বরপুত্র হিসেবে আখ্যায়িত করেছেন উপজেলার জনসাধারণ। বিগত তিন চার বছরে কুলাউড়া উপজেলায় তিনি যেসব উন্নয়ন করেছেন নিম্নে: স্থানীয়…
সংযুক্ত আরব আমিরাতে শিক্ষাক্ষেত্রে‘গোল্ডেন রেসিডেন্স ভিসা’ পেলেন প্রবাসী বাংলাদেশি দুই যমজ বোন। তাদের নাম রাহমা মুক্তার প্রমী (২১) ও রাহিমা মুক্তার হিমি (২১)। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পলকি গ্রামে তাদের পৈত্রিক বাড়ি। রাহমা ও রাহিমার বাবা মোহাম্মদ মুক্তার মিয়া ৪২ বছর ধরে আমিরাত ট্রান্সপোর্টে কাজ করেন। মা উম্মে আসমা একজন গৃহিণী। বুধবার (১২ জুলাই) আমিরাতের ফেডারেল অথোরিটি ফর আইডেন্টিটির সিটিজেনশিপ অ্যান্ড পোর্ট সিকিউরিটি বিভাগ তাদের কাছে ভিসার দলিল পাঠায়। নবায়নযোগ্য এ ভিসার মেয়াদ দশ বছর। আরব আমিরাতের ফুজিরায় বসবাসকারী প্রবাসী আবুল কালাম রাসেল বলেন, আবুধাবিতে জন্ম নেওয়া তার দুই মেয়ে রাহমা ও রাহিমা ফুজিরা প্রদেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মাসাফি গার্লস…
ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রত্যাশী পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক,কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এডঃ সোহরাব উদ্দিন। গতকাল দিনব্যাপী গণসংযোগে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন আচমিতা,সহস্রাম ধুলদিয়া,বনগ্রাম ও করগাও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারন মানুষের সঙ্গে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ঈ্রসঙ্গত, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য তার আমলে কটিয়াদী ও পাকুন্দিয়ায় আসনে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে একজন উন্নয়নকামী কর্মবীর রাজনীতিক হিসেবে সর্বমহলে প্রশংসিত হন। এ…
মো : আতাউর রহমান। ” মিরপুর প্রতিনিধি ” অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিমকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তামিম। তামিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়শা। এছাড়া ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণভবন থেকে বের হয়ে গণমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’ সেই সাথে তামিম তার অফিশিয়াল ফেসবুক…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে মুসলমান ধর্মে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় মুসলমান হয়েছে এক যুবক। তার নাম কমল সূত্র ধর (৩৫)। তিনি অবিবাহিত। পেশায় রাজ মিস্ত্রির কাজ করেন। তার পিতার নাম বিজয় সূত্র ধর। মা শিখা রাণী সূত্র ধর। তাদের বাড়ি পাশ্ববর্তী মনোহরদীর কৃষ্বপুর ইউপির মধ্য বীরগাঁও গ্রামে। বুধবার রাতে এশার নামাজের পর কটিয়াাদীর মসুয়া ইউপির বেতাল বাজার মসজিদে নামাজের পর সবার সামনে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করোছেন। এর আগে ৫ জুলাই ২৩ ইং বুধবার এফিডেভিট করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম ত্যাগ করেন। পরে বেতাল বাজার মসজিদের ঈমামের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম…
আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিনের সব আরোহীই মারা গেছেন। তাদের মরদেহ পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে সবার মনে জল্পনা-কল্পনা। তবে মার্কিন কোস্টগার্ড বলছে, মরদেহ পাওয়ার সম্ভাবনা নেই। খবর বিবিসির। পাঁচ-ছয় দিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হারিয়ে যাওয়া ডুবোযান টাইটান। রোববার (১৮ জুন) ওশানগেটের সাবমারসিবল ডুবোযান টাইটান পাঁচ আরোহী নিয়ে কানাডা উপকূলীয় আটলান্টিক মহাসাগরের তলদেশে যায়। এর ঠিক পৌনে দুই ঘণ্টার মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে এটিকে খোঁজার সব রকমের চেষ্টা চালান মার্কিন কোস্টগার্ডের পাশাপাশি কানাডার কোস্টগার্ডের সদস্যরা। ১৯১২-র এপ্রিলে উত্তর আটলান্টিকে বিরাট একটি হিমশৈলে ধাক্কা লেগে ডুবে যায় বিলাশবহুল টাইটানিক জাহাজ। দুর্ঘটনায় যাত্রী…
বিশেষ প্রতিনিধিঃ গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর, গণপূর্ত ই/এম বিভাগ-৪, ঢাকা এর নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল ইসলাম ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহ ও অন্যান্য ক্রয়ের দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এর নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল ইসলাম (গণপূর্ত ই/এম বিভাগ-৪, ঢাকা) আউটসোর্সিং এর মাধ্যমে একাধিক জনবল সরবরাহের জন্য নিজের নিয়ন্ত্রণে রেখে দরপত্র আহবান করেন। অভিযোগ আছে পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগসাজেশে নিজেই ঠিকাদারী পরিচালনা করেন। যে কারণে উক্ত দরপত্রে জনবল সরবরাহের লাইসেন্স অর্থাৎ কলকারখানা পরিদর্শন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স বাধ্যতা মূলক না করে পি ডাব্লিউ ডি লাইসেন্স বাধ্যতা মূলক করেছেন, যেন প্রকৃত জনবল সরকরাহকারী…
যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কোনো ধরনের ছুটি ছাড়াই হঠাৎ করে দেশের বাইরে গেছেন গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবিন হোসেন। শুক্রবার দুপুরে নভো এয়ারের একটি ফ্লাইটে তিনি দেশত্যাগ করেন। এ নিয়ে পৌরবাসীর মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আচমকা দেশের বাইরে চলে যাওয়ায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। তবে এ সম্পর্কে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের (গাজীপুর) উপ-পরিচালক কামরুজ্জামান বলেন- জনপ্রতিনিধিদের দেশের বাইরে যেতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেতে হবে। কালীগঞ্জের মেয়রের দেশ ত্যাগের বিষয়টি আমার জানা নেই। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে অবগত হলাম। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।…
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১৫ টি রুমে ভাংচুর চলে। ২০মে (শনিবার) রাত ৭ টা থেকে ১০ টা পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জুনিয়র শিক্ষার্থীদের রুমে তোলা নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। সংঘর্ষের একপর্যায়ে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা এসে সংঘর্ষের মাত্রাকে আরো বাড়িয়ে দেয়। সংঘর্ষে বঙ্গবন্ধু হলের সি ব্লকের ১৫ টি রুমের দরজা ও জানালা ভাংচুর করা হয়। রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র ছাত্রনেতা এবং…
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অদ্য শুক্রবার (৫ই মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইনে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রুমান আহমদ স্থানীয়দের বরাতের সূত্রে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লংলা স্টেশন ছাড়ার পর নর্তন এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিক্সা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। তিনি আরও জানান, ট্রেনটি দেখে সিএনজি অটোরিক্সায় থাকা চালক ও যাত্রীরা লাফ দিলে তারা প্রাণে রক্ষা পান। তবে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজিতে থাকা চালক…
যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার এ্যাড. এসএম নাসির আলমের বাসায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন সিঁধেল চোর যশোর শহরের বেজপাড়ার সাদেক দারোগার মোড় এলাকার মৃত বাবু মোল্লার পুত্র বাপ্পি মোল্লা(২৩) ,চাচড়া রায়পাড়া এলাকার তরিকুল ইসলামের পুত্র জহুরুল ইসলাম তানভীর (২৫)ও বেজপাড়ার আকবরের মোড় এলাকার খোকন সরদারের ছেলে ইশারাত সর্দার(২৫)কে চোরাই মালামালসহ আটক করে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ( ৪ মে) যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরদের আটকসহ চোরাই মালামাল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। আজ যশোর গোয়েন্দা পুলিশের ইনচার্জ রূপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শহরের চাঁচড়া ডালমিল এলাকার এ্যাড. এসএম নাসির আলম…
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় ৫ জন সাজাপ্রাপ্ত আসামি আড়াইশ’ গ্রাম গাঁজা সহ মোট ১৮ জন আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার (৫/০৫/২৩) ভোর থেকে বেলা ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বেনাপোল থানা পুলিশ এদের আটক করে। আটককৃত আসামিরা হলো ১।মোঃ আনোয়ার হোসেন, পিতা-মৃত সমছের মোড়ল, সাং-দিঘীরপাড়, ২। মোঃ আব্দুল্লা, পিতা-মৃত ইমাম বক্স সাং-কৃষ্ণপুর, ৩। মোছাঃ মিলি খাতুন (২৫), স্বামী-মোঃ মহিদুল ইসলাম, সাং-দিঘীরপাড়, ৪। মোঃ ইসহাক আলী(৩৯), পিতা-মৃত বিল্লাল হোসেন, সাং-ভবেরবেড়, ৫। মোঃ মহসীন কবির, পিতা-মৃত খবির খা, সাং-গাজীপুর, সর্ব থানা-বেনাপোল পোট ৬। মোঃ অজিত মোল্যা (৩০), পিতা-মৃত হযরত মোল্যা, সাং-গয়ড়া, ৭। মোঃ শাহজামাল, পিতা-মৃত ইবাদত মোড়ল, সাং-দৌলতপুর, ৮। মোঃ মোসলেম…
২০১২ সালের ১৪ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার ইসলামপুরে খুন হয় পাঁচ মাসের শিশু ইভা। এ ঘটনায় ইভার বাবা নিজাম মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় সাত’জনের নাম উল্লেখ করে এদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে সংশ্লিষ্ট থানা পুলিশ ও জেলা ডিবি এজাহারনামীয় ব্যক্তিদেরই অভিযুক্ত করে। ২০১৬ সালে মামলাটির তদন্তের দায়িত্ব পায় মৌলভীবাজার জেলা পিবিআই। সংস্থার পরিদর্শক মো. তরিকুল ইসলামের তদন্তে উঠে আসে- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুটিকে হত্যা করে তারই বাবা, মা, দাদি ও দুই চাচা। দুই চাচা আবুল হোসেন ও রাশেদ আলী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। গতকাল বৃহস্পতিবার (৪ মে) কুলাউড়ার এ…
যশোর জেলার অভয়নগর উপজেলায় মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবাদর্ধনাসহ স্মরণসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৪ টায় উপজেলার রাব্বি মেডিসিনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি এম এ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার, সাবেক অধ্যাপক,যশোর মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,ডাঃ শেখ কেয়ামত আলী,প্রাক্তন সিভিল সার্জন, অভয়নগর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ফজল রাব্বি সুজন প্রমূখ। প্রধান অতিথি অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার বলেন,১৯৭১ সালে বীর মু্ক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি। সেদিন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া…
হুইল চেয়ার উপহার দিয়ে প্রতিবন্ধী মাসুম বিল্লাহের মুখে হাসি ফোটালেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী। মাসুম বিল্লাহ মণিরামপুরের উত্তর বাহাদুরপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে। বৃহস্পতিবার (৪ মে ২০২৩) প্রতিবন্ধী মাসুম বিল্লাহের নিকট হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, যুবলীগ নেতা আশিক, আতিয়ার রহমান, কুলটিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা বুরহান হোসেন, জুয়েল হোসেন, মিরাজুল ইসলাম, সাকিব হোসেন প্রমুখ। উল্লেখ্য ‘সবাই শুধু আশ্বাস দেয়, আজও মেলেনি একটি হুইল চেয়ার’ শিরোনামটি এস এম ইয়াকুব আলীর নজর কাড়ে। তিনি তাৎক্ষনিক…

