Author: News Editor

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারজানা রাব্বী বুবলী নৌকার মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ফারজানা রাব্বী বুবলী তার অনুসারীদের নিয়ে ফুলছড়ি উপজেলা শহরে মিছিল শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান মনোনয়ন গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর…

Read More

মো: আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিজের মেয়েকে ধর্ষণের অপরাধে পিতা (৪১) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। অন্যদিকে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার নির্দেশও দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় এ রায় প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ ডিসেম্বর জেলার পোরশা উপজেলার পোরশা গ্রামের গেনা হুজুরের বাড়ি হতে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসার সময় সন্ধ্যা অনুমান সাড়ে ৬টার দিকে গণেশপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে নূর হোসেনের আমের নার্সারি বাগানে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদকে সামনে রেখে প্রার্থী ঘোষণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো বড় দলগুলোর পাশাপাশি তৃণমূল বিএনপি, বিএনএম, ইসলামিক যুক্তফ্রন্টের মতো ছোট দলগুলোর প্রার্থীরাও এরইমধ্যে মনোনয়ন সংগ্রহ করে জমাদান করেছেন। মৌলভীবাজার জেলার মোট চারটি আসনে এ পর্যন্ত মনোনয়ন কিনেছেন ৩০ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন কিনেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ৩০ জন প্রার্থী। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের শেষদিন পর্যন্ত জেলার একাধিক আসনে দাঁড়ানো প্রার্থী ও জেলা রিটার্নিং অফিসের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। মৌলভীবাজারের চারটি আসনে যারা মনোনয়ন কিনেছেন তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি,…

Read More

মোঃনাজমুল হোসেন বিজয়। তালতলী,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকালে সাংবাদিকতার নীতিমালা বিষয়ক একদিনের প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বরগুনা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে উদ্বোধনি অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষন কর্মশালার আহবায়ক জ্যেষ্ঠ সাংবাদিক চীত্ত রঞ্জন শীল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মো: হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল , সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, অ্যাডভোকেট সোহেল হাফিজ, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো: হাফিজুর রহমান, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু, অনলাইন এক্টিভিটি ফোরামের সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা ,বামনা প্রেসক্লাবের…

Read More

মশিউর রহমান আসন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১জামালপুর-০৪ সরিষাবাড়ী আসনের আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মোঃ মাহবুবুর রহমান হেলালকে পরিবর্তনের দাবীতে মুখে কালো কাপড় বেধেঁ মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৃনমুল আওয়ামীলীগ নেতাকর্মীরা। বৃহস্পতি বার (৩০ নবেম্বর) সকালে উপজেলার তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তারাকান্দি – ভূয়াপুর মহা সড়ক প্রদক্ষীন করে বিজয় ভবনের সম্মুখে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মঈনুল হাসান, উপজেলা যুবলীগের সহ সভাপতি রইস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আজমত আলী, সদস্য মিঠু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক নাজমুল হুদা বাবু, সদস্য মশিউর রহমান…

Read More

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। তিনি বলেছেন, জাতীয় পার্টি দলের নেতাদের অবমূল্যায়ন করেছে। এ কারণে তিনি নির্বাচন করবেন না। বুধবার রাতে ঢাকার গুলশানের বাসায় অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রওশন এরশাদ এ ঘোষণা দেন। তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন। তবে এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। রওশন এরশাদ বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নৌকার মনোনয়ন নিয়ে শোডাউনের মধ্য দিয়ে এলাকায় ফিরলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামি লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহী। আজ বুধবার বিকেলে দুর্গাপুর উপজেলার প্রবেশমুখে রাস্তার দু’পাশে হাজার হাজার সমর্থকরা দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। তার আগমন উপলক্ষে অর্ধশত গাড়ি ও শত-শত মোটরসাইকেল বহরে হাজারও নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ এলাকা। পরে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসলে মোশতাক আহমেদ রুহীকে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। দলীয় কার্যালয়ে মোশতাক আহমেদ রুহী বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি জননেত্রী…

Read More

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। ইসি কর্মকর্তারা জানান, এবার ২৬টির মতো রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের তেমন সাড়া পড়েনি। শেষদিনেই বেশির ভাগ সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে চায়। বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত ঢাকায় ২৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এদের মধ্যে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও গবেষক ড.আমানউল্লাহ (ইবাইস আমান)-এর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় যশোর ইনিন্সটিটিউটের সি আর সি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলা একাডেমী পদক প্রাপ্ত সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন। প্রধান আলোচক ছিলেন সাহিত্যিক ও গবেষক ড.সন্দীপন মল্লিকসহ আলোচনা করেন সংগীতজন আশরাফ হোসেন, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, এম এম কলেজের উপাধ্যক্ষ ড.আবুবক্কার সিদ্দিকী, লেখক গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, সমাজ সেবক শাহিন চৌধুরী, এম এম কলেজের বাংলা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় পুকুরে গোসল করতে গিয়ে জিয়ারত খাঁ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নিহতের মরাদেহ উদ্ধার করে। নিহত জিয়ারত খাঁ উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সাহেব খাঁর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর ২টায় জিয়ারত খাঁ প্রতিদিনের মতো গোসল করতে পুকুরে যায়। নিহতের বাড়ি ফিরতে দেরী দেখে তার পরিবারের লোকজন পুকুর পাড়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধান না পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবুরি দলের সহযোগিতায় বিকেল সাড়ে পাঁচটায় তার মরাদেহ উদ্ধার করা হয়। ঘটনার…

Read More

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিপন্ন মানুষের দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ নভেম্ভর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দূবাই শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ – ২৮ উপলক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্ষতিগ্রস্থ রাষ্ট্র সমুহের মধ্যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩ টি রাষ্ট্রের মধ্য অন্যতম শীর্ষ রাষ্ট্র । আবার দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সমুহের একটি হাওরাঞ্চল। কপ-২৮ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বের তাপমাত্রা কমিয়ে আনা ও জলবায়ু বিপন্ন মানুষের অভিযোজনের কৌশল নির্ধারণ করবেন। উক্ত সম্মেলনে বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশসমুহ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশসমূহের কাছে ক্ষতিপূরণ চাইবে। এতে জলবায়ু…

Read More

হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিতে পদত্যাগের ঘোষণা করেছেন উপজেলা পরিষদের#অধ চেয়ারম্যান মশিউর রহমান মামুন। এদিকে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র থেকে তিন জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার(২৯নভেম্বর) বিকেলে দ্যা মেইল বিডি প্রতিবেদককে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন। মনোনয়ন ফরম সংগ্রহকারিরা হলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, জাতীয় পার্টি থেকে মোস্তফা সেলিম বেঙ্গল ও স্বতন্ত্র থেকে হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন। জানা গেছে, আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন…

Read More

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিয়ের ২০ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোমেনা আক্তার (১৫) নামে এক গৃহবধূ। বুধবার(২৯নভেম্বর)দুপুরে উপজেলার ব্যাংকান্দা এলাকায় বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের জের ধরে ৫ মাসের অন্তঃসত্ত্বা একজন নারী নিজ বাড়ির শয়নকক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। রোমেনা আক্তার একই এলাকার রবিউল ইসলামের মেয়ে। এবং একই এলাকার আবুল হোসেন এর ছেলে হাবিবুর রহমান (সম্পর্কে চাচা) নামে এক ছেলেসঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ২০ দিন আগে বিয়ে হয় রোমেনার। স্থানীয় সূত্রে জানা যায়, রোমেনার তার দাদা ও দাদী সহ দাদার বাড়িতে বসবাস করতেন। প্রতিবেশী হাবিবুর ইসলাম এর সাথে অবৈধ সম্পর্কের জেরে সম্প্রতি তাদের…

Read More

মোঃনাজমুল হোসেন বিজয়। তালতলী,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার জেলার তালতলী উপজেলার শারিকখালীর ইউনিয়নের নলবুনিয়া এলাকা থেকে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজাসহ দুটি মোবাইল ও নগদ ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন নলবুনিয়া এলাকার মো. হেমায়েত হিমু (৬০) ও তার ছেলে মো. সোহান (৩০)। পুলিশ সূত্রে জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই জ্ঞান কুমার, এস আই বশির, এএসআই রুবেলের নেতৃত্বে নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বাবা মো. হেমায়েত হিমু ও ছেলে সোহানকে গাঁজাসহ আটক করে।…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: রাজধানী ঢাকায় আজ বুধবার দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত নভেম্বরের শেষদিকে শীতের তীব্রতা বাড়তে শুরু করলেও রাজধানীতে এখনো সেটির দেখা মেলেনি। তবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এরই মধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ উপজেলাটিতে দিনের তাপমাত্রা ঢাকার চেয়ে প্রায় অর্ধেকে রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ বুধবার সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় মৌলভীবাজার জেলা শহরে তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস বলেন, সকাল ৯টার দিকে শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড হয় ১৭…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের আমিনুল হককে সভাপতি ও শাহ আলম যাদুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সংগঠনটির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, সহকারী সম্পাদক শাহাবুল শাহীন তোতা, দৈনিক মাধুকরের বার্তা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি এবিএম ছাত্তার সহ ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সাধারণ সভা শেষে প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আমিনুল…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যাপসিকাম চাষ করেছেন কৃষক রায়হান আহম্মেদ। ৫ শতক জমিতে সুইট বিউটি জাতের বীজ রোপণ করে প্রথমবার চাষেই সফলতার দেখা পেয়েছেন তিনি। তার জমিতে প্রায় ৩শত গাছে ক্যাপসিকাম ধরেছে। এক থেকে দেড় ফুট উচ্চতার গাছে গাছে ঝুল খাচ্ছে সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকাম চাষের জন্য তিনি প্রথমে একটি গ্রিন হাউস নির্মাণ করেন। গ্রিন হাউসের চারদিকে নেট ও উপরে পথিথিনে মোড়ানো। ভেতরে প্রবেশের জন্য রাখেন এটি দরজা। জানা গেছে, সেপ্টেম্বর মাসে জমিতে বীজ রোপণ করেন রায়হান। রোপণের ১০ দিন পর বীজ থেকে চারা গজানো শুরু হয়। চারা বেড়ে উঠতে পরিচর্যায় ব্যবহার করেন জৈব সার ও জৈব্য কীটনাশক। নভেম্বরের প্রথম…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুর ইসলামকে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত প্রায় পনে ১২ টার দিকে জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর চর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে মঙ্গলবার সকাল ৯টার দিকে আব্দুল আজিজকে কোদাল দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান ছেলে নুর ইসলাম। নিহত আব্দুল আজিজ (৭০) ওই গ্রামের মৃত পহাদ্দি মামুদের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,নিহত আব্দুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ে। এক…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনে অংশ নিতে ৪ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদককে মো. আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, তৃণমূল বিএনপি থেকে…

Read More

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজে শুভ সংঘের উদ্যোগে প্রায় অর্ধ শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। গত ২৮নভেম্বর মঙ্গলাবর সকাল ১০টায় বসুন্ধরা শুভ সংঘ সাপাহার শাখার উদ্যোগে উক্ত স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ সংঘ সাপাহার শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মনোয়ারুল ইসলাম, সম্পাদক আব্দুস সাত্তার, দৈনিক কালবেলার সাপাহার প্রতিনিধি সাংবাদিক প্রদীপ সাহা, দৈনিক সংবাদের তোফায়েল আহম্মেদ, যায়যায় দিনের বাবুল আকতার, বাংলাদেশ প্রেসক্লাব সাপাহার শাখার সভাপতি আব্দুল হালিম,সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক সাংবাদিক গোলাপ খন্দকার ও শুভ সংঘের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

Read More