Author: News Editor

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজার টেকনাফ থানাধীন তুলাতলি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদিমুড়া মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল গফুর (৪৪)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রাতে কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের তুলাতলি ঘাটের উত্তরে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি’র আভিযানিক দল একটি মাদক…

Read More

এখন গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে থাকা মানেই অসম্ভব যেকোনো কিছুকেই সম্ভব বানিয়ে ফেলার আশা। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই অবিশ্বাস্য ইনিংসের পর থেকে নিজেকে এমনই উচ্চতায় নিয়ে গেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। রুতুরাজ গায়কোয়াড অপরাজিত ১২৩ রান করে ভারতকে ২২২ রানের পাহাড়ে চড়িয়েছিলেন। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের ৪৭ বলে অপরাজিত ১০৪ রানের তাণ্ডবে সেই বাধা টপকে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচটি জিততে শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৩ রান। ম্যাক্সওয়েল আর ম্যাথু ওয়েড বাউন্ডারির ঝড় তুলে স্বাগতিকদের হতবাক করে দেন। ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ঞের শেষ চার বলে তিনটি চার ও একটি ছয় হাঁকিয়ে গুয়াহাটির দর্শকদের একেবারে চুপ করিয়ে দেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার (২৮ নভেম্বর) গুয়াহাটিতে টস হেরে…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে আব্দুল আজিজ(৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার(২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত পহাদ্দির ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে নিহত আজিজের সাথে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পশ্চিম উত্তর পার্শ্বে ভূট্টা লাগানোর জমিতে মারামারি সৃষ্টি হয়। একপর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেন। সেই কোপে আব্দুল আজিজ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল গুলিসহ কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ইয়াসিন মোহাম্মদ কাজল (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাজল যশোর জেলার কোতোয়ালি থানাধীন পুরাতন কসবা কাজীপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা কাজীপাড়া মেইন সড়কের ইমনের মোটর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী একাধিক হত্যা, চাঁদাবাজি, অপহরণ মামলার আসামী ইয়াসিন মোহাম্মদ কাজলকে ১টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় পেয়ে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্ত: জেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়ি খালি গ্রামের মজিদ সরকারের ছেলে ও উপশহর এ ব্লক এলাকার বাসিন্দা আল আমিন সরদার ওরফে আলমগীর (৪২), চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা ইব্রাহিমপুর গ্রামের আজিজুল হকের ছেলে সাগর আহম্মেদ নিলু ওরফে রাসেল (২৮), আলমডাঙ্গা উপজেলার গৌড়িহাদ গ্রামের মৃত আলউদ্দিন বাবুলের ছেলে শুভ (২৫), কান্তপুর গ্রামের মইনুল হকের ছেলে সেলিম রেজা (৩২) ও কুষ্টিয়া দৌলতপুর জোয়াদ্দারপাড়ার মৃত জাকের মালিখার ছেলে আইয়ুব আলী মালিথা (৫৮)কে আটক করে তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে…

Read More

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন দেশের বিশিষ্ট লেখক,সংগঠক,শব্দ লিটিল ম্যাগ সম্পাদক গাইবান্ধার কৃতি সন্তান কবি  সরোজ দেব (৭৫) অসুস্থ। আজ ২৮ নভেম্বর গাইবান্ধার নিজস্ব বাসায় অসুস্থ হলে দ্রুত তাকে প্রমতোষ সাহা,সাকোয়াত হোসেন, জয়দেব, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে কবি সরোজ দেব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেড নং-৩৪,বেড নং- ১,(পেইং বেড) ৪র্থ তলা, ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান ডাঃ শহিদুল ইসলাম সুগম এর তত্বাবধানে চিকিৎসাধিন  রয়েছেন। আগামী ৪ ডিসেম্বর তার  অপারেশন হবে। সবাই এই গুণি কবির জন্য ও আর্শিবাদ করবেন। তার আরোগ্য কামনা করেন  সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, সাধারণ সম্পাদক…

Read More

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের রাজধানীর সায়েন্স-ল্যাবরেটরি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েকদিন আগে ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সেই শত্রুতার জেরেই আজ তাদের মধ্যে ফের মারামারির ঘটনা ঘটে। এ সময় আইডিয়াল কলেজের শিশির আহম্মেদ নামে এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেয় ঢাকা কলেজ শিক্ষার্থীরা। মারধরে আদনান এবং হাসান নামে আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সাড়ে সাত লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ হাজার সদস্য মাঠে নামবেন নির্বাচনের ১০ দিন আগেই। নির্বাচনের পরের দুদিন পর্যন্ত মাঠে থাকবেন তারা। সোমবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সবার আগে মাঠে নামবে। ভোটের পর দুদিন, ভোটের দিন এবং ভোটের আগে ১০ দিন, মোট ১৩ দিনের জন্য এ বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। তবে প্রয়োজন হলে আরও বেশি দিন তাদের রাখা হতে পারে। তিনি আরও বলেন, আনসার মোতায়েন থাকবে ভোটের আগের পরে মোট ছয় দিন। আর পুলিশ…

Read More

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার বাহিনী। দিন শেষে ৮৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান করেছে বাংলাদেশ। এ ম্যাচে দেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা শুরু হয় শাহাদাৎ হোসেন দীপুর। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। এ ছাড়া দুটি করে উইকেট দখলে গেছে কাইল জেমিসন ও এজাজ প্যাটেলের। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা মন্দ হয়নি বাংলাদেশের। ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এজাজ প্যাটেল।…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) দক্ষতা অর্জন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহে অধিকতর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্পর্কে সচেতনতা তৈরিতে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার(২৮ নভেম্বর)সকালে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ হল রুমে আরডিআরএস বাংলাদেশ’র উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আরডিআরএস রংপুর শাখার টি ও জাহিদা মোস্তফার সঞ্চালনায় ও আর ডি আর এস রংপুর শাখার ম্যানেজার প্রদীপ কুমার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী।তিনি বলেন,সরকার প্রতিবন্ধীদের ভাতা সহ নানান সুযোগ সুবিধা করে দিয়েছেন।তারা সবাই আমাদেরই অংশ আমরা আলাদা করে কাউকে দেখতে চাই না। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে তুমুল হৈ চৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখি রাধারলীলাকে ঘিরে কার্তিকের পূর্ণিমা তিথিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার(২৮ নভেম্বর) ঊষালগ্নে সাঙ্গ হলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরি সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব মহারাসলীলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশী-বিদেশী পর্যটকের ঢল নামে। মণিপুরী সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসব উপলক্ষে মণিপুরি ললিতকলা একাডেমি প্রাঙ্গণে মণিপুরি তাতঁবস্ত্র প্রদর্শনী ও শিববাজার এলাকায় বিশাল মেলা বসে।সোমবার দুপুরে কমলগঞ্জের উভয়স্থানে রাখালনৃত্যের মাধ্যমে শুরু হয়েছিল রাসলীলা। জাতি, ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে লাখো মানুষের সমাগম ঘটে। সব ধরনের সুবিধা বিদ্যমান…

Read More

মো: আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় রাস্তার পাশ থেকে রিংকু (২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার তিলোকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলসীগঙ্গা নদীর বেড়িবাঁধের রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিংকু পাশের জেলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকাল ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, বেলা ১২টার দিকে পথচারীরা মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর…

Read More

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ইট ভাটা গুলোতে শুরু হয়েছে ইট তৈরির মৌসুম। ইটের মৌসুমকে ঘিরে পুরাতন অসংখ্য অবৈধ ইটভাটার পরও নতুন অবৈধ ইটভাটা স্থাপন হচ্ছে লোকালয়ে, কৃষিজমিতে, গ্রামগঞ্জ শহর বন্দরের সন্নিকটে, । পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে উঠা এসব ইটভাটার অধিকাংশই ছাড়পত্র নেই। এসব ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ। এছাড়া আধুনিক প্রযুক্তির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ৯৫ থেকে ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি। কাঠ পোড়ানো ও স্বল্প উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করায় ইটভাটাগুলোতে নির্গত হচ্ছে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া। এতে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। অনেকেই না বুঝে নগদ টাকার আশায়, কেউবা বাধ্য হয়ে ইটভাটাগুলোতে বিক্রি করছে…

Read More

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ প্রতি বছরের মত এইচএসসি ফলাফলে উপজেলায় এবারো শীর্ষে রয়েছে পুখুরিয়া মহিলা কলেজ। শিবগঞ্জ উপজেলার কানসাটে অবস্থিত পুখুরিয়া মহিলা কলেজ থেকে এ বছর মোট ১৫৮ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে, তার মধ্যে ১৪১ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ৯৮.১০%। ২৬ নভেম্বর রবিবার ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলী বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগ থেকে ১৭জন আংশ গ্রহন করে ৪ জন ও মানবিক বিভাগ থেকে১৩৮জন আংশ গ্রহন করে ১০ জনসহ মোট ১৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, এই কলেজ…

Read More

আমেরিকার বৃহত্তম বইমেলা মেক্সিকোস্থ বাংলাদেশ দূতাবাস প্রথমবারের মত গুয়াদালাহারা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহন করছে যা লাতিন আমেরিকার সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা।এই বইমেলার ৩৭তম সংস্করনে সম্মানিত অতিথি হলো ইউরোপিয়ান ইউনিয়ন। উক্ত বইমেলায় বাংলাদেশ স্টলটিতে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং জাতি গঠনে তাঁর ভূমিকা, রাজনৈতিক আন্দোলন, আর্থ-সামাজিক অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, সাহিত্য আর সংস্কৃতি সম্বলিত মোট ৬৪ টি বই প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও স্প্যানিশ ভাষায় অনুদিত বংগবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”, “পিপলস’স হিরো, সাহিত্যিক আনিসুল হকের “মা”, “স্প্যানিশ ভাষায় শত কবিতা” এবং বাংলাদেশের জাতীয় কবির প্রকাশনা "নজরুলের কবিতা" এই বইমেলায় প্রদর্শিত হচ্ছে। রাষ্ট্রদূত আবিদা ইসলাম অত্যন্ত আনন্দের সাথে…

Read More

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ -১(শিবগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ নজরুল ইসলাম নিজেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। সৈয়দ নজরুল ইসলাম বলেন, মানুষ পরিবর্তন চায়। কর্মী-সমর্থকরা আশায় ছিলেন। তারা বলছেন নির্বাচন করতে। যেহেতু নির্বাচন করলে দলের কোনো বাধা নেই, তাই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। চলতি মাসের ১৫ তারিখে প্রধান…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম কোতয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী অলিয়ার রহমান (৩৫),তাইজুল ইসলাম রাজন (২৪) ও সুমি আক্তার (২২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃৃত অলিয়ার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে, তাইজুল কোতোয়ালি থানাধীন পূর্ব বারান্দীপাড়ার তরিকুল ইসলামের ছেলে এবং সুমি বরগুনা জেলার আমতলী থানার হালিম হাওলাদারের মেয়ে। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহীনুর রহমান, এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম আজ সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় কোতয়ালী মডেল থানার…

Read More

মানিকছড়ি (খাগড়াছড়ি( সংবাদদাতা:- হালদা নদীর দূষণ নিয়ন্ত্রণ ও মিঠা পানির প্রবাহ নিশ্চিতকরণে তামাক চাষীদের বিকল্প জীবিকায়নের লক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর PACE প্রকল্পের অর্থায়নে আইডিএফ (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ঘোরখানা এলাকায় আইডিএফ এ্যানিমেল হেলথ সেন্টারের মাধ্যমে ৬৫ জন কৃষকের গৃহপালিত গরুকে ক্ষুরা রোগের টিকা এবং ছাগলকে পিপিআর টিকা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) যৌথভাবে এর আয়োজন করে। উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, আইডিএফ’র ভেটেরিনারি অফিসার ডা. মং সিং নু মারমা, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রুবেল হোসেন, মোঃ ফাহাদ হোসেন ও…

Read More

আমির আলী অভয়নগর (যশোর) প্রতিনিধি:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিশাল সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে সোমবার (২৭ নভেম্বর) বিকালে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী ১৬ জন প্রার্থীকে টপকে পুনরায় নৌকায় উঠলেন টাঙ্গাইল জেলা আ.লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু। রবিবার (২৬ নভেম্বর) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এদিন বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে পুনরায় নৌকা প্রতীক তুলে দেওয়া হয় আ.লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সাবেক সদস্য ও সাবেক এমপি মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর পুত্র আহসানুল ইসলাম টিটু এমপি’র হাতে। আ.লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হয়ে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ…

Read More