Author: News Editor

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারীর প্রতি সহিংসতাই নারীর মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অন্যতম বাধা। নারীর প্রতি সহিংসতা নারীর ক্ষমতায়ন ও নারীর অর্থনৈতিকসহ সকল অগ্রযাত্রার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। নারীর প্রতি মানবাধিকার লঙ্ঘন। বিশ্বে প্রতি তিন জনে এক জন নারী সহিংসতার শিকার। সময় পরিবর্তনের সাথে নারীর প্রতি সহিংসতার ধরনও পরিবর্তন হচ্ছে। প্রতিমন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁও এ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ বাংলাদেশ এবং এলসিজিওয়েজ এর যৌথ উদ্যোগে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেকের…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনের ঘোষিত তালিকায় ৬ জন সংসদ সদস্যের মধ্যে ২ জন বর্তমান সাংসদ মনোনয়ন থেকে বাদ পড়েছেন। আজ রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন। যশোর জেলার ৬টি সংসদীয় আসনে যশোর-০১ আসনে শেখ আফিল উদ্দিন,যশোর-০২ আসনে ডাঃ তৌহিদুজ্জামান তুহিন, যশোর-০৩ আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-০৪ আসনেএনামুল হক বাবুল, যশোর-০৫ আসনে স্বপন ভট্টাচার্য ও যশোর-০৬ আসনে শাহীন চাকলাদারকে নির্বাচিত করা হয়েছে। যশোর -২ (চৌগাছা-ঝিকরগাছা ) আসনে বর্তমান এমপি নাসির উদ্দিনের পরিবর্তে মনোনয়ন দেয়া হয়েছে আওয়ামী…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধি: রাহিন হোসেন রায়হান আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষণার মাধ্যমে জামালপুর -১ আসনের নৌকার মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন নূর মোহাম্মদ। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন আজ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জামালপুর ১ আসনের (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) নৌকার প্রার্থিতা লাভ করেন। আগে এই আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আবুল কালাম আজাদ এবার তার এলাকায় নূর মোহাম্মদ নৌকার কাণ্ডারি হলেন। উক্ত আসনে রাজনৈতিক মহল এবং উৎসুক জনগণ অপেক্ষায় ছিল কার হাতে নৌকার দায়িত্ব আসে অবশেষে সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ২৬ শে নভেম্বর (রবিবার) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে…

Read More

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ জাগরণের অগ্রদূত চারণকবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহ’র ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার(২৬ নভেম্বর)সকাল ১১ টায় উপজেলার মাধবপুর শিবাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমী প্রাঙ্গণ থেকে র‍্যালি সহকারে মাধবপুর ইউনিয়নের জবলার পার গ্রামে গীতিস্বামী গোকুলানন্দ সিংহ’র স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে বিকাল ৫টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মাধবপুর মণিপুরি নাট্যশিল্পী গোষ্ঠির সহযোগিতায় এবং মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি: দা:) জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও নাট্যকার শুভাসিষ সিনহার সঞ্চালনায় আলোচনাসভায়  প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক-গবেষক ড. রনজিত সিংহ।…

Read More

শুভ তংচংগ্যা, জেলা প্রতিনিধি বান্দরবান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক জনাব, ওবায়দুল কাদের। বান্দরবানে ৩০০ নং আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন বীর বাহাদুর উশৈসিং এমপি। বীর বাহাদুর উশৈসিং ১৯৯১ সালে আওয়ামী লীগের টিকেট পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে, ২০০১ সালে, ২০০৮ সালে এবং সর্বশেষ ২০১৪ সালে ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সংসদীয় আসন (৩০০ নং আসন) থেকে পঞ্চম বারের মত নির্বাচিত হন।…

Read More

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ থানার সমন্বয়ে গঠিত ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আজ (২৬ নভেম্বর) রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন। বর্তমানে ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। সেই স্থানে নায়ক ফেরদৌসকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ খবর আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন ফেরদৌস। তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ সিনেমার জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান। ১৯৯৭ সালে সিনেমাটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে…

Read More

মো.ফখর উদ্দিন,আনোয়ারা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে চট্টগ্রাম- ১৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান ভূমি মন্ত্রী ও এই আসনের বর্তমান এমপি আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।এই আসনে এবার আওয়ামীলীগ থেকে তিন জন মনোনয়ন ফরাম সংগ্রহ করেছিলেন৷ গতকাল রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে ১৬ আসনে নৌকার মাঝি হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছেন ২২১ জন৷তাদের মধ্যে চট্টগ্রাম ১৩ আসনে অন্যতম ছিলেন সাইফুজ্জান চৌধুরি জাবেদ। একটা লম্বা সময় ধরে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

Read More

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সঠিক তথ্য উপস্থাপন করাই সাংবাদিকদের কাজ। অপ-তথ্য থেকে সাংবাদিকদের দূরে থাকতে হবে। সত্য তথ্য প্রকাশ করার কাজ কাজ করতে হবে। সত্য তথ্য মানেই একটি সংবাদ। সংবাদ প্রকাশ করার কারণে অনেক সাংবাদিককে জীবন দিতে হয়েছে। স্থানীয় লোকজন সংবাদ সংক্রান্ত কারণেই সাংবাদিকদের চিহ্নিত করে রাখে সুযোগ পেলেই প্রতিশোধ নেয়। আমরা নিহত সাংবাদিক হুমায়ূন কবির, মানিক সাহা সহ অনেকের পরিবারের সাথে কথা বলে জেনেছি, স্থানীয় লোকজনই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ মফস্বলের…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা এখতিয়ারের বাইরে যাব না। প্রশাসনের রদবদল কে কখন করেছিল? রোববার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রশাসনের রদবদল কে কখন করেছিল? বিচারপতি লতিফুর রহমান সাহেব করেছেন। তিনি সিইসি ছিলেন কিনা জানি না। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। আমরা নির্বাচনের স্বার্থে যেটা ভালো মনে করব, সেটা করব। আমরা এখতিয়ারের বাইরের যাব না। এখতিয়ারের মধ্যে যা আছে করব। সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনী (সশস্ত্র বাহিনী) নিয়ে একেবারে শেষ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যদি প্রয়োজন মনে করি, চাইলে…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। অনুষ্ঠানে নির্বাচনের অন্য আসনগুলোতেও আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। এসময় জানানো হয়, ঢাকা-১০ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয়…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: মন্নান গাজী এবং সত্যবান বাউরী উভয়ই সিআর (বন) মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি। শ্রীমঙ্গল থানার অপর অভিযানে জিআর (শ্রী) মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়া থানা পুলিশের পৃথক অভিযানে জিআর- (শ্রীঃ) মামলার পরোয়ানাভুক্ত…

Read More

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের ছাত্রত্ব বাতিল। আরাফাত ইসলাম খান সাগরের মাষ্টার ডিগ্রি প্রোগ্রামে ভর্তি আবেদন বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গত ৯ নভেম্বর ( বৃহস্পতিবার) পোস্টগ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোঃ ফজলুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ০৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত পোস্টগ্রাজুয়েট স্টাডিজ কমিটির ৬৩তম সিদ্ধান্ত মোতাবেক জুলাই-ডিসেম্বর’২০২২ সেশনে মাস্টার ডিগ্রী প্রোগ্রামের ভর্তি স্থগিতকৃত ছাত্র মোঃ আরাফাত ইসলাম সাগর ও গোলাম রব্বানী সুহৃদ এর আবেদনে তাদের নিজেদের স্বাক্ষর না থাকায় তাদের আবেদন দুইটি বাতিল হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুঠোফোনে পবিপ্রবি শাখা ছাত্রলীগের…

Read More

মশিউর রহমান আসন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করলেন মোঃ মুরাদ হাসান এমপি। (২৬ নবেম্বর ২০২৩) রবিবার দুপুরে মুরাদ হাসান এমপি এর পক্ষে এ মনোনয়ন ক্রয় করেন পৌর যুবলীগের সদস্য মোঃ মুখলেছুর রহমান। এ বিষয় মোখলেছুর রহমান বলেন, আমি মুরাদ হাসান এমপি,র অনুমতি ক্রমেই এ মনোনয়ন ফরম ক্রয় করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, আজকে প্রথম একটি মাত্র মনোনয়ন বিক্রী করেছি। সেটি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ক্রয় করেছেন মোঃ মুরাদ হাসান। মোঃ মুরাদ হাসান বর্তমান সরকার বাংলাদেশ আওয়ামীলীগের ১৪১ জামালপুর -০৪ সরিষাবাড়ী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে…

Read More

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজার- ৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ৭ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার সময় মো. আব্দুস শহীদ এর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে পরপর ৬ বার উপাধ্যক্ষ আব্দুস শহীদ  এই আসন থেকে নৌকা প্রতীকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে সরকার দলীয় চিফ হুইপসহ গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসন থেকে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪,…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নারায়নগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসন ছাড়া বাকি ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।  সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করলেও এতদিন তা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রংপুর বিভাগের আসনগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন কাদের। পঞ্চগড়-১ আসনে নাইমুজ জামান…

Read More

রোববার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ইসি আনিছুর রহমান বলেন, আমি কোনো সময় দেখিনি রাতে ভোট হয়েছে। ভোট দিনে হয় এবং দিনের ভোট দিনেই অনুষ্ঠিত হবে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য রিটার্নিং অফিসার, নির্বাচন সসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা নিবন্ধিত ছোট-বড় সব দলকে ভোটে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বিএনপিকেও আমরা বার বার আহ্বান জানিয়েছি। ভোটে অংশ নেওয়া অথবা না নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে।…

Read More

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে ষাটোর্দ্ধ বৃদ্ধ ও তার পূত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে রিয়াদ ও লতিফুর রহমানের বিরুদ্ধে। আহত বৃদ্ধ বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তার পূত্রবধূ রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। গত শনিবার(২৫ নভেম্বর)বিকেলে উপজেলার কেতকীবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। এছাড়া ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত বৃদ্ধের ছেলে আমিনুর রহমান। অভিযুক্তরা হলেন উপজেলার কেতকীবাড়ী এলাকার আজগার আলী মেকারের ছেলে রিয়াদ ও লতিফুর। আর আহতরা হলেন, উপজেলার একই এলাকার বাসিন্দা ষাটোর্দ্ধ বৃদ্ধ আব্দুল গফুর ও তার পূত্রবধূ ফেরদৌসি আক্তার মঞ্জু(৩৫)। জানা গেছে, অভিযুক্ত ও ভুক্তভোগীদের বাড়ি পাশাপাশি। ভুক্তভোগী আব্দুল গফুর…

Read More

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় চলতি রোপা আমন মৌসুমে বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি রোগবালাই খুব একটা না হওয়াই পাকা ধানের শীষে যেনো দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। এ কারণে মাঠে ধান কাটা ও মাড়াই কাজে পুরো দমে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধান কাটা ও মাড়াই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের ব্যস্ততার লক্ষ্য করা গেছে। কৃষি অফিসের পরামর্শ নিয়ে সঠিক সময়ে চাড়া রোপন, সার, বিষ ছিটানোসহ নিয়মিত পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। প্রান্তিক পর্যায়ে কৃষকরা হাট-বাজারে যেন ভালো দাম…

Read More

মোঃনাজমুল হোসেন বিজয় তালতলী,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিসে পাড়া গ্রাম থেকে সাবিনা আক্তার নামে এক মাদক কারবারীকে আটক করছে পুলিশ। জানা গেছে ২৫ নভেম্বর রাত ১ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিওিতে নামিসে পাড়া গ্রাম থেকে ইব্রাহিম পহলান এর স্ত্রী সাবিনা আক্তার কে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃশহিদুল ইসলাম খান বলেন গোপন সংবাদের ভিওিতে সাবিনা আক্তারকে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির আয়োজনে নির্মাণ শ্রমিকদের নিয়ে কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলার আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার নুর কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়। প্রিমিয়ার সিমেন্ট তারাগঞ্জ উপজেলা শাখার ডিলার মেসার্স জহুরুল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ জহুরুল হক সাজুর সভাপতিত্বে ও রংপুর ডিভিশনের ক্লাস্টার ইঞ্জিনিয়ার রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্ট রংপুর জোন ম্যানেজার নবদ্বীপ চন্দ্র বর্মন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার রংপুর জেলা এরিয়া ইনচার্জ আল ফারুক, মার্কেটিং এবং সেলস এর জুনিয়র এক্সিকিউটিভ আরিফুল ইসলাম প্রমুখ । মেসার্স জহুরুল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ জহুরুল হক…

Read More