Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জোবেদা খাতুন (৭২) নামে এক বৃদ্ধ মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবার সূত্রে, জাবেদা খাতুন প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন দু’পায়া লাঠি দিয়ে চলাচল করতেন। জোবেদা খাতুন মোহনগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড টেংগাপাড়া কলেজ রোডের মৃত মো: মিছিল মিয়ার স্ত্রী।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) আনুমানিক ভোর ৫টা  থেকে ৬টার মধ্যে জোবেদা খাতুন তার ছেলে বজলু রহমানের বসত ঘরের পুর্ব পাশে পুকুর পাড়ে আম গাছের নাইলনেররশি দিয়ে গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জোবেদা এবং তার মেয়ে রত্না এক সাথে ফজরের নামাজ পরে তার মেয়ে রত্না ঘরের কাজ করতে থাকে। এর ফাঁকে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ তিনজনকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। সোমবার (৩০ জুন) রাত ২টার দিকে এ ঘটনায় দায়ের করা মামলায় তিন নম্বর এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান কিরণকে (৪০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার গড়াডোবা গ্রামের মৃত আব্দুল রাজ্জাক ওরফে রেজু মিয়ার ছেলে। এ মামলায় অন্যান্য এজাহারনামীয় আসামিরা হলেন- গ্রেফাতারকৃত মাহমুদুল হাসান কিরণের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাউল, সৃষ্টিতত্ত্, দেহতত্ত, মালজুড়া, বিরহগাঁথা এবং মহান আল্লাহ্ কে নিয়ে ধর্মীয় গানের রচয়িতা মরমী বাউল সাধক, নেত্রকোনার কৃতিসন্তান উকিল মুন্সির জন্মদিন ৪০তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে নানা আয়োজনে এই মরমী বাউল সাধকের ৪০তম জন্মদিনের কেক কাটা হয়। পরবর্তীতে আলোচনা সভায়, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদারের সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, আদিবাসী গবেষক ক্রসওয়েল খকসি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, রুসা এর নির্বাহী পরিচালক মো. নুরে আলম, একাডেমির সাবেক কালচারাল অফিসার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: হাজং বিদ্রোহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, টংক আন্দোলন, ১৯৫২ এর ভাষা আন্দোলন, পাকিস্তানি জুলুম বৈষম্য ও নিপীড়ন, ১৯৬৪ সালের সাম্প্রদায়িক দাঙ্গা, দেশের স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের কালের সাক্ষী কুমুদিনী হাজং এর ৯৫তম জন্মদিন পালিত হয়েছে।  শনিবার (২৮ জুন) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ জন্মদিন পালিত হয়।  এ উপলক্ষে নানা আয়োজনে মহিয়সী নারী কুমুদিনী হাজং এর ৯৫তম জন্মদিনের কেক কাটা হয়। পরবর্তীতে আলোচনা সভায়, একাডেমির নির্বাহী সদস্য ও আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী হাজং এর সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দীর্ঘ ষোল বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।  শনিবার (২৮ জুন) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেত্রীবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এ সময় সম্মেলন উদ্বোধন করেন, জেলা বিএনপি‘র আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।  উদ্বোধন শেষে, উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি‘র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২৮জুন) একাডেমি মিলনায়তনে এ কর্মশালা শেষ হয়। এ কর্মশালার উদ্বোধন করেন একাডেমির নির্বাহী সদস্য, আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী হাজং। প্রশিক্ষণ পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং, প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সঙ্গীত বিভাগের প্রভাষক তোবারক হোসেন খোকন, একাডেমির তালযন্ত্র শিক্ষক সুমার্শন মাঝি, শিক্ষক লক্ষণ পান্ডে প্রমুখ। কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণ সমন্বয়কারী, একাডেমির অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়ন পরিষদ থেকে সোয়া এক টন (৫০ কেজি ওজনের ২৫ বস্তা) সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল একটি সঙ্গবদ্ধ চোরাকারবারি চক্র। পথের মধ্যে উপজেলার কাইটাইল বাজার সংলগ্ন ওয়াহেদ ইটভাটার কাছে সামনে আসলে জনতার হাতে আটক হয় এ চক্রটি।  এ সময় জনতার হাতে আটক হ্যান্ডট্রলি চালক শাহ আলম (৪০) এবং সম্প্রতি ইউনিয়ন যুবদল থেকে বহিস্কৃত, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও টিসিবি’র ডিলার সামছুল হক চ্যাম্পিয়ন (৩৬)। আরো জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান ও মদন অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটককৃতদেরকে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমানের কাছে হস্তান্তর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দুর্গাপুর শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত এবং দলের আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর। কাউন্সিল অধিবেশনে শহর শাখার সভাপতি শামছুল আলম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোরশেদ আলম সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন। রাজনৈতিক প্রস্তাব, ঘোষণাপত্র এবং আগামী দিনের কর্মসূচি পাঠ করেন কমরেড আলকাছ উদ্দিন মীর সহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সম্মেলনের আলোচনা পর্বে বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হলে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে মো. উজাইফা নামে ১৮ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাবনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজাইফা উপজেলার বাবনি গ্রামের মো. এমরুল হক ও আকলিয়া বেগম দম্পতির সন্তান। নিহতের পরিবার সূত্রে জানা যায়, খেলাধুলা করতে করতে উজাইফা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পূর্ব পাশে একটি ডোবায় তাকে ভাসতে দেখেন স্থানীয় একাধিক নারী। তার ডাক চিৎকারে শিশুটির বড় চাচা দৌড়ে গিয়ে দ্রুত ডোবা থেকে উদ্ধার করেন। পরে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর…

আরও পড়ুন

আত্মপরিচয়ের জন্য একটি সাংস্কৃতিক কেবলা অনুসন্ধানের কবি ও ভাবুক এনামূল হক পলাশ এর ৪৮ তম জন্মদিন আজ। কবি এনামূল হক পলাশ বাংলা ভাষার সহজিয়া ধারার একজন প্রতিশ্রুতিশীল কবি, ভাবুক, অনুবাদক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক ও গীতিকার। তিনি বামপন্থী বিপ্লবী রাজনৈতিক ধারার একজন কর্মী ছিলেন। তিনি অন্তরাশ্রম নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং একই নামে একটি সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করেন। তাঁর জন্ম ২৬ জুন ১৯৭৭। শিশুকাল নিজ গ্রামে কাটালেও পিতার ব্যবসাজনিত কারনে তাঁর শৈশব কেটেছে বারহাট্টার গোপালপুর বাজারে। ১৯৮৮ সালে ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। বারহাট্টা সি.কে.পি. পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনি মাধ্যমিক শিক্ষা শুরু করে অষ্টম শ্রেনীতে সাধারণ বৃত্তি পান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন কেন্দুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ূন দিলদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু। তিনি তার বক্তব্যে বলেন, বস্তায় সবজি চাষ একটি সহজ ও কার্যকর পদ্ধতি। পাশাপাশি জৈব সার উৎপাদনের মাধ্যমে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপপরিচালক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে চলমান এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে মোবাইলফোন ব্যবহার ও নকল করার দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি ও বাণিজ্যিক কলেজ কেন্দ্রে ওই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরীক্ষার প্রথমদিন বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে মোবাইলফোন ব্যবহার ও নকলের দায়ে চার পরীক্ষার্থীকে এই বহিষ্কারাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে কারিগরি ও বাণিজ্যিক কলেজের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৩৪৮ জন। তাদের মধ্যে ৩২৪ জন পরীক্ষায়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বেশি মুনাফার আশায়, জীবনের সঞ্চয়কৃত সব টাকা তুলে দিয়েছিলেন সমিতিতে। কেউবা গার্মেন্টসে কাজ করে ঘাম ঝরানো আয়, কেউবা ব্যবসার আবার কারো পেনশনের টাকা তুলে জমা দিয়েছেন সমিতিতে। কিন্তু মুনাফা তো দুরের কথা আসল টাকার জন্যই হন্যে হয়ে ঘুরছেন অনেকেই। টাকার শোকে কেউবা প্রাণ হারিয়েছেন আবার কেউবা ঘুরছেন দ্বারে দ্বারে। আবার কেউ বা আশ্রয় নিয়েছেন আদালতের। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় এক সময়ের আলোচিত ‘‘‌প্যাসিফিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’’ কে ঘিরেই ঘটেছে এই চাঞ্চল্যকর প্রতারণার কাহিনী। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সমিতি নানা কৌশলে মানুষের আস্থা অর্জন করে। প্রতি লাখ টাকায় মাসে চার হাজার টাকা লাভ দেয়ার প্রতিশ্রুতিতে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: চলমান এইচএসসি পরীক্ষায় তীব্র গরমে নেত্রকোনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে নেত্রকোনা জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে শহরের অন্যান্য কেন্দ্রগুলোর সামনেও ছাত্রদল নেতাকর্মীরা সক্রিয়ভাবে কার্যক্রম চালান। ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি, খাবার স্যালাইন, কলম ও স্কেল বিতরণ করা হয়। এছাড়া অভিভাবকদের দিকেও ছিল বিশেষ নজর। গরমে অসুস্থ হয়ে পড়া কেউ যাতে কষ্ট না পান, সেজন্য কেন্দ্রের বাইরে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন সহায়তা দিতে। কার্যক্রমে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শামসুল হোদা শামীম, যুগ্ম…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খারনৈ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হতদরিদ্রদের চাল আত্মসাৎের। ভিডব্লিউবি’র (বাস্তবায়িত ভালনারেবল উইমেন) আওতায় গত জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত এই পাঁচ মাসের চাল বিতরনের জন্য ঠিকই তিনি উত্তোলন করেন। কিন্তু এই চাল উপকারভোগীদের মাঝে বিতরনের ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নিয়ে অবিতরনকৃত চাল আত্মসাৎ করার এমন অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। খারনৈ ইউনিয়নে ভিডব্লিউবি (পূর্বের ভিজিডি) কর্মসূচীর আওয়তায় ১৯৪ জন উপকারভোগী রয়েছেন। পূর্বের ভিজিডি কার্ডধারীরা বিগত ডিসেম্বর পর্যন্ত ২৪ মাস প্রত্যেক উপকারভোগী ৩০ কেজি করে চাল পেয়েছেন। সরকার ভিজিডি কর্মসূচী পরবর্তী ছয় মাসের জন্য ভিডব্লিউবি’র কর্মসূচীর নামে বর্ধিত করেন। ভিজিডি কার্ডে ২৪ মাসের বেশি স্বাক্ষর বা টিপসহির…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করে। ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা গৌরাঙ্গ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রোগ্রামার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নেত্রকোনায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নেত্রকোনা এই কর্মসূচীর আয়োজন করে।  সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। অনুষ্ঠানের শুরুতেই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে ৭০ বোতল অফিসার্স চয়েজ ব্র্যান্ডে ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মালিকবিহীন জব্দকৃত এসব মদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। তিনি আরও জানান, এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫০/২-এস হতে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ মোহাম্মদ আলী খানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৫ জুন) বিকেলে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এই আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের নেতা মাজহারুল ইসলাম হলুদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের বারবার মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোহাম্মদ আলী খান শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনার ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ ও একটি বাইসাইকেল জব্দ করেছে। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ (বুধবার) বিকেল ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ টহলটি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সিকদারপাড়া নাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫৮ বোতল ফেন্সিডিল ও একটি বাইসাইকেল জব্দ করতে সক্ষম…

আরও পড়ুন