Author: K.M. Shakawat Hosen

​নিজস্ব প্রতিবেদক: পৃথক দুটি অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি মামলার এক আসামি এবং এক স্কুলছাত্রী অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। এসব অভিযানে অপহৃত এক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) র‍্যাব-১৪ এর পক্ষে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতের এসব তথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল ২৪ জানুয়ারি (শনিবার) বিকেলে ও রাতে জেলার মির্জাপুর এবং ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ​র‍্যাব জানায়, টাঙ্গাইলের বাসাইল থানা এলাকায় আকাশ (২৫) নামে এক যুবক তার স্ত্রীর অগোচরে ধারণ করা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভুক্তভোগী স্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে মামলা করলে প্রতিশোধ নিতে আকাশ এই কাজ করেন। ​এ ঘটনায়…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা ‘২৯তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। এবার বাংলা কবিতায় অসামান্য অবদানের জন্য কবি আব্দুল হাই শিকদার এবং শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মাসুমকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ​শনিবার (২৪ জানুয়ারি) নেত্রকোনা সাহিত্য সমাজের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ​আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) বসন্তের প্রথম দিনে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে ২৯তম সাহিত্য উৎসব। এ উৎসবের বর্ণাঢ্য আয়োজনেই আনুষ্ঠানিকভাবে গুণী এই দুই ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ​মনোনীত ব্যক্তিবৃন্দ হলেন- ​কবি আব্দুল হাই শিকদার: ১৯৫৭…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি আয়োজিত হয়। ​সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ধর্মীয় উৎসব ও সামাজিক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​পুলিশ সুপার জানান, “পুলিশ জনগণের বন্ধু। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতিতে পুলিশ আপনাদের পাশে আছে। ​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপ’র সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং নেত্রকোনা জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি মনোয়ারা বেগমের ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। মনোয়ারা বেগম তিনি তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে চিঠির প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। মনোয়ারা বেগমের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর…

Read More

নিজস্ব প্রতিবেদক: ​কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ মো. দুলাল আহম্মদ (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ভৈরব থানার রাণীর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ১৮০০ কেজি জিরা এবং ১৪ হাজার ৩৮৮ পিস মেহেদী জব্দ করা হয়েছে। ​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‍্যাব-১৪-এর একটি দল শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাককে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া করে রাণীর বাজার এলাকায় ট্রাকটির গতিরোধ…

Read More

নিজস্ব প্রতিবেদক: ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনি প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌরসভার চকলেঙ্গুরা, সাধুপাড়া ও কাচারী মোড়সহ বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে ভোটারদের দ্বারে দ্বারে যান বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ​উঠান বৈঠকে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা করেন, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে এলাকাকে কলঙ্কমুক্ত করা। তিনি বলেন, ​”মাদকই হচ্ছে সব অপরাধের মূল। এর কারণেই কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়ছে। আমি কথা দিচ্ছি, আপনাদের ভোটে নির্বাচিত হলে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন বিদেশী মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ১৭ বোতল ও ‘এসি ব্লাক’ ৮ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের ভারতের তৈরি মদ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ দুর্গাপুরের নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্ত এলাকার মেইন পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক তিন’শো গজ বাংলাদেশের অভ্যন্তরে, ফান্দা নামক এলাকায় চোরাকারবারীদের ফেলে যাওয়া ২৫…

Read More

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া দুলালের নির্বাচনী অফিস ভাঙচুর ও এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ। এরআগে গত ২৩ জানুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের শাখরা বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিনই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসটি চালু করা হয়েছিল। সন্ধ্যায় ধানের শীষের প্রার্থীর পক্ষে একটি মিছিল বের করেন বিএনপি সমর্থকরা। মিছিল শেষে সাফায়েত,…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে সীমান্ত এলাকা বিপুল পরিমাণ বিদেশী মদ এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতের তৈরি মদ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে ফুলবাড়ী নামক এলাকায় বিজিবি মাদক এই বিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর লেংগুড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ১টার দিকে সীমান্ত মেইন পিলার ১১৭২ এমপি হতে প্রায় তিন’শো গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালানো হয়।…

Read More

শেখ শামীম: ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা…

Read More

শেখ শামীম: ​“সবার আগে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই রাজনৈতিক কর্মসূচি পালন করেন তিনি। কর্মসূচির শুরুতেই সকাল ১০টায় নলছাপড়া স্কুল মাঠে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি আদিবাসী নারী-পুরুষদের দীর্ঘদিনের বঞ্চনা, ভূমির অধিকার ও জীবনমান উন্নয়নের অভাব নিয়ে কথা বলেন। তাদের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। পরবর্তীতে তিনি লেঙ্গুড়া, গোবিন্দপুর ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সুপ্রীম কোর্টের একদল আইনজীবী। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় তারা এই প্রচারণা ও গণসংযোগ করেন। ​প্রচারণা চলাকালীন পথসভায় সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। উন্নয়নের স্বার্থেই তাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানাচ্ছি।” ​তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ব্যক্তির চেয়ে প্রতীকের মর্যাদা রক্ষায় দলের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘পূর্বধলা রিপোর্টার্স ক্লাব’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় ‘সন্ধ্যা তারা রেস্টুরেন্টে’ আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ৬ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। ​সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত এই কমিটিতে- ​আহ্বায়ক: মো. ছাইদুল ইসলাম (প্রতিনিধি, দৈনিক একুশে সংবাদ), ​সদস্য সচিব: খাইরুল ইসলাম (প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশ), ​যুগ্ম-আহ্বায়ক: আমিনুল ইসলাম মন্ডল (প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার)। ​কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাদ্দাম হোসেন (স্টাফ রিপোর্টার, দৈনিক সংলাপ), আনোয়ার হোসেন মন্ডল (প্রতিনিধি, দৈনিক খোলা কাগজ) এবং সাগর আহমেদ জজ (প্রতিনিধি, দৈনিক জবাবদিহি)। ​রিপোর্টার্স ক্লাবের…

Read More

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নির্বাচনী মাঠে উত্তেজনা ছড়িয়েছে। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল-এর প্রচারকর্মীদের লিফলেট বিতরণে বাধা প্রদান এবং ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টায় দলপা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, স্বতন্ত্র প্রার্থী দুলাল-এর সমর্থক ব্যবসায়ী সুমন মিয়া, সাবেক ইউপি সদস্য মতি মিয়া ও নুরুন্নবি ‘ঘোড়া’ প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। অভিযোগ উঠেছে, আশুজিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো. রুহুল আমিনের নেতৃত্বে ১০-১৫ জন ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে তাদের বাধা দেন এবং লিফলেটের ব্যাগটি ছিনিয়ে নেন। ​ঘটনার বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মো.…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আনোয়ারুল হকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর স্ত্রী ডা. লুৎফা হক। ​ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এক উঠান বৈঠকের মাধ্যমে তিনি এই প্রচারণা চালান। ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর বাড়িতে আয়োজিত এই সভায় আশপাশের গ্রামের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ​সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. লুৎফা হক বিএনপি’র আগামীর লক্ষ্য ও দলীয় সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, ​বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষিকার্ড ও ফ্যামিলিকার্ড প্রদান করা হবে। ​অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে। বেকার যুবকদের জন্য বিশেষ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৈত্রিক জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় মো. মোশাররফ হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ​নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের মৃত জুলমত আলীর বড় ছেলে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের সঙ্গে তার আপন ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার গ্রাম্য সালিশের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপামাপি শুরু হয়। ​মাপামাপির একপর্যায়ে জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে পৌর শহরে আমলাপাড়া এলাকায় পানি নিষ্কাশনের একমাত্র খালটি দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে এক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। জনদুর্ভোগের আশঙ্কায় স্থানীয়দের প্রতিবাদের মুখে বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩ জানুয়ারি) মাটি ভরাটের কাজ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আফরোজা আফসানা। পৌর শহরের আমলাপাড়া এলাকায় সম্প্রতি (এক সপ্তাহ) ধরে খালের একটি গুরুত্বপূর্ণ অংশে মাটি ফেলে ভরাটের চেষ্টা চালাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার। স্থানীয়দের অভিযোগ, শহরের পানি নিষ্কাশনের প্রধান এই মাধ্যমটি দখল হয়ে গেলে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হবে। দীর্ঘকাল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আল হেলাল তালুকদার। ​শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মদন উপজেলার মদন সদর, গৌবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন তিনি। ​পথসভায় মো. আল হেলাল তালুকদার তার বক্তব্যে বলেন, “ইনশাআল্লাহ, আগামীতে জনতার রায় নিয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। আমাদের এই জোট এখন একটি বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি, তাদের রাজনৈতিক দল এবং দেশের বৃহৎ ইসলামী দলগুলো এই জোটে শামিল হয়েছে। আমার বিশ্বাস, এ আসনের মানুষের ভালোবাসায় আমি বিজয়ী হবো।”…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় খাস জমি উদ্ধারের নামে ভূমিহীনদের বন্দোবস্ত জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। গত ১৮ জানুয়ারি এ অভিযোগ করা হয়। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের গলগলি মল্লিকপুর মৌজার সাড়ে তিন একর খাস জমি পাশ্ববর্তী রতিখালি গ্রামের ভূমিহীন শাহিন মিয়া, আঙ্গুর মিয়া, এরশাদ, রয়েল, জুয়েল, আবুল মিয়া ও হাজেরা বেগমকে ২০০৭ সালে বন্দোবস্ত দেয় প্রশাসন। এরপর থেকে ওই জমিতে কৃষিকাজ ও মৎস্য চাষ করে পরিবারগুলো জীবিকা নির্বাহ করে আসছিল। ওই জমির প্রায় ৫০০ গজ দূরে একটি উঁচু খাস জায়গায় ২৫-৩০ বছর ধরে স্থানীয়…

Read More

নিজস্ব প্রতিবেদক: ​নানা উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। শুক্রবার (২৩ জানুয়ারি) বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীকে বরণ করে নিতে সকাল থেকেই উপজেলার মন্ডপে মন্ডপে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ​মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজিত এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই। উপজেলার প্রতিটি মন্ডপে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর আশীর্বাদ প্রার্থনা করেন। পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের সন্ধানে ভক্তরা মন্ডপে মন্ডপে প্রার্থনা ও ধর্মীয় সংগীতানুষ্ঠানে মেতে উঠেছেন। ​এ বছর দুর্গাপুর উপজেলায় প্রায় ২০০টি মন্ডপে পূজা…

Read More