নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকিরকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে সোমেশ্বরী নদীর ঘাট এলাকার কাঠের ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৭টা) পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। লুৎফুজ্জামান ফকির সেনাবাহিনী থেকে অবসর প্রাপ্ত ও বর্তমানে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ৩টার দিকে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তোলার সময় হঠাৎ বেশ কয়েকজন দুর্বৃত্ত চাপাতি হাতে নিয়ে সাংবাদিক লুৎফুজ্জামানকে লক্ষ্য করে এলোপাথারি কোপাতে থাকে। ওই সাংবাদিকের সাথে থাকা…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: ‘‘মাদক কে- না বলুন’’ এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে নেত্রকোনার দুর্গাপুরে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঝানজাইল বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। মানববন্ধনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব হিমেল সরকার এর সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যে রাখেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই যদি রুখে দাঁড়ানো না যায়, তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। শুক্রবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হয়েছে এ কমিটি। কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি কবি সজীম শাইনকে আহবায়ক,সদ্য বিদায়ী সহ-সভাপতি মামুন রণবীরকে সদস্য সচিব ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে সদস্য মনোনীত করা হয়। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার ও সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাজেশ গৌড়। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সহ সভাপতি মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, দপ্তর সম্পাদক নূর আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক…
নিজস্ব প্রতিবেদক: বাঙালি সংস্কৃতির অন্যতম শিকড় “কিচ্ছাপালা” কে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হচ্ছে প্রথম ও বৃহত্তর আয়োজন-কিচ্ছা উৎসব। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সর্বস্বর সংগঠনের উদ্যোগে উৎসবটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। উদ্বোধনের সময় উপস্থিত অতিথিরা ফুল ছিটিয়ে ও গান গেয়ে উৎসবের সূচনা করেন। উৎসবকে ঘিরে ঢাকা থেকেও বেশ কিছু গুণী শিল্পী কেন্দুয়ায় এসেছেন, রাতের পর্বে তাঁদের পরিবেশনা উপস্থাপিত হবে। দিনব্যাপী ও সারারাত চলবে কিচ্ছা পরিবেশনা। অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতিমান ও স্থানীয় বয়াতীরা- কুদ্দুস বয়াতী, সায়িক সিদ্দিকী, দিলু বয়াতী, আশিক বয়াতী,…
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দিকে নেত্রকোনা পৌরশহরে ছোট বাজারস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা ছাত্রদলের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান দুদু। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু,…
নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল প্রস্তুতকালে ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার এবং ঘটনাস্থল থেকে কয়েকটি মশাল, কেরোসিন তেল ও দিয়াশলাই উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগের সাত নেতাকর্মীরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার অরঙ্গবাদ গ্রামের মো. জমশেদ মিয়ার ছেলে মো. আলম মিয়া (১৮), একই গ্রামের মো. মেহেদি হাসানের ছেলে ইব্রাহিম খলিল (১৮) ও মো. তাইজুল ইসলামের ছেলে জুনাইন হাসান রাফি (১৬)। সাতবেরিকান্দা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. শাহাদাত রহামন সিয়াম ও মো. দুলাল মিয়ার ছেলে মো. রিয়াদ মিয়া (১৬) এবং সুলতানপুর গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে মো. আরিফ মিয়া (১৬) ও খতিবনগুয়া এলাকার মো. কামাল পাশার ছেলে…
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য ও বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা বিএনপি’র সভাপতি এম. এ. খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়ার নেতৃত্বে বের হয়ে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। ‘ধানের শীষ’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর। আয়োজকদের মতে, উপজেলার আটটি ইউনিয়ন থেকেই নেতাকর্মীরা এই র্যালিতে যোগ দেন। বিপুল উপস্থিতিতে উপজেলা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ-বিপ্লব, সংহতি…
নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক পৃথক অভিযানে নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা হতে ৮৩ বোতল বিদেশী মদসহ দুজন চোরাচালানিকে আটক করেছে। জব্দকৃত এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আটক দুজনকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। জব্দকৃত মদের মধ্যে রয়েছে- ৯ বোতল আইস ভদকা, ৪০ বোতল এসি ব্ল্যাক, ২৬ বোতল রয়েল স্ট্যাগ, ৬ বোতল এমসি ডুয়েলস ও ২ বোতল ব্লেন্ডার প্রাইড ব্র্যান্ডের ভারতীয় মদ। আটক দুই চোরাকারবারিরা হলেন- কলমাকান্দার সন্ন্যাসীপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. হানিফ (২০)। অপরজন হলেন- ময়মনসিংহ তারাকান্দা উপজেলার কোদালদার গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. মাহামুদ আলম (২২)। শুক্রবার (৭ নভেম্বর) পৌনে ১১টার…
নিজস্ব প্রতিবেদক: “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ”অন্তঃবর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকারই নির্বাচন আয়োজন করবে। নির্বাচন আয়োজনে যেসব কাজগুলো সেসব কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করবে। নির্বাচনের বিষয়ে কোন শঙ্কা বা আশংকা কখনোই ছিল না। নির্বাচন আগামি ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং এই নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই। বাংলাদেশের ইতিহাসে ‘ওয়ান অব দ্যা বেষ্ট ইলেকশন’ হবে।” শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৯টায় নেত্রকোনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “দুই-একটা আওয়াজ আমরা শুনছি ‘নো মিডিয়া, নো ওয়েজ বোর্ড’। সত্যিকার অর্থে এই বিষয়টা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল আসাদকে মিথ্যা মামলা দিয়ে আটক করার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ এক মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঝাঞ্জাইল-শ্যামগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, বুধবার রাত ৮ ঘটিকার দিকে বড়বাট্রা এলাকার নিজ বাড়ী থেকে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল আসাদকে আটক করে থানায় নিয়ে আসে দুর্গাপুর থানা পুলিশ। পরবর্তীতে ওই শিক্ষককে রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে ওই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা স্কুলে এসে জানতে পারি আমাদের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সীমান্ত দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ী-থ্রিপিস আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁকুড়াবাজারে ওই কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয় লোকজন। এ সময় কাভার্ড ভ্যানের চালক ইব্রাহিম (২৫) ও সহকারী (হেলপার) সাব্বিরকে (২৭) আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায়। পুলিশ, এলাকাবাসী ও আটক চালকের সাথে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানটি ভারতীয় শাড়ী ও থ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বারহাট্টা উপজেলার কাঁকুড়া এলাকার একটি গাছের সাথে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটি। এতে স্থানীয় লোকজন এটি…
নিজস্ব প্রতিবেদক: ‘‘তব পূণ্য কিরণ দিয়ে যাক মোর, মোহ কালিমা ঘুচায়ে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠবই ও টিউশন ফি প্রদান করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) বিকেলে এ সামগ্রী বিতরণ করা হয়। দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে, উক্ত কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক শাখার আট জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে পাঠবই এবং বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীকে পাঁচ মাসের টিউশন ফি প্রদান করা হয়। বিতরন পুর্ব আলোচনা সভায় কলেজ গভর্নিংবডির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্ এর সভাপতিত্বে, অত্র কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ শহীদুল্লাহ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) নাসরিন সুলতানা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। দলীয় ও পুলিশ সূত্র জানায়, ঝুমা তালুকদার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কান্দিউরা ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামে অবস্থিত শিক্ষাবিদ আব্দুর রহমান ভূঁইয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে প্রবেশ করে বহিরাগত পাঁচ-ছয় দুর্বৃত্ত তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করেছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- দশম শ্রেণির শিক্ষার্থী রাহীম (১৬), টুটুল (১৭) ও রিফাত (১৭)। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন শাহেদ মিয়ার ছেলে রাব্বী মিয়া (২২) ও সমসের ছেলে তারিকুল (২০)। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. রাজন মিয়াকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. তারা মিয়ার ছেলে। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজন মিয়াকে আটক করা হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় পৃথক পৃথক অভিযানে মালিকবিহীন ৬৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডে বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৪১ বোতল এমসি ডুয়েলস, ১২ বোতল এসি ব্ল্যাক ও ১২ বোতল আইস ভদকা নামক এই তিন ব্র্যান্ডের ভারতীয় মদ। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ (বুধবার) সকাল সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা…
নিজস্ব প্রতিবেদক: “আমরা সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়- ইসলামের বাংলাদেশ দেখতে চাই, গড়তে চাই” এই শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল নেত্রকোনার কলমাকান্দা স্টেডিয়াম মাঠ। কলমাকান্দা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক। তিনি বলেন, মানুষের কথিত তন্ত্র-মন্ত্র নয়, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত খেলাফত শাসনব্যবস্থা। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, জুলুম ও বৈষম্যহীন বাংলাদেশ। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে যারা শাহাদাতের রক্ত দিয়েছেন, ২০২১ সালে মোদীবিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, ২০১৩ সালে নবীর (সা.) ইজ্জত রক্ষার জন্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় সবুজ পৃথিবী গড়তে নবজাতক জন্ম নিলেই বাড়িতে গিয়ে ওই নবজাতককে গাছের চারা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে গ্রামের একদল কিশোরী। যে বাড়িতেই নবজাতক জন্ম নিচ্ছে সে বাড়িতেই তারা গাছের চারা নিয়ে হাজির হচ্ছে। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফসিকা গ্রামের ১৫ জন কিশোরী ‘অগ্রযাত্রা কিশোরী’ নামে একটি সংগঠন গঠন করেছে। কিশোরীরা সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ফচিকা ও আশেপাশের এলাকায় নতুন শিশু জন্ম নিলেই একটি ফলজ, একটি ঔষধি ও একটি বনজ গাছের চারা নিয়ে হাজির হয় শিশুর মায়ের কাছে। শিশুকে স্বাগত জানায় এই পৃথিবীতে। আর এমনটি দেখে খুশি হন নবজাতকের পরিবারসহ গ্রামের মানুষেরাও। শুধু গাছের চারা নিয়েই শুভেচ্ছা জানায় তাই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২৮০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৮৪ হাজার টাকা। আটককৃত দুজনই জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। তারা হলেন- কেরনখলা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. ফজলু মিয়া (২৬) এবং রামনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ফজলুল হক (২৫)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত সোমবার আনুমানিক রাত ৮টার দিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি আদেশ অমান্য করে রাস্তা দখল, যত্রতত্র পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সাতজনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম উল ইসলাম চৌধুরী। প্রশাসনের তথ্য অনুযায়ী, কেন্দুয়া মডেল স্কুলের সামনে ও বাসস্ট্যান্ড এলাকায় দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় সাতটি মামলা করা হয়। এর মধ্যে রাস্তা দখল করে নির্মাণকাজ করা, খাদ্যদ্রব্য বিক্রি ও যানবাহন পার্কিংয়ের দায়ে চারজনকে মোট এক হাজার ৬০০ টাকা জরিমানা…

