- কেন্দুয়ায় ৬ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী: নেপথ্যে খালু ও সংঘবদ্ধ চক্র!
- কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি: আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ
- দুর্গাপুরে ১০ দল নিয়ে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচ ড্র
- কলমাকান্দায় সড়কের সৌন্দর্যবর্ধনের উদ্যোগে বাধা: ক্ষুব্ধ এলাকাবাসী
- নবীজির আদর্শ অনুসরণের আহ্বানে দুর্গাপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
- দুর্গাপুরে বিশেষ কায়দায় পাচারের সময় ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
- কলমাকান্দায় বজ্রপাতে ১ জেলে নিহত, আহত ৩ জনের শ্রবণশক্তি হ্রাস
- নবীর আদর্শে শান্তি ও মানবতার বার্তা: কেন্দুয়ায় ব্যাপক উৎসাহে ঈদে মিলাদুন্নবী পালিত
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক আয়োজনের অংশ হিসেবে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বক্তৃতামালা’র ষষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই পর্বের মূল বিষয় ছিল প্রখ্যাত ইতিহাসবিদ রিচার্ড এম ইটনের গবেষণার আলোকে -‘মোঘল বাংলায় ইসলামের বিস্তার’। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ফিরোজ আহমেদ। তিনি রিচার্ড এম ইটনের বিখ্যাত গ্রন্থ ‘দ্য রাইজ অব ইসলাম এন্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার’-এর ওপর ভিত্তি করে একটি গভীর ও তথ্যসমৃদ্ধ আলোচনা উপস্থাপন করেন। তিনি বলেন, “১২০৪ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলায় ইসলামের প্রবর্তন কোনো আকস্মিক ঘটনা ছিল না; বরং এটি ছিল তৎকালীন সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক বাস্তবতার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার ওপর হামলার হুমকি ও নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাদির হোসেন শামীম। এরআগে গতকাল বৃহস্পতিবার খালিয়াজুরী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন খালিয়াজুরী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী হিন্দু শাখার সভাপতি অরুণ বিশ্বাস। অরুণ বিশ্বাস তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের প্রত্যেককে দুই হাজার টাকা শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এয়াকুব আলী নওয়াবের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণপুর্ব আলোচনা সভায় প্রধান আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্রিয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ তল্লাশি অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় চলাচলরত সন্দেহভাজন যানবাহন, অটোরিকশা এবং মোটরসাইকেল থামিয়ে নিবিড়ভাবে তল্লাশি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে এই…
নিজস্ব প্রতিবেদক: শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল থেকে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নেত্রকোণা উত্তর জোন এর নেত্রকোণা ১ অঞ্চলের দুর্গাপুর উপজেলায় এবং নেত্রকোণা ২ অঞ্চলের কলমাকান্দা উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। ডিএসকে জানায়, এই উদ্যোগের আওতায় দুই হাজার কম্বল বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে। যার অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দা এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শীতের তীব্রতায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে ডিএসকের এই…
শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে নেত্রকোনার দুটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলটকে। দলীয় সূত্রে জানা গেছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জানুয়ারি এজমল হোসেন পাইলটকে নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থীদের পক্ষে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্তির ফলে সংশ্লিষ্ট এলাকায় বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা এবং সংগঠন পরিচালনায়…
নিজস্ব প্রতিবেদক: নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সারোয়ার হোসেন, উপ-সহকারী পরিচালক সাহাদাত হোসেন, মো. রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন তারা। দুদকের অভিযানে, হাসাপাতালের খাবার, ঔষধ ও রোগীদের টিকিট কাটা ও ভুয়া বিল ভাউচারের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলে হাসপাতালে। ওইদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত হাসপাতলে অভিযান পরিচালনা করে দুদকের টিম। এ সময় হাসপাতালে দায়িত্বরত স্টাফরাও যথা সময়ে উপস্থিত হয়নি বলেও প্রমাণ পাওয়া যায়। এছাড়া হাসপাতলে খাবারের অনিয়ম, খাবারের আইটেমে যা দেওয়ার কথা তা নিশ্চিত করতে…
শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা বিএনপ’র দুই শীর্ষ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশপ্রাপ্তরা হলেন- কলমাকান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া এবং ৬নং খারনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশ অনুযায়ী, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর লিখিত অভিযোগের ভিত্তিতে বলা হয়েছে -অভিযুক্তরা ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ এবং বিভিন্ন সেতু নির্মাণের প্রতিশ্রুতিমূলক লিফলেট বিতরণ করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি ভোটারদের ভয়ভীতি ও প্রভাবিত করার অভিযোগও…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নির্বাচনী প্রচারণার শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুই উপজেলার পৃথক স্থানে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের প্রচারণায় বাধা, হাতাহাতি ও হামলার ঘটনা ঘটেছে। এতে আজিজুল ইসলাম (২৬) নামে এক প্রচারকর্মী গুরুতর আহত হয়েছেন। পরপর দুটি সহিংসতার ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। সন্ধ্যা ৬টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর একটি প্রচার মাইকবাহী অটো রিকশায় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা লোহার রড দিয়ে প্রচার মাইক ও অটো গাড়িটি ভাঙচুর করে। এ সময় রডের আঘাতে আজিজুল ইসলাম নামে এক কর্মী আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নে ইজারাকৃত জলমহাল নোয়াটিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় একশো মিটার অবৈধ জাল এবং মাছ ধরার খাঁচা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ফিক্সড ইঞ্জিন বা মাটিতে প্রোথিত কিংবা অন্য কোনো উপায়ে স্থিরীকৃত জাল, ফাঁদ বা খাঁচা দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। অবৈধ উপায়ে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিয্যতে অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে গুরুত্বপূর্ণ দুটি ধাপ সম্পন্ন হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রে এজেন্টদের দায়িত্ব, আচরণবিধি এবং নিয়োগ প্রক্রিয়ার আইনি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভা শেষে রিটার্নিং অফিসার আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য বা বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলে’র (জেএসডি) প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ‘তারা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তিনি জেএসডি’র ঢাকা মাহনগর (উত্তর) শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক পাওয়ার পর তিনি গণমাধ্যমে মুখোমুখি হয়ে তার নির্বাচনী পরিকল্পনা ও এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। সাম্প্রতিক সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি এবং স্থানীয় চেয়ারম্যানের বহিষ্কার নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার বেলাল হোসেন তার সুচিন্তিত মতামত প্রকাশ করেন। তিনি বলেন, “প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের সেবা করাই…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের থাউশালাপাড়া এলাকার আদিবাসী পল্লীতে আয়োজিত এক উঠান বৈঠকের মাধ্যমে এই প্রচারণা চালানো হয়। এসময় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে স্থানীয় আদিবাসী নেতারা তাদের সংহতি প্রকাশ করেন। বৈঠকে বক্তব্য রাখেন- ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান বিশাখা রাংসা, সাধারণ সম্পাদক নীরেশ রুরাম, সদস্য সেবিনা মারাক ও তালিম মারাক এবং মৃণাল কান্তি বানাই, অর্জুন রাংসাসহ আরও অনেকে। বৈঠকে বক্তারা বলেন, আদিবাসীদের জীবনমান উন্নয়ন এবং এই অঞ্চলের সামগ্রিক অগ্রগতির স্বার্থে তারা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল কলমাকান্দার রাজপথ। এই বদলিকে ‘উদ্দেশ্য প্রণোদিত’ আখ্যা দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। এ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে রাজপথে নেমেছেন জামায়াতে ইসলামী, এনসিপি ও মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও মাসুদুর রহমান দায়িত্ব পালনের সময় এলাকায় প্রশাসনিক স্বচ্ছতা, ন্যায়বিচার এবং জনবান্ধব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন সৎ ও মানবিক কর্মকর্তার এমন আকস্মিক বদলি সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে বদলি করা হয়েছে। তাঁকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেন। এরআগে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। বদলির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন। প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজার এলাকায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ইউএনও মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং জড়িত এক ব্যক্তিকে আটক করেন। এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকা থেকে এই মাদক জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। টহল দলটি সীমান্ত মেইন পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পাতলাবন নামক স্থানে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১৬ বোতল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নূরপুর বোয়ালী দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় মাদ্রাসার নবগঠিত এডহক কমিটি স্থগিত করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একইসঙ্গে সুপারের বিরুদ্ধে ওঠা ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার হারুন-অর-রশিদ গত বছরের ৩০ ডিসেম্বর তারিখে বোর্ড থেকে একটি এডহক কমিটি অনুমোদন করিয়ে নেন। কিন্তু ওই কমিটিতে মো. আব্দুস সালাম নামক এক ব্যক্তিকে সভাপতি করা নিয়ে স্থানীয়ভাবে আপত্তি তোলা হয়। অভিযোগকারী খালিয়াজুরী নূরপুর বোয়ালী গ্রামের মৃত আমিরুল চৌধুরীর ছেলে আলী হামজাদ আকন্দ। তার দাবি- মাদরাসার সুপার অত্যন্ত কৌশলে একজন ‘দুর্নীতিবাজ ও…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার দুর্গম ও হাওরবেষ্টিত জনপদে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত: ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে এবং একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই এই নিরলস তৎপরতা চালানো হচ্ছে। দুর্গম এই এলাকাগুলোতে সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতিফলন ঘটেছে। জানা গেছে, মদন উপজেলার মাঘান ও গোবিন্দশ্রী ইউনিয়নের মতো দুর্গম এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর টহল দল। বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়ন স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন ২৫ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এই সংখ্যা নির্ধারিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসন থেকে বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাঘান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় এক অভিভাবককে লাঞ্ছিত করারও খবর পাওয়া গেছে। জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার ৪৩৫ টাকা (বিজ্ঞান) এবং দুই হাজার ৩১৫ টাকা (মানবিক ও ব্যবসায় শিক্ষা)। কিন্তু, মাঘান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। রানীহালা গ্রামের বাসিন্দা ঝুমন মিয়া নামে এক অভিভাবক অভিযোগ করেন, তার ছোট ভাইয়ের ফরম ফিলাপের জন্য নয়…

