Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: ‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ ও দেশের শত্রু তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল বিরিশিরি ইউনিয়নের ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উৎরাইল ফান্দা বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক বিরোধী এ কর্মসূচি পালিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল ইসলামের এর সঞ্চালনায়, ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সদ্যনির্মিত ‘জালাল মঞ্চ’ সকল দল, ধর্ম ও জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত ‘জালাল মঞ্চ’- এর মূল উদ্দেশ্য হলো শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, নৈতিকতা, শিল্প ও সাহিত্যের অবাধ চর্চার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দল-মত, জাতি বা ধর্ম নির্বিশেষে উপজেলার সকল নাগরিক ও সংগঠন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষে এই মঞ্চটি ব্যবহার করতে পারবেন। ইউএনও ইমদাদুল…

Read More

নিজস্ব প্রতিবেদক: ‍‍‍”সুস্থ দেহ সুন্দর মন” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা সদর উপজেলায় মেদনী ইউনিয়নে খায়েরবাংলা দাসপাড়া ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ৩টায় এলাকাবাসি ও যুবসমাজের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে দিগজান একাদশ ১–০ গোলে খায়েরবাংলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ‎ ‎ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ১২ নাম্বার জার্সিধারী খেলোয়াড় অপূর্ব। খেলার শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে অপূর্বের নিখুঁত শটে জয় নিশ্চিত হয় দিগজান একাদশের। ‎ এ ‎টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব মো. ফখরুল ইসলাম খান (রতন মেম্বার) এবং সঞ্চালনায় ছিলেন মো. ইমাম উল্লাহ। ‎অনুষ্ঠানে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানীর সমর্থনে এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে শতাধিক তরুণের অংশগ্রহণে শোভাযাত্রাটি বারহাট্টা শহর প্রদক্ষিণ করে সাহতা বাজার ও ঠাকুরাকোনা হয়ে পুনরায় বারহাট্টা শহরে এসে মিলিত হয়। এতে অংশ নেওয়া তরুণরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং নেতাকে শুভেচ্ছা জানান। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ টি এম আব্দুল বারী ড্যানীর উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া তরুণরা জানান, এ টি এম আব্দুল বারী ড্যানী দলের একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা। তিনি দলের নেতাকর্মী…

Read More

নিজস্ব প্রতিবেদক: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কমিশনের অনুমোদন ব্যতিত কোন প্রতিষ্ঠান আর্থিক লেনদেনের বৈধতা পায় না। কিন্তু কমিশনের অনুমোদন ছাড়াই এসব ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। চলতি মাসের ৪ তারিখ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিউ-রাইস সাসটেইন ডেভলপমেন্ট কনসোর্টিয়াম (এনএসডিসি) নামের একটি আর্থিক প্রতিষ্ঠান উপজেলার পূর্ব বাজার (চন্দ্রপুর রোডে) চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান এর বাসায় উদ্বোধন হয়েছে। এই প্রতিষ্টানের প্রধান কার্যালয় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। বারহাট্টা উপজেলাসহ তাদের আর বেশ কয়েকটি শাখা রয়েছে বলে জানা গেছে। কিন্তু তাদের অফিসে অনুমোদন হিসেবে একটি টিন সার্টিফিকেট, ৩ নং বারহাট্টা ইউনিয়ন পরিষদের একটি ট্রেড লাইসেন্স ও একটি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এর সনদপত্র…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সমাজসেবা অফিসের আসমা ইউনিয়নের সমাজকর্মী মো. খায়রুল আমিনের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ অক্টোবর) বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইউএনও এর কার্যালয়ে অভিযোগ পত্রটি ভুক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ জমা দেন উপজেলার কইলাটি গ্রামের বাসিন্দা মো. শহিদুজ্জামান খান। অভিযোগ সূত্রে জানা গেছে, মো. খায়রুল আমিন বারহাট্টা উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত ও আসমা ইউনিয়নে সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে বয়স্ক,…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জের ভাটিয়া গ্রামে অনার্স ফাইনাল ইয়ারে পড়ুয়া এক হিন্দু যুবককে ‘দাড়ি’ নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে গলায় জুতা পরিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এমন কোন খবর পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরআগে গতকাল বুধবার বিকালে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভাটিয়া গ্রামে নিজ ঘরে ঢুকে পরিবারের সামনে রাজন বিশ্বশর্মা (২২) নামে ওই যুবককে নির্যাতন করে জুতার মামলা পরায় স্থানীয় উশৃংখল ১৫-১৬ জন যুবক। ভুক্তভোগী রাজন বিশ্বশর্মা উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের সানন্দ চন্দ্র…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কেন্দুয়া পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নকশা না মেনে নির্মিত একটি ভবনের অবৈধ অংশ, কোর্ট রোডের মল্লিক ভিলার অবৈধ দেয়ালসহ স্থায়ী ও অস্থায়ী একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া কেন্দুয়া কাঁচা বাজারে পরিবেশ আইনে এক মুরগি ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের ভবিষ্যতে আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযানে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পুলিশ, আনসার,…

Read More

নিজস্ব প্রতিবেদক: মসজিদের ইমাম দম্পতিকে রাতভর নির্যাতনকারী আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরশহরের ঈদগা মাঠে ঘন্টাব্যাপি সমাবেশে, আল্লামা জিয়া উদ্দিন সাহেবের সভাপতিত্বে, মাওলানা ওলি উল্লাহ্ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়া, মাওলানা আব্দুর রউফ, মুফতি মামুনুর রশীদ, মুফতি হাবিবুর রহমান, হাফেজ রুহুল আমীন সিরাজী প্রমুখ। বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া নূরানি ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুনসহ তার স্ত্রীকে রাতভর নির্যাতন ও শ্লীলতাহানীর…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বধলা উপজেলা হতে ৩৬ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ‌‌‌‌‌’সিগরাম রয়েল স্টেজ, ডিলাক্স হুইসকি’ ব্র্যান্ডের ভারতের তৈরি মদ এবং এসব মাদকের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ আট হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. মনু মিয়া নেত্রকোনার দুর্গপুর উপজেলায় দুর্গপুর ইউনিয়নে মাকড়াইল গ্রামের মৃত সরব আলীর ছেলে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (ডিএসবি ও মিডিয়া) হাফিজুল ইসলাম। এরআগে ডিবি পুলিশের একটি দল গত বুধবার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পূর্বধলার আতকাপাড়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: যে দিকে চোখ যায়, শুধু মাল্টা ফলের বাগান। থোকায় থোকায় ঝুলছে সবুজ ভিয়েতনাম জাতের মাল্টা। বাগানের গাছের ডাল গুলো যেনো মাল্টার ভারে নুয়ে পড়ছে। পতিত জমিতে মাল্টা আবাদ করে একজন সফল উদ্দ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকার রনি মিত্র। এই বাগান থেকে বছরে আয় করছেন চার থেকে পাঁচ লক্ষ টাকা। রনি মিত্র, নিকুঞ্জ মল্লিক ও সুমন মল্লিকের এই মাল্টাবাগান দেখে স্থানীয় যুবকরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। জানা গেছে, ২০২২ সাল থেকে এক একর পতিত জমিতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় গড়ে তুলেছেন এই বিশাল মাল্টার বাগান। প্রথমে তিন শতাধিক এবং পরে আরে দুইশো চারা রোপন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মসজিদের ইমাম দম্পত্তিকে রাতভর নির্যাতন ও শ্লীলতাহানীর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় এক অভিযুক্ত সৈয়দ মিস্ত্রীর ছেলে মো. রুবেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য অভিযুক্তরা হলেন- মো. জলিলে ছেলে মো. জহিরুল (২৭) ও আ. সাত্তার মেম্বারের ছেলে মো. পলাশ (২৬)। অভিযুক্ত সকলেই উপজেলার সুতিয়াপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনায় মামলা দায়ের সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি মো. মাহামুদুল হাসান। তিনি বলেন, একজনকে গ্রেফতার করে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে। এরআগে গত ১ অক্টোবর দিনগত রাত ২টা থেকে পরেরদিন ভোর সাড়ে ৬টার পর্যন্ত ভুক্তভোগী…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা হতে মালিকবিহীন ৬৯ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের মধ্যে রয়েছে এমসি ডুয়েলস ব্র্যন্ডের ভারতীয় মদ। জব্দকৃত এসব ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান। এরআগে একই দিন বিকেল ৪টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করে বিজিবি। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচগাঁও বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত নভেম্বর-২০২৫ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদকদ্রব্য, বাল্যবিবাহ ও ভেজাল প্রতিরোধে জোরদার তৎপরতা চালানোর নির্দেশ দেন ইউএনও ইমদাদুল হক তালুকদার। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধচিত্র, গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির অগ্রগতি, বিদ্যুৎ ব্যবস্থাপনা, বাজার মনিটরিং এবং জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো- মাদক ব্যবসা, জুয়া, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্যের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলা চত্বর এলাকায় “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, কেন্দুয়া উপজেলা শাখা” এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। সরকারি শিক্ষক-কর্মচারীদের তুলনায় তারা অর্ধেকেরও কম সুবিধা পাচ্ছেন। তাই সরকারের প্রতি তাদের দাবি- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা। বিক্ষোভ চলাকালীন সময়ে কেন্দুয়া উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি খোকন…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ছয়টি ফার্মেসী পরিদর্শন করে  এই ভ্রাম্যমান আদালত। পরিদর্শনে তিনটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ানের স্যাম্পল বিক্রি ও অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত দত্ত ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, বদরুর ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং আনোয়ার ফার্মেসিকে সাত টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়েছে। অভিযান চলাকালীন বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণ, হোটেল ও মিষ্টির দোকানে পরিচ্ছন্নতা রক্ষা এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের দুর্ভোগ শেষ করে অবশেষে মহাদেও নদের ডাইয়ারকান্দা এলাকায় নির্মিত হলো একটি বাঁশের সাঁকো। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সাতটি গ্রামের মানুষের মুখে এখন স্বস্তির হাসি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ১৬০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের এ সাঁকোটি নির্মিত হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাইয়ারকান্দা, কৃষ্টপুর, বালুচান্দা, শান্তিনগরসহ আশপাশের সাতটি গ্রামের প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এতদিন সেতুর অভাবে চরম ভোগান্তিতে ছিলেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদ পার হতে হতো, বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ছিল অত্যন্ত বিপজ্জনক। ব্যারিস্টার কায়সার…

Read More

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নেত্রকোণায় বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ্ শাফি ও অর্থনীতি বিভাগের প্রভাষক সামিয়া  জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনিছা পারভীন। সম্মানিত অতিথিবৃন্দ এর মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার, একই বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা ও পরিবেশ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জনতা ব্যাংক পিএলসি’র প্রথম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া পৌরসদরের কোর্ট রোডে অবস্থিত নবনির্মিত জনতা ব্যাংক উপশাখা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। শারীরিক অসুস্থতার কারণে জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মজিবর রহমান স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি উপস্থিত গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ফয়েজ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে সোয়াইবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোয়াইবা ওই গ্রামের মোশারফ হোসেন ও সাবিনা দম্পতির একমাত্র কন্যা। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এসময় সোয়াইবা অজান্তে বাড়ির সামনের পুকুরের ধারে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোরশেদ নাহিদ শিশুটিকে…

Read More