Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে। ভারতের তৈরি জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদ। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ (রবিবার) দুপুর আড়াইটার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নেত্রকোনা ব্যাটালিয়নের বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যে একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পালগাঁও ও নলজুরী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন, পালগাঁও গ্রামের আ. আজিজ (৫৩), নজরুল ইসলাম (৪৫), আল মেজাহিদ (৩২), জাকিরুল ইসলাম (২৬), নলজুরী গ্রামের আবু সাইদ (৫৫), মুখলেছ মিয়া (৪৩), জুয়েল ৩৫) ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. মাসুদ রানা (২৫) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে মাদকসেবীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ রানা বাদী হয়ে রবিবার সকালে মোহনগঞ্জ থানায় অভিযোগ করেছেন।  রবিবার (১১ জানুয়ারি) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল (শনিবার) রাত ১০টার দিকে উপজেলার ঝিমটি বাজারে এ ঘটনা ঘটে।  আহত মাসুদ রানা উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের দলবল গ্রামের মো. কালাচান মিয়ার ছেলে। এতে উপজেলার দলবল গ্রামের মো. শরীফ মিয়া (৩০), তার ভাই মো. আব্দুল (৪০), চাচাতো ভাই…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার সতরোশ্রী বাজার এলাকা থেকে একটি আহত গন্ধগোকুল উদ্ধার করেছে জেলা বন বিভাগ। রবিবার (১১ জানুয়ারি) উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন, নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী। এরআগে গতকাল (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা প্রাণীটিকে রাস্তার পাশ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং বন বিভাগে খবর দিলে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল গন্ধগোকুলটিকে উদ্ধার করে জেলা বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসে। স্থানীয় বন বিভাগ জানায়, উদ্ধারকৃত গন্ধগোকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রথমে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই এটিকে বাঘ মনে করে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মুখলেছুর রহমান। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌরসভাধীন নিজ বাসভবন ‘রেখা মঞ্জিল’ এ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় সাড়ে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি। কম্বল পেয়ে উপকারভোগীরা বলেন, তীব্র শীতের মধ্যে এই একটি কম্বলই আমাদের অনেকটা স্বস্তি দেবে। আমাদের মতো সুবিধাবঞ্চিত মানুষের কথা ভেবে তিনি যে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহর কাছে তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করি। তিনি শুধু শীতেই নয়, প্রতি রোজার ঈদে আমাদের শাড়ি ও লুঙ্গি উপহার দিয়ে থাকেন। সমাজের বিত্তবানরা…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার ছিলিমপুর, আদমপুর, মাসকা ও সান্দিকোনা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী নেতৃত্ব দেন। অভিযানকালে পৌরসভার ছিলিমপুর মোড় এলাকায় “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫”-এর বিধি ৭ লঙ্ঘনের অভিযোগে একজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে বিধিমালার বিধি ২৭ অনুযায়ী তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় চল্লিশা বাজার এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লেগে দুজন শ্রমিক মারা গেছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর ঢাকা-মোহনগঞ্জ রেলপথে চল্লিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলো- দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) ও শেরপুর জেলার রাসেল মিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদরের চল্লিশা বাজার এলাকায় সন্ধ্যার দিকে ওই দুই শ্রমিক রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলতেছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা সদরের চল্লিশা বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের সাথে তাদের ধাক্কা লাগে। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে তুরুকপাড়া মানবতা যুব সংগঠনের আয়োজনে তুরুকপাড়া প্রিমিয়ার লীগ (সিজন-১) ‘ডে অ্যান্ড নাইট’ ফ্রিজকাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় তুরুকপাড়া ফুটবল একাডেমি গ্রাউন্ডে আয়োজিত ফাইনাল খেলাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। টুর্নামেন্টে ‘মাদক ছেড়ে খেলতে চল’- এই সামাজিক বার্তা তুলে ধরে ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সচেতন রাখার আহব্বান জানানো হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপ‌জেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন বি‌দেশী মদ জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। ভার‌তের তৈরি জব্দকৃত এসব মাদকদ্রব্যের ম‌ধ্যে র‌য়ে‌ছে নয় বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের মদ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৪টার দি‌কে জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের কা‌ছে হস্ত‌ান্তর করা হ‌বে। একই দিন সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে প্রেরিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালয়‌নের (৩১ বি‌জি‌বি) অ‌ধিনায়ক লে. ক‌র্নেল তৌ‌হিদুল বারী (পিএস‌সি)। ৩১ বি‌জি‌বি অ‌ধিনায়ক জানান, আজ (শুক্রবার) বি‌কেল ৪টার দি‌কে নেত্রকোনা ব্যাটালয়‌নের নলুয়াপাড়া বিও‌পি’র (বর্ডার অবজার‌বেশন পোষ্ট) চার সদ‌স্যে এক‌টি বি‌শেষ টহল দল মাদক বি‌রোধী অ‌ভিষান প‌রিচালনা ক‌রে। এ অ‌ভিষা‌নে ওই বিও‌পির…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বায়িং হাউস কর্মকর্তা মো. সাজ্জাদকে প্রকাশ্যে জনসম্মুখে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন- রোয়াইলবাড়ি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সাহিতপুর বাজারে। ভুক্তভোগী মো. সাজ্জাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মো. সাজ্জাদ তাঁর গ্রামের বাড়ি কৈলাটি থেকে কয়েকটি গাছ কেটে বিক্রি করেন। গাছগুলো স্থানীয় ব্যবসায়ী স্বপন ও সামসু মিয়া ক্রয় করেন। পরে গাছগুলো সাহিতপুর বাজারে আনার পথে রাত আনুমানিক ৮টার দিকে সহিলাটি এলাকায় যুবদল নেতা মিলন মিয়ার নির্দেশে আটকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় পূর্বধলা উপজেলায় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তিন যুবকসহ চারজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পূর্বধলার হিরণপুর উচ্চ বিদ্যালয় এর পেছনে মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। আটককৃতরা হলেন- নারয়ণপুর গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম মাহিন (২১), গোহালাকান্দা গ্রামের মৃত জুতন রবিদাসের ছেলে বিজয় রবিদাস (২০), ইয়ারণ গ্রামের মো. আ. খালেকের ছেলে সাজ্জাদ হোসেন (২০) এবং সেনেলুনুই গ্রামের মৃত আ. জব্বারের ছেলে মো. ইউসুফ মিয়া (৪৭)। তারা সকলেই পূর্বধলা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই পূর্বধলার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান আসামিদেরকে দোষী সাব্যস্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বুধবার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ স্বাগত-বক্তব্য প্রদান করেন। তিনি সংক্ষেপে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও রাষ্ট্রীয় পরিসরে তাঁর অবদানের কথা স্মরণ করেন। প্রয়াত নেত্রীর স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এম. পরান ফয়সাল ও ওয়াহিদ হাসান নাবিল। তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরবর্তীতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের বাহিরচাপড়া এলাকায় অন্যর জমি দখল করে রাতারাতি ঘর বানিয়ে এতে বাউল সাধকের ব্যানার টানিয়েছেন দখলদারেরা। এ ঘটনায় জমির মালিক পার্শ্ববর্তী বালুয়াখালি গ্রামের মাহমুদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে। অভিযুক্তরা হলেন, পৌরশহরের বাহিরচাপড়া গ্রামের বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর মো. আমির বাশার (৫৫) ও তার ভাই মো. এমরান বাশার (৪৫) একই গ্রামের মো. শফিকুল ইসলাম (৫০), মো. খাইরুল মিয়া (৪০), মো. কালা মিয়ার ছেলে), মো. সাজ্জাদুল (৩৮) ও মো. সোহরাব (৪৫)। অভিযোগে মাহমুদা আক্তার জানান, তার পৈত্রিক এক একর ১৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে পাশের গ্রামের…

Read More

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় তাদের থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি ছুরি, ছিনতাই করা চার হাজার একশো টাকা ও স্মার্টফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) ও মো. মেহেদী হাসান তানভীর (১৮)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশনের অদূরে কেওয়াটখালী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে মোহনগঞ্জের দিকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪’তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে ডন বসকো কলেজ মাঠে চার দিন ব্যাপি বিভিন্ন প্রতিযোগীতা শেষে এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।  খেলা পুর্ব আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারীর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও আফরোজা আফসানা। এ সময় অন্যদের মাঝে, ডন বসকো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক, সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, ডন বসকো কলেজের উপাধ্যক্ষ রুমন রাংসা, উপজেলা নির্বাচন…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাওকান্দিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারী) বাদযোহর নাওদ্বারা মাদরাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর যুব দলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ফারুক হাসান, ইউনিয়ন বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা শরিফা আক্তারসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রিফাতুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন- নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া)…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চিরাং ইউনিয়নে সরকারি হালটের রাস্তার অংশ নিয়ে বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। আগের দিনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ (বুধবার) সকালে দুই পক্ষের মধ্যে ফের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের মাইজপাড়া এলাকার কাচারী রোড ও চিরাং রোড থেকে বাট্টা গ্রামের নির্মাণাধীন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৬ জানুয়ারি) ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে সরকারি হালটের রাস্তার অংশ ব্যবহার…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় তারেক হোসেন ওরফে জয় (২৮) এক ছাত্রলীগের সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুর্বধলা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত তারেক হোসেন (জয়) পূর্বধলা উপজেলার সোনাইকান্দা গ্রামের মো. তারা মিয়ার ছেলে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা তারেক হোসেন (জয়) সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্বধলা উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি মো. দিদারুল আলম জানান, গত বছরে পূর্বধলার থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ (মঙ্গলবার) জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আরো বলেন, গত সোমবার দিনগত রাত আড়াইটায় পূর্বধলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে তারেক…

Read More

নিজস্ব প্রতিবেদক: শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্নআয়ের মানুষদের। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ালো নেত্রকোনার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেলে ইউনিয়ন মাঠে দেড়শো অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, প্রশাসনিক কর্মকর্তা তোজাম্মেল হক বাচ্চু, ইউপি সদস্য মো. হযরত আলী, আব্দুল কুদ্দুস, হারিছ উদ্দীন, নাজমা আক্তার, সায়িদা বেগম প্রমুখ। ইউনিয়ন প্রশাসক বজলুর রহমান আনসারী বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। সরকারিভাবে যে বরাদ্দ পেয়েছি তা অতি…

Read More