Author: MD. Mohibul

মোঃ মহিবুল,  বরগুনা জেলা  প্রতিনিধি: রাত পোহালেই দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। তাই উপকূলীয় বরগুনার পাথরঘাটায় জেলেদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহিত করতে মাইকিং করেছে জেলা ট্রলার মালিক সমিতি। শনিবার (৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। জানা যায়, বরগুনা জেলায় ৪২ হাজার জেলে রয়েছে। এর মধ্যে পাথরঘাটায় রয়েছে প্রায় ২৫ হাজার জেলে। এসব জেলেদের ভোট না দিয়ে সাগরে মাছ শিকারে যেতে মাইকিং করে নিষেধ করা হয়েছে। এ ছাড়াও সাগরে থাকা জেলেদের ঘাটে ফিরে আসতে মালিকের নির্দেশ দেওয়া হয়েছে। মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের-২০২৪ সালের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের পরিবর্তনের পাথরঘাটা প্রতিনিধি জয় বিশ্বাস সভাপতি ও দৈনিক মুক্ত খবরের পাথরঘাটা প্রতিনিধি আরিফ তৌহীদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক নয়া দিগন্তের পাথরঘাটা সংবাদদাতা এএসএম জসীম সহ-সভাপতি, আরটিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ যুগ্ন-সাধারণ সম্পাদক, দ্যা মেইল বিডি.কমের পাথরঘাটা প্রতিনিধি মো: মহিবুল সাংগঠনিক সম্পাদক, দৈনিক ঢাকা প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি বিএ সাকিব…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার কাকচিড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সুলতা নাদিরা এর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি ) বিকালে কাকচিড়া বাজারে নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি ফারজানা সবুর রুমকী। এসময় নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার আহবান জানান উপস্থিত বক্তারা। উক্ত পথসভায় বিশেষ অতিথি ছিলেন সুলতানা নাদিরার বড় কন্যা বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফারজানা সবুর রুমকি, তিনি তার বক্তব্যে তার পিতা প্রায়ত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর স্মৃতিচারণ তুলে ধরে জনগণের পাশে থেকে…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তাকে জরিমানা করা হয়। তার নাম মোঃ রানা হাওলাদার (২৬)। তিনি পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের একজন সক্রিয় কর্মী। পাথরঘাটা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনের অন্তর্ভুক্ত পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ড: আবদুর রহমানকে নির্বাচনি পোস্টার ছিঁড়ে ফেলেন মোঃ রানা হাওলাদার। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার আমতলীতে হেলিকপ্টারযোগে এসেছেন রোমানিয়ার কন্যা সিমনা বধূ সেজে। তাকে এক নজর দেখতে শত শত মানুষের ভিড় করছেন। আমতলী পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে ঈদগাহ ময়দানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান এলাকাবাসী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্বজনদের দেখতে হেলিকপ্টারে বধূ ও ছেলে সন্তান নিয়ে আমতলী আসেন নাশির। বেলা সাড়ে এগারটার দিকে পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে ঈদগাহ ময়দানে তাদের বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এসময় শত শত উৎসুক জনতা তাদের দেখতে ভিড় জমায়। ওই দম্পতিকে ফুল দিয়ে অভ্যার্থনা জানায় স্বজনরা। রোমানিয়ার কন্যা আমতলীর বধূ সিমনা উৎসুক জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান। জানা গেছে, আমতলী পৌর শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা…

আরও পড়ুন

মোঃ মহিবুল, বরগুনা জেলা প্রতিনিধি: জেলার ইতিহাসে স্মরণীয় দিন ৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এদিনেই বরগুনাবাসী হানাদার মুক্ত হয়। ৩ ডিসেম্বরকে বরগুনাবাসী ‘বরগুনা মুক্ত দিবস’ হিসেবে স্মরণ করেন; পালন করেন। বরগুনা জেলা সদর হানাদার মুক্ত হওয়ার আগে ১৯৭১ সালের ২৪ নভেম্বর তারিখে আরেকটি এলাকা থেকে মুক্তিযোদ্ধারা হানাদারদের তাড়িয়ে ছিলেন; পরবর্তীতে সেটি বামনা উপজেলায় রূপান্তরিত হয়। বেতাগি উপজেলা ১ ডিসেম্বর, আমতলী ও তালতলী উপজেলা ১৪ ডিসেম্বরে মুক্ত হয়েছিল; – জানিয়েছেন জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার। একাত্তরের এ দিনে মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে বরগুনায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তানি হানাদাররা। এদিনে মুক্তিযোদ্ধাদের গুলিতে নিহত হয় কুখ্যাত রাজাকার শামসুল হক…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: সংবাদ প্রকাশ ও শেয়ার করায় সুনামহানির অভিযোগ এনে বরগুনার দুইজনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল আইনে মামলা করেছেন জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি। যাহার মামলা নাম্বার সাইবার ট্রাইব্যুনাল পিটিশন নং-১৭৩ /২০২৩ । ধারাঃ ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের ২৪/ ২৫/ ২৬/ ২৯/ ৩১ ধারা। সোমবার (২৭ নভেম্বর ২০২৩ ইং) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন এশিয়ান টিভির বরগুনা প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম। সাইবার ট্রাইবুনাল বরিশাল জেলা ও দায়রা জজ এর বিচারক মো. গোলাম ফারুক মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য বরগুনা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী। মামলার বাদী জহিরুল ইসলাম বরগুনা…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে সবথেকে পুরোনো ও বড় পাইকারি মুদি ফার্মেসিসহ ৩১টি দোকান এবং ৫টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার চরদুয়ানী বাজারের একটি গার্মেন্টস এর দোকানের মাল্টিপ্লাগ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। তাতক্ষণিক পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা ।  আগুনের ভয়াবহ লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাজারের ব্যবসায়ী সহ আশপাশের মানুষজন। আগুনের তীব্র লেলিহান শিখা ছড়িয়ে পরায় বাজারের দোকানদার তাদের দোকানের মালাম বাজার থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। এতে করে বাজারের দোকান গুলোতে বেচাকেনা সাময়িক বন্ধ হয়ে যায়। প্রায়…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষায় সাগর ও নদীতে মাছ ধরায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলাকালে বিষ খালী নদীতে অভিযান চালিয়ে মাছ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে । ২২ শে অক্টোবর রবিবার সকাল ছয়টার সময় এ অভিযান পরিচালনা করা হয়। বরগুনার বিষখালী নদীতে অভিযানে মালিক বিহীন পাতানো ৩ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আনুমানিক প্রায় ৩০ কেজি মা ইংলিশ জব্দ করেছে কাকচিড়া নৌ-পুলিশ ফাড়ী। অভিযান পরিচালনা করেন সাব- ইন্সপেক্টর মোঃ আব্দুস সালাম, এএসআই রবিউল, এএসআই চন্দন ও তার সকল সঙ্গী ফোর্স। সাব-ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন মাছগুলো সব…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ  বরগুনার আমতলীতে বুধবার সকাল ১০টায় ডাকাতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবীতে মানববন্দন করেছেন আমতলী আইনজীবি সমিতি । গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি অ্যাডভোকেট আরিফ উল হাসান(আরিফ)এর একমাত্র কন্যা মোসাঃ আজরিন হাসান আরোশী ও শশুর কেএম ইউসুফ জামানের বাসার সকল সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবীতে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট সলগ্ন সড়কে বরগুনা জেলা আইনজীবি সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মো. মহসিন মিয়ার সভাপতিত্বে মানববন্দনে বক্তব্য রাখেন বরগুনা জেলা আাইনজবি সমিতির যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মঈন পাহলান, সিনিয়র আইনজীবি অ্যাডঃ হরিহর চন্দ…

আরও পড়ুন

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে মিথ্যা মামলা নেওয়া ও ইউপি চেয়ারম্যান মো.বাচ্চু মিয়ার নির্বাচন না করায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগি পরিবারসহ এলাকাবাসী। এছাড়াও ওসি তদন্ত, এসআই ও দুই ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে বিচারের দাবি জানিয়েছে। বুধবার (১১ অক্টোবর) বেলা ১০ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকায় ভুক্তভোগি পনু ঘরামীর স্ত্রী সাহেরা বেগম সংবাদ সম্মেলন করেন। পরে একই দিনে বেলা ১১ টার দিকে একই ঘটনায় এলাকাবাসি মানববন্ধন করেন। সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, মসজিদ-মাদ্রাসার কমিটি ও…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা-সংলগ্ন বিষখালী নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে নিখোঁজের ১২ ঘণ্টা পর জেলে মো: আউয়াল হাওলাদারের (২৮) লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড পাথরঘাটা। রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষখালী নদীর লালদিয়া চর থেকে এ লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুর ১২টার দিকে বিষখালী নদীর লালদিয়া এলাকায় বজ্রপাত হলে ট্রলার থেকে ছিটকে পরে আউয়াল হাওলাদার নিখোঁজ হন। আউয়াল হাওলাদার পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে। ঘটনার পর থেকে কোস্টগার্ড ও বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি বিষখালী ও বলেশ্বর নদীতে নিখোঁজ জেলের আউয়াল হাওলাদারের সন্ধানে অভিযান চালিয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবী…

আরও পড়ুন

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলীতে হয়রানি ও চাঁদাবাজি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল হক সোহাগ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তার নিজ বাসভবনে এক লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল হক সোহাগ লিখিত বক্তব্যে বলেন, আমি ১০ লাখ টাকা ঋণ নিয়ে তালতলী শহরে ব্রডব্যান্ড নেটওয়ার্ক নামে একটি (ISP) সরকার কর্তৃক অনুমোদিত ব্যবসা স্থাপন করি। এর কিছুদিন পর থেকে তালতলী শহরে‌ রাহাত মীনহাজ ও প্রিন্স নামে দুজন ব্যাক্তি আমার কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করে আসছে। রাহাত মিনহাজ দীর্ঘদিন যাবৎ তালতলী বাজারে ছালাম ডুবুরীর ঘরে ভাড়া থেকে আসতেছে। সেই ঘরের ভাড়া টাকা…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনে বরগুনার বামনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে। পাথরঘাটা প্রেসক্লাবের উদ্যোগে শহরের শেখ রাসেল স্কয়ার বেলা ১১টায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে সাংবাদিকরা অংশ নেন। এ সময় বরগুনার বামনায় সাংবাদিক মো. নেছার উদ্দিন ও মো. মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বামনা থানায় দায়ের করা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন সাংবাদিকরা। মো. নেছার উদ্দিন দৈনিক সাগরকূলের সম্পাদক ও প্রকাশক, দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি, বামনা প্রেসক্লাবের সভাপতি এবং তিনি বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নির্বাহী কমিটির সদস্যও । এছাড়াও মো.…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সরকার দলীয় দুইপক্ষের হাতাহাতির ঘটনার সংবাদ প্রকাশ করার জেরে বরগুনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক যুবলীগের নেতা। বুধবার (২৩ আগস্ট) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সারোয়ার। তিনি বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।অভিযুক্ত ওই দুই সাংবাদিক হলেন, বামনা উপজেলা থেকে প্রকাশিত দৈনিক সাগরকুল’র প্রকাশক ও সম্পাদক নেছার উদ্দিন ও ওই পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান আশিক। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন…

আরও পড়ুন

মোঃ মহিবুল, বরগুনা জেলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে একটি ট্রলারে ৩৯ মণ মাছ ধরা পড়েছে। যার মধ্যে ৩৫ মণই ইলিশ। বুধবার (২৩ আগস্ট) সকালে এ মাছ নিয়ে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে আসে ট্রলারটি। পরে সব মাছ ১৬ লাখ টাকায় বিক্রি করা হয়। ওই ট্রলারের নাম এফবি আরএস-২। ট্রলারটির মালিকের নাম মোঃ আনোয়ার হোসেন। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বন্দর এলাকার বাসিন্দা। ট্রলারটির মাঝি মোঃ মনির জানান, সহ জেলেদের নিয়ে পাথরঘাটা থেকে পাঁচ দিন আগে সাগরে মাছ শিকার করতে যান তিনি। পাথরঘাটা থেকে পূর্বদিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেন তারা। এসময় তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা পাথরঘাটায় নিজের মেয়ে জামাই এর বিরুদ্ধে শশুরের ঘেরের মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয় ১নং ওয়ার্ড গহরপুর গ্রামের মোঃ ছগির হোসেনের গেড়ে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে তারই জামাই মোঃ সোহেলের বিরুদ্ধে। একের পর এক বারোটি ঘেরে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। দুই বছরে ঘেরে ছয় বার বিষ দেয়। এতে তার ক্ষতি হয়েছে প্রায় এক কোটি ১২ লাখ টাকা। এর তিন মাস আগে মোঃ ছগির হোসেন তারই জামাই মোঃ সোহেল হোসেনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়রি করে। এই বিষয়ে ভুক্তভোগী ছগির হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, সোহেল…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম বরগুনা জেলা প্রতিনিধি: পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী লায়লা আফরোজের দুর্নীতি তদন্তের কাজ শুরু করছে পরিবার পরিকল্পনা বরগুনা জেলার উপপরিচালক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংস্থা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক তিনি তদন্তের কাজ শুরু করছেন। লায়লা আফরোজের দুর্নীতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে অভিযোগ জমা দেয়ার পরে তা তদন্তের জন্য নির্দেশ দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের নির্দেশনা পেয়ে বরগুনা জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক তদন্তের কাজ শুরু করছে। পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী লায়লা আফরোজ এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করেন যে, লায়লা আফরোজ দীর্ঘ ৩৭ বছর যাবৎ তার ছেলের…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম বরগুনা জেলা প্রতিনিধি: ঝড়বৃষ্টির মৌসুমেও খোলা আকাশের নিচেই পাঠদান চলছে বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। গত তিন বছর পূর্বে বিদ্যালয়ের একমাত্র ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কোনো নতুন ভবন তৈরি না হওয়ায় বাধ্য হয়েই রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচেই বিদ্যালয়টির কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষকরা। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৩ সালে উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একটি টিনশেডের ঘরে বিদ্যালয়টির কার্যক্রম চলছিল। ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ওই বিদ্যালয়ে একটি একতলা ভবন নির্মাণ করে দেয়। ঠিকাদার নিম্নমানের কাজ করায় নির্মাণের ১০ বছরের মাথায় ভবনের ছাদ…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে কামাল হোসেন (৪৫) এর বিরুদ্ধে তার মা মনোয়ারা বেগম (৬৫) এর গায়ে হাত তোলার অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন তার মা মনোয়ারা বেগম। গত ৭ জুলাই (শুক্রবার) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ১১/০৭/ ২০২৩ তারিখে (মা) মনোয়ারা বেগম বাদী হয়ে ৩ জনকে অজ্ঞাত করে (ছেলে) কামাল হোসেন এর নামে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতে বিচার চেয়ে মামলা দায়ের করেন। কামাল হোসেন, উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর রূপধন (গুদিঘাটা) এলাকার মৃত আঃ রাজ্জাক মুন্সি’র বড় ছেলে। মামলার তথ্য বিবরণী ও মনোয়ারা বেগমের সাক্ষাতকারে জানা…

আরও পড়ুন