Author: MD. Mohibul

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পাথরঘাটায় বঙ্গবন্ধুর বেদীতে জুতা পায়ে পুষ্পমাল্য অর্পণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুষ্পমাল্য অর্পণের সময় জুতো পায়ে ছবি তোলায় ব্যস্ত ছিলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ বিষয়টি অশোভন বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রলীগের অধিকাংশ নেতারা। সারাদেশের মত বরগুনার পাথরঘাটায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপজেলা ছাত্রলীগ। বুধবার সকাল আটটায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিতে যায়। এসময় জুতা পায়ে সজীব নামে ছাত্রলীগের কর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থানের জুতা পায়ে উপজেলা ছাত্রলীগের নেতাদের ছবি তুলছে। এসময় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী, সাধারণ সম্পাদক আহমদ সুজন, পৌর ছাত্রলীগ সভাপতি…

Read More

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ নতুন বছরের প্রথম দিনে দেশজুড়ে নতুন বই পেয়ে শিশুদের আনন্দ উল্লাস শুরু হয়। প্রতি বছরের মত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। আজ রবিবার (১ জানুয়ারী ) ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির শুরু করেন। বই বিতরণে উপস্থিত ছিল কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৭০০ বেশি শিক্ষার্থী। প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় আজ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে…

Read More

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের পূর্ব বুকাবুনিয়া গ্রাম থেকে দশটি চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে বামনা থানা পুলিশ। শুক্রবার রাতে চুরির সাথে জড়িত কামাল খান ও তার ছেলে সাইফুলকে আটক করা হয়। পার্শ্ববর্তী নিজআমতলী গ্রামের আব্দুস শুকুর আকন, আব্দুল কুদ্দুস ও আব্দুল খালেকের কয়েকদিন আগে চুরি হয়ে যাওয়া ৩টি গরু গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা রাতে কামাল খানের গোয়াল ঘর থেকে তারা চিহ্নিত করে এলাকার লোকজন ও বামনা থানায় খবর দেয়। বামনা থানার অফিসার ইনচার্জ বশির আলম এর নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চোরদের আটক করে এবং কামালের গোয়াল ঘর থেকে চোরাইকৃত দশটি…

Read More

বরগুনার পাথরঘাটা উপজেলার কৃতি সন্তান পিন্টু ব্যাপারী স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব পদে পদোন্নতি পাওয়ায় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবর্ধণা দেন সাংবাদিকরা। পিন্টু ব্যাপারী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের প্রয়াত নিবারণ বেপারী ও সাধনা রানীর ছেলে। এ সময় উপস্থিত ছিলে, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম কাকন, সাধারণ সম্পাদক এএসএম জসিম, কোষাধ্যক্ষ জয় বিশ্বাস, সাংবাদিক আল আমিন ফোরকান, তাওহিদুল ইসলাম শুভ, মো. মহিবুল, মো. জিয়া, কাসেম রাসেল, নাসির উদ্দিন সোহাগ প্রমুখ। পিন্টু ব্যাপারী জানান, এই পদোন্নতি দেশ…

Read More

বরগুনা আমতলী উপজেলায় ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর সংযোগ সড়ক না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। এ অবস্থায় দ্রুত সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচল নির্বিঘ্ন করার দাবি স্থানীয়দের। খোঁজ নিয়ে জানা যায়,২০২০ সালের জুন মাসে বরগুনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী অফিস আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঘোপখালী খালে ইউনিয়নের কয়েক হাজার মানুষের যাতায়াত সুবিধার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কেকে এন্টারপ্রাইজের সঙ্গে এলজিইডি কর্তৃপক্ষের ২৪ মিটার দৈর্ঘ্য ও ৭.৩২ মিটার প্রস্থের সেতু নির্মাণের চুক্তি হয়। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ২ কোটি ৪৯ লাখ টাকা। কার্যাদেশে ব্রীজের দুই প্রান্তে এক’শ ফুট সংযোগ সড়ক নির্মাণের…

Read More

বরগুনার পাথরঘাটা উপজেলার ৩৩নং পশ্চিম চরলাঠিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১ লাখ ৩৬ হাজার ৩৭৬ টাকার চেক জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমানের বিরুদ্ধে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ নভেম্বর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফাইজুল কবির ওই মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। মো. ফাইজুল কবির ৩৩নং পশ্চিম চরলাঠিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও পাথরঘাটা সদর ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য। মামলা সূত্রে জানা গেছে, পশ্চিম চরলাঠিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালের…

Read More