Author: The Mail BD

যশোরের অভয়নগরে পাথালিয়া সিদ্দিকীয় (প্রস্তাবিত) আলিম মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যর অভিযোগ উঠেছে। আদালতে মামলা ও স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে গতকাল শনিবার পুলিশ পাহারায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। জানা গেছে পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় (প্রস্তাবিত আলিম মাদ্রাসা) চতুর্থ শ্রেণী পদে দুইজন ও সহকারি সুপার পদে একজন প্রার্থী নিয়োগের জন্য মোটা অংকের টাকার দেন দরবার হয়েছে । বর্তমান কার্যনির্বাহী পর্ষদের সাথে এ দেন দরবারে অভিযোগ উঠেছে। কার্যনির্বাহী পর্ষদের অভিভাবক সদস্য আলী আহম্মেদ জানান , তিনি বাদি হয়ে গত বছরের ৩০ আগষ্ট মাসে চিপ জুডিশিয়াল আদালতে কার্যনির্বাহী পরিষদের বিরুদ্ধে অবৈধ কমিটি বাতিল চেয়ে আদালতে একটি মামলা করেন। বর্তমানে মামলা চলমান রয়েছে এর মাঝে…

Read More

যশোর জেলার বেনাপোল পোর্ট থানা পুলিশ বেনাপোল থেকে ২৮৭ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ মাদক ব্যবসায়ী নজরুল বিশ্বাস (৪২)কে গ্রেফতার করে। রবিবার (১৯শে ফেব্রুয়ারি) আনুমানিক সোয়া বারটায় বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নজরুল বিশ্বাস বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস টীম বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ইজি বাইকে থাকা ২৮৭ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান…

Read More

উপজেলা প্রেসক্লাব উখিয়া’র কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এম আবুল কালাম আজাদ এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন শাকুর মাহমুদ চৌধুরী। শনিবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলা প্রেসক্লাব উখিয়া’র কার্যালয়ে সকাল ১০ঃ৩০ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২ঃ৩০ মিনিটে শেষ হয়। নির্বাচনে ১৩টি পদের মধ্যে ৭টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বাকি ৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৪ প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৩১ জন, ভোট প্রয়োগ করেছে ২৮ জন। তার মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন। মোসলেহ উদ্দিন পেয়েছেন ১২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী এম আবুল কালাম আজাদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত। সহ…

Read More

রাজধানীর মিরপুর-কালশী ফ্লাইওভার আগামীকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালশী বালুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম। ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায়- ২৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। একনেক ২০১৮ সালের ৯…

Read More

                            বনানী পাড়ায় শিক্ষার্থীকে বলৎকার ; থানায় মামলা ফেনী জেলাঃ ফেনী শহরের বনানী পাড়ায় ১৪ বছরের একস্কুল ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রের মা পেয়ারা বেগম মুন্নি ফেনী মডেল থানায় মো. শাহাদাত (২০) নামের এক যুবকের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা দাযের করেন। মো. শাহাদাত, ফেনী পৌরসভার মকবুল আহম্মদ সড়কের জাহাঙ্গীর মিয়ার কলোনির মো.গোলাম মোস্তফার ছেলে। তাদেরগ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। মামলার বিবরণে জানাযায়, তিনিতার দুই ছেলেকে নিয়ে ফেনীশহরের একাডেমি এলাকার বনানি পাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন।তার স্বামী  প্রবাসী। প্রতিদিনের মতো গত মঙ্গলবার  তার ছেলে দুপুর  ৩টা ৩০…

Read More

                                     ভেজাল ও পঁচা মরিচ বাজারজাত করণের দায়ে                                   ব্যবসায়ী সাখাওয়াতকে ৫০হাজার টাকা জরিমানা ফেনী জেলাঃ  ফেনী শহরের তাকিয়া রোডে একটি কারখানায় ভেজাল ও পঁচা মরিচ বাজারজাত করণের দায়ে এক ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার ভ্রাম্যমান আদালতের অভিযান পরচালনা করে র‌্যাব-৭ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবল চাকমা। নির্বাহী জানান, ফেনী শহরের তাকিয়া রোডে একটি কারখানায় বিক্রির উদ্দেশ্যে ভেজাল ও পঁচা মরিচ প্রস্তুত…

Read More

ফেনীর দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফেনী জেলাঃ ফেনীর দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নূর আলম সুজন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে দাগনভূঞা’র রাজাপুর ইউনিয়নের দক্ষিন ভবানীপুরে এঘটনা ঘটে। সুজন স্থানীয় জরুলা বাড়ির নূর নবীর ছেলে। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Read More

সোনাগাজীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু ফেনী জেলাঃ ফেনীর সোনাগাজীর পর্যটক এলাকা  মুহুরী প্রজেক্টে বেড়াতে গিয়ে আশরাফুর রহমান সজিব নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সজিব শনিবার বিকেলে বন্ধুদের সাথে মুহুরী প্রজেক্ট এলাকায় বেড়াতে গিয়ে ব্রিজের পাশে বড়ই গাছে উঠে বড়ই পারার সময়  পাশে থাকা বিদ্যুতের সংযোগ লাইনের উপর হঠাৎ পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সজিব নবাবপুর ইউনিয়নের মধ্যম ফতেহপুর এলাকার একারামুল হকের ছেলে।সে আমিরাবাদ বিসি লাহা স্কুল এ্যন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। মুহুরী প্রজেক্ট এলাকার পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহিদ হোসেন জানান, সোনাগাজী সার্কেল এসপি তাসলিম হোসাইন ও মডেল থানার অফিসার ইনচার্জ খালিদ হোসেন ঘটনাস্থল…

Read More

যশোরের অভয়নগর উপজেলার পাথালিয়া গ্রামে এক হতদরিদ্র ফেরিওয়ালার গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি গাভী একটি ছাগল আগুনে পুড়ে দগ্ধ সহ আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক আব্দুর রাজ্জাকও আগুনে পুড়ে আহত হয়েছে। শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মত গত শুক্রবার রাতেও গোয়াল ঘরে গাভী ও ছাগলটিকে খাবার দিয়ে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাতে যাই। রাত আনুমানিক আড়াইটার সময় গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির পাশের লোকজন চিৎকার করলে ঘুম থেকে জেগে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। ততক্ষনে গোয়ালে থাকা আমার গাভী ও ছাগলের শরীরের একাংশ…

Read More

বরগুনার থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই নামে একটি মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রলারের মাঝিসহ আট জেলেকে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে বাকি ৯ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুট করে নিয়ে যায়।আজ শনিবার(১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পায়রা বন্দর এলাকা থেকে গভীর বঙ্গোপসাগরে এঘটনা ঘটে। ট্রলারের সহকারী মাঝি নুর মোহাম্মদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন , শুক্রবার রাত ১০টার দিকে মহিপুর থেকে বাজার সদাই নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য এফবি ভাই ভাই ট্রলারটি…

Read More

মো:আখতারুজ্জামান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:ছোট থেকেই পাখির প্রতি খুব মায়া তামিমের। খাঁচার পোষা পাখি লাভবার্ডের সঙ্গে তার যাত্রা শুরু হয় প্রায় চার বছর আগে। প্রথমে শখ থাকলেও এখন তা আয়ের উৎসে পরিণত। ‘পাখি তামিম’ নামে পরিচিত এই পাখিপ্রেমীর বাড়ি রাণীশংকৈল পৌর শহরে। তার এই পাখির খামার দেখতে প্রতিদিন আসছেন পাখিপ্রেমীরা, কিনছেন পাখিও। বাড়ির কাছে আসতেই শোনা গেল পাখির কলরব। ছাদে গিয়ে আটকে গেল চোখ। সুন্দর পরিচ্ছন্নভাবে সাজানো পাখির খাঁচা। নানা প্রজাতির অসংখ্য লাভবার্ড, কাকাতুয়া, ফন্স, দেশি-বিদেশি কবুতরসহ বিভিন্ন পাখি। আর এসব পাখির মধ্যে কেউ উড়াউড়ি করছে। কেউবা বানাচ্ছে বাসা। মনোরম সব দৃশ্য দেখতে অনেকে আসছেন তামিমের পাখির খামারে। প্রথমে শখ থাকলেও…

Read More

মধ্যনগরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষ টাকার মাছ মারার অভিযোগ। এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে বিষ প্রয়োগে বংশীকুন্ডা দঃ ইউনিয়নের চরচরিয়া(চরচইট্টা) বিল নামে একটি বিলের সব মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় আট ৬ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বিল মালিকের। এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী ) কলমাকান্দা থানা ও মধ্যনগর থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বিল মালিক আশ্রফ আলীর স্ত্রী বর্তমান ইউপি সদস্য মোছা: রহিমা বেগম। অভিযুক্তরা হলেন- কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের গজারিকান্দা গ্রামের মৃত মুকসুদ মিয়ার ছেলে মো. সুরুজ আলী (৪৫) ও একই এলাকার হাছান আলীর ছেলে মো: ফজর আলীর…

Read More

কৃষি কাজে পুরুষ দিনমজুরের চেয়ে মজরি কম হওয়ায় কদর বেড়েছে এখন নারী শ্রমিকদের। উত্তরের জেলা নীলফামারীর জলঢাকায় বীজতলা থেকে চারা তুলে কৃষকরা তাদের জমিতে ইরি-বোরো চারা রোপণ কাজের পালা ইতিমধ্যেই শেষ করেছেন। এখন চলছে সেচ ও পরিচর্যার কাজ। এবছর জলঢাকা পৌর এলাকা সহ উপজেলার কৈমারী, শৌলমারী, ডাউয়াবাড়ী, গোলমুন্ডা, বালাগ্রাম, গোলনা, শিমুলবাড়ী, ধর্মপাল, মীরগঞ্জ, কাঠালী ও খুটামারা ১১টি ইউনিয়নে ১৪ হাজার ৫’শ হেক্টর জমিতে ইরি – বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ জানিয়েছেন , গেলো জানুয়ারি হতে শুরু হয়েছে বোরো ধান আবাদের মৌসুম। এই ফসল যেন কৃষকদের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। আবহাওয়া অনুকুলে…

Read More

পাঠে পাঠে আত্মজাগরণ এ প্রতিপাদ্যে দুর্গাপুরে সাহিত্যের ধারক জলসিঁড়ি প্রাঙ্গণ ও ‘জলসিঁড়ি পাঠকেন্দ্রেথর ১১বছর পূর্তি উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে বার্ষিক আধ্যয়নসভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়। পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল। অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন মোজাম্মেল হোসেন বাচ্চু,…

Read More

 নদীমাতৃক বাংলাদেশের সব জায়গায়র মতো নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে অন্তত ১০টি নদী। কিন্তু দখল, দূষণ ও নাব্যতা হারিয়ে এসব নদীগুলো মরা খালে পরিণত হয়ে মানচিত্র থেকে হারিয়ে  যেতে বসেছে । এখন এগুলো জায়গা দখল করে বিভিন্ন ফসল আবাদ করা হচ্ছে। উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে থাকা নদীগুলো দিয়ে একসময় বিভিন্ন স্থান থেকে পন্য সামগ্রী  আমদানি  রফতানি করা হতো। বর্ষা কালে  শ‍্যলো মেশিন  চালিত নৌকা চলাচল দেখা গেলেও এখন দেখা যাচ্ছে  উল্টো চিত্র। বর্তমানে নদী সমুহের বুকে ধু ধু বালু চরে পরিনত হওয়ায়  নেই আগের মতো জলরাশি।অপরদিকে নদীগুলোর নেই আর গর্জন।  দখল দুষন,আর নাব্যতা হারিয়ে নদী সমুহ বিলিনের পথে…

Read More

আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন স্বীকৃতি বিশ্বাস, যশোর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘৪র্থ সমাবর্তন-২০২৩’ শুরু হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাবর্তন শুরু হয়। সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এর মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সেক্রেটারি ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. হাসিনা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ…

Read More

৩৫ বছর পর স্বপ্ন পূরন হলো বৃদ্ধ দম্পত্তির ছিদ্দিক মিয়া,কটিয়াদী(কিশোরগঞ্জ) আমাদের সমাজে ব্যতিক্রমী কিছু জীবন যুদ্ধা থাকে যে গল্পটা শুনলে চোখের জল ঝড়তে বাধ্য। তেমনই একটি ৩৫ বছর পর স্বপ্ন পূরন হলো বৃদ্ধ দম্পত্তির। শুরুতে সামান্য ভিটে থাকলেও ত্রিশ বছর আগে নদী ভাঙ্গনে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। যাদের নিজেদের থাকার মত একটি ভাল ঘর নেই,বৃদ্ধা স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ একটি টিনের ঘরে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। সংসারে লাগামহীন নানা বোঝা টানতে টানতে ক্লান্ত,অক্ষম,শক্তিহীন হয়ে পড়েন দুই বৃদ্ধা দম্পতি। তবুও দু মুঠো আহারের জন্যে হাত পাতেনি কারো কাছে। কোনদিন একবেলা আবার কোনদিন কয়েক মুঠো মুড়ি চিবিয়ে কয়েক গøাস পানি…

Read More

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) হিজরী রজব মাসের ২৫ তারিখ দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। (সূত্র ইসলামিক ফাউন্ডেশন ).‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিনগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন। পৃথিবীতে ফিরে রাসুল (সা.) পুরো ঘটনা হযরত আবু বকর (রা.)-এর কাছে বর্ণনা করেন। মক্কার কাফেররা রাসুল (সা.) মেরাজের ঘটনাকে অবিশ্বাস করলেও…

Read More

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) মাসিক সেরা একটিভ সাংবাদিক নির্বাচিত হয়েছেন বাকৃবিসাসের দপ্তর সম্পাদক মো আমান উল্লাহ। বৃহস্পতিবার রাতে বাকৃবিসাসের কার্যালয়ে বাকৃবিসাসের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানুয়ারি মাসের সেরা একটিভ সাংবাদিক মো আমান উল্লাহর হাতে পুরষ্কার তুলে দেন বাকৃবিসাসের সভাপতি আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান। জানুয়ারি মাসের নিউজ ও কাজের উপর ভিত্তি করে মাস সেরা রিপোর্টার ও সেরা সাংবাদিকের পুরষ্কার দেওয়া হয়। বাকৃবিসাসের মাস সেরা রিপোর্টার হয়েছেন তানিউল করিম। সাধারণ সভায় বাকৃবিসাসের সভাপতি আশিকুর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, শাহীন সরদার, আবুল বাশার সহ…

Read More

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাইনচটকি এলাকায় অটোরিক্সার ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে অটোরিক্সার ও ইটবাহী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে অটোরিক্সার চালক হাসান (১৮) নিহত হয়েছেন ও অটো রিকশায় থাকা ২ যাত্রী আহত হয়েছেন। নিহত হাসান কালমেঘা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শহিদুলের ছেলে।  আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, কাকচিড়া প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান,’ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে’

Read More