- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার
Author: The Mail BD
টাঙ্গাইলের নাগরপুরে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২ঃ ১ মিনিট) জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও ভাষা শহীদদের স্মরণে ও তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি এস এম আনোয়ার বলেন, আমরা একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেছি। নাগরপুর সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই প্রসঙ্গে সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবু জানায়, দিনের কর্মসূচি হিসেবে আমরা সাংবাদিক বৃন্দরা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়ার আয়োজন করেছি। এ সময় উপস্থিত ছিলেন…
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদা,ভাবগাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) রাত ১২টা ০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন আব্দুল মান্নান,সহকারি কমিশনার(ভূমি) তামারা তাসবিহা,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল…
দীর্ঘ ৫০ বছর পর দখল-দূষণে থাকা মরা গুগালিছড়া খাল প্রাণ ফিরে পাচ্ছে। অদ্য রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মরা গুগালিছড়া খালটির খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুলাউড়া পৌরবাসীর দুর্গতি নিরসনে এই খনন কাজ ভবিষ্যতে জলাবদ্ধতা-বন্যা মোকাবেলায় অনবদ্য ভূমিকা রাখবে। উছলাপাড়াস্থ আবদুল বারী জহুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পৌরমেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ৬০ লক্ষ টাকা ব্যয়ে এ খনন কাজের উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, উপজেলা…
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ঝরনায় নেমেছে পর্যটকের ঢল। পাহাড় ঘেরা চা বাগানেও ভিড় করছেন পর্যটকরা। শুক্রবার-শনিবার সরকারি ছুটি এবং রোববার শবে মেরাজের বন্ধ থাকায় এখানে পর্যটকের পদচারণা বেড়েছে। কেউ আসছেন পরিবার নিয়ে আবার কেউ আসছেন প্রিয়জনকে নিয়ে। কেউ ঝরনায় গোসল করছেন আবার কেউ সেলফি-ভিডিও ব্যস্ত হয়ে পড়েছেন। দূর-দূরান্ত থেকে এসব জায়গায় ছুটে আসছেন ভ্রমণপিপাসু মানুষ। পর্যটকরা জানান, এখানে উঁচু পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি চা বাগান আকৃষ্ট করেছে তাদের। মাধবকুণ্ডের ঝরনাও দেখার মতো। ১৫০ ফুট ওপর থেকে জলধারা প্রবাহিত হয়। মধ্যে প্রাচ্য প্রবাসী মো. মোশারফ বলেন, ‘অনেকদিন পর দেশে এলাম। সন্তানদের স্কুল বন্ধ থাকায় এখানে বেড়াতে এসেছি। প্রাকৃতিক পরিবেশ দেখতে খুব…
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে আনসার বাহিনীর সেবা পদক পেয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পৌরসভার ৬ নং ওয়ার্ড দলনেতা মো: আহছান উল্লাহ সুমন। গত রোববার দুপুর ১২টায় ঢাকা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডের অনুষ্টানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ১৮০ জনকে সাহসিকতা ও সেবা পদক বিতরণ করা হয়। অনুষ্টানে অন্যান্যদের সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রীমঙ্গল পৌরসভা ৬ নং ওয়ার্ড দলনেতা আহছান উল্লাহ সুমনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে…
যশোর সদরে লেডি চাকুবাজ খ্যাত কিশোর অপরাধী চক্রের হোতা মুসকানকে ইয়াবাসহ কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মুসকান লামিয়া শহরের নাজির শঙ্করপুর সাদেক দারোগার মোড়ের মাসুম মোল্যার মেয়ে। শনিবার রাত ৮টার দিকে গাড়িখানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার আরও দুই সহযোগী পালিয়ে যায় । পুলিশ জানায়, মুসকান শহরের বিভিন্ন এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। মাদকের সাথে রয়েছে তাদের গভীর সংশ্লিষ্টতা। তার নেতৃত্বে অন্তত ৩০/৪০ জন কিশোর রয়েছে। যারা সবাই চাকু নিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। চুরি ছিনতাই থেকে শুরু করে এমন কাজ নেই যা তারা করে না। এ চক্রের অন্য সদস্যদের আটকে…
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের খুঁটি স্থাপন নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষে সাজ্জাদুল হক (৫৫) নামে স্থানীয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাজ্জাদুল হক ওই গ্রামের তাহির উদ্দিনের ছেলে। এ হত্যাকান্ডের ঘটনায় বিক্ষুব্দ জনতা স্থানীয় প্রতিপক্ষের লোকজনের প্রায় ২০টি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। নিহত সাজ্জাদুল হকের বড় ভাই এনামুল হক জানান, প্রায় ৩০০ একর জমিতে বোরো আবাদ করার জন্য সম্প্রতি পিডিবি কর্তৃপক্ষর বরাবর একটি ট্রান্সফরমার স্থাপনের আবেদন করেছিলেন তারা। আবেদনের প্রেক্ষিতে পিডিবি কর্তৃপক্ষ ট্রান্সফরমার স্থাপনের অনুমোদন দিয়েছিল। এতে স্থানীয় একটি পক্ষ বাঁধা দেয়ায় এ নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ…
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিকের বাস সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য তহবিল গঠনের পর বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সূধী মানুষের কাছ থেকে নগদ অর্থ সহায়তা অব্যাহত রয়েছে। আজ(১৯ ফেব্রুয়ারি) রোববার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির নেতৃবৃন্দ ও বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন কর্তৃপক্ষের কাছে। এসময় উপস্থিত ছিলেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি, বাংলাদেশের ইউনাইটেড বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারন সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সাধারণ সম্পাদক কমরেড বিপুল কান্তি বিশ্বাস, সহসভাপতি কমরেড কঙ্কন পাঠক,সাংগঠনিক সম্পাদক কমরেড…
ফেনী জেলা : ফেনীর ধলিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগ এর নেতা কাজী নুর আলম সাবু আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যান্সার ধরা পড়ায় দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ রবিবার দুপুরে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
আগামী ১৬ মার্চ আসন্ন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন, ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৫ জন সাধারন সদস্য প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী। ৩ পদে মোট প্রার্থীর সংখ্যা ৫৩ জন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসব মুখর পরিবেশে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী সহ মেম্বার প্রার্থীদের ঢাক-ঢোল নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে। ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৪ প্রার্থী হলেন, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ…
নীলফামারীর ডিমলা উপজেলা ২ নং বালাপাড়া ইউনিয়নে দুস্থদের জন্য সহায়তা ভিজিডি কার্ডের তালিকায় চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। দুস্থ নারীদের পরিবর্তে তালিকায় অধিকাংশ সচ্ছল পরিবার স্থান পেয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুস্থ ও অসহায় নারীদের ২৪ মাসের খাদ্য নিরাপত্তার জন্য ২০২৩-২৪ অর্থবছরে ভিজিডি কর্মসূচির আওতায় উপজেলার দশটি ইউনিয়নে ৩৬৯৩ টি ভিজিডি কার্ড বরাদ্দ হয়েছে। প্রতিটি কার্ড এর বিপরীতে মাসিক ৩০ কেজি হারে দুস্থ রা এই চাল পাবেন। এরমধ্যে ২ নং বালাপাড়া ইউনিয়নে নয়টি ওয়ার্ডে ৩৬৮ টি ভিজিডি কার্ডের বরাদ্দ হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ,২ নং বালাপাড়া ইউনিয়নের জনপ্রতিনিধিরা সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ভিজিডি কার্ডের নামের তালিকা…
হাতীবান্ধায় শালিসি বৈঠকে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান নূরল আমিনের বিরুদ্ধ।
হাতীবান্ধায় শালিসি বৈঠকে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান নূরল আমিনের বিরুদ্ধ। লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় শালিসি বৈঠকে ডেকে ভাতিজা বউ কাজল আক্তার রিতাকে(২৪) মারধরের অভিযোগ পাওয়া গেছে আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরল আমিনের বিরুদ্ধে। আহত ওই গৃহবধূ বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রবিবার সকালে ওই গৃহবধূর বাবা আবুল কালাম বাদী হয়ে ৪জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে শনিবার রাতে উপজেলা সির্ন্দুনা ইউনিয়নের পূর্ব সিন্দুর্না গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান নূরল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের সিন্দুর্না ইউপির সাবেক চেয়ারম্যান নূরল আমিন(৫০), এছাড়া…
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ১৩, দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন খোদাতপুর গ্রামের বাসিন্দা মোঃ হায়দার আলী (৫২), পিতা- মৃত কফিল উদ্দিন মন্ডল একটি জমি ক্রয় করে। ঐ জমিটি ক্রয় করার পর থেকেই হায়দার আলীর সাথে আসামীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ২৫ জানুয়ারী আনুমানিক সকাল ৯ টার সময় হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) ও প্রতিবেশী ভাতিজা মোঃ রাকিব হোসেন মন্ডল (২২) ইরি ধানের জমিতে পানি দেয়ার জন্য গভীর নলকুপ(ডিপ ঘর) এর কাছে যায়। যা আসামী মোঃ ওমর আলীর বাড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত। এ সময়ে জমি…
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিন জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে আজ তাঁরা মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ইউসুফ তালুকদার,স্বতন্ত্র প্রার্থী মো.সিরাজুল ইসলাম। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো আজ। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারী,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১শ ৬৭ জন। তার মধ্যে পুরুষ ১১ হাজার ৩শ’৫৬ জন ও নারী ১০ হাজার ৮শ’ ১১জন। উল্লেখ্য,গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয়…
শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: চলতি বছরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় না যাওয়ার পক্ষে মত দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের জেষ্ঠ শিক্ষকরা। গুচ্ছ পরীক্ষার নানা অব্যবস্থাপনা ও শিক্ষার্থী সঙ্কটের বিষয়গুলো আমলে নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিপক্ষে অবস্থান বিশ্ববিদ্যালয়টির সিনিয়র শিক্ষকদের। গুচ্ছের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশেষ একাডেমিক সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির জন্য ৯টি মেধাতালিকা দিয়েও কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে শিক্ষাবর্ষ শুরু করার ক্ষেত্রে বিলম্ব ঘটেছে। এছাড়া গত বছরের মত এবছরও বিভিন্ন অব্যবস্থাপনা ও শিক্ষার্থী সংকটে পড়তে হয়েছে বিশ্ববিদ্যালয়কে। শুরুতে শিক্ষার্থীদের আর্থিক সুবিধা, যাতায়াত সুবিধা, থাকা-খাওয়ার সুবিধাসহ সার্বিক…
গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ ২০২২-২৩ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকছে কিনা এনিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয় নি। বিশ্ববিদ্যালয়ের ৬৩তম একাডেমিক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে একটি বিশেষ একাডেমিক সভার আয়োজন করা হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারিতে। সেখান থেকে গুচ্ছে জবি থাকছে কিনা সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিষয়টি নিশ্চিত করেছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। এদিকে বিগত বছরে গুচ্ছে থাকায় দশম মেরিট লিস্ট দিয়েও শিক্ষার্থী ভর্তি করতে পারেনি প্রশাসন। অথচ গুচ্ছের আগে পঞ্চম বা ষষ্ঠ মেরিট লিস্টেই ভর্তি সম্মন্ন হত। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে লেগেছে অনেক সময় যা শিক্ষার্থীদের হতাশ করেছে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৩…
ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর আগামী দুই বছর মেয়াদে আংশিক কমিটি গঠন করা হয়েছে।গতকাল ১৮ ফেব্রুয়ারী আহ্বায়ক কমিটির আয়োজনে জনাব, ইস্কান্দার মির্জা শামীম কে সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। সিনিয়র সহ-সভাপতি করা হয় বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম শিকদার কে। সহ-সভাপতি হিসেবে মোঃ আশরাফ হোসাইন, বেলায়েত হোসেন সাগর, আবদুর রহমান কে ঘোষণা করা হয়। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ত্রিদিব সাহা এবং নাজিম উদ্দিন কে। এছাড়াও অর্থ সম্পাদক করা হয় অত্র বিভাগের শিক্ষক জনাব ড. মাহমুদ…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আংশিক কমিটির ঘোষণার বছর পেরিয়ে আরো এক মাস চলে গেলেও এখনো কমিটি পূর্নাঙ্গ হয়নি। ২০২২ সালের পহেলা জানুয়ারি এক বছরের জন্য ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও এস এম আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে জয়-লেখক কমিটি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির সাথে জড়িত অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন প্রায় শেষ। অনেকেই আশঙ্কা করছেন তারা আদৌ কি পূর্ণাঙ্গ কমিটি পাবে নাকি একটি আফসোস নিয়েই শেষ করতে হবে ছাত্র রাজনীতি। কারন এটাও হতে পারে কেন্দ্রের কমিটি পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত জবির কমিটি পূর্ণাঙ্গ করবে না। আবার অনেকে এটাও আশংকা করছেন হঠাৎ যদি কেন্দ্র বর্তমান কমিটি বিলুপ্ত করে…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে প্রশ্ন সরবরাহের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৩ ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটিতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানকে আহ্বায়ক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন এবং লাইফ আর্থসায়েন্স অনুষদের ডিন ড. মো. মনিরুজ্জামান খন্দকারকে সদস্য করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তদন্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জুয়েল কুমার সাহার বিরুদ্ধে এক ছাত্রীকে অনৈতিকভাবে সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্ন সরবরাহের অভিযোগের ভিত্তিতে…
‘ভোট কারচুপি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে না, কালশী ফ্লাইওভার উদ্ভদন শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য। মো:আতাউর রহমান “মিরপুর প্রতিনিধি” রোববার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর মিরপুরে কালশী ফ্লাইওভার এবং ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত ৩ দশমিক ৭০ কিলোমিটার প্রসারিত রাস্তাও উদ্বোধন করে. শেষে তিনি বক্তব্য দেন। শুরুতেই প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি ২১ ফেব্রুয়ারিতে নিহত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা ও ১৫ আগস্টের শহীদদের। প্রধানমন্ত্রী বলেন, ‘ভোট কারচুপি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে না, আসবেও না। জনগণ না চাইলে আমরা একদিনও ক্ষমতায় থাকবো না। আমরা সসম্মানে…

