মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা হাজিপুর ইউনিয়নের এবিসি স্পোটিং ক্লাব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলায় টচে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে কুলাউড়া এবিসি স্পোটিং ক্লাব একাডেমী। ৫ উইকেটে এবিসি স্পোটিং একাডেমী ২১৩ রান করে। পরে সোনালী কিংস ঢাকা ১০ ইউকেট হারিয়ে ১৩৫ রান করে। খেলায় ৭৮ রানের ব্যবধানে বিজয়ী হয় কুলাউড়া এবিসি স্পোটিং ক্লাব একাডেমী।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে ৪টায় মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সহ অন্যান্যরা।
টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা,ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
ব্রেকিং নিউজ
- কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
- স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
- তারাগঞ্জে জুমার নামাজের সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, থানায় মামলা
- নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি লাভলু
- মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা
- ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ


