- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
Author: The Mail BD
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান ফসলি জমির মাটি বিক্রি করছেন। মুঠোফোনে জমির মাটি কেটে বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বিক্রির বিষয়টি স্বীকার করেন। তিনি আরও বলেন সবাই মাটি বিক্রয় করছে সেটা দেখেন না! আমারটাই শুধু দেখেন। অন্যদিকে সিন্দুরখান ইউনিয়নের দূর্গানগর নামক স্থানে সরকারি খালের পাড়ের মাটি সহ বোরো ফসলি জমির মাটি কেটে বিক্রির ধুম। সরকার খাদ্যের খাটতির কথা মাথায় রেখে একদিকে খাদ্যের চাহিদা মেটাতে তিন ফসলি জমিতে সরকারি কোন ধরনের প্রকল্প বাস্তবায়ন না করতে ও নির্দেশ প্রদান করে। আর অপরদিকে সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে খেকোদের। সরেজমিন ঘুরে দেখা…
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের টেস্ট বানিজ্যের শিকার হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। ভিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালদের পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও এখন প্রকাশ্যে নেমেছে টেস্ট বানিজ্যে।বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে একাধিক বার সংবাদ প্রকাশ হলেও এযাবত টেস্ট বানিজ্যের বিষয়ে নেওয়া হয়নি কোন পদক্ষেপ। অভিযোগ আছে স্বাস্থ্য কমপ্লেক্সের উর্ধতন কর্মকর্তারাও জরিত এই বাণিজ্যের সাথে। তাদের দিক নির্দেশনা মতোই প্রয়োজনে অপ্রয়োজনে চিকিৎসকরা সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন টেস্ট লেখেন এবং সেটা নিদিষ্ট প্রতিষ্ঠান থেকে করতে বলা হয়। এতোদিন একাজ গুলো বিভিন্ন ডায়াগনস্টিকের দালালরা করলেও বর্তমানে এ কাজে সরাসরি অংশগ্রহণ করছে কিছু চিকিৎসকরা। চিকিৎসকের লেখা অধিকাংশ টেস্ট হাসপাতালে স্বল্পমূল্যে…
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত-বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির বিশেষ বরাদ্দের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদ সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।…
সোনাগাজীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আবদুল হাই কে গ্রেফতার করেছে পুলিশ। ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী আবদুল হাই মঞ্জুরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ভিকটিম তাহমিনা আক্তার রুনা (২০) মারা যায়। তার স্বামীর বাড়ী সোনাগাজী উপজেলার দক্ষিন চরচান্দিয়া গ্রামে। স্বজনরা অভিযোগ করে জানায়,২০২০সালে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার দক্ষিন মগাদিয়া গ্রামের রবিউল হোসেনের মেয়ে তাহমিনা আক্তার রুনার (২০) সাথে ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের দক্ষিন চরছান্দিয়া গ্রামের বাসিন্দা আবদুল হাই মঞ্জুরের সাথে প্রেমে সম্পর্কে বিয়ে হয়। তার সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী স্ত্রীর সাথে স্বামীর পরকীয় প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় ঝগড়াঝাটি হতো। গতকাল…
যশোর জেলার শার্শা সীমান্ত থেকে ৪কেজি ওজনের ৩৫ টি সোনারবারসহ ইয়াকুব আলী ব্যাকা (৩২( ও আতিয়ার রহমান(৪৫)কে গ্রেফতার করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ ( বিজিবি) গ্রেফতারকৃত ইয়াকুব উক্ত থানার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ও আতিয়ার রহমান গোপালপুর গ্রামের মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল রুদ্রপুর সীমান্তের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়েএকটি প্রিমিও প্রাইভেট কারসহ সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। পরে গাড়িটি রুদ্রপুর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে বিভিন্ন জায়গায় কৌশলে লুকিয়ে রাখা ৩৫টি স্বর্ণবার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন…
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল (যিনি বিপি নামে সমাদৃত) এর আজ ১৬৬তম জন্মদিন। ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনের হাইড পার্কের পাশে অবস্থিত একটি বাড়িতে জন্মগ্রহণ করেন বিপি। বিপির জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, পঞ্চগড় জেলা রোভার ও বাংলাদেশ স্কাউটস, পঞ্চগড় জেলার আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা রোভারের সম্পাদক মহোদয়, জনাব আব্দুল কাদের, জেলা স্কাউটসের সম্পাদক মহোদয়, জনাব মফিজুল ইসলাম, জেলা রোভার স্কাউট লিডার জনাব এ.কে.এম হোসেন, সহকারী কমিশনার জনাব আব্দুল জলিল, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ সোলাইমান আলী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।…
মৌলভীবাজার পৌরসভার আয়োজনে সিলেট রেঞ্জ পুলিশ প্রধান ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২২শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে, পৌরসভার উদ্যোগে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিনের বদলীজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার নাগরিক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। পৌরমেয়র আলহাজ্ব ফজলুর রহমানের সভাপত্বিতে ও শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ…
নীলফামারীর ডিমলায় বাবুরহাট জিসি(সরদার হাট)হইতে জলঢাকা ডালিয়া আর এন্ড এইচ (তালতলা) ভায়া নাউতারা বাজার চেইনেজ ৩৫৭৪ মিটার ব্রীজটি উদ্বোধন করা হয়। বুধবার(২২ ফেব্রুয়ারী)দুপুর ১ টায় এই ব্রীজটি উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ। ৩৫৭৪ মিটার ব্রীজটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৯৩ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছে রহমান-এস হোসেন(জেভী) ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রীজ নির্মিত হওয়ায় এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও যোগাযোগ…
যশোরের শার্শায় ১ শত বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মনসুর আলী দালাল(৬২) কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি উক্ত থানার বাগুড়ী গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় শার্শা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিবরণ অনুযায়ী,আজ ভোর সাড়ে পাঁচটায় গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) সোলাইমান আক্কাস, এসআই হামিদুর রহমান, এএসআই শফিউর রহমান জুয়েল, এএসআই নাজমুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মনসুর আলীর বাড়িতে নিজস্ব প্রাইভেটকার তল্লাশি করে কারের ভিতর থেকে ১ শত ফেনসিডিল উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারসহ আসামিকে গ্রেফতার করা…
বরগুনার পাথরঘাটায় ১৪ বছর পর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নের ছয়টি ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় প্রেস রিলিজ এর মাধ্যমে ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা দেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক। এর আগে ২ থেকে ১৩ ফেব্রুয়ারি ১২ দিন পর্যন্ত ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সদস্যরা হলেন- পাথরঘাটার আহবায়ক ছগির আলম ও সদস্য সচিব নাসির উদ্দীন । কাঠালতলীর আহ্বায়ক ইউনুস খান ও সদস্য সচিব এমাদুল হক । চরদুয়ানির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব বাদশা আকন, কালমেঘার আহ্বায়ক নজরুল ইসলাম বাদল ও সদস্য সচিব আঃ রহিম মনির খতিব, নাচনাপাড়ার…
গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-সহ তিন পদে ১৬২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৯ই ফেব্রুয়ারি(রোববার) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। প্রার্থীরা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের প্রার্থীতা (মনোনয়নপত্র) প্রত্যাহার করতে পারবেন। নির্বাচন রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বলেন- গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে গত ২৩ই জানুয়ারি। ১৬ই মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভাওয়ালগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, মো: ইসলাম উদ্দিন, মো: কফিল উদ্দিন, মো:আমিন হোসেন, মো: গোলাপ মিয়া,হাজী মো: সালাউদ্দিন সরকার ও মহিবুল্লাহ…
র্যাব ১৩, দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর পৌর শহরস্থ গোলাপবাগ পাগলার মোড় এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, দিনাজপুরের একটি বিশেষ আভিযানিক দল ২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকালে দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের অর্ন্তগত গোলাপবাগ এলাকার এতিমখানা মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত কারবারি হলেন, দিনাজপুর জেলার সদর উপজেলাধীন পৌর শহরের পশ্চিম রামনগর এলাকার মোঃ আনোয়ার হোসেনের পুত্র আলমাস আনসারী(১৯)। সুত্র আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক কারবারি বেশ কিছুদিন ধরে বিভিন্ন…
দিনাজপুরে এক কীটনাশক ব্যবসায়িকে অপহরন করে এক নারীর সংগে অশ্লীল ভিডিও ধারন করে পরিবারের কাছে ব্লাকমেইল করে ৫ লক্ষ টাকা দাবী করা এক নারী সহ তিন অপহরণকারীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। ২১ ফেব্রয়ারি (মঙ্গলবার), দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্য মোঃ তানভীরুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এক নারীসহ তিন অপহরণকারীকে আটক এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৩ জন হলেন, দিনাজপুর জেলার পৌর শহরের গোলাপবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন( ২৬) ও সদর উপজেলার মালিগ্রাম দীঘিপাড়া এলাকার রফি উদ্দিন আহমেদের ছেলে মোফাজ্জল হোসেন ওরফে…
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রথম বারের মতো তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সোমবার বিকেল ৪ টায় বই মেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম,…
নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি এবং আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মো. জিল্লুর রহমান। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতিকে জিল্লুর রহমান অভিনন্দন জানান ও কুশল বিনিময় করেন এবং তাকে সময় দেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ প্রসঙ্গে শিল্পপতি মো. জিল্লুর রহমান জানান, দেশ ও জাতির প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি অবদান রাখবেন তার মেধা ও প্রজ্ঞা দিয়ে সেটাই আমাদের প্রত্যাশা।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্যপ্রাণীতে সমৃদ্ধ একটি চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ বন। ১৯৯৬ সালে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় বর্তমান সরকার। ১ হাজার ২৫০ হেক্টরের চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ এই বনে উল্লুক, বানর, বিভিন্ন প্রজাতির সাপ, বন মোরগ, বনরুই, মায়া হরিণ, মেছো বাঘ, বন্য শূকর, অজগরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। লাউয়াছড়া ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ২৪৬ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৫৯ প্রজাতির সরীসৃপ, ২২ প্রজাতির উভচরসহ অসংখ্য বিরল ও বিপন্ন প্রজাতির আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র। প্রতি বছর উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া সড়ক ও রেলপথে অর্ধ শতাধিক বিপন্ন, বিরল বন্যপ্রাণীর মৃত্যু ঘটছে। নানা রকম বন্যপ্রাণীর উপস্থিতি বনকে…
যশোরে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করা হয়। আজ সন্ধ্যা ছয়টায় যশোর টাউন হল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোরের জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত যশোরের পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার।আরো উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদ, এমপি, মহোদয়, জেলা আওয়ামী-লীগের সম্মানিত…
আনোয়ারা উপজেলার চাতরীতে সামাজিক ও সুন্নী আকিদা ভিত্তিক সংগঠন আ’লা হযরত ইসলামিক মিশনের উদ্যোগে ১৪তম ঐতিহাসিক সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হইছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) বাদে মাগরিব হতে চাতরী ইসলামিয়া মাদ্রাসা ময়দানে মিশনের উপদেষ্টা মুহাম্মদ শেখ আবদুল্লাহ সওদাগরের সভাপতিত্বে সদস্য এইচ.এম. আবদুন নূর সায়েম’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন আঞ্জুমানে রেজভীয়া নুরিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী,বিশেষ আলোচক ছিলেন গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা আবু ইউসুফ নুর আলকাদেরী , মুহাম্মদ আলী বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আহমদ নূর আলকাদেরী,বিশেষ অতিথি ছিলেন ইমাম হোসাইন সুন্নী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ তাজউদ্দীন, দি ল্যাব-এইড ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক…
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে সাধারণ মানুষদের চিকিৎসাসেবা দেয়ার লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) দিনব্যাপী ইডেন ডায়াগনোস্টিক সেন্টারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি এ স্বাস্থ্যসেবার আয়োজন করেন। ফ্রী এ মেডিকেল ক্যাম্পে রোগীদের ডাক্তারের পরামর্শ, রক্তের গ্রুপ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয় সহ বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। এসময় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান,স্বাস্থ্য সহকারি কবির হোসেন,প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,সাংবাদিক আল নোমান শান্ত উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে সাধারণ মানুষদের চিকিৎসাসেবা দেয়ার লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) দিনব্যাপী ইডেন ডায়াগনোস্টিক সেন্টারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি এ স্বাস্থ্যসেবার আয়োজন করেন। ফ্রী এ মেডিকেল ক্যাম্পে রোগীদের ডাক্তারের পরামর্শ, রক্তের গ্রুপ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয় সহ বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। এসময় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান,স্বাস্থ্য সহকারি কবির হোসেন,প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,সাংবাদিক আল নোমান শান্ত উপস্থিত ছিলেন।

