Author: The Mail BD

নীলফামারীতে বুড়িতিস্তা খনন কাজে আবারও বাঁধা দিয়ে ঠিকাদার সহ খনন কাজে নিয়োজিতদের উপর আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঠিকাদার মনোনীত প্রতিনিধি মমিনুর রহমান খান ও স্কেভেটর চালক গুরুতর সহ দশ জন আহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বুড়ি তিস্তা ব্যারাজের কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১২১৭ একর আয়তনের বুড়িতিস্তা জলাধার পুনঃখনন কাজের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। সরেজমিনে জানা যায়, ‘উদ্বোধনের পর আজ সোমবার খনন কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু খনন কাজে দেশীয় অস্ত্র নিয়ে এসে বাধা দেয় ও…

Read More

দেশের বহুল আলোচিত চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা’কে হুমকি, মিথ্যা মামলা ও অপপ্রচারের ঘটনায় মানবাধিকার সংস্থা ‘বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি’র মানববন্ধন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা’কে পিএইচপি গ্রুপের এমডি ইকবাল হোসেনের দেওয়া মিথ্যা মামলা ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি ও সাংবাদিক নেতৃবৃন্দ। জাতীয় প্রেসক্লাবে ২৭ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূতিতে বক্তারা এই তীব্র নিন্দা এবং দোষীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবিও জানান। মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান ও জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ…

Read More

যশোরে হকি লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিতল স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ হকি লীগ-২০২২-২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হকি লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। যশোর জেলা ক্রীড়া সংস্থার হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব এসএম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাজহারুল ইসলাম, ব্যবস্থাপক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ, যশোর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াকুব কবির, সাধারণ…

Read More

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর যশোর জেলার জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) যশোর সদর উপজেলার বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা ইফতেখার আলম প্রমুখ। বিকেলে প্রতিযোগিতা শেষে ৩৬টি ইভেন্টে বিজয়ী ৮ উপজেলার ১০৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার…

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থামিয়ে হরিণ জবাই করে হত্যার ঘটনার ৫ দিন পর জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার নির্দেশ দিয়েছে মৌলভীবাজার বন আদালত। মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা বিষয়টি নজর রাখছি। ঘটনার দিন মৃত হরিণটি উদ্ধার করতে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় আমাদের লোকজন গেলে প্রথমে কালক্ষেপন করে তারা। আমরা রেলওয়ে পুলিশের আইনি কার্যক্রম নিয়ে শঙ্কায় ছিলাম। শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, ‘হরিণ হত্যার ঘটনায় বন বিভাগ একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছে। সাধারণ ডায়েরিটি মৌলভীবাজার বন আদালতে পাঠানো হলে আজ…

Read More

বৃষ্টি ভেজা দিনগুলো সত্যিই খুবই একটি আনন্দময়। শহর থেকে আসলাম গ্রামের বাড়িতে। একদিন কোনো একটি কাজে বাড়ি থেকে বের হলাম। সকালে দিনটা ছিল খুবই সুন্দর আকাশে হালকা হালকা মেঘ জমেছে তখনই মনে সন্দেহ হল আজ হয়তো বৃষ্টি হতে পারে। সন্দেহতা আসলে কিছুক্ষন পর সত্যি সত্যিই হলো আকাশে মেঘগুলো একসাথে জড়িত হয়ে খুব কালো হয়ে আসছে, বয়ে যাচ্ছে শীতল বাতাস। বাতাসে মনটা খুবই ভালো লাগতে ছিল দু হাত বাড়িয়ে দি শীতল বাতাসে, রাস্তা থেকে দেখা যায় আমাদের সুন্দর এই পৃথিবীর গাছের ঢিলগুলো এদিক সেদিক ছড়িয়ে পড়ছে। ছোট ছোট বাচ্চারা বাড়ি চলে যাচ্ছে আর যুবকরা দূরে দূরে যাচ্ছে বাজারে দিকে। হালকা…

Read More

যশোর ও খুলনা র‍্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার১ স্বীকৃতি বিশ্বাস, যশোর যশোর ও খুলনা র‍্যাব-৬ এর যৌথ অভিযানে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা থেকে ৯ কেজি ৭ শত ৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা হুমায়ুন কবির(৩৮)কে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার স্থায়ী বাসিন্দা। রবিবার দিবাগত রাতে র‍্যাবের যৌথ অভিযানে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাজির বটতলা এলাকা থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। খুলনা র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, র‌্যাবের খুলনার সদর কোম্পানি ও যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাজির বটতলা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে…

Read More

লামা উপজেলায় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারী ধর্ষণের ঘটনার প্রতিবাদ জনান মাতামুহুরী সরকারি কলেজের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীরা। কলেজ ছাত্র মংএনু মার্মার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বান্দরবান সরকারী কলেজের ছাত্রী হ্লাচিং দায় মার্মা, নির্যাতিতার ভাই মংক্যহ্লা মার্মা, সরকারী মাতামুহুরী কলেজের ছাত্র মংছেসিং মার্মা। এসময় তারা বলেন ধর্ষণকারীর কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ধর্ষকের শাস্তি চাই -এমন শ্লোগানের মধ্য দিয়ে আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মাতামুহুরী কলেজ থেকে শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে এক মানববন্ধনে মিলিত হয়। গত শুক্রবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা এলাকার…

Read More

‘‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদের চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, ফুলছড়ি…

Read More

ভৈরব নদী ও শ্রমিক বাঁচাতে যশোরের অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডিলং শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডিলং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে ভৈরব নদী ও ঘাট শ্রমিকদের বাঁচাতে তিনি বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- নদীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। লংবুম দিয়ে খনন কাজ বন্ধ করা। ড্রেজার মেশিন দিয়ে পরিকল্পিতভাবে নদী খনন অব্যাহত রাখা। নদীবন্দর এলাকায় নদীর দুই তীরে গাইডওয়াল নির্মাণ করা। কাজ চলাকালিন কোন শ্রমিক দুর্ঘটনায় পড়লে তার চিকিৎসা ব্যয় ওই ঘাট মালিক ও…

Read More

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুরে চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য এর হামলায় মহিলাসহ তিন জন আহত হয়েছেন। এসময় তাদের বাড়ি ভাংচুরসহ টাকা ও মালামাল লুপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার দক্ষিন কালাপুর গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে সুমন মিয়ার (৩০) বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সুমন মিয়া তার বাড়ির আঙিনা মাটি ভরাট করার জন্য নিজ জমি থেকে মাটি নিয়ে আসার সময় কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আওলাদ মিয়া ও তার ভাই কালা মিয়া (৩৮), মোস্তফা মিয়া(৪৮), লেবু মিয়া(৪৮), রুপ মিয়া(৫৫), ও তার সাথী…

Read More

নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি)মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেন। মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা হলেন সফিয়ার রহমান ও মাজহারুল ইসলাম লিটন।মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো.রবিউল আলম। এদিকে চেয়ারম্যান পথে প্রতিদ্বন্দ্বীতা করবেন আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এ.এচ.এম ফিরোজ (নৌকা), উৎপল কুমার সিংহ রায় (স্বতন্ত্র), মজির উদ্দিন (স্বতন্ত্র) ও আমিনুর রহমান (স্বতন্ত্র) ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এই নির্বাচন ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে হবে। ডিমলা সদর ইউনিয়নে মোট ভোটার  ৩৪ হাজার…

Read More

‘‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদের চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, ফুলছড়ি…

Read More

যশোরের অভয়নগরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমনোয়ারা, সাবেক কৃতি ফুটবলার রেজওয়ান ফারাজী, ইব্রাহিম হোসেন, জাহাঙ্গীর হোসেন, মো. তুষার প্রমুখ। যশোর…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের নিজস্ব মাঠে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজনুর রশিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল আমিন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা,…

Read More

যশোরের অভয়নগরে যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮তম শুভ জন্মোৎসব উদযাপিত হয়েছে। রামকৃষ্ণ সেবা সংঘ নওয়াপাড়া’র আয়োজনে সোমবার নওয়াপাড়া কালিবাড়ী প্রাঙ্গণে এ জন্মোৎসব উদযাপিত হয়। সকাল ৯ টায় ঠাকুর, মা, স্বামীজীর বিশেষ পূজা শেষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে। পরে সকাল ১১ টায় ‘বিশ্ব শান্তিতে শ্রী রামকৃষ্ণ দেবের অবদান’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, নড়াইল মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ শ্রীমতি তাপসী কাপুড়িয়া। স্বাগত বক্তব্য রাখেন, নওয়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী…

Read More

বার্ধক্য জনিত কারণে না ফেরার দেশে চলে গেলেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া  ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য সহকারী শিক্ষক আলহাজ্ব আকবর আলী স্যার। মৃত কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ২৬ শে ফেব্রুয়ারি রবিবার সন্ধা সাড়ে ৭টার সময় বাগআঁচড়া সাতমাইল তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন।(ইন্না-লিল্লাহ —— রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এলাকার স্বনামধন্য একজন আর্দশ শিক্ষক ছিলেন। দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি অবসরের পর থেকেই এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকেন। মৃত্যুকালে এক পুত্র, ৮ কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার ছেলে মেয়ে ও জামায়েরা সকলেই প্রতিষ্ঠিত।আলহাজ্ব আকবর আলী স্যার শিক্ষকতার…

Read More

সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম রেঞ্জে রবিবার (২৬ ফেব্রুয়ারী) যোগদানের উদ্দেশ্যে আগমন ও সিলেটে প্রবেশ মুখে হবিগঞ্জের মাধবপুরের থানার টিম এবং হবিগঞ্জ জেলা পুলিশের ফুলের শুভেচ্ছা জানালেন। সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম আজ সোমবার সকালে সিলেট রেঞ্জ অফিসে যোগদানের লক্ষ্যে আগমন করলে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা ডাকবাংলোতে থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক ও হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি নবাগত ডিআইজি’কে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। এ সময় হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত ডিআইজি গার্ড অব অনার প্রদান করে। পরে ডিআইজি উপস্থিত…

Read More

চা বাগানের ভাষা-সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ, ভারত, নেপাল, কেনিয়ার ভাষা-সংস্কৃতি প্রতিনিধিদের অংশগ্রহণে প্রথম আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসব থেকে বক্তারা চা বাগানে বসবাসরত সকল চা জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে গেজেটভুক্ত করা, চা বাগানের ভাষা ও সংস্কৃতির যথাযথ সংরক্ষণ ও বিকাশের জন্য “সংস্কৃতি একাডেমি” প্রতিষ্ঠা ও চা বাগানের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শমসেরনগর চা বাগান মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এ উৎসবের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক…

Read More

যশোরের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শিল্প-বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত এ হাসপাতালটিতে অভয়নগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ যশোর সদর, নড়াইল, মণিরামপুর ও খুলনার ফুলতলা উপজেলার একাংশের রোগীরা চিকিৎসা সেবা নিয়ে থাকে। ফলে কেবল নওয়াপাড়া শহরের বিপুল জনগোষ্ঠির চিকিৎসা সেবা দিতে হাসপাতালটিকে সারা বছর রোগীর ব্যাপক চাপ সামাল দিতে হয়। যে কারনে প্রায় দেড় যুগ আগে ৩৫ শয্যার হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নিত করা হয়। যা দেড় যুগ ধরে কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ রয়েছে। দিন গেলেই হাসপাতালটিতে কেবল রোগীর চাপই বাড়ছে। কিন্তু বাড়েনি নূন্যতম সুযোগ-সুবিধা। উপরোন্ত অর্ধশত বছর আগে নির্মিত জরাজীর্ণ ভবনে চলছে হাসপাতালের চিকিৎসা…

Read More