Author: The Mail BD

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে ট্রেন চলাচলের সময় সব্বোর্চ্চ গতি ২০ কিঃমিঃ রাখার সিদ্ধান্ত কার্যকরের জন্য সচেতনতা কর্মসূচী পালিত হয়েছে। বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী এ কর্মসূচী পালন করে মৌলভীবাজারস্থ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।শুক্রবার(৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশনে এ কর্মসূচী পালিত হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রাম রেলপথে দ্রুতগামী ট্রেন চলাচলের সময় নানা প্রজাতির বন্যপ্রাণি কাটা পড়ে মারা যায়। সেজন্য লাউয়াছড়া বনের মাঝ দিয়ে রেলপথে বন্যপ্রাণী মারা যাওয়ার বিষয়ে যুক্তি তুলে ধরে বনাঞ্চল এলাকায় ট্রেনের গতি ২০-৩০…

Read More

যশোর শহরের গাড়ীখানায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাহত করার অভিযোগে অভিযুক্ত কিশোর গ্যাংএর সদস্য রাকিব(২০)কে বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত রাকিব শহরের লোন অফিস পাড়ার আলমাসের ছেলে। সে সেতু নামে এক যুবককে জখম করাসহখালধার রোডের মুন্না হত্যা মামলার আসামি। যশোর জেলা গোয়েন্দা পুলিশ প্রেস ব্রিফিং এ জানায় গত ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় গাড়িখানা রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা উপশহর সি ব্লক এলাকার কামরুজ্জামানের ছেলে সেতুকে রাকিবসহ তার সহযোগিরা ধাওয়া করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখিত ঘটনাটি স্থানীয় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এ ঘটনায় সেতুর বড়…

Read More

অল্প জমিতে অধিক ফলন হওয়ায় লাভবান হয়েছে অবিনয় দেব। তার চাষের সফলতা দেখে এলাকার মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তার এ সফলতা দেখে গ্রামের অনেকেই পার্পলকিং চাষ করার পরিকল্পনা করছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউরা গ্রামের মডেল চাষি অভিনয় দেব। অধিক ফলনশীল ও আকর্ষণীয় হাইব্রিড বেগুন পার্পলকিং চাষে চমক সৃর্ষ্টি করেছেন অভিনয় দেব। অভিনয় দেব আগে বিভিন্ন ধরনের সব্জি চাষ করতেন। পার্পলকিং চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন তিনি। প্রথম অবস্থায় এক লাখ টাকার বেগুন বিক্রি করেছেন কৃষক অভিনয় দেব। প্রতি কেজি বেগুন ২৩ টাকা দরে বিক্রি করেছেন। এই জমি থেকে আরো ৭ মাস বেগুন বিক্রি করতে পারবেন তিনি। দুই…

Read More

যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ধোপাদী উলু বটতলা সংলগ্ন বিলের আজিজুর রহমান সরদারের মাছের ঘের থেকে এক অজ্ঞাত ৩০/৩২ বৎসর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। আজ শুক্রবার (৩ মার্চ) আনুমানিক সকাল ১১ টার সময় ঘের মালিক ধোপাদী গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে আজিজুর রহমান সরদার(৪৫) তার মাছের ঘেরে খাবার দিতে গিয়ে লাশটি দেখতে পান। লাশটি দেখে চিৎকার দিলে স্থানীয় মানুষ থানা পুলিশকে খবর দেন। অভয়নগর থানা পুলিশ সংবাদ পেয়ে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করে। এবিষয়ে সাবেক পৌর কাউন্সির ও যশোর জেলা পরিষদের বর্তমান নির্বাচিত সদস্য রউফ মোল্লা জানান, আমি সংবাদ পেয়ে…

Read More

মুক্তিযুদ্ধে প্রথম শহীদ চারুবালা করের প্রতি শ্রদ্ধার্ঘ্য ১৯৭১ সালের ৩রা মার্চ যশোরে পাক বাহিনীর গুলিতে শহীদ হন চারু বালা কর।দিবসটি স্মরণ করে যশোর নীলগঞ্জ মহাশ্মশানে অবস্থিত শহীদ চারুবালার অস্থায়ী বেদীতে প্রতীকি শ্রদ্ধার্ঘ্য নিবেদন,স্মৃতি চারনসহ সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আজ সকাল দশটায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর শাখা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক প্রনব দাসের সঞ্চালনায় ও মহাশ্মশান কমিটির সভাপতি সুখেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন অর রশীদ।বিশেষ…

Read More

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীদের সংগঠন রংপুর ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) রংপুর বিভাগের সব উপদেষ্টা ও শিক্ষার্থীর সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী নাজমুল প্রামানিক এবং সাধারণ সম্পাদক হিসেবে কামরুল হাসান দায়িত্ব পালন করবেন। কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফেরদৌস আহমেদ, আফসানা অনু, নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক – জান্নাতুল ফেরদৌস (সৌরভ), সুমন ইসলাম, সাজ্জাদ সাগর, রনজিৎ কুমার, সাংগঠনিক সম্পাদক – সানোয়ার রাব্বী (প্রমিজ), মেহেদী হাসান (লিমন), আতিয়া শারমিলা (আঁখি), নরোত্তম পাল, আজমল…

Read More

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এ কুস্তিতে ৬৫ কেজি ও ৪৫ কেজি ওজনে কৃতিত্বপূর্ণ নৈপুণ্য দেখিয়ে যশোরের ছেলে মোঃ ইয়ামিন ইসলাম তামিম স্বর্ণ ও আরিফুল ইসলাম মেহেদী রৌপ্য পদক অর্জন করেছেন। গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কুস্তি প্রতিযোগিতায় খুলনা বিভাগের যশোর জেলার ছেলে মোঃ ইয়ামিন ইসলাম তামিম রাজশাহী বিভাগের প্রতিযোগিকে হারিয়ে স্বর্ণ পদক ও আরিফুল ইসলাম মেহেদী রৌপ্য পদক অর্জন করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম ও মেহেদী বলেন পদক জয়ের জন্য তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই মাইলফলক অর্জনে সাহায্য করার…

Read More

আগামী ১৬ই মার্চ’২৩ এ আসন্ন ভারড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারকে বিজয়ী করার জন‍্য বৃহস্পতিবার(২ মার্চ) বিকেল ভারড়া ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে এক প্রস্তুতিমূলক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারড়া (পূর্ব) ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম মুছার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ যায়েদ ইকবাল জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের সংগ্রামী সভাপতি, মেধাবী ব্যক্তিত্ব, সফল নেতৃত্ব আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী। মতবিনিময় সভায় বক্তরা বলেন – বাংলাদেশ…

Read More

মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে নির্বাচন অফিস প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবালের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার…

Read More

স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৩রা মার্চ যশোরের প্রথম শহীদ যশোরের গৃহবধূ চারুবালা কর।আগামীকাল মহান মুক্তিযুদ্ধে যশোরের প্রথম শহীদ চারুবালা কর-এর ৫২তম মৃত্যুবার্ষিকী। শহীদ চারুবালার মৃত্যু দিবস   উপলক্ষে  একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও নীলগঞ্জ মহাশশ্মান কর্তৃপক্ষের আগামীকাল সকাল ১০টায় নীলগঞ্জ মহাশ্মশানে তার সমাধিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানাবে। আর তাই  মহান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশিদ। উল্লেখ্য ১৯৭১ সালের মার্চ মাসে সারা দেশের মত স্বাধীনতার স্বাদ নিতে উত্তাল ছিল যশোরের জনতা। ২ রা মার্চ ঢাকায় প্রথম…

Read More

নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২-মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, সমজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রগ্রামার নাজিমুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Read More

২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সাধারণ সভা করেছেন শিক্ষকরা। সেখানে সর্বসম্মতভাবে গুচ্ছে না থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার ( ২রা মার্চ ) জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান দ্যা মেইল বিডিকে তথ্যটি নিশ্চিত করেছেন। গুচ্ছে না থাকার সিদ্ধান্তে শিক্ষকদের মতামতের বিষয়ে ও গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণে বিশেষ একাডেমিক কাউন্সিল প্রদান প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ ইমদাদুল হক কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। চিঠিতে…

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বরই চাষ করে স্বাবলম্বী হয়ে এলাকার মডেল হলেন আজাদুর রহমান। তার বাগানে আছে সুস্বাদু কাশ্মীরি আপেল কুল, বাউকুল, জাম্বুকুল এবং ঢাকা-৯০ কুলের মত বরই। এলাকার চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভাবে সরবরাহ হচ্ছে আজাদুরের এ বরই। কৃষি বিভাগ জানায়, আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য অনুকূলে থাকায় মৌলভীবাজারে চলতি মৌসুমে সুস্বাদু ও মিষ্টি বরই আবাদ হয়েছে। আজাদের বাগানে ভালো বরই চাষ হওয়ায় এলাকার যেমন চাহিদা মিটছে; তেমনি বরই চাষ করে তিনি স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার অনেকের কাছে মডেল হয়েছেন। তার দেখাদেখি অনেকেই এখন বরই চাষের দিকে ঝুঁকছেন। জানা গেছে, ২০০১ সালের শুরুর দিকে…

Read More

যশোরের শিল্প ও বাণিজ্যিক নগরীর অদুরে নওয়াপাড়া পৌরসভার রানা ভাটা এলাকার পার্শ্ববর্তী পোড়াবাড়ি নামক জনবসতি এলাকায় একটি ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে মশার কয়েল। ফ্যাক্টরির বাইরে নেই কোন সাইনবোর্ড বা কোম্পানির নাম। ফ্যাক্টরির ভিতরে ১৫- ২০ জন শ্রমিক বিভিন্ন কেমিকেলের মিশ্রণে তৈরি করছে মশার কয়েল। তৈরিকৃত মশার কয়েল গুলো ট্যালেন্ট ৫৭০ নামের একটি মোড়কে বিএসটিআই অনুমোদিত মর্মে সিল ব্যবহার করে প্যাকেট জাত করে বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রস্তুতকারক হিসেবে প্যাকেটের গায়ে ব্যবহার করা হয়েছে মেসার্স মিজান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নাম। ফ্যাক্টরিতে গেলে ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারী ও পার্শ্ববর্তীরা জানান, ফ্যাক্টরির মালিক আমিনুর ইসলাম। মশার কয়েল ফ্যাক্টরি করতে দেশের আইন…

Read More

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এর রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থাপন শাখার এডিশনাল রেজিস্ট্রার জনাব মো অলিউল্লাহ । তিনি গত ০১ মার্চ বিকালে এ দায়িত্ব গ্রহণ করেছেন। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনাব মো. অলিউল্লাহকে রেজিস্ট্রার এর দায়িত্ব প্রদান করা হয়। তিনি বিদায়ী রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এর স্থলাভিষিক্ত হলেন । মো অলিউল্লাহ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলাউদ্দিন ও মাতা মরহুম শাহেরা খাতুন। মো অলিউল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৮৬ সালে স্নাতক, কৃষিতত্ত্ব বিভাগ থেকে ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।…

Read More

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের নানান তালবাহানা, নাটকীয়তার পর অবশেষে আদালতের নির্দেশে শ্রীমঙ্গলের আলোচিত স্কুলছাত্র ফাহাদের মৃত্যুকে হত্যা মামলা হিসেবে সিআইডিতে স্তানান্তর করা হয়। ইতোপূর্বে এই মামলাটি মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম মিছবাউর রহমানের নির্দেশে হত্যা মামলা হিসেবে এফআইআর করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি তিনি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ’কে এ নির্দেশ দিয়ে আদেশে আদালত উল্লেখ করেন, বিধি মোতাবেক মামলা এফআইআর দায়ের করে ২৮ ফেব্রুয়ারি মামলার নম্বর, তারিখ ও প্রতিবেদন আদালতে প্রেরণ করতে হবে। আদেশে ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের জন্য পুরো ঘটনাটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ…

Read More

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধোপাদী গ্রামের ১৭ মাস বয়সী শিশু আরাফাত ইসলামকে বাঁচাতে তার বাবা সাহায্যের আবেদন করেছেন সমাজের বিত্তবান ও সমাজ সেবকদের কাছে। পিয়ারুল ইসলাম ও আশফিয়া দম্পতির একমাত্র সন্তান আরাফাত মাত্র ২৮ দিন বয়সে জটিল হাইড্রোসেফালিস রোগে আক্রান্ত হয়ে ৩৯ দিন সাভারের পলাশ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন ডা: রাশেদ মাহমুদ। পরিবারের দেওয়া তথ্যে জানা যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষ টাকা ব্যায় হয়। বর্তমানে তার চিকিৎসার জন্য আরও ১৫ লক্ষ টাকা প্রয়োজন। দরিদ্র পিতা এত অর্থের সংস্থান করতে না পারায় শিশুটির চিকিৎসা…

Read More

যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হিন্দু সম্প্রদায়ের মেয়ে নওয়াপাড়া পালপাড়ার বাসিন্দা ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ঐশ্বর্য (১৫)-এর মুখে ব্লেড বসিয়ে জখম ও হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ছাত্রীর অভিভাবকদের মারধরের ঘটনার মুল আসামী বখাটে রোহান (২১) কে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটক রোহান উপজেলার বুইকরা ড্রাইভারপাড়ার হায়দার আলীর ছেলে । এ সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যায় , রোহান দীর্ঘদিন যাবত ঐ ছাত্রীকে উক্তাক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুর অড়াইটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গরুহাটের সামনে আসলে রোহান তাকে প্রেমের প্রস্তাব…

Read More

গত শনিবার লামা থানায় কায়সার নামে এক ব্যক্তি বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। বুধবার (১ মার্চ) সকাল ৯টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে আয়োজন করে মানববন্ধনের করা হয়। মানববন্ধনে পাশাপাশি দাঁড়িয়ে শতাধিক বিভিন্ন স্কুল-কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহন করেছিল। এসময় মারমা স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি উহ্লাচিং মারমা এবং খুমি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের হিরো খুমীসহ বক্তারা জানান, ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা এখনো গ্রেফতার করেনি পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় না আনলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা ।

Read More

ফেনীতে রাতের খাবারের সাথে চেতনানাশক ওষুধ দিয়ে সবাইকে ঘুমে রেখে একটি পরিবারের ঘরের স্বর্নালংকার ও টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের হাছান আলী ভূঞা বাড়ীর আমির হোসেন ভূঞার ঘরে এ ঘটনাটি ঘটেছে। সবাইকে বুধবার সকালে অচেতন অবস্থায় ফেনী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়,  গত মঙ্গলবার রাতে আমির হোসেনের রান্না ঘরে দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক বা খুব শক্তিশালী ক্ষমতার ঘুমের ঔষধ মিশিয়ে দেন। তারা পরিবারের সবাই রাতের ওই খাবার খেয়ে ঘুমে অচেতন হয়ে যায়। এরই মধ্যে ঘরের ছাদের দরজা কৌশলে খুলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ভেঙে…

Read More