স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নড়াইলের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্টিক গ্রহন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।এসময় বক্তব্য দেন অতিরিক্ত পু লিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, বিআরটিএ নড়াইলের সহকারী পরিচালক মাহাফুজুর রহমান ইন্সপেক্টর ফরহাদ হোসেন প্রমুখ,পরে ফুলের তোড়া দিয়ে সেবা নিতে আসা আগতদের শুভেচ্ছা জানানো হয়। এসময় সংশ্লিষ্টরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ কার্যক্রম উদ্বোধনের পর ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা একই দিন বায়োমেট্রিক করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে ওই দিনই ম্যাসেজের মাধ্যমে অনলাইনে ফি জমা দিলে ঘরে বসেই ডাক যোগে লাইসেন্স পেয়ে যাবেন।
ব্রেকিং নিউজ
- দুই নদীর তীরের বিশ্ববিদ্যালয়, যার ভিতরে বয়ে গেছে প্রবহমান লেক
- ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা, সংকটে বিনয়কাঠি উপ-স্বাস্থ্যকেন্দ্র
- আজ ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা
- তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, ঝুঁকিতে তিস্তা ব্যারাজ
- ডিমলার তিস্তা নদীতে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী সুস্বাদু বৈরালি মাছ
- নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা
- চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে নভোচারী নিয়োগ দিচ্ছে নাসা, আবেদন শেষ ৩ ডিসেম্বর
- নেত্রকোনা পূর্বচকপাড়ায় মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তির জেল-জরিমানা


