Author: The Mail BD

ছাড় মেলেনি জিরো লাইন ঘেঁষা মৌলভীবাজারের জুড়ীর ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে ও অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, দীর্ঘদিন যাবত জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া খেঁয়াঘাটের উজানে ভারত বাংলাদেশের আন্ত: সীমান্তবর্তী জিরো পয়েন্ট থেকে স্থানীয় প্রভাবশালীরা বালু উত্তোলনে প্রতিযোগিতা করে আসছে। প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক বোঝাই করে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এসব বালু। উক্ত এলাকার বিভিন্ন স্থানে প্রায় ১৪-১৫ টি স্পটে প্রকাশ্যে দিবালোকে চলছে উৎসবমুখর পরিবেশে বালু হরিলুটের চিত্র। শিলুয়া খেয়াঘাট বালু মহালের ইজারাদার জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম। তাঁর ইজারার নির্ধারিত সীমানার বাহিরে উজানের জিরো পয়েন্ট এলাকা থেকে জুয়েল রানার নেতৃত্বে…

Read More

প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে জখম যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় হিন্দু সম্প্রদায়ের এক স্কুল ছাত্রীর মুখে ব্লেড বসিয়ে জখম করেছে বখাটে যুবক রোহান ইসলাম(২১)। বখাটে যুবক উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভার পাড়ার হায়দার আলীর ছেলে। আজ বুধবার ( ১ লা মার্চ) দুপুরে উপজেলার গরুহাটের সামনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী তখন স্কুল থেকে বাড়ি ফিরছিল। সে উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ছাত্রীর স্বজনদের সাথে কথা বলে জানা যায়, রোহান দীর্ঘদিন যাবত ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু ঐ ছাত্রী সম্মত না হওয়ায় মাঝে মাঝেই তাকে বিরক্ত করত।একইভাবে আজ দুপুর অড়াইটার দিকে প্রতিদিনের মত স্কুল…

Read More

ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারের জেরে বুধবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মিশু ও সহ-সভাপতি শুভসহ অন্তত ১০জন আহত হয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইনস্টিটিউটের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানিয়েছে, দুপুরে শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সামনে পুকুর পাড়ে ছাত্রলীগের দুই নেতাকর্মীর সাথে কথা কাটাকাটি হয়। দুইজনের পক্ষ নেন ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান মিশু ও সহ-সভাপতি শুভ। এসময় তারাও বিবাদে জড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনায় একপর্যায়ে মিশু ও শুভর সমর্থকরা জড়ো হলে মারামারি বেঁধে যায়। এতে মিশু ও শুভ ছাড়াও ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও আর্কিটেকচার দ্বিতীয় পর্বের…

Read More

যশোরে শিশু ধর্ষক গ্রেফতার যশোর সদরে এগারো বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাশেদ হোসেন (২২) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে যশোর র‍্যাব-৬। আজ বুধবার ( ১ লা মার্চ) ভোরে যশোর সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে অভিযান করে তাকে গ্রেফতার করে যশোর র‍্যাব-৬ এর একটি টীম। গ্রেফতারকৃত রাশেদ সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃতঃ বীর মুক্তিযোদ্ধা সুবাহান মন্ডলের ছেলে। এ সংক্রান্ত বিষয়ে যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম নাজিউর রহমান বলেন,মঙ্গলবার সকালে যশোর সদরের চাদঁপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন এবং তার স্ত্রী প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে বাড়িতে রেখে বের হয়। বাড়িতে একা পেয়ে প্রতিবেশী চাচা রাশেদ হোসেন ফুসলিয়ে…

Read More

যশোর অভয়নগরের পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এসব প্রতিযোগিতা শেষে বিকালে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও পায়রা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাবেক ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, প্রধান শিক্ষক এসএম আহম্মদ আলী। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Read More

আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ এই স্লোগানকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (০১ মার্চ) সকালে নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়কে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নাগরপুর সার্ভিসিং সেন্টারের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।র‌্যালী শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নাগরপুর সার্ভিসিং সেন্টার এর নিজস্ব অফিসে এজিএম ও শাখা ইনচার্জ মো.আব্দুল আলীমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিএম মো.শহীদ মিয়া। আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন শাখা ম্যানেজার রাজীব কুমার সাহা, শহিদুল ইসলাম,ইউনিট ম্যানেজার জাহাঙ্গীর হোসেন…

Read More

মৌলভীবাজার পুলিশ সুপার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধন করা হয়। বুধবার (১লা মার্চ) সকালে এম সাইফুর রহমান স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র মো: ফজলুর রহমান। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলা পুলিশের মূল উদ্দেশ্যই খেলার মাঠে প্রাণ ফিরিয়ে আনা এবং এজন্যই এই টুর্নামেন্টের আয়োজন। আগামী ৪ঠা মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট রেঞ্জের সদ্য নবনিযুক্ত ডিআইজি…

Read More

যশোরের অভয়নগরে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) তৈরি করে সফলতা পেয়েছেন আবুল বাসার নামের এক কৃষি উদ্যোক্তা। উপজেলার নওয়াপাড়া পৌর সভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামের আবুল বাসার সম্পুর্ন নিজ উদ্যোগে কেঁচো সার (ভার্মি কম্পোষ্ট) তৈরির উদ্যোগ নেন। তার খামারে উৎপাদিত সার জমিতে ব্যবহার করে বিষমুক্ত ফসল ও সবজি উৎপাদন করতে সক্ষম হচ্ছেন অনেক কৃষক। গোবর ও কেঁচোর সমন্বয়ে এ সার তৈরি করতে প্রথম দিকে তার প্রতিবেশীদের দ্বারা বেশ সমালোচিত হলেও এখন তার সফলতা দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির গুণাগুণ ঠিক রাখতে তার খামারে তৈরি কেঁচো সার ব্যবহারে করে সুফল পাচ্ছেন কৃষকেরা। বাণিজ্যিক ভাবে জৈব্য সারের…

Read More

যশোরের ভবদহ আন্দোলনসহ, বিভিন্ন সামাজিক, প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনের সংগ্রামী সংগঠক, গণশিল্পী রণজিৎ বাওয়ালীকে সমগীত সন্মাননা ২০২৩ প্রদান করা হয়েছে। গতকাল (২৪ ফেব্রুয়ারি) শুক্রবার, বিকাল পোনে পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়া, নারায়ণগঞ্জে এ সম্মাননা প্রদান করা হয়। রণজিৎ বাওয়ালীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিল্পী রফিউর রাব্বি। মঈন ফাউন্ডেশন প্রদত্ত নগদ অর্থ তুলেদেন রথীন চক্রবর্তী। ফুলের মালা পড়িয়ে দেন সমগীত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপ্রধান রেবেকা নীলা, চাদর পড়িয়ে দেন সমগীত শুভানুধ্যায়ী হাসানুজ্জামান। রণজিৎ বাওয়ালীর পরিচিতি পাঠ করেন ঈশিকা শিঞ্জন ষড়জ। নারায়ণগঞ্জ কমিটিকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির সাধারাণ সম্পাদক বিথী ঘোষ। করেন আলী আশরাফের সভাপতিত্বে আলোচনা করেন রফিউর রাব্বি ও অমল আকাশ।…

Read More

Bangladesh Agricultural University (BAU) held the prize distribution of literary competition has organized on the occasion of International Mother Language Day 2023. On Monday  BAU Sahitya Sangh has organized the programme in the student-teacher center conference room of the university around 6 pm. The programme was chaired by president of BAU Sahitya Sangh Prof. Dr. Fatema Hoque Shikha. In the programme university student affairs advisor Prof. Dr. Khan Md. Shaiful Islam was present as the chief guest. Proctor of the university Prof. Dr. Md. Azharul Islam was present as a special guest. Other members of Sahitya Sangh were also present…

Read More

যশোরে ১ হাজার পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আবিদ হাসান (২৮) কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি যশোর সদর থানার খোলা ডাঙ্গার (গাজীপাড়া) -মোঃ রুহুল আমিন খোকনের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী, আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সোয়া নয়টায় যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই মোঃ হামিদুর রহমান, এএসআই মোঃ শফিউর রহমান, এএসআই মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানার খোলাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি আবিদকে গ্রেফতার করেন। এ সংক্রান্ত বিষয়ে গোয়েন্দা শাখার এসআই মোঃ সোলায়মান আক্কাস…

Read More

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় গল্প বলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানটির আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব হল ইউনিট ছাত্রলীগ। জানা যায়, অনুষ্ঠান কার্যক্রমটি বাংলা ভাষায় গল্প বলা, বিচারকদের রায় এবং পুরস্কার বিতরণ মাধ্যমে পরিচালিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ছাত্রী ও ছাত্র হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় যথাক্রমে ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করেন মো. ফাহাদ হোসেন ফাহিম, নাজমুল আকবর ও সুমাইয়া শাহরিন দিবা। এছাড়াও অংশগ্রহণকারী সকলকে সনদপত্র দেওয়া হয়। আসিফ আহমেদ শুভ ও মেহেদী আলিফ…

Read More

যুব গেমসে জুডোয় যশোরের মেয়ে সুমাইয়ার রৌপ্য পদক শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে জুডোয় কৃতিত্ব পূর্ণ নৈপুণ্য দেখিয়ে যশোরের মেয়ে সুমাইয়া শিকদার রৌপ পদক অর্জন করেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জুডো প্রতিযোগিতায় বরিশালের মিশু আক্তারের সাথে চিত্তাকর্ষক লড়াই শেষে এই রোপ্য পদক পান যশোরে মেয়ে সুমাইয়া শিকদার। গেমসের দ্বিতীয় দিনে ৩৬ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের প্রতিনিধি সুমাইয়া শিকদার ইলা এবং বরিশালের প্রতিনিধি মিশু আক্তার ফাইনালে মুখোমুখি হন। উভয় জুডোকা একটি চিত্তাকর্ষক লড়াই করেছিলেন, কিন্তু মিশু আক্তার তার অনবদ্য কৌশলের মাধ্যমে বিজয়ী হন।…

Read More

যশোরের শার্শা উপজেলা বাগআঁচড়া ইউনিয়ন এর সাতমাইল জিবলে তলা মাঠ পাড়া এলাকার মোঃ ওমর ফারুক নামে এক পঙ্গুত্ত যুবকের ১টা নতুন হুইল চেয়ার পাওয়ার লক্ষ্যে দুয়ারে দুয়ারে সাহায্যের হাত পেতে আকুতি ছিল একটা হুইল চেয়ারের জন্য। আর সেই আকুতির প্রেরনার অংশ হিসাবে মানুষ মানুষের জন্য পাশে এসে দাড়ালো যশোরের স্বনামধন্য নোভা মেডিকেল সেন্টারের কর্মরত ডেন্টাল বিভাগের ডাক্তার মোঃরিফাত হোসেন, শার্শা বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল জিবলে তলা মাঠ পাড়া এলাকার ওমর ফারক নামে এক পঙ্গুত্ত যুবকের একটি নতুন হুইল চেয়ারের ব্যবস্থা করে মামবতার দৃষ্টান্ত স্থাপন করে নজর ছুয়েছেন। অসহায়ত্ব পঙ্গুত্ত যুবকের নাম ওমর ফারক(৪৫)সে যশোরের শার্শা উপজেলা সাতমাইল জিবলে তলা মাঠ পাড়া…

Read More

মৌলভীবাজারে শাযুস এর পঞ্চাশ বছরপূর্তি সুবর্ণ জয়ন্তী। তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীনের চারদিন পরেই মৌলভীবাজার শাহবন্দরে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠন শাহবন্দর যুব সংস্থা (শাযুস)। আজ সোমবার সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) শাহবন্দর শাযুস সংলগ্ন মাঠে দিনব্যাপী তিনপর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহবন্দর যুব সংস্থার সভাপতি শাহমোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান ইকতিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.…

Read More

মোঃ শহীদুল ইসলাম শাহীন, ধর্মপাশা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৪টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বৃত্তি পায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১৯৪টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮৯১ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ট্যালেন্টপুলে ৫৯ জন ও সাধারণে ৭৫ জনসহ মোট ১৩৪ জন বৃত্তি পেয়েছে।মঙ্গলবার দুুপুরে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তবে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবারই প্রথম শতভাগ বৃত্তি অর্জিত হয়েছে । এতে করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উচ্ছসিত। এ বিদ্যালয় থেকে এবারের বৃত্তি পরীক্ষায় ১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে…

Read More

হলুদসাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে একযোগে কাজ করতে হবে’ – ফেনীতে মঞ্জুরুল আহসান বুলবুল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, সাংবাদিকতা সর্বাধুনিক পেশা। সাংবাদিকদের সব খবরাখবর রাখতে হয়। এক্ষেত্রে তাদের সৎ ও নির্ভীক হতে হবে। সাংবাদিকতার মর্যাদা অক্ষুন্ন, পেশার স্বার্থ, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেনী সাংবাদিক ইউনিয়ন মুক্তিযুদ্ধের পক্ষের। চেতনার জায়গায় এক থাকলেও কেউ দুর্নীতি করলে লিখা বন্ধ করা যাবে না, সে যে পক্ষের লোক হোক না কেন। মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে। সুধী সমাজকে সাংবাদিকদের পাশে থাকতে হবে। তিনি বলেন, সমাজে অনেক অপশক্তি…

Read More

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হওয়ার সুযোগ নেই বলে ২৭ ফেব্রুয়ারী (সোমবার) জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তথ্যটি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.এ কে এম লুৎফর রহমান। গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে গতকাল ২৭ ফেব্রুয়ারী (সোমবার) আলোচনায় বসেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উক্ত বক্তব্যে জবি শিক্ষক সমিতি আপত্তি জানিয়েছেন বলে জানান জবিশিস এর সাধারণ সম্পাদক। তিনি শিক্ষামন্ত্রীর কাছে অন্যদের (ঢাবি, চবি, জাবি সহ গুচ্ছের বাইরের বিশ্ববিদ্যালয়) গুচ্ছের অন্তর্ভুক্ত করার দাবি করেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন পরবর্তী বছর তারাও যুক্ত হবে। এসময় অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন তাহলে পরবর্তী বছর আমরাও যুক্ত হবো এ বছর…

Read More

যশোরের অভয়নগরে পাওনা টাকা চেয়ে মোঃ বাবর আলী মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ কৃষক হামলায় শিকার হয়েছেন। তিনি উপজেলার বারান্দী গ্রামের মৃত মোকছেদ আলী মোল্লার পুত্র। কৃষি কাজের পাশাপাশি তিনি স্যালো মেশিন দিয়ে অন্যের কৃষি জমিতে পানি সেচ দিয়ে জীবিকা নির্বাহ করেন। এ সংক্রান্ত বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, এক সপ্তাহ আগে একই এলাকার মকবুল দফাদারের পুত্র রুবেল (২৫) তার পুকুরের পানি সেচের জন্য ২০০ টাকা ঘন্টা চুক্তিতে বাবর আলীর সাথে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী বাবর আলী তার পুকুরের পানি সেচে দেওয়ার পর তার কাছে পাওনা টাকা চাইতে গেলে এ হামলার স্বীকার হন। হামলার শিকার বাবর আলী জানান, দুই…

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জের সদর ইউনিয়নে ২০২৩- ২০২৪ অর্থ বছরের ভি ডব্লিউ বি কার্ডের আওতায় ১২২ হতদরিদ্র পরিবারের মাঝে কার্ড ও  ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী)  দুপুরে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের মিলনায়তন কক্ষের সামনে  প্যানেল চেয়ারম্যান ১ মোঃসোলেমান হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ইউনিয়ন কর্মী রাজু দত্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সোলেমান হাসান, প্যানেল চেয়ারম্যান ২ আব্দুল মতিন,প্যানেল চেয়ারম্যান ৩ মোছাঃ আমিনা বেগমসহ সকল ইউপি সদস্যগন। এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে চেয়ারম্যান  আব্দুল হান্নান  বলেন, আপনারা…

Read More