- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Author: The Mail BD
নীলফামারীর ডিমলায় এক কেজি গাঁজাসহ এমদাদুল হক (২৮) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে ডিমলা থানা পুলিশের একটি টিম। শনিবার (৪ মার্চ) সন্ধা সাত ঘটিকায় উপজেলার কালিগঞ্জ গ্রামে সিরিজতোলা চৌরাস্তা মোড়ে তাকে আটক করা হয়। ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: লাইছুর রহমান দ্যা মেইল বিডি কে জানান, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ উপজেলার কালিগঞ্জ গ্রামে সিরিজতোলা চৌরাস্তা মোড়ের সামনে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এক কেজি গাঁজাসহ এমদাদুল হককে আটক করা হয়। তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে তিনি জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গ্রেফতার আসামীকে রবিবার(৫ মার্চ) সকালে নীলফামারী…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা ও মেশিন জব্দ করা হয়েছে। গত ৪ মার্চ শনিবার সকাল হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত সোমেসশ্বরী নদী, বোয়ালা হাওড় ও পনারকুড়ি বিল সহ বিভিন্ন স্থানে অবৈধ সেচমেশিনের মাধ্যমে জলমহালের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট এবং মা মাছ ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ও সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ( এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) শাহরিয়ার হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে সোমেশ্বরী নদী ও বোয়ালা হাওড় থেকে অবৈধভাবে সেচ মেশিন দিয়ে পানি শুকিয়ে মাছ আহরনের সময় মা মাছের…
বরগুনার পৌর শহরের প্রধান সড়কগুলোতে যত্রতত্র ইজিবাইকস্ট্যান্ড ও মাঝপথে যাত্রী ওঠানো-নামানোয় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে পথচারী, স্থানীয় বাসিন্দাসহ যানবাহনের যাত্রীরা। বিশেষ দিনগুলোতে এ দুর্ভোগ আরও বেড়েই চলেছে। এসব ইজিবাইক যাত্রীদের অপেক্ষায় বাজারের যত্রতত্র দাঁড়াচ্ছে। আবার যাত্রী উঠিয়ে বেপরোয়া গতিতে চলছে। অদক্ষ চালক ও দ্রুতগতির কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দ্রুত এসব বেপরোয়া ইজিবাইক নিয়ন্ত্রণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি,ইজিবাইকগুলো যেন নির্ধারিত স্ট্যান্ড থেকে চলাচল করে। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়,বরগুনা পৌর শহরের আলিয়া মাদরাসা,লাকুরতলা ও কাঁচা বাজার আড়ৎ ও পৌরসভার সামনে রয়েছে ইজিবাইকস্ট্যান্ড। এ সব স্ট্যান্ড থেকে সদরের দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ইজিবাইকগুলো। স্থানীয়…
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানী ও রপ্তানী কারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শনিবার ভোট গ্রহণ শেষ হয়। এই নির্বাচনে কাজী মোঃ শাহাবুদ্দীন ও মাওলানা মোঃ মামুনুর রশীদ এর প্যানেলর ১৫ জন এবং সবুজ ব্যবসায়ী স্মার্ট প্যানেল এর ২ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। মেসার্স হায়দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মামুনুর রশীদ ছাতা প্রতীকে সর্বোচ্চ ১১৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন, মেসার্স আল মদিনা ট্রেডিং এর স্বত্বাধিকার মোঃ দেলোয়ার হোসেন চশমা প্রতিকে ১১২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, এছাড়াও পর্যায়ক্রমে মোঃ আকতার পেয়েছেন ঘোড়া প্রতিকে ১০৬ ভোট, মোঃ…
মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলা একাদশ। মৌলভীবাজার পৌরসভা একাদশকে ৫১ রানের ব্যবধানে হারিয়ে কুলাউড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ শনিবার ৪ঠা মার্চ দুপুর ১টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়াম জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার আয়োজিত পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ২০২৩ এর ফাইনালে টসে জিতে মৌলভীবাজার পৌরসভা একাদশ বোলিং করার সিদ্ধান্ত নেয়। টসে হেরে ব্যাট করতে নেমে কুলাউড়া একাদশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। এর বিপরীতে মৌলভীবাজার পৌরসভা একাদশ ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়। আজকের খেলায় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার)…
গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে লামা উপজেলার অন্তর্গত ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা এলাকার হ্লাথুই পাড়ার জনৈক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বিধবা নারী বাড়ির পাশে শাক তুলতে গেলে ফুটেরঝিরির বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. কায়সার জোর পূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ ঘটনার একদিন পর শনিবার বিকেলে (২৫ ফেব্রুয়ারী) অভিযুক্ত মো. কায়সারের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। আসামী মো. কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৭দিন পর শুক্রবার বিকাল ৩টার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কায়সার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ফুটেরঝিরি এলাকার আব্দুল্লাহর ছেলে। এই ব্যাপারে লামা থানা পুলিশের অফিসার…
“তিস্তা ব্যারেজের উজানে ড্রেজিং এর ভূ-উপরিস্থ পানি সম্পদের সংরক্ষণ ও যথার্থ ব্যবহার এবং কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর বামতীর সংরক্ষণ কাজের সম্ভাব্যতা সমীক্ষা ” শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৪ মার্চ)সকালে তিস্তা অবসরে প্রধান প্রকৌশলী(পুর) মাহাবুব রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রমজান আলী প্রামানিক অতিরিক্ত মহাপরিচালক(পশ্চিম রিজিয়ন)বাপাউবো-ঢাকা,মুহাম্মদ আমিরুল হক ভূঞা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা)বাপাউবো-ঢাকা,ড.শ্যামল চন্দ্র রায় প্রধান প্রকৌশলী (পুর),পরিকল্পনা-২ পরিদপ্তর,বাপাউবো-ঢাকা। বক্তরা বলেন,তিস্তা ব্যারেজের উজানে ড্রেজিং এর ভূ-উপরিস্থ পানি সম্পদের সংরক্ষণ ও যথার্থ ব্যবহার এবং কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর…
ময়মনসিংহের নান্দাইলে দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে নরসিংদী সদর থানাধীন মনোহরপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আলম মিয়া (২২) ও আব্দুল হামিদ (২৮)। ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আলম মিয়া এক বছর আগে পার্শ্ববর্তী খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামের ওয়াজ উদ্দিনের মেয়ে সুমা আক্তারকে বিয়ে করেন।…
যশোর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট আধুনিক পুলিশ সুপারের কার্যালয় ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। আজ শনিবার দুপুর দুইটার দিকে যশোর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়ের ভবন উদ্বোধনকালে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন,আওয়ামী লীগ সবসময়ই বিশ্বাস করে জনগণেই তার মূল শক্তি।পেশিশক্তি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। জনগনের ভোট-ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। একই সাথে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। রাজনৈতিক মাঠ সব দলের জন্য উন্মুক্ত। রাজনৈতিক মাঠ সবার জন্য উন্মুক্ত বলেই সব দল সভা সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ…
গাইবান্ধার ফুলছড়িতে শতাধিক পরিবারের যাতায়াতের সরকারি রাস্তা পুন:নির্মাণে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে দুইটি পরিবারের বিরুদ্ধে। এতে তিন শতাধিক মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর গ্রামের ভূক্তভোগী পরিবারগুলোর আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি সরকারি ম্যাপের রাস্তাটি মাপযোগ করে পুণ:নির্মাণের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপরেই রাস্তা পুন:নির্মাণ কাজে বাঁধা প্রদান করে অবৈধদখলদাররা। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, সরকারি ম্যাপে আধা কিলোমিটার রাস্তা থাকলেও অবৈধদখলকারীদের কারণে চার দশক ধরে যাতায়াতের রাস্তা ছিল না দক্ষিণ কাঠুর গ্রামের তিন শতাধিক মানুষের। রাস্তা না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। বর্ষাকালে তাদের এ দুর্ভোগ আরও বেড়ে যায়। বেশ কয়েক বছর আগে রাস্তা…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: বিদ্যালয়ে টয়লেট না থাকায় মহাবিপাকে পড়েছে শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা। প্রায় এক বছর ধরে চরম ভোগান্তিতে রয়েছে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।। এমনই ঘটনা ঘটেছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নে অবস্থিত গড়াকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দ্বিতল বিশিষ্ট বিদ্যালয় টি তে নেই কোন টয়লেট। ৪ জন শিক্ষক ও ২৭৭ জন ছাত্রছাত্রী নিয়ে চলছে বিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম। বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের টয়লেটের প্রয়োজন হলে সবাই আশে-পাশে বাসাবাড়িতে যাচ্ছে। এতে করে আশে-পাশের বাড়ির লোকজনেরাও বিরক্তবোধ করছেন। এমনকি শিক্ষার্থীরা টয়লেটের অভাবে যেখানে সেখানে পয়:নিষ্কাশনের কারনে পরিবেশ দূষণ সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতেও পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের।…
ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত জাতীয় পত্রিকা “দৈনিক নাগরিক ভাবনা” ৩ বর্ষপূর্তি ও ৪ বর্ষে পদার্পন করায় গাইবান্ধায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক নাগরিক ভাবনা’র গাইবান্ধা স্টাফ রিপোর্টার সাহিম রেজা এর সভাপতিত্বে উক্ত কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির খালেদ হোসেন, প্রথম আলো শাহাবুল শাহিন তোতা, বাংলা ভিসন টিভির ফিরোজ কবির মিলন, ঢাকা টাইমস জাভেদ হোসেন, ডেল্টা টাইমস মজিবুল হক ছানা, সিএনএন বাংলা টিভির ফারহান শেখ, সকালের সময়ের সাইফুল মিলন, সময় টিভির ক্যামেরা পারসন সাগর আহম্মেদ, এশিয়ান টিভির ক্যামেরা পারসন ওবায়দুল ইসলাম, নাগরিক ভাবনা পত্রিকার ফুলছড়ি প্রতিনিধি…
নীলফামারীর জলঢাকা উপজেলায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে বরের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কনে পক্ষের বিরুদ্ধে । শুক্রবার (০৩ মার্চ) দিবাগত রাত ১ টায় উপজেলার বগুলাগাড়ি এরশাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বরের বাবা নুরু মিয়া রংপুর হাজিরহাট এলাকার উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, পারিবারিক ভাবে জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সাথে বিয়ে ঠিক হয় নিহত নুরু মিয়ার ছেলে জোনাব আলীর। তবে বিয়ের দিন কনে বাড়িতে ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় আড়াই শত অতিথি আসায় খাওয়ার সময় মাংস কম পাওয়ায় বাকবিতন্ডার সৃষ্টি হয়।এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে৷…
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ০৮ নং চাতরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মধ্যম চাতরীর সুফি আলাউদ্দিনের বাড়ীর মৃত কালু মিয়ার ছেলে মোহাম্মদ সালাউদ্দীন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেন। ৩মার্চ (শুক্রবার) জুমার নামাজের পর বাড়ী থেকে খাওয়া দাওয়া সেরে বাড়ির পাশে বড়ভাইয়ের মুদির দোকানে এসে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপরে বন্ধুদের দোকান থেকে বের হয়ে যেতে বলে দোকান বন্ধ করে দোকানের ভিতরে সে আত্মহত্যা করেন বলে জানাযায়। মৃত সালাউদ্দীনের বন্ধু ও প্রতিবেশীরা ধারণা করেন প্রেম ঘটিত বিষয়ে সে আত্মহত্যা করতে পারে বলে মনে করেন। কারণ মৃত্যুর আগে সে সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুকে লিখেন ” মায়া না ভালো থাকতে দেয়, না…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ শালদিঘা, কলমা ও তাহিরপুর উপজেলার নজরখালীতে ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা বাজারে জলজনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে টাঙ্গুয়ার হাওরপাড়ের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট বাঁধগুলো নির্মাণের প্রয়োজীয়নতা উল্লেখ করে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সাজেদা আহমেদ, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মনীন্দ্র চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নিউটন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অমিত হাসান রাজু প্রমুখ।
মুক্তিযুদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে; পরিবেশমন্ত্রী। তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আবারও ক্ষমতায় আসলে বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করা হবে।তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুক্রবার (৩ মার্চ) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ঘোলসা গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করেছেন। এখন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। শহিদদের রক্ত বৃথা যেতে দেয়া…
শেখ রাসেল স্মৃতি স্মরণে বাংলাদেশ আন্তঃ মনিপুরী ক্রিকেট টুর্নামেন্ট। তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতাধীন নিউ সমনবাগ বাজার সংলগ্নে প্রতি বছরের ন্যায় পাথারী মনিপুরী যুব সংঘের আয়োজনে শেখ রাসেল স্মৃতি স্মরণে বাংলাদেশ আন্তঃ মনিপুরী ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে উক্ত ফাইনাল খেলায় বাংলাদেশ আন্তঃ মনিপুরী ক্রিকেট টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন দল পাথারী মৈতেই ক্রিকেট ক্লাব,বড়লেখা এর প্রতিপক্ষ ছিলেন মনিপুরী স্পোর্টিং ক্লাব ছোট ধামাই জুড়ি। শ্বাস রুদ্ধকর ম্যাচে পাথারী মৈতেই ক্রিকেট ক্লাব কে ৫ রানে হারিয়ে শিরোপা নিজের ঘরে তুলে নেই মনিপুরী স্পোর্টিং ক্লাব ছোট ধামাই জুড়ি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়াহিদুর…
নীলাভ ধূসর শার্ট-গাঢ় নীল রঙের প্যান্ট; গলায় সবুজ বর্ণের রুমাল পরে সেবার মনোভাব নিয়ে ছোটাছুটি করছে একদল স্বেচ্ছাসেবক, সেবা দিচ্ছে দেশের বিভিন্ন বিষয়ে। বলছি বান্দরবান জেলায় বহু জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন নীলাচল মুক্ত স্কাউটের কথা । বান্দরবানসহ বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে বান্দরবানে নীলাচল মুক্ত স্কাউট দল। আজ শুক্রবার ( ০৪ মার্চ) বিকেলে স্কাউটিং বিষেয়ক সেমিনার আয়োজন করেছে নীলাচল মুক্ত স্কাউট। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন (জাতীয় নির্বাহী সদস্য) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান ( সম্পাদক রোভার স্কাউটস বান্দরবান পার্বত্য জেলা) সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উপস্থিত ছিলেন নীলাচল মুক্ত রোভার স্কাউটস…
যশোর অভয়নগরে একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী ৩নং ওয়ার্ডের উলুবটতলা নামক এলাকার বিলের মধ্যে একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক বেলা ১১ টার সময় ঘের মালিক ধোপাদী গ্রামের আজিজুর রহমান সরদার ঘেরে খাবার দিতে গিয়ে হঠাৎ লাশটি দেখতে পান। লাশটি দেখে তিনি চিৎকার দিলে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেন। অভয়নগর থানা পুলিশ সংবাদ পেয়ে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা এ প্রতিবেদককে বলেন, অজ্ঞাত…
বিশ্বে প্রকৃত শিক্ষা গ্রহন করে মানবতার প্রেম গড়ে তুলতে হবে। প্রকৃত শিক্ষা গ্রহন করে বিশ্বের মানবতার প্রেম গড়ে তোলা আমাদের একান্ত প্রয়োজন। ব্যক্তির মানবতা বোধ জাগ্রত করা তথা বিশ্বের মানবতা প্রতিষ্ঠাতা আমাদের করতে হবে। বর্তমানে সমাজে দেখা যাচ্ছে যারা স্কুল – কলেজ- বিশ্ববিদ্যালয়ের পড়চ্ছে তারা আজকেই অহংকার করে মানুষেকে দেখায় আর যারা সরকারি বা বেসরকারি চাকরি করে বা কিছু ক্ষমতা থাকলে সে ক্ষমতা নিয়ে নিজেকে অনেক বড় মনে করে। তাই আমাদের প্রথমে প্রকৃত শিক্ষা গ্রহন করে বিশ্বের মানবতা প্রেম গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিটি মানুষের একান্ত প্রয়োজন। শিক্ষা লাভের পর মানুষের আচার-আচরণ, নিয়মনীতি এমন কি সব কিছু পরিবর্তন দেখা যায়।…

