- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Author: The Mail BD
ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলার ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ৭ই মার্চ ( মঙ্গলবার) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মোকাররম হোসেন তালুকদার, নাসরিন সুলতানা দীপা, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ,…
নীলফামারীর ডিমলায় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি পোল্ট্রি হাউজের মালিক ও একজন গরুর মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে৷ জানা গেছে, মঙ্গলবার (৭ই-মার্চ) দুপুরে উপজেলার সদর বাবুরহাট বাজারের মেইন রাস্তার পাশে মীম পোল্ট্রি হাউজের মালিক মহির উদ্দিন তার ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখার অপরাধে ৮ হাজার ও অপরদিকে হাফিজুল ইসলাম নামের এক গরুর মাংস ব্যবসায়ীকে একই অপরাধে ৫ শত টাকা জরিমানা করেছে নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামসুল আলম৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ওয়াহেদুল ইসলামসহ ডিমলা থানার পুলিশ প্রশাসন। স্যানিটারী ইন্সপেক্টর ওয়াহেদুল ইসলাম…
মদনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত ও বীর নিবাসের চাবি হস্তান্তর মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে আজ মঙ্গলবার নেত্রকোনার মদন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আর গভীর ভালোবাসায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে সকাল ৯ টা ৩০ মিনিটে সকল মুক্তিযোদ্ধারা জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল ১০ ঘটিকায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলার পাবলিক হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে মদন উপজেলায় ৭জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। তারা…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পাহাড় টিলার আম বাগানগুলোতে মুকুলে মুকুলে ভরে উঠছে গাছ।গেল কয়েক বছরের তুলনায় এবার মুকুল এসেছে সবচেয়ে বেশি। এ বছর বাম্পার ফলনে আশায় রয়েছে কৃষি বিভাগও। জেলা কৃষি অফিসের বরাতে দেয়া তথ্যমতে, জেলায় দুই হাজার ২২২৩ হেক্টর জমিতে আমের আবাদ থাকলেও উৎপাদন ধরা হয়েছে ২৯ হাজার টন। সরেজমিনে ঘুরে গিয়ে দেখা যায়, পাহাড় টিলায় বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ১৯৪টি বাগানজুড়ে মুকুলের মৌ মৌ গন্ধ আর ভোমরার উপস্থিতিতে এক অন্য রকম পরিবেশ বিরাজ করছে।পরিবেশ অনুকূল থাকায় গাছে গাছে হালকা আমের মুকুল আসতে শুরু করে। তবে ফাল্গুনের আগাম বৃষ্টিপাত বাগানে মুকুলের পরিমাণ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। স্থানীয় জাতের পাশাপাশি আম্রপালি,…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি : বেনাপোল ভবেরবেড় এলাকায় পরোয়ানা ভূক্ত আসামি তাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে আসামির ঘরের খাটের উপর বালিশের নিচ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। পরোয়ানা ভূক্ত আসামি তাজ উদ্দিন বেনাপোল ভবেরবেড় এলাকার আতিয়ার রহমানের ছেলে। বেনাপোল পোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে জিআর ৩৭৮/১৯ মামলার আসামী তাজ উদ্দিনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে গেলে তার ঘর তালাবদ্ধ পায়। পরবর্তীতে তার মা ফাতেমা বেগম আসামীর ঘরের তালা খুলে দিলে খাটের উপর বালিশের নিচে একটি বিদেশি পিস্তল…
সংবাদ প্রকাশের জের ধরে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি প্রচার সম্পাদক ও পাটগ্রামের সাংবাদিক শফিকুল ইসলামের উপর অতর্কিত হামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাংবাদিক সমাজে নিন্দা ঝড় উঠেছে। থানায় অভিযোগ দিলেও এখন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। সোমবার (৬ মার্চ) দুপুরে পাটগ্রামের বাইপাস উপশহরে প্রকাশ্যে এ হামলা করেন ফারুক নামে এক পাথর উত্তোলনকারীসহ কয়েকজন সন্ত্রাসী। এঘটনায় পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন শফিকুল ইসলাম। জানা গেছে, দৈনিক আশ্রয় প্রতিদিনের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম সম্প্রতি পাটগ্রাম উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এই হামলার শিকার হন। একই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ফারুক ও তার সহযোগীরা মিলে…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ তাঁতী লীগ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে শ্রদ্ধা এবং পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তাঁতী লীগের সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিবের জিল্লার রহমান মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সাবেক সচিব জিল্লার রহমান বলেন,৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। তাঁর এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। ২০১৭ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি এ ভাষণটির আরও তাৎপর্য তুলে ধরেন । সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌরসভার…
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা প্রশাসন উপজেলা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভুমি) মো.ইকবাল হোসেন,উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম,নাগরপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস মহিলা ছামিনা বেগম শিপ্রা,উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন,…
সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলার বিজয় চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে শহীদ মিনারের পাদদেশে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে। পরে ডিমলা বিজয় চত্ত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায়…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দিনভর নানা আনুষ্ঠানিকতায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রসাশক, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, পৌরসভা, সদর উপজেলা আওয়ামীলীগসহ সংগঠন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরক্ষনে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে জয় বাংলা বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ…
নতুন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে ইরান। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্রটির গণ-উৎপাদনও শুরু করেছে দেশটি। সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইল। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এমন দাবি করেছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান ইরানের এই জেনারেল। জেনারেল বাকেরির বরাত দিয়ে প্রেস টিভ জানিয়েছে, এরইমধ্যে ইরানের সামরিক বাহিনী সফলতার সঙ্গে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। সেই সঙ্গে গণভাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির উৎপাদন শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্র উৎপাদনের মধ্য দিয়ে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে ইরান, যেসব দেশের এই প্রযুক্তি আছে। ইরানের সামরিক বাহিনীর প্রধান জানান, নতুন এই ক্ষেপণাস্ত্র…
বাংলাদেশের আলোচিত দুই অভিনেত্রী শবনম বুবলি ও আফিয়া নুসরাত বর্ষা। নানান কারণে এখন প্রায় নিয়মিতই খবরের শিরোনাম হন বুবলি। বর্ষা সিনেমার বাহিরে খুব একটা কথা বলেন না। রোববার মধ্যরাত থেকে দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে অন্যরকম আলোচনা দেখা যায়। বর্ষা ও বুবলি একজনের প্রতি অন্যজনের সম্মান, স্নেহ ও ভালোবাসা দেখে ভক্তেদর প্রশংসায় ভাসছেন দুই জন। শুরুটা হয় মূলত বর্ষার ফেসবুক পোস্ট থেকে। রোববার মধ্যরাত, আনুমানিক ১২টা নাগাদ বুবলি ও তার ছেলে শেহজাদ খান বীরের একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন বর্ষা। ছবিটিতে দেখা যায়, সাদা রঙের একটি শড়ি পরে বীরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বুবলি। ছবিটির ক্যাপশনে বর্ষা লেখেন,‘…
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটে বলে সাকিবের অনবদ্য পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে চট্টগ্রামে ৫০ রানে জয় তুলে নেয় টাইগাররা। দারুণ এই জয়ের পর আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় দুই ধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ। ২১ ম্যাচে ১৩টি জয় ও ৮ হারে ১৩০ পয়েন্ট নিয়ে ছয় থেকে চারে উঠে এসেছে টাইগাররা। আর এতেই কপাল পুড়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশের সমান পয়েন্ট থাকা বাবর আজমরা নেট রানরেটে পিছিয়ে থাকায় এক ধাপ নিচে নেমে গেছে। আর ১৮ ম্যাচে ১২টি জয় ও ৬ পরাজয়ে ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে ওয়ার্নার-স্মিথরা। উল্লেখ্য, আগামী মে মাসের মধ্যে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে থাকা সেরা সাত দল…
আগামীতে বাংলাদেশে ‘জমিদারি শাসন’ জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এরা (আওয়ামী লীগ) মনে করে, দেশটা তাদের তালুকদারি, এটা তাদের জমিদারি। এটার মালিক তারা। আর আমরা হচ্ছি সমস্ত প্রজা। এভাবে তারা দেশ চালাতে চায়। ‘এটা (জমিদারি শাসন) এবার দেশের মানুষ আর হতে দেবে না। মানুষ রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে নিশ্চয়ই অতিদ্রুত আমরা এই যে একটা দানব আমাদের বুকের উপরে বসে আছে সেই দানবকে সরাব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র…
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘সীমা অক্সিজেন প্লান্টে’ বিস্ফোরণের ঘটনায় আহতদের অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন। কেউ হারিয়েছেন পা। কেউ চোখ। কারও ফেটে গেছে কানের পর্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জনের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। রোববার রাতে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। অনেক পরিবারে একমাত্র উপার্জনক্ষম মানুষটির মৃত্যু বা পঙ্গুত্বে দিশেহারা স্বজনরা। ওই ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্যরা সোমবার ঘটনাস্থলে যায়নি। এদিন তারা প্রতিষ্ঠানটির কাগজপত্র যাচাই-বাছাই বা ‘পেপার ওয়ার্ক’ করেছেন। এদিকে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সভা শেষে গণমাধ্যমকর্মীরা বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে প্লান্টের এক পরিচালক কোনো কথা…
বিএনপি ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। যে ভাষণ ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে সেই ভাষণ তারা এই বাংলাদেশে ক্ষমতায় থাকাকালে নিষিদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তনের এক ঐতিহাসিক মাইলফলক। রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার ডাক। তিনি আরও বলেন, গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি। গণতন্ত্র একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। রাতারাতি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আমাদের চেষ্টা আছে। গণতন্ত্র ক্রমে ক্রমে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। যেটুকু আছে…
কটিয়াদীতে ৭ই মার্চের আলোচনাসভা ও দোয়া মাহফিল মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃকিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনাসভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মঈনুর রহমান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভুমি)তামারা তাসবিহা,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মাষ্টার উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক বোরহান…
এ এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ মার্চ সকাল ১০.৩০ ঘটিকার সময় বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, আগত অতিথিবৃন্দদের মানপত্র ও সম্মাননা প্রধান, পুরস্কার বিতরণ ও সভাপতির বক্তব্যের মাধ্যমে বিকাল ১:৩০ ঘটিকার সময় সমাপ্তি হয়। বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিবুল কিবরিয়া তালুকদারের সভাপতিত্বে ও সামিউল কিবরিয়া তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৬ মার্চ) বিকাল ২ ঘটি কার সময় বংশীকুন্ডা দঃ ইউনিয়ন যুবলীগের আয়োজনে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে লেলিন সরকার কে সভাপতি, জুনেল ও মোশারফ মিয়া কে সহ সভাপতি ও জাকির হোসেন কে সাধারণ সম্পাদক করে বংশীকুন্ডা দঃ ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। বংশীকুন্ডা দঃ ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বিপ্লব বিশ্বাসের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সুনামগঞ্জ ১ আসনের সংসদ…
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব।বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’, ‘দোল পূর্ণিমা’ নামেও পরিচিত। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব।ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা অনুষ্ঠিত হয়।এবছর পূর্ণিমা পড়ছে ৬ মার্চ বিকেল ৪ টে বেজে৪৮ মিনিট ৪৭ সেকেন্ড থেকে। আর এই তিথি থাকবে ৭ মার্চ সন্ধ্যে ৭ টা বেজে ১০ মিনিট পর্যন্ত। আর তাই আজ মঙ্গলবার (৭ মার্চ) বাংলাদেশে দোল উৎসব পালিত হবে।দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। উল্লেখ্য ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য…

