মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের বাঘমারা নামক স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বনের বিশাল এলাকার গাছপালা পুড়ে গেছে।শনিবার সন্ধ্যার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।শনিবার সন্ধ্যায় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বনে আগুন লাগার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তবে কীভাবে বনে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোটেল মালিক আটক
- একটি সরকারি পুকুর কীভাবে বদলে দিল দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের চিত্র?
- কেন্দুয়ায় হুমায়ূন স্মরণ: নিজের গড়া আঙিনায় ভালোবাসায় সিক্ত লেখক
- কলমাকান্দায় নিরীহ রিকশাচালক খুন: আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
- ‘আপা আসবে দেশ হাসবে’ স্লোগানে আগুন: সাবেক এমপিসহ ১২১ জনের নামে মামলা
- কলমাকান্দায় জমজমাট ফুটবল ফাইনাল: চ্যাম্পিয়ন কান্দাপাড়া ব্ল্যাক টাইগার
- নেত্রকোনায় বিতর্কিত ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
- কেন্দুয়ায় সিএনজিতে অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২


