Author: The Mail BD

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি জটিল রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদক ছিলেন তিনি। সোমবার (০৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ফলোআপ চিকিৎসার জন্য ভারতে যান রিয়াজ উদ্দিন জামি। সেখানেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

Read More

যশোরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে প্রশিক্ষণ কর্মশালা ও জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সোমবার (৬ মার্চ) সকাল এগারোটায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশ ও ইসলামী ফাউন্ডেশন এ আয়োজন করে। ইসলাম ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাহ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক আনিসুজ্জামান সিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মিজানুর রহমান, কমার্শিয়াল ব্যাংকের খুলনা ও ফরিদপুর রিজিওনের প্রধান ফকির আকতারুল আলম, যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মেহেদী হাসান কুতুব প্রমুখ। প্রধান…

Read More

বান্দরবান সদরে মাঝের পাড়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বিএনকেএস এর মাধ্যমে বাস্তবায়িত জিবিভি প্রকল্পের নিয়ে নারী নেত্রী, কিশোরী ও প্রথাগত কারবারী এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। সুইডেন রাষ্ট্রদূত অ্যালেক্সজান্দ্রা বার্গ ফর লিন্ডে। পরিদর্শনে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইডেন দূতাবাসে রাষ্ট্রদূত অ্যালেক্সজান্দ্রা র্বাগ ফর লিন্ডে, মারিয়া স্ট্রিডসম্যান, বাংলাদেশ, ক্রিস্টির ব্লকহাস, ইউএনএফপিএ কান্ট্রি ডিরেক্টর, ডাঃ বিভাবেন্দ্র রঘুবংশী, হেলথ সেক্টরে প্রধান, মো: শামসুজ্জামান, প্রোগ্রাম ডিপুটি হেড অব মিশন, ড্যানিয়েল নোভাক, ফাস্ট সেক্রেটারী, হেলথ সেক্টর, সুইডেন দূতাবাস, বিশ্লেষক-এসআরএইচআর, জেলার সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, মানুষের জন্য ফাউন্ডেশনের ডিরেক্টর প্রোগ্রাম বনশ্রী মিত্র নিয়োগী, ম্যানেজার সোমা…

Read More

র‌্যাব-১৩ এর জালে অভিনব কায়দায় পিকআপে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকালে ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, র‌্যাব-১৩ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ১টি পিকআপ গাড়ী করে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে ঠাকুরগাঁও  এলাকা হতে দিনাজপুর অভিমুখে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ৫ মার্চ (রবিবার) দিবাগত রাতে দিনাজপুর জেলার কাহারোল থানাধীন ভাতগাঁও এলাকায় ঠাকুরগাঁও টু দিনাজপুর গামী সড়কে র‌্যাবের একটি আভিযানিক দল চেকপোস্ট পরিচালনা করে সন্দেহজনক একটি পিকআপ গাড়ী তল্লাশি করে তাদেরকে আটক করা হয়। এসময়, পিকআপ থেকে ২৭৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত…

Read More

অভয়নগরের শিল্প বাণিজ্য ও বন্দও নগরী নওয়াপাড়ায় এন আর বি ব্যাংকের ১৪তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় নওয়াপাড়া বাজারের এলবি টাওয়ারের প্রথমতলায় এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সার খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, এন আর বি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার অলি আহাদ, শাখা ম্যানেজার শাহেদ শরিফ, সরকার গ্রুপের ডিরেক্টর…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মোট চারটি পদের তিনটিতে আওয়ামী ও বাম পন্থি এবং একটিতে জামায়াত পন্থি শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়।তবে কোনো পদেই জয় পায়নি বিএনপি পন্থি শিক্ষক প্রতিনিধি।অধ্যাপক পদে জয় পেয়েছেন জামায়াত পন্থি শিক্ষক প্রতিনিধি। সোমবার (৬ মার্চ) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চলে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা শেষে বিকেল সাড়ে ৩টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত হলেন যারা: সিন্ডিকেটে অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন সাদা দলের প্রার্থী ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী (প্রশাসন পন্থি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নঈম উদ্দিন হাছান…

Read More

যশোরের অভয়নগরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্বামী পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬মার্চ) ভোর রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের পৌর কবরস্থানের সামনে।নিহতের নাম শুকুরণ বেগম(২৮)। তিনি বসুন্দিয়া এলাকার গাইদগাছী গ্রামের মো. রফিকের মেয়ে। স্থানীয়রা জানান, ইজিবাইক চালক বিল্লাল হোসেন এবং তার স্ত্রী শুকুরণ বেগমের সাথে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা প্রায় লেগেই থাকতো। নিহত শুকুরণ বেগম এর ভাই রায়হান হোসেন জানান, আমার বোনকে পরিকল্পিত ভাবে দুলাভাই গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। আমার বোনের ২ সন্তান ফাহাদ (৫), সাদিক (৩) অসহায় হয়ে পড়েছে। আমরা বাদী হয়ে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করবো। এবিষয়ে…

Read More

ডিমলায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয়ে উপজেলা প্রশাসন, শিক্ষক প্রতিনিধি, শিক্ষা অফিসার ও স্থানীয় সরকারসহ সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬-মার্চ) বিকালে পল্লীশ্রী’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে প্রকল্পের এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলার খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম। এসময় সভাপতি বলেন, ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা বিষয় প্রকল্পটির ব্যাপক প্রচারণায় এলাকায় মেয়ে শিশুদের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার বয়স হয়েছে, এমন ৯৭ ভাগের বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়ে এখন…

Read More

ময়মনসিংহের গৌরীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর এমআইএস চালাকালীন সময় ভোক্তাদের কাছে অর্থ দাবির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন সোমবার (৬ মার্চ) সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করে জানান- আবু বক্কর সিদ্দিক ২নং গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য। জানা গেছে- গত বছর সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর এমআইএস চলাকালীন সময়ে স্থানীয় ভোক্তাদের কাছে টাকা দাবি করেন ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় ভোক্তাদের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে…

Read More

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১৫০ (একশত পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনা মোতাবেক এসআই/মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রোববার ( ৬ মার্চ) সোয়া ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর অপেক্ষমান অবস্থায় দাঁড়িয়ে থাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১৫০ (একশত পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মৌলভীবাজারের একাটুনা ইউপির দিশালোক এলাকার বাসিন্দা রাজা মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (৩০) ও উপজেলার ছাত্রাবট এলাকার মৃত আমির আলীর ছেলে মোঃ চাঁন মিয়া (২৮)কে গ্রেফতার করে থানা পুলিশ। আটককৃত…

Read More

নীলফামারীর ডিমলায় অসহায় ও অতিদরিদ্রদের মাঝে ১৫টাকা কেজি দরে চাল বিতরণকৃর্ত (এফএফপি) চালে পোকাযুক্ত চাল বিক্রয়ের অভিযোগ মিলেছে।এদিকে দাপ্তরিক জটিলতায় চাল পৌছে নি ২টি ডিলার পয়েন্টে। জানা গেছে উপজেলায় ৪১ জন ডিলারের মাধ্যমে ২০ হাজার ৫ শত ৩৯ জন সুবিধা ভোগীর মাঝে খাদ্য অধিদপ্তরের অধিনে খাদ্যবান্ধব কর্মসূচী (এফএফপি) আওতায় এ চাল বিক্রয় করে আসছে। ভুক্তভোগীদের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচী’র দীর্ঘদিনের পুরাতন, পচা, দুর্গন্ধ ও পোকাযুক্ত নিম্নমানের চাল বিক্রি করছে। এসব চাল উপজেলার খাদ্যগুদাম সরবরাহ করেছে বলে জানিয়েছে খাদ্যবান্ধব কর্মসূচী’র ডিলারগণ। টেপাখড়িবাড়ী ইউনিয়নের সুবিধাভোগী খবির উদ্দিন, আবুল কালামসহ একাধিক ব্যক্তি জানান, আগে ১০ টাকা চালের কেজি নিয়েছে সেগুলো অনেক ভালো ছিল কিন্তু…

Read More

অভয়নগর থানা পুলিশ ও খুলনা পুলিশের যৌথ অভিযানে খুলনা থেকে খোয়া যাওয়া সরকারি ১৬ টন সরকারি চাউল উদ্ধারসহ নওয়াপাড়া পৌর যুবলীগের আহবায়ক হাসান আলী গাজী (৫০),হালিম হাওলাদার (৫২) ও মোঃ ইমান আলী (৪৬)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসান আলী গাজী নওয়াপাড়া পাঁচ কবর এলাকার আলী আহম্মেদ গাজীর পুত্র ও নওয়াপাড়া পৌর যুবলীগের আহবায়ক।হালিম হাওলাদার নওয়াপাড়া (দক্ষিণ) এলাকার মোজাফফর আলী হাওলাদারের পুত্র এবং ইমান আলী খুলনার জোড়াগেট এলাকার হাসেম আলীর পুত্র। গত শুক্রবার যশোর জেলার ঝিকরগাছা ও অভয়নগরে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ সুত্রে জানা যায়, খুলনা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরকারি খাদ্য শস্য সরবরাহকারী এমকে ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স নামের…

Read More

এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে চলমান রবি মৌসুমে বোরো ধানের রোগ(ব্লাস্ট,বিএলবি) ও পোকা(মাজরা) সম্পর্কে জনপ্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সার,বীজ ও বালাইনাশক ডিলার এবং কৃষক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ মার্চ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আলবান্না,উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান বিপ্লব,মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিটু রঞ্জন তালুকদার, ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা সদরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী,সার বীজ ও বালাইনাশক ডিলার, কৃষক বৃন্দ। বক্তারা চলমান বোরো ধানের…

Read More

মৌলভীবাজারে গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ২। তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে গাঁজা ও চোলাই মদসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র। মৌলভীবাজার মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র জেলা কার্যালয় কতৃক রোববার ( ৫ মাচ) দুপুরে উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌ‌হিদ ইমাম এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে এবং বিভাগীয় রেইডিং টি‌মের সহায়তায় রাজনগর উপজেলাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আসামী ১. আবাছ মিয়াকে (৪০) ২কেজি ১০০ গ্রাম গাঁজা ও আসামী ২. মনিলাল রবিদাসকে (৩৫) ১৬ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে…

Read More

নীলফামারীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মো. শাহরিয়ার শিহাব (১২) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের সরকারের মোড় বাইপাস এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি ইদ্ধার করা হয়। এর আগে শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ধানখেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় সে। শাহরিয়ার শিহাব ওই এলাকার এরশাদুল হকের ছেলে ও শহরের নীলফামারী ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ধানখেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে শাহরিয়ার শিহাব নিখোঁজ হয়। এরপর তার আর খোঁজে মেলেনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজির পরও সন্ধান না…

Read More

ফেনীর সোনাগাজীতে এ্যাসিল্যান্ডের গাড়ি দেখে পালিয়ে গেলেন বরপক্ষ। বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১৫ বছর বয়সী এক কিশোরী। মুছলেখা দিয়ে পার পেলেন কনের পিতা-মাতা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার চরদরবেশ ইউনিয়নে। পুলিশ, এলাকাবাসী ও এ্যাসিল্যন্ড কতৃপক্ষ সূত্রে জানা গেছে, চরদরবেশ ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের মো. মঞ্জুর হোসেনের (২৬) সঙ্গে রোববার দুপুরে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। যথাসময়র বরও এসেছেন বিয়ে করতে। বিয়ের প্রস্তুতিও চলছে। এর মাঝে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী। এ্যাসিল্যান্ডের গাড়ি দেখে বর ও তার সঙ্গে থাকা বরযাত্রীরা দৌঁড়ে পালিয়ে যান। এসময়…

Read More

বঙ্গবন্ধু বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত স্বীকৃতি বিশ্বাস, যশোর যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬নংকুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটী স্পোটিং ক্লাব ও মশিয়াহাটী আঞ্চলিক যুব সংঘের আয়োজনে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত। আজ রবিবার (৫ মার্চ) বিকালে উক্ত উপজেলার মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মশিয়াহাটী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী জনাব:স্বপন ভট্টাচার্য এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব জনাব কাজী মাহমুদুল হাসান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি,১৬নংকুলটিয়া ইউপি…

Read More

যুব গেমসে পাঁচ পদকধারীর সাথে সৌজন্য সাক্ষাত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে যশোর জেলার ৫ পদকধারী খেলোয়াড়ের সাথে যশোর জেলার জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সৌজন্য সাক্ষাত করেছেন। আজ রবিবার (৫ মার্চ) বিকাল পাঁচটায় জেলা প্রশাসক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। যশোর জেলা থেকে যুব গেমসে পদকধারীরা হলেন-সুমাইয়া শিকদার ইলা(জুড়ো, রৌপ্য পদক), কৃষ্ণা অধিকারী, (জুডো, তাম্র) মো: ইয়ামিন ইসলাম তামিম (কুস্তিতে স্বর্ন) আরিফুল ইসলাম মেহেদী (কুস্তিতে (রৌপ্য)। সাক্ষাতকালে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃদ ছাড়াও উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব শহিদুল ইসলাম মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশীদ, সিনিয়র সাংবাদিক প্রণব দাস, রাজনৈতিক কর্মী ও অভিভাবক খবির শিকদারসহ যুব গেমসে অংশ…

Read More

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নে ১নং ওয়ার্ডের ফুলতলা বাজারে প্রতিবেশীর বিরুদ্ধে মৌরসী সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে । এ বিষয়ে ভুক্তভোগী মৃত আকবর আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়া, রমজান আলী, ও আব্দুন নূর আজ রবিবার ( ৫ মার্চ) অভিযোগ করেন, তাদের মরহুম পিতা আকবর আলীর কাছ থেকে প্রতিবেশী মৃত রফিক মিয়া ফুলতলা টি মৌজার সাবেক দাগ- ৫৬১ বর্তমান দাগ ১৭৫৮ এর ২০ শতাংশ ভূমি দলিল মূলে ক্রয় করেন। কিন্তু রফিক মিয়া আকবর আলীর মোট ২৬ শতাংশ ভূমি দীর্ঘদিন থেকে ভোগ দখল করতে থাকেন। আকবর আলীর ছেলেরা তার পিতার সম্পত্তি পর্যালোচনা করে জানতে পারেন তাদের পিতা রফিক মিয়ার নিকট…

Read More

টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর কেন্দ্রীয় কালিবাড়ি কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক মহানাম নামযজ্ঞানুষ্ঠানে ৪ঠা মার্চ’২০২৩ লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কর্মীবান্ধব নেতা তারেক শামস্ খান হিমু তিনিবলেন,মনোনয়নটা আমাদের মুখ্য বিষয় না, রাজনীতি করাটাই হচ্ছে মূল বিষয়। আওয়ামীলীগ যা কথা দেয়, সেই কথা রাখে। আমাদের প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন ধলেশ্বরী সেতু করে দিবেন। আমরা আমাদের শ্রদ্ধাভাজন সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন ভাইয়ের সময় ধলেশ্বরী সেতু পেয়েছি। এলাকার উন্নয়ন করার জন্য স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে এলাকার উন্নয়ন করা যায় না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক, মোঃ কুদরত আলী।এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি…

Read More