- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার
Author: The Mail BD
নেত্রকোণার দুর্গাপুরে শ্রাবন্তী সাংমা (১৫) নামের এক আদিবাসী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শ্রাবন্তী সাংমা (১৫) ওই গ্রামের দিজেন চিসিমের মেয়ে ও আগাড় অর্নিবান শিক্ষানিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রাবন্তী সাংমার বাবা ও তার বড় ভাই প্রান্ত সাংমা কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেলে কাজ থেকে বাসায় ফিরে বড় ভাই প্রান্ত ঘরের ভেতর ঢুকে দেখতে পায় তার বোনের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। এ দৃশ্য দেখে…
যশোরে ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) শামস্-উল-হুদা স্টেডিয়ামে এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় ৩টি মাঠে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতার প্রথম দিনে মাঠের লড়াইয়ে বাংলাদেশ আনসার ৩৫-১ গোলে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। পঞ্চগড় জেলা তাদের প্রথম ম্যাচে নড়াইল জেলাকে ১৫-৭ ও দ্বিতীয় ম্যাচে রংপুর জেলাকে ২৯-৭ গোলে পরাজিত পরের রাউন্ড নিশ্চিত করেছে। ফরিদপুর জেলাও দুই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। তারা প্রথম খেলায় রংপুর জেলাকে ৯-৫ গোলে এবং দ্বিতীয় ম্যাচে নড়াইল জেলাকে ৯-১ গোলে পরাজিত করে। বাংলাদেশ পুলিশও এদিন দুই…
যশোরের অভয়নগরে একাধিক বৈদ্যুতিক পিলারের গাই (টানা) তার কেটে ব্যক্তিগত ড্যাম্প প্রস্তুত করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আলীপুর বাজারের পূর্বে এআর সিমেন্ট রোডের আনুমানিক ৪০ গজের বায়ে কিছুটা ভেতরে পল্লী বিদ্যুৎ এর ৪ থেকে ৫ টি ৩৩০০০/৪৪০ ভোল্টের পিলার রয়েছে। এই পিলারগুলির ভারসাম্য রাখতে মোটা গাই তার দিয়ে টানা ছিল। তবে তারগুলি কেটে ফেলা হয়েছে। এবং সেখানে মহাকাল গ্রামের মৃত সুরেন কুন্ডুর দুই পুত্র সন্দিপ কুমার কুন্ডু(৫১) ও রঞ্জন কুমার কুন্ডু(৪১) বুলডোজার দিয়ে মাটির নিচে জমা কংক্রিটসসহ কেটে ফেলেছে। এমনকি মাটি কেটে নেওয়ার জন্য পিলারের গোড়ার কংক্রিটের জাম ১ ফুট বেরিয়ে এসেছে। তারগুলির জন্য ড্যাম্পে যাতায়াত ও…
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২০২৩ উদযাপন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা,নাগরপুর ইউনিট। শুক্রবার বিকালে উপজেলা মোড়ে অস্থায়ী কার্যালয়ে জাসাস,নাগরপুর ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর ইউনিটের সিনিয়র সহ-সভাপতি আল-মামুন রাজু, সহ-সভাপতি কামরুল ইসলাম কহিনুর,সম্মানিত সদস্য ডা: এম এ মান্নান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোস্তফা রুমি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, কোষাধক্ষ্য রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ…
জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২০ ফেব্রুয়ারি সারাদিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে । যশোর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ পরিকল্পনা সভা ও সাংবাদিক ওরিয়েন্টেশনে ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল এ তথ্য জানান। তিনি জানান, যশোর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ৩৯ হাজার ৩০০ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৯২ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সবমিলিয়ে এই জেলায় ৩ লাখ ৩১ হাজার ৩০০ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।…
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে উপজেলার ফজলুপুর ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউপি’র বর্তমান চেয়ারম্যান আবু হানিফ প্রামানিক। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা আব্দুর সোবহান এর কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভোটারবৃন্দ, সহযোগী ও সহকর্মীরা। মনোনয়নপত্র জমা শেষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু হানিফ প্রামানিক বলেন, আমি চেয়ারম্যান থাকা অবস্থায় ইউনিয়নবাসীর সুখে-দুখে পাশে ছিলাম। মহামারী করোনার সময় ফজলুপুর ইউনিয়নের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়া সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় বাস-সিএনজি সংঘর্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজি । এই সময় গুরুতর আহ’ত হয়েছেন সিএনজি চালক।শুক্রবার দুপুর তিনটার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় পর পলাতক রয়েছে বাসের চালক ও হেলপার।
“সুস্থ্য দেহে সুন্দর মনে বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে দি চাইল্ড লার্নিং হোমসে স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মাসুম বিল্লাহ’র সঞ্চালনায়, প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, স্কুলের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, মানবতার ফেরিওয়ালা রিকশা চালক তারা মিয়া, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিযোগিতায় দৌড়, মুরগির লড়াই, ভারসাম্য দৌড়, চকলেট খেলা, ব্যাঙের দৌড়, পাখি উড়ে সহ বিভিন্ন গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। অতিথিরা বলেন, শিশুদের…
আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে চরফ্যাশনের মাটিতে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজ এবং বালিকা মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হবে বলে মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চরফ্যাশনের মাটিতে এসে একটি কলেজ সরকারি করার ঘোষণা দিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চরফ্যাশন সদরে ফাতেমা মতিন মহিলা অর্নাস কলেজ নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্যাকব এসব কথা বলেন। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, যে দলের প্রধানমন্ত্রী মিথ্যা আশ্বাস দিয়ে জনগনের ভোট কেড়ে নিয়েছে, সে দলের ভাড়াটিয়া এমপি নাজিম উদ্দিন আলমকে দিয়ে…
ফেনীতে দুই লিঙ্গ নিয়ে এক শিশুর জন্ম ফেনী শহরের জেনারেল হাসপাতালে দুই লিঙ্গ (পুরুষ ও নারী) নিয়ে শিশুটি শুক্রবার জন্ম নেন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার মঠুয়া এলাকার বাসিন্দা রাজমেস্ত্রী মহিউদ্দিন জানান, সকাল ৭টার দিকে তার স্ত্রীর গর্ভে তাদের একটি সন্তান জন্ম নেয়। জন্মের পর চিকিৎসক জানিয়েছেন, তাঁর সন্তান দুই লিঙ্গ নিয়ে জন্ম নিয়েছেন। রাজমেস্ত্রী পিতার দুঃশ্চিন্তার শেষ নেই। কিভাবে শিশুটির চিকিৎসা করাবেন এ নিয়ে ভাবনার শেষ নেই তার। তিনি বলেন, আমি গরীব মানুষ নবজাতক শিশুর চিকিৎসা করানো আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। ফেনী জেনারেল হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল দুই লিঙ্গ নিয়ে একটি নবজাতক শিশু জন্মের সত্যতা নিশ্চিত করেছেন।
নিলামের ডাকে গিলছে কুড়িখাই জামাইমাছের মেলা মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ নিলামের ডাকে কিশোরগঞ্জের কটিয়াদীতে শত বছরের ঐতিহ্য নিয়ে চলে আসা কুড়িখাই মেলার ক্রেতা বিক্রেতা দিনদিন হারিয়ে যেতে বসেছে। মেলায় বিক্রেতার সংখ্যা বেশি হলেও বিক্রি হচ্ছে কম। জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে মানুষ আসতেই চাচ্ছে না। এতে ব্যবসায়ীরাও চিন্তিত বলে তারা জানায়। ক্রেতারা বলছেন জিনিসপত্রের দাম বৃদ্ধি এত যা কল্পনাই করা যায়না। ১৩লক্ষ ১০ হাজার নিলাম ডাকের সম্পূর্ন প্রভাব পড়ছে সাধার ক্রেতার উপর। গত ১৩ ফেব্রæয়ারী সোমবার থেকে শুরু হয়েছে মেলাটি। ৭ দিন ব্যাপী মেলার মূল আকর্ষণ হচ্ছে মাছের বাজার সেখানেও একি চিত্র। আগের মতো বিক্রি হচ্ছেনা মাছ। বড় মাছ তুললেও বিক্রি করতে না পেরে…
জোবায়ের হোসেন রিহান ফেনী জেলা প্রতিনিধি ফেনীতে রেলগেটে ক্রসিং এর সময় ১৬ ফেব্রুয়ারী রাত ৯ টার সময় এক রিকশা চালক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে একটি যাত্রীবাহি বাস উল্টে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ বিরতীহীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাহুবল ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে…
যশোর শহরে তিন যুবক ছুরিকাহত স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর শহরের গাড়িখানা রোডের পেট্রোল পাম্পে সামনে একসাথে তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটায় গাড়িখানা রোডের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাহত ব্যক্তিরা হলেন- শহর ঘোপ সেন্ট্রাল রোড এলাকার কামরুজ্জামানের ছেলে সেতু (২০), ষষ্ঠীতলার ফরিদ হোসেনের ছেলে সজীব (২০) ও ঘোপ সেন্ট্রাল রোডের ভাড়াটে আক্তারের ছেলে অনু (২০)। আহতরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাড়িখানা রোডের পেট্রোল পাম্পের সামনে বসেছিলাম। হঠাৎ অজ্ঞাতনামা ৫-৬ জন মোটর সাইকেল যোগে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন-আহত তিনজনই…
টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নাগরপুর মহিলা কলেজে এইচএসসি ২০২২-২০২৩ সেশনের নবীনবরণ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ খ্রি রবিবার(১২ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:হুমায়ুন কবির,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা। নাগরপুর মহিলা কলেজের গভার্ণিংবডির সভাপতি অধ্যাপক মীর আকতার হোসেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো.শাহ আলম মিয়া রোভারপলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রহিম,…
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) বেলা ১২টায় উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের টুনিরহাট গ্রামের প্রসূতি মা তানিয়া আক্তারের সিজারের মাধ্যমে এই অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু করা হয়। এর আগে সকাল ১১টায় অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কুঞ্জকলি, গাইনি কনসালটেন্ট ডাঃ মরিয়ম বেগম ,অ্যানেসথেসিয়া স্পেশালিস্ট ডাঃ আলী নোমান, ডাঃ আইনুল হক, ডাঃ মোস্তাফিজুর রহমান,ডাঃ ইল্লিন বিনতী, অপারেশন থিয়েটার ইনচার্জ জয়া রায় প্রমুখ। অস্ত্রোপচারের পর নবজাতক ও তার মা…
টানা লোকসানের পর বর্তমানে পানের দাম বাড়তি থাকায় মৌলভীবাজারের খাসিয়া পানপুঞ্জির খাসিদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। পুঞ্জিগুলোতে প্রতিদিন এখন কয়েক কোটি টাকার খাসি পান ক্রয়-বিক্রয় হয়ে আসছে। খাসিরা পূর্বের লোকসানের ঘাটতি কাটাতে সরকারি সহায়তার দাবি করছেন। যুগ যুগ ধরে পাহাড়ে বসবাসকারি (আদিবাসি) সম্প্রদায়ের জনগোষ্ঠী খাসিরা মূলত পাহাড়ের সন্তান। তাদের জীবিকার একমাত্র প্রধান উৎসই হচ্ছে পান চাষ (জুম)। অন্যান্য সাধারণ পানের চেয়ে এ পানের রয়েছে আলাদা বৈশিষ্ট। এটি গাঢ সবুজ ও খেতে খুবই ঝাঁঝাঁলো। দেশ-বিদেশে রয়েছে এ পানের প্রচুর চাহিদা। তবে এ বছর উৎপাদন মৌসুমের শুরুতে ফলন ভালো হলেও খাসিরা পানের ন্যায্য দাম পাচ্ছিলেন না। বাজারে সাধারণত এক কুড়ি পানের…
দেশে চা পাণের প্রবণতা দিন দিন বাড়লেও দেশে এ বছর কমেছে চায়ের উৎপাদন। সবশেষ মৌসুমে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বরং গত বছরের চেয়ে উৎপাদন কম হয়েছে দেশের চা বাগানগুলোতে। এর কারণ হিসেবে, প্রতিকূল আবহাওয়া, শ্রমিক আন্দোলন ও উৎপাদন মৌসুমে লোডশেডিংকেই দায়ী করছেন, সংশ্লিষ্টরা। গত কয়েক বছর ধরেই দেশে বাড়ছে চায়ের উৎপাদন। সবশেষ মৌসুমে পানীয় পণ্যটির উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১০ কোটি কেজি নির্ধারণ করা হয়। কিন্তু, পূরণ হয়নি উৎপাদনে দুই অংকের মাইলফলক ছোঁয়ার স্বপ্ন। এজন্য প্রতিকূল আবহাওয়া, শ্রমিক আন্দোলনসহ উৎপাদন মৌসুমে লোডশেডিংকেই দায়ী করছেন বাগান সংশ্লিষ্টরা। উৎপাদনে বিপর্যয় হলেও দেশে চায়ের বার্ষিক ভোগ বাড়ছে। ২০২০-২১ অর্থবছরে ৮ কোটি ৭৩ লাখ…
দৈনিক ভোরের কাগজ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোরের কাগজের ৩২তম বর্ষে পদার্পণ ও ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোরের কাগজ চরফ্যাশন প্রতিনিধি এআর সোহেব চৌধুরী। প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। সম্মানিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম,আবু…
অব্যাহত বন উজাড়, বৃক্ষনিধন, অপরিকল্পিত গভীর নলকূপ, সেচের যত্রতত্র শ্যালো দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন ও বৃষ্টিপাত না হওয়ায় পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। ফলে শুষ্ক মৌসুমে বন্যপ্রাণির খাবার পানি সঙ্কট দেখা দিচ্ছে। মৌলভীবাজারের লাউয়াছড়া ও হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বিলুপ্তপ্রায় উল্লুকসহ বিরল প্রজাতির বন্যপ্রাণি। ক্রমাম্বয়ে বনের প্রাকৃতিক গাছগাছালি বিলীন হওয়ায় পাহাড়ি ছড়া, নালা ও খাল শুকিয়ে যাচ্ছে। তৃষ্ণা মেটাতে লোকালয়ে ছুটাছুটি করতে গিয়ে বন্যপ্রাণি ট্রেন ও যানবাহনের নিচে কাঁটা পড়ে মারা যাচ্ছে। পরিবেশ কর্মী ও স্থানীয়দের মতে, গত কয়েক দশকে লাউয়াছড়া বনের গভীরতা অনেক হ্রাস পেয়েছে। দু’দশক আগেও শুষ্ক মৌসুমে ছড়া, খাল ও জলাধারে পানি দেখা যেতো। একইভাবে…

