Author: The Mail BD

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর নোয়াগাঁওয়ে বসতঘর থেকে তানভির মিয়া (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। অদ্য সেমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শমশেরনগর ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে ভোরে ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে পেছনো কিশোরের লাশটি দেখতে পান তার পরিবারের লোকজন। তানভির মিয়া ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির মানুষিক সমস্যা ছিল। লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা…

Read More

সময়টা ২০০০ সালে যশোর জেলার অভয়নগরের শিল্প ও বাণিজ্যিক নগরীর নওয়াপাড়া পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের সীমান্তবর্তী নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকা হিজবুল্লাহ এলাকা নামেই পরিচিত ছিল। তখন মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ সহ হালকা খাবার বিক্রির উদ্দেশ্যে গড়ে ওঠে মাত্র দুটি মুদি দোকান। ২০০৪ সালের পর থেকে পার্শ্ববর্তী জমির মালিকেরা তাদের নিজ জমিতে ও মাদ্রাসা কেন্দ্রিক মসজিদটির জায়গায় মসজিদ কমিটি গড়ে তোলেন ১৫ টির মত দোকান। শুরু হয় জমজমাট একটি বাজার। এক পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সবজি চাষী, মৎস্য চাষীরা বাজারটিতে তাদের উৎপাদিত সবজি, মাছ বিক্রির উদ্দেশ্যে এনে বিক্রি করতে শুরু করে। মাছ বিক্রির কারনে…

Read More

সোমবার থেকে ৮০০ বছরের পুরনো কুড়িখাই মেলা শুরু!জিনিসপত্রের মূল্য লাগামহীন মিয়া মোহাম্মদ ছিদ্দিক ,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী কুড়িখাই এর সপ্তাহব্যাপী মেলা সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মেলাকে ঘিরে কয়েক কোটি টাকার বাণিজ্য হয়। তবে কয়েক বছর ধরে মেলার জিনিসপত্রের দাম চড়া মূল্যে বিক্রি হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ। এ বছর মেলা ডাক অনুযায়ী ব্যবসায়ীরা সকল পণ্য তিনগুন বাড়িয়ে বিক্রি করছেন। আর সাধারন ক্রেতারা অসহায় হয়ে পড়ছে এবং ক্ষোভো ফুলে ওঠছে। ফলে প্রতি বছরের ন্যায় এবারও সাধারন ক্রেতা বিক্রেতা হারিয়ে ৮০০ বছরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা জৌলস হারানো আশঙ্কা বলেই মনে করেন আগতরা । যদিও মেলা কমিটির সংশ্লিষ্টরা বলছেন মূল্য স্বাভাবিক রাখার…

Read More

মৌলভীবাজারের বড়লেখায় রোববার বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহারের ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খাঁনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস-চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিকেকানন্দ দাস নান্টু, থানা ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান, উপজেলা সমাজসেবা…

Read More

অভয়নগরে মৎস্য ঘের থেকে মাছ চুরির সময় ওলিয়ার রহমান (৪০) নামের এক পেশাদার চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রোববার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ধোপাদী গ্রামের বিলে। সে ধোপাদী গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে। জানা যায়, সম্প্রতি ধোপাদী বিলের মৎস্য ঘের মালিক ফরিদ উদ্দিন ফকিরের ঘের ও তার আশেপাশের ঘের থেকে মাছ চুরি ঘটনা ঘটছিলো। তারই প্রেক্ষিতে শনিবার রাত থেকে চারজন মিলে সারারাত ঘের পাহারা দেয়। ভোর রাতে কারেন্ট জালের সাহায্যে মাছ ধরার সময় হাতেনাতে ধরে ফেলে ঘের মালিক ফরিদ। ঘটনা জানাজানি হলে ঐ চোরকে গণধোলায় দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা যায় ২…

Read More

বাংলাদেশ আওয়ামী লীগ অভয়নগর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে। রবিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা ও একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন বিশ্বাস, আব্দুল গণী মোড়ল, আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, শেখ আইয়ুব হোসেন, বিকাশ রায় কপিল, খান এ কামাল হাচান,…

Read More

যশোরে সাগর রুনি, সাইফুল ইসলাম মুকুল ও শামছুর রহমান সহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার(১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রেসক্লাব যশোর’ মিলনায়তনে এ সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকরামুজ্জামান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি রাশিদুল ইসলাম, বিএফইউজের কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, জাকির হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম ।আরো বক্তব্য রাখেন…

Read More

গত বৃহস্পতিবার দৈনিক সমকালের প্রতিনিধি মারজান আক্তার ও আরটিভির ফটো সাংবাদিক এমরুল কায়েসকে পেশাগত দায়িত্ব পালন কালে  হেনস্তার ঘটনায় অভিযুক্ত চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী মারুফ ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। রোববার (১২ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা – পরিপন্থী অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইসলামকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।…

Read More

বাঁধন জবি ইউনিটের নতুন কমিটি গঠন শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের কার্যকরী কমিটি-২০২৩ গঠিত হয়েছে। কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রবিউল ইসলামকে সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের আলেমা খাতুনকে সাধারণ সম্পাদক এবং জোনাল প্রতিনিধি হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী পল্লব কুমার দেবাশীষ দায়িত্ব পেয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের চতুর্দশ ডোনার সংবর্ধনা, নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রধান শিক্ষা উপদেষ্টা মো. আব্দুল মান্নান। এসময় সদ্য সাবেক সভাপতি ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক নতুন কমিটিকে…

Read More

নীলফামারীর ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন মসজিদ ভিত্তিক কর্মরত ৭০জন ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২-ফেব্রুয়ারী) দুপুরে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক এর নিজ উদ্যোগে প্রতিবছরের মতো এবারো ৩৫ টি জামে মসজিদের ৭০ জন ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় শেষে সকল ইমামন মুয়াজ্জিনদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, চাদর এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়াও জেলা পরিষদের বরাদ্দকৃত ৭ জন বীর মুক্তিযোদ্ধা ও ৩০০ গরিব অসহায় মানুষের মাঝে প্রত্যেককে শীতবস্ত্র হিসেবে কম্বল, চাউল, ডাল, তেল সাবান করেন অতিথি বৃন্দরা। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,…

Read More

নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে পাঠগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশু-কিশোরা। জানা যায়, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় ১৯৭৩ সালে। এ বিদ্যালয়ে বর্তমানে ৬ জন শিক্ষকের পদ থাকলেও আছেন মাত্র ৪ জন। শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক জন হলেও প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষক স্বল্পতার কারণে দিনদিন বিদ্যালয় বিমুখ হচ্ছেন অনেক শিক্ষার্থী। নদী তীরবর্তী হওয়ায় তিস্তা নদীর ভাঙ্গন ও বন্যার সাথে মোকাবেলা করে টিকে থাকা প্রায় ৭৮ বছরের পুরাতন এ বিদ্যালয়টি তার ঐতিহ্য হারাতে বসেছে। প্রধান শিক্ষক নবাব আলী জানান, উপজেলার অজ পাড়া-গাঁয়ের মধ্যে অবস্থিত হলেও পরিচালনা পর্ষদ, শিক্ষক…

Read More

যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সর্বস্তরের অংশগ্রহনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন ফজলুল উলুম কারিমীয়া মাদরাসার খতিব মাওলানা জাকারিয়া আল হোসাইন। এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বাদ জুম্মা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, শনিবার (১১ ফেব্রুয়ারী) দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সর্বজনের অংশগ্রহনে কেক কাটা ও আলোচনা সভা এবং রোববার শেষ দিনে এতিম শিক্ষাথর্ীদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে যুগান্তর পত্রিকার দুই যুগ পুর্তি উপলক্ষে…

Read More

বান্দরবান সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩। রবিবার ( ১২ ফেব্রুয়ারি) বান্দরবান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজর অধ্যক্ষ জনাব, নুরুল আবসার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ( স্বপন বিকাশ তঞ্চঙ্গ্যাঁ) নজরুল ইসলাম, ( দর্শন বিভাগ) জাহাঙ্গীর আলম (রাষ্ট্র বিজ্ঞান বিভাগ)। আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক, বিপম চাকমা ( বাংলা বিভাগ) তাহের শওকত ( ইংরেজি বিভাগ) নেজাম উদ্দিন ( ইতিহাস বিভাগ) ড. রিপন কুমার দে (হিসাববিজ্ঞান বিভাগ) জয়দেব কর্মকার ( ব্যবস্থাপনা বিভাগ) বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে…

Read More

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ছাড়িয়েছে।  বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা কর্মীদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, তুরস্কে ২৪ হাজার ৬১৭ ও সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন। ২ দেশ মিলিয়ে মোট ২৮ হাজার ১৯১ জন মানুষ মারা গেছেন। কর্মকর্তারা আরও জানান, এই ভূমিকম্পে ১২ হাজার ১৪১ ভবন পুরোপুরি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার। এদিকে, দক্ষিণ তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ার ভূমিকম্পকে ‘১০০ বছরের মধ্যে এই…

Read More

অভয়নগরে বাজার মনিটরিং না থাকায় বেশি দামে কিনতে হচ্ছে গ্যাস কাজী মোহাম্মদ আলীঃ যশোরের অভয়নগরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সঠিক বাজার মনিটরিং না থাকায় সরকার নির্ধারিত মুল্যে মিলছে না এলপিজি গ্যাস। বাধ্য হয়ে নির্ধারিত মুলের থেকে ১৫০ -২৫০ টাকা বেশী দামে গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছে সাধারণ জনতা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি এলপিজি প্রতি সিলিন্ডারের ২৬৬ টাকা মুল্য বৃদ্ধি করে ১৪৯৮ টাকা করেন। গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার নতুন দাম নির্ধারণ করলেও অভয়নগরে সেই দামেও মিলছে না পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি সিলিন্ডার। অধিকাংশ বিক্রেতা সরবরাহ কমের অজুহাতে ইচ্ছে খুশি মতই নিজেরা মুল্য নির্ধারণ করে তা…

Read More

আজ রবিবার ও কাল সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী ৩ দিন পর থেকে তাপপাত্রা ফের হ্রাস হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। শনিবার আবাহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে আজ রোববার ও আগামীকাল সোমবার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ দশমিক ২ ডিগ্রি…

Read More

নিত্যপণ্য ও গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলা সদর কালিরবাজারে উদাখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে পদযাত্রা বের করা হলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে। এতে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন হাসান খাজা, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মধু মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য…

Read More

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, ২০২৩ সালে চা উৎপাদনে লক্ষ্যমাত্রা ১০০ মিলিয়ন কেজির বেশি ধরা হয়েছে। ১০০ মিলিয়ন কেজির বেশি করতে পারলে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি বলেন, ২০২২ সালের লক্ষ্যমাত্রাও ছিলো ১০০ মিলিয়ন কেজি। তবে একটু কম হয়েছে। শ্রমিকদের আন্দোলন কর্মবিরতির কারণে এমনটি হয়েছে। চা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ২০২৫ সালের মধ্যে দেশে ১৪০ মিলিয়ন কেজি চা উৎপাদনের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে ১৩০ মিলিয়ন কেজি চা দিয়ে দেশের চাহিদা পূরণ করা এবং বাকি ১০ মিলিয়ন কেজি চা বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। যা দেশের অর্থনীতিতে দারুণ সুফল বয়ে আনবে। অদ্য শনিবার মৌলভীবাজারের…

Read More

নীলফামারীর সৈয়দপুরে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের অভিযানিক দল। শনিবার সকাল সাড়ে দশটার দিকে সৈয়দপুর-রংপুর সড়কের কামারপুকুর এলাকায় পঞ্চগড়গামী নাবিল পরিবহনে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকার আব্দুর রহিম ও মোহাম্মদ উল্লাহ। ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের স্বর্ণের বারের দাম প্রায় দুই কোটি টাকা। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন দফতরটির পরিদর্শক শফিকুল ইসলাম।

Read More

নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মুন্সিপাড়ায় শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩ রাত ৯ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ৫ টি পরিবারের মোট ১১টি ঘর পুড়ে ছাই হয়। এতে নুর ইসলামের ছেলে মমিনুর ইসলামের দুইটি টি বসত ঘর ও একটি রান্নার ঘর, নছমুদ্দিনের ছেলে একরামুলের দুইটি বসত ঘর ও একটি রান্না ঘর,নছমুদ্দিনের ছেলে নুর ইসলামের দুইটি বসত ঘর ও রান্না ঘর, জলিমা বেগম স্বামী নুর ইসলামের একটি বসত ঘর ও রান্না ঘর সহ মোট ১১টি ঘর পুড়ে ছাই হয়। অগ্নিকাণ্ডে নীলফামারী সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…

Read More