চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ০৮ নং চাতরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মধ্যম চাতরীর সুফি আলাউদ্দিনের বাড়ীর মৃত কালু মিয়ার ছেলে মোহাম্মদ সালাউদ্দীন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেন। ৩মার্চ (শুক্রবার) জুমার নামাজের পর বাড়ী থেকে খাওয়া দাওয়া সেরে বাড়ির পাশে বড়ভাইয়ের মুদির দোকানে এসে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপরে বন্ধুদের দোকান থেকে বের হয়ে যেতে বলে দোকান বন্ধ করে দোকানের ভিতরে সে আত্মহত্যা করেন বলে জানাযায়। মৃত সালাউদ্দীনের বন্ধু ও প্রতিবেশীরা ধারণা করেন প্রেম ঘটিত বিষয়ে সে আত্মহত্যা করতে পারে বলে মনে করেন। কারণ মৃত্যুর আগে সে সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুকে লিখেন ” মায়া না ভালো থাকতে দেয়, না বাঁচতে দেয়, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দেয়” এটা লিখে স্ট্যাটাস দেন। এব্যাপারে ৮নং চাতরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ হাছান তারেক জানান, কি কারণে ছেলেটা আত্মহত্যা করেছে সেটা বলতে পারছি না। তবে ঘটনা টা শুনে খুবই মর্মাহত হয়েছি। রাত দশটায় ছেলেটার জানাজা। ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২
- আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ডিমলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
- বকশীগঞ্জে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক- ৪
- অহিংসা ও শান্তি চর্চার মাধ্যমে বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদ মন্ত্রী
- সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল
- আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু ব্যাংককে, নিজস্ব সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ
- ৩৫ হাজার মুক্তায় দেবী দুর্গার অপরূপ সাজ, সাতক্ষীরার বুড়িয়ায় দর্শনার্থীদের ঢল


