- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার
- রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কলমাকান্দায় স্কুলছাত্রের মৃত্যু: শোকস্তব্ধ বৈদ্যগাঁও
- ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
Author: The Mail BD
যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী জেসমিন আক্তার পিংকি (১৮) -এর অর্ধগলিত লাশ নিখোঁজের ১০ দিন পর সেফটি ট্যাংকির ভিতর থেকে উদ্ধার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। জেসমিন আক্তার পিংকি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাজিরহাট কাওরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে শার্শা উপজেলার বুরুজবাগান এলাকার আহসান হাবিবের বাড়ির পশ্চিম পাশের সেফটি ট্যাংকি থেকে জেসমিনের মরদেহ উদ্ধার করে জেসমিনের হত্যাকারী তারই সহপাঠী ও একই এলাকার আকবর আলীর ছেলে আহসান কবির অংকুরকে (১৮) গ্রেফতার করেছে যশোর র্যাব-৬। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬ )-এর কোম্পানি কমান্ডার লে: এম নাজিউর রহমান। র্যাব-৬ যশোর ক্যাম্পের…
বরগুনার পাথরঘাটা উপজেলায় র্যাব-৮, সিপিসি-১, এর অভিযানে ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি পাচারের মামলায় অভিযুক্ত আন্তর্জাতিক চোরাচালান চক্রের অন্যতম সক্রিয় সদস্য মো. রহিম বিশ্বাস (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। তিনি পাথরঘাটা পৌরসভার ০৯নং ওয়াডের্র মৃত মনসুর আলী বিশ্বাসএর ছেলে। জানা যায়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার পৌরশহরের ০৯নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে উল্লেখ্য, ২০২১ সালের ২৪ নভেম্বর সমুদ্রপথে চোরাচালানের মাধ্যমে কর ও শুল্ক ফাঁকি দিয়ে বাল্কহেড ভর্তি শাড়ী কাপড় নিয়ে একটি চোরাচালান চক্র নদী পথে উপক’লের দিক দিয়ে বাংলাদেশে আসতে থাকে। এমন গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড কর্তৃক আসামীসহ…
হযরত খানজাহান আলী (রঃ) এর ১২ জন খলিফার একজন বিশিষ্ট ওলিয়ে কামেল কাজী শাহ্ মিয়া (রঃ) নামে প্রতিষ্ঠিত কাজী শাহ মিয়া (রঃ) মাদ্রাসা কমপ্লেক্সটি আর্থিক সংকটে পড়ে কার্যক্রম চলছে মন্থরগতিতে। ওলি’র যোগ্য উত্তরসূরী প্রতিষ্ঠাতা সভাপতি কাজী গোলাম আহমেদ’র আন্তরিক প্রচেষ্টায় নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা গ্রামে ওয়াককফ করা ৪০ শতাংশ জমির উপর ২০১৭ সালে প্রতিষ্ঠিত বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠানটির ৫ তলা ফাউন্ডেশনের উপর ২ তলা ভবন নির্মিত হয়। এখানে মসজিদ, ইয়াতিম খানা, হিফজুল কোরআন, এবতেদায়ী মাদ্রাসা, বয়স্ক শিক্ষা ব্যবস্থা চালু আছে। বর্তমানে এখানে হেফজ বিভাগে ৩৫ জন ও নুরানি বিভাগে ৪৫ জন এতিম শিক্ষার্থী লেখাপড়া করছে এবং ৩ জন…
বান্দরবান জেলা রুমা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ১২পরিবারের বসতঘর পুড়ে ছাই। বৃৃহস্পতিবার ( ০৯ ফেব্রুয়ারি) বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম ঠান্ডাঝিরি (রিখ্যাইন) পাড়ায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। গ্রামটি রুমা সদর উপজেলা থেকে প্রায় ১২কিলোমিটার দুরে, আর ওই পাড়ার ছামংউ মারমা এর ঘরের চুলা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা শুনার পর তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা, রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ নাইনাদিয়া ভান্তে, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রুমা সাঙ্গু সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সুইপ্রুচিং মারমা, রুমা উপজেলা ছাত্রলীগের সাধারণ…
মৌলভীবাজারে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আমাদের কাছে এই লাশটি পড়ে আছে থাকার খবর আসে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশটি একজন নারীর। লাশটি পচে গলে যাওয়ায় চিহ্নিত বা নাম পরিচয় বয়স কিছুই শনাক্ত করা যাচ্ছে না। ময়না তদন্তের পর বিস্তারিত বিষয় সম্পর্কে…
জবির পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করার প্রস্তাবনা শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিটি নিজস্ব পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করার ফাইল পাঠানো হয়েছে। এরপর একটি ফাইলও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট পাঠানো হয়েছে। সেই ফাইলের বিল অর্থদপ্তর থেকে পাস হলেই আমরা কাজ শুরু করবো। ট্রাকিং ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীরা সহজেই বাস কোথায় আছে সেটা জানতে পারবে। শিক্ষার্থীরা জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকেই পরিবহনের উপর নির্ভরশীল। পরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হলে কোন বাস কোথায়…
নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে ডোবা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাগাচারা এলাকার এক ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাজ্জাদ হোসেন বাগাচারা এলাকার বাবুর ছেলে এবং সে মুখবধীর ছিলেন। স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, নিহত সাজ্জাদ রাতে বাগাচারা মোড়ে ক্যারাম খেলছিল। এরপর সে আর বাড়ি ফিরে যায়নি। সকালে স্থানীয়রা তাকে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মহাদেবপুর থানার তদন্ত ওসি আবুল কালাম আজাদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ…
ধর্মপাশায় ভাইয়ের হাতে ভাই খুন। এ,এম স্বপন জাহান সুনামগঞ্জ(মধ্যনগর) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাই মোজাম্মেল হোসেনের (৩৫) দায়ের কোপে সহোদর বড় ভাই মো. কবির মিয়া (৬৭) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মো. কবির মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। সহোদর বড় ভাই মো. কবির মিয়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পিছনের ডুবায় বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন ছোট ভাই মোজাম্মেল…
হতদরিদ্র বাবা-মায়ের সাথে জরাজীর্ণ ঘরের সামনে মেধাবী ছাত্র দেলোয়ার হোসাইন দাঁড়িয়ে। শুধুমাত্র অর্থাভাবে এক রিক্সাচালক ও প্রতিবন্ধী দম্পতির মেধাবী ছেলের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। মেধাবী এ শিক্ষার্থীর নাম দেলোয়ার হোসেন। দেলোয়ার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউপির রঘুনাথপুর গ্রামের রিক্সাচালক কনু মিয়া ও শারীরিক প্রতিবন্ধী দিলারা বেগমের একমাত্র ছেলে সন্তান। দেলোয়ার এবারের এইচএসসি পরীক্ষায় শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ব্যানিজ্য শাখা থেকে ৪.০৮ পেয়েছে। দেলোয়ার হোসেন এর বাবা কনু মিয়া রিক্সাচালিয়ে ও শারীরিক প্রতিবন্ধী মা আর ছোট বোনকে নিয়ে খেয়ে না খেয়ে কোনভাবে জীবন নামের গাড়ি চালিয়ে যাচ্ছন। ছোট বোন ফারজানা আক্তার ৯ম শ্রেণিতে পড়ালেখা করছে। তাদের থাকার জন্য নিজের কোন বসতঘর…
মৌলভীবাজারের বড়লেখায় মিথ্যা মামলা দায়ের করে চার ব্যক্তিকে হয়রানির অভিযোগে মামলার বাদী মতিউর রহমানকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে মামলার দায় হতে আসামিদের অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলার সুজানগর ইউনিয়নের পাঠনা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে মতিউর রহমান বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামের ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমান ও মকদ্দছ আলীকে আসামি করে ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্তে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা (নম্বর সিআর-১৪২) দায়ের…
পিকনিকের বাস উল্টে নিহত ২, আহত কমপক্ষে ৪ স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় যশোরের একটি পিকনিক বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত ও নিহতরা যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আহতরা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে ৩টি বাসে করে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পিকনিকে যায় দুই শতাধিক শিক্ষার্থী…
মৌলভীবাজার মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী এর আমন্ত্রণে অদ্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) রাত ৯ টায় পরিচিতি ও মতবিনিময়সভার আয়োজন করেন। সভা শুরুতে শুভেচ্ছা বিনিময় করে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান, ওসি (অপারেশন) আবুল কালাম। সভা সঞ্চালনা করেন মডেল থানার এসআই রতন কুমার হাওলাদার। মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের বক্তব্যে নবনিযুক্ত থানার অফিসার ইনচার্জ’কে সাধুবাদ জানান। মাদক কারবারিদের চিহ্নিত করা, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তরুনদের মাঝে সচেতনতা বৃদ্ধি, সিএনজি অটোরিক্সা, গাড়ি চালকদের যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ রোধে মোবাইল কোর্ট…
শত বাঁধা প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের নাহিদুল আমিন (নোবেল)। পড়ালেখার শুরুতে দ্বিতীয় শ্রেণীতে পড়া অবস্থায় নোবেলের স্বাভাবিকভাবেই জ্বর হয়। চিকিৎসার জন্য গিয়ে জানতে পারে নোবেল টাইফয়েডে আক্রান্ত হয়েছে। এক সময় তার কোমর থেকে পা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে যায়। নোবেল ছোটবেলা থেকেই লেখাপড়ায় ছিল অদম্য মেধাবী ছাত্র। তাইতো প্রতিবন্ধকতা বাঁধা শত প্রতিকূলতা সত্ত্বেও রুখতে পারেনি। সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ফাইভ, জেএসসি পরীক্ষায় ও ফলাফল ভালো অর্জনের পর ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শাখায় জিপিএ ৪.৮৩ গ্ৰেড পেয়ে চমক দেখিয়েছে। এবারে এইচএসসি পরীক্ষায় সাধারণ সুস্থ শিক্ষার্থীরা যেখানে অনেক…
সফল সংগঠক সাংবাদিক মোবারক হোসেনকে সংবর্ধনা প্রদান কাজী মোহাম্মদ আলী, অভয়নগরঃ সফল সংগঠক হিসেবে অবদান রাখায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অভয়নগর এর সন্তান সাংবাদিক মোবারক হোসেন কে অভয়নগর রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট গেট সংলগ্নে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। ক্লাবের যুগ্ম সম্পাদক আবুল বাসারের সঞ্চালনায় ক্লাবের সভাপতি বদরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি চপল মল্লিক, সাধারণ সম্পাদক কাজী মোস্তাক,, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলায়মান সরকার (৫৪) নামের এক ধান-চাল ব্যবসায়ী ৭দিন ধরে নিখোঁজ রয়েছে। এক সপ্তাহ অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী তার খোঁজ না পাওয়ায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। নিখোঁজ ব্যবসায়ীর বাড়ি ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে। তিনি ওই গ্রামের মৃত. মুনছুর আলীর ছেলে। এদিকে নিখোঁজ সোলায়মানের সন্ধানের দাবীতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে ফুলছড়ি-গাইবান্ধা সড়কের উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, সোলায়মানকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তার পরিবারের কাছে একাধিক মোবাইল থেকে কল করে মুক্তিপণ দাবী করা হচ্ছে। পুলিশ একটু তৎপর হলে এসব মোবাইলের সূত্র ধরে তাকে খুঁজে পেতে পারে। তারা নিখোঁজ সোলায়মান সরকারকে…
নীলফামারীর ডিমলা উপজেলা আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯-ফেব্রয়ারী) সকাল ১১ টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷ তিনি বক্তব্যে চোরাচালান রোধ, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করেন এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানান৷ বিগত মাসের আইন-শৃংখলা পরিস্থিতির বিষয়…
দরজায় কড়া নাড়ছে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফলে দিবসগুলো ঘিরে বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার ফুল চাষিরা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা যায়, মাঠে মাঠে জারবেরা, গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধাসহ নানা রঙের ফুলের সমারোহ। কৃষি বিভাগ সুত্রে জানা যায়, জেলায় প্রায় ২৬ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়েছে। ভালো ফলন পেতে শেষ সময়ে ফুল বাগানে পরিচর্যা চলছে। সেই সঙ্গে করা হচ্ছে আগাছা পরিষ্কার, সেচ, সার ও কীটনাশক স্প্রে। বাজার দর প্রথম দিকে কম থাকলেও এখন বেশ ভালো। তবে আগামী দিবসগুলোতে চড়াদামে ফুল বিক্রি করতে পারলে সারা বছরের খরচ উঠিয়ে…
যশোরে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ যশোর সদর উপজেলায় র্যাবের অভিযানে বিদেশী পিস্তল, ওয়ানশুটারগান ও পিস্তলের গুলিসহ সন্ত্রাসী মেহেদী হাসান সকিব(১৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি যশোর সদর থানার মোবারক কাটির শহীদ মোড়লের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস টীম আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজি এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ভোর আনুমানিক পোনে একটায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মোবারক কাটি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মেহেদী হাসান…
মৌলভীবাজারে ২৫০ গ্রাম গাঁজাসহ মসুদ মিয়া ওরফে সলই (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর ফাঁড়ির এসআই শাহ আলম, এএসআই মোশাহিদ কামালসহ শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরের পাশে থাকা শিলা ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে মসুদ মিয়াকে আটক করেন। আসামি মসুদ মিয়ার দেহ তল্লাশি করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করে তাকে আটক করা হয়। আটককৃত আসামি মৌলভীবাজার সদর থানার ব্রাহ্মণগ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। আটককৃত মসুদ মিয়া পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে থানা পুলিশ সূত্রে জানা যায়। এ…
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজি এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ০১.৪০ ঘটিকার সময়…

