Author: The Mail BD

জবি ফার্মেসী বিভাগের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত শেখ শাহরিয়ার হোসেন জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফার্মেসী বিভাগের ১৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো ক্যাম্পাস পরিণত হয় ফার্মেসী বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায়। বৃ্হষ্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বর্ষপূর্তি উপলক্ষে রং-বেরঙের বেলুন, ফেস্টুন, ব্যানার ও নজরকাড়া কারুকাজে সাজানো হয়। সকাল ১১ টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপাচার্য ড. ইমদাদুল হক বলেন, “২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সফলভাবেই বিশ্ববিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে চলছে। তাছাড়া, আমরা কারো সাথে কম্পেয়ার করতে চাই না, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামেই পরিচিত হতে চাই। আমাদের এখানে…

Read More

যশোরে ভারত-বাংলাদেশ যৌথ চিত্রকর্মশালা-প্রদর্শনী শুরু স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের চিত্রশিল্পীদের যৌথ চিত্র কর্মশালা ও প্রদর্শনী শুরু হয়েছে। আজ (৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় ২ দিন ব্যাপি চিত্র কর্মশালা ও প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য। শিল্পকলার উন্মুক্ত মঞ্চে ক্যানভাসে তুলির টান দিয়ে মাননীয় প্রতি মন্ত্রী উদ্বোধন করেন। আয়োজক শিল্পী ও আর্কিটেক্ট আশরাফ হোসেন সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান, বক্তব্য রাখেন জেলা শিল্পকলার সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, সহ সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল প্রমূখ। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন,আমাদের দুই বাংলার একই সংস্কৃতি। ‘৭১ সালের…

Read More

দ্বীনের পথে আলো ছড়িয়ে দিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি মো. ইমাম উদ্দিন। মাওলানা মুফতি মো. ইমাম উদ্দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মো. আব্দুন নূরের তৃতীয় ছেলে ও পূর্ব জালালপুর বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ আদমপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক। গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় থেকে তাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত করে ঘোষণা করা হয়। এর আগে মাওলানা মুফতি মো. ইমাম উদ্দিন ২০১৫ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমী…

Read More

দেশের প্রথিতযশা অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর প্রাকৃতিক সৌন্দর্য ও জনবৈচিত্রে সমৃদ্ধ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের ঐতিহ্যবাহী নটমন্ডপে মঞ্চাভিনয় করতে যাচ্ছেন। আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শুভাশিস সিনহার রচনা ও নির্দেশনায় ‘রিমান্ড’ নাটকে তিনি অভিনয় করবেন। যে নাটকটি ইতোমধ্যে ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘আলী যাকের নতুনের উৎসবে’ মঞ্চায়িত হয়ে সাড়া জাগিয়েছে। নাটকটিতে একজন লেখকের ভুমিকায় তিনি অভিনয় করবেন, যাকে তার লেখালেখি নিয়ে প্রবল জেরার মধ্যে পড়তে হয়। সেই জেরার মধ্য দিয়েই উন্মোচিত হতে থাকে জীবনের নানান দর্শন, কষ্ট-যন্ত্রণার ইতিহাস। সবশেষে এক নির্মম সত্যের উন্মোচন হয়! নাটকে জিজ্ঞাসাকারী অফিসারের…

Read More

সুনামগঞ্জের ধর্মপাশায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ও উত্তর ইউনিয়নের হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন ইউএনও শীতেষ চন্দ্র সরকার। বুধবার দিনব্যাপি সুখাইড় রাজাপুর দক্ষিণ ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের হাওরের ফসল রক্ষা বাঁধের পিআইসি ১, ২, ৩, ৩৮, ৩৯, ৪২, ৭৫ ৭৬, ৭৭ নং পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, নাসরিন সুলতানা দীপা,পানি উন্নয়ন বোর্ডের এসও এবং পিআইসিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ইউএনও পিআইসিদের উদ্দেশ্যে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নীতিমালা মোতাবেক কাজ সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

Read More

যশোরে আগামীকাল থেকে শুরু হবে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী যশোরে আগামিকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির। এ উপলক্ষে আজ বুধবার(৮ ফেব্রুয়ারি) সকালে প্রদর্শনীর ভেন্যু প্রাচ্যসংঘ যশোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রদর্শনীর মূল আয়োজক কলকাতার সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের যুগ্ম-সম্পাদক ড. শান্তনূ সেনগুপ্ত বলেন, আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় প্রাচ্যসংঘ যশোরে ‘মৈত্রী চিত্রভাস’ নামের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সম্ভাবনাময় তরুণ শিল্পী অকাল প্রয়াত সোহেল প্রাণনের মা সালেহা বেগম। চারদিনের এ প্রদর্শনী সোহেল প্রাণনের নামেই উৎসর্গ করা হচ্ছে। ড. শান্তনু সেনগুপ্ত আরও বলেন, প্রদর্শনীতে ভারতের ৬০ জন ও বাংলাদেশের ২০ জন শিল্পীর…

Read More

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: অমর একুশে বইমেলা ২০২৩ এ নতুন কোন বই ছাড়াই অংশগ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বইমেলায় স্টল বরাদ্দ পেয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে বসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্টল। স্টল বরাদ্দ পেলেও বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা নতুন নতুন কোন বই প্রকাশ করেনি। জানা যায়, ২০১৭ সালে ৫ টি, ২০১৮ সালে ৫ টি, ২০১৯ সালে ৩ টি,২০২০ সালে ৮ টি, ২০২১ সালে ৩ টি বই প্রকাশ করলেও এ বছর নেই নতুন কোন বই। গত ৬ বছরে জবি বই প্রকাশ করেছে ২৪ টি যেখানে ঢাবি প্রকাশ করেছে ১২ টি। এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক বলেন,’ বই…

Read More

এলজিইডির সড়কের ১২–১৩ লক্ষ টাকা মূল্যের দেড় লক্ষাধিক ইট বিক্রির অভিযোগ উঠেছে আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে সংশ্লিষ্ট বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝেও ক্ষোভের সঞ্চার হয়েছে। বিভিন্ন মহল বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামিরুল ইসলাম বলেন, ইটগুলো বিক্রি হয়েছে দুই মাস হচ্ছে। দিনের আলোতেই এসব বিক্রি হয়েছে। তাহলে এতদিন পর বিষয়টি আসছে কেন? রাস্তাটা আগে ছিল ১০০ হাজার মিটার। এখন করা হবে ১২শ মিটার। রাস্তার বর্ধিত অংশ সংস্কারের জন্য ইটগুলো বিক্রি করা হয়েছে। তিনি বলেন, ইট বিক্রির বিষয়টি সাবেক ইউএনও শেখ জোবায়ের আহমেদ, ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম…

Read More

অভয়নগরে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ সফল করতে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠবাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) অভয়নগরে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলার ৮ ইউনিয়নে শান্তি সমাবেশ সফল করার লক্ষে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকালে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, আব্দুল গণী মোড়ল, বিকাশ রায় কপিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র…

Read More

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’নওগাঁ বিল জাতীয় সংসদে পাস হওয়ায় নওগাঁর সীমান্ত ঘেঁষা সাপাহার উপজেলা সদরে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৬ টি প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭২টি কলেজের মধ্যে ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।বোর্ডের শতভাগ শূন্য পাসের এই শিক্ষা প্রতিষ্ঠান ৬টি হলো কুষ্টিয়ার মিরপুর পোড়াপাড়ার হাজী নুরুল ইসলাম কলেজ, ঝিনইদহ শৈলকুপার রাহাতুনেচ্ছা গালর্স স্কুল এন্ড কলেজ, যশোরের কেশবপুরে সাউটবেঙ্গল কলেজ, নড়াইলের গোবরা মহিলা কলেজ, মাগুরার শিবরামপুর স্কুল এন্ড কলেজ, একই জেলার রাওতারা এইচ এন সেকেনন্ডারি স্কুল এন্ড কলেজ। বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক শমীর কুমার কুন্ডু। তিনি বলেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭২টি কলেজের মধ্যে এবার…

Read More

উচ্চ মাধ্যমিক বিভাগীয় ফলাফলে মৌলভীবাজার পিছিয়ে। তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ছাত্র ছাত্রীদের বহুল আকাঙ্ক্ষিত দিন আজ ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবছর পাশের হার একলাফে কমেছে ১৩ দশমিক ৪০ ভাগ। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সিলেট শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয়ের চিত্র তুলে ধরার জন্য একটি তথ্যই যেন কপালে চোখ উঠে যাওয়ার মত‌। পাসের হরে সিলেট বিভাগের সবচেয়ে পিছিয়ে আছে মৌলভীবাজারে। মৌলভীবাজারের পাসের হার ৭৪.৯১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৭শ ৭৯ জন শিক্ষার্থী। মৌলভীবাজারের ফলাফল পরীক্ষার্থী -১৩হাজার ৯শ ৩ জন,পাস করেছে ১০হাজার ৮ জন,জিপিএ ৫ পেয়েছে ৭শ ৭৯ জন। ফলাফলের পরিসংখ্যান বলছে, দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে এবার ৬ষ্ঠ…

Read More

নীলফামারী জমি বিক্রির কথা বলে বৃদ্ধ পিতাকে ফুসলিয়ে ৪৭ শতক জমি জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে রেজিস্ট্রি করে নিয়েছে ছোট ছেলে নীলফামারী মেডিকেল কলেজের অফিস সহায়ক সুভাস চন্দ্র রায়। নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের চকদুবলিয়া গ্রামের শম্ভু বর্মণের দুই ছেলে। বড় ছেলে চিত্ত রঞ্জন রায় ও ছোট ছেলে সুভাস চন্দ্র রায়। বড় ছেলে সরকারী চাকুরী করার সুবাদে জেলার বাহিরে থাকে। ছোট ছেলে সংসারের দেখা শুনার দায়িত্ব নিয়ে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে তহিদুল ইসলামের নিকট ৬৭ শতক জমির মধ্যে প্রায় ২০ শতক জমি বাবার সম্মতিতে গত ৩১ জানুয়ারী বিক্রি করে। সেই সুযোগকে কাজে লাগিয়ে একই দিনে বিক্রির দলিলের সাথে বাকী ৪৭শতক…

Read More

২কেজি গাঁজাসহ আটক ২। তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে বুধবার ( ৭ ফেব্রুয়ারী) এসআই(নিরস্ত্র) আনোয়ার মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুলাউড়া থানাধীন ৭নং কুলাউড়া ইউপির অন্তর্গত গাজীপুর চা বাগানস্থ গগনটিলা গেইট এর সম্মুখে কুলাউড়া টু ফুলতলা বাজারগামী রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সজীব বুনার্জী ও দূর্গা চরন (২২) গাঁজাসহ আটক করা হয়। জুড়ী উপজেলার ফুলতলা ইউপির ফুলতলা চা বাগানের বাসিন্দা কার্তিক বুনার্জীর ছেলে সজীব বুনার্জী ও দূর্গা চরন। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের হেফাজত হইতে ২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ…

Read More

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশিত হয়। যেভাবে ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন শুধুমাত্র টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইল ফোনের Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে RAJ লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে আবার <Space> দিয়ে Subject Code লিখে SMS করুন 16222 নম্বরে। এক্ষেত্রে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি SMS- এ PIN Number দেওয়া হবে। তারপর Message অপশনে গিয়ে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ এক অভিযানে ৭ জুয়াড়িসহ পরোয়ানাভুক্ত ২ আসামি এবং র‍্যাবের সহায়তায় খুনের মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অদ্য মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত অনুমান দেড় টার দিকে রাজনগর থানার এসআই/মোঃ সওকত মাসুদ ভূইয়ার সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় থানাধীন ৪নং পাঁচগাঁও ইউপিস্থ নোয়াগাঁও গ্রামের জনৈক রসেন্দ্র দাস এর বাড়ি হতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর থেকে আজমল আলী (৫৫), বদরুল মিয়া (৪৫), মঞ্জু নমসূত্র (৪০), দুরুদ মিয়া (৩০), প্রদীপ দাস (৪৫), আব্দুল আউয়াল (৫৬), এবং আব্দুল হান্নান (৩৫), নামে ৭জুয়ারিকে খেলার অবস্থানরত অবস্থায় আটক করেন। আটককৃত আসামীদের…

Read More

ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক টঙ্ক আন্দোলন ও হাজং বিদ্রোহের অকুতোভয় সৈনিক কুমুদিনী হাজং। এক সময় জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই নেত্রীর এখন হাঁটাচলা করতেও কষ্ট হয়। এখন চোখে কম দেখেন এবং কানেও কম শোনেন সেইসাথে শ্বাস ফেলতেও ভীষণ কষ্ট হয়। গত কয়েকদিনের ঠান্ডায় শ্বাসকস্ট সহ নানা অসুখে ভোগছেন তিনি। এতে আরও বেশি দুর্বল হয় পড়েছেন তিনি। উন্নত চিকিৎসাসেবা পেলে খানিকটা ভালো থাকতে পারবেন বলে মনে করছেন স্বজনরা। কুমুদিনী হাজং অসুস্থ্য এমন খবরে গতকাল দুপুরে দুগার্পুরের মানবিক ইউএনও নামে খ্যাত রাজীব-উল-আহসান, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন কর্মকতার্ মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য সহ…

Read More

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে অবৈধ ভাবে টাকা দিলে খুটি সরে যায়, আর যারা বৈধ ভাবে সরকারি কোষাগারে টাকা জমা দেয় তাদের খুটি সহজে সরে না বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের সিংহরা গ্রামে পল্লী বিদ্যুৎ এর অনুমোদন না নিয়ে অবৈধ ভাবে গোপনে টাকা নিয়ে বিদ্যুৎ এর একটি খুটি অপসারণ করেছে। সরকারি কোষাগারে কোন টাকা জমা না দিয়ে কোন ডিমান্ড না নিয়েই অবৈধ ভাবে এই খুটিটি সরিয়ে নেওয়া হয়। পল্লী বিদ্যুৎ আনোয়ারা শাখার জুনিয়র প্রকৌশলী পাভেল এবং রিপন নামের একজন অস্থায়ী ইলেক্ট্রিশিয়ান এর যোগসাজসে অফিসিয়াল কোন অনুমতি না নিয়েই আটারো হাজার টাকার বিনিময়ে এই খুটি…

Read More

২০২২ সালেরএইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) পৌনে ১২টার দিকে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে,আজ বেলা ১১টার পর গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। SMS মাধ্যমে ফলাফল জানার নিয়মঃ প্রথমে HSC লিখে বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর), রোল, বছর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। অন্য শিক্ষা বোর্ডগুলোর ফলাফলও একইভাবে জানা যাবে। শুধু বোর্ডের নাম পরিবর্তন করতে হবে।

Read More

বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্দী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.বর্নালী পাল, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সমাজ সেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন…

Read More