টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর কেন্দ্রীয় কালিবাড়ি কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক মহানাম নামযজ্ঞানুষ্ঠানে ৪ঠা মার্চ’২০২৩ লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কর্মীবান্ধব নেতা তারেক শামস্ খান হিমু তিনিবলেন,মনোনয়নটা আমাদের মুখ্য বিষয় না, রাজনীতি করাটাই হচ্ছে মূল বিষয়। আওয়ামীলীগ যা কথা দেয়, সেই কথা রাখে। আমাদের প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন ধলেশ্বরী সেতু করে দিবেন। আমরা আমাদের শ্রদ্ধাভাজন সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন ভাইয়ের সময় ধলেশ্বরী সেতু পেয়েছি। এলাকার উন্নয়ন করার জন্য স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে এলাকার উন্নয়ন করা যায় না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক, মোঃ কুদরত আলী।এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ভিপি জহুরুল আমিন, মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো: জজ কামাল,নাগরপুর উপজেলা আ’লীগের সদস্য আব্দুল আলীম, সহবতপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল সরকার, প্রমূখ।
ব্রেকিং নিউজ
- সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল
- আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু ব্যাংককে, নিজস্ব সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ
- ৩৫ হাজার মুক্তায় দেবী দুর্গার অপরূপ সাজ, সাতক্ষীরার বুড়িয়ায় দর্শনার্থীদের ঢল
- সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক
- সুনামগঞ্জে অধিকার’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ
- কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই
- কুলাউড়ারয় চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা


