- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার
Author: The Mail BD
মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দরটি একসময় ছিলো এশিয়ার মধ্যে বৃহত্তম রানওয়ের অধিকারী বিমানবন্দর। সেই সাথে এটিই ছিলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রানওয়ের বিমানবন্দর। কিন্তু ৫০ বছরেরও বেশি সময় ধরে অব্যাবহৃতভাবেই পড়ে আছে বিমানবন্দরটি। তবে শমসেরনগরসহ দেশের বিভিন্ন জেলায় পরিত্যক্ত ও অব্যবহৃত থাকা ৭টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরগুলো হচ্ছে ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া, শমসেরনগর, কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর। দেশের অভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ও যাত্রী পরিবহণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। এছাড়া মৌলভীবাজার ভৌগোলিক ভাবে পর্যটন কেন্দ্র, পাশাপাশি প্রবাসীদের যাতায়াতের সুবিদা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যেই এ সংক্রান্ত প্রয়োজনীয়…
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি চশমা পরা হনুমানের মৃত্যু হয়েছে। বুধবার লাঠিটিলার কমলছড়া এলাকায় হনুমানটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বন বিভাগের লাঠিটিলা বিটের দায়িত্বে থাকা বিট কর্মকতা মো. রুমিজ্জামান বলেন, হনুমানটি মারা গেছে। স্টাফকে দিয়ে এটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হবে। গত বছরের ১লা অক্টোবর আরো একটি চশমাপরা হনুমানের মৃত্যু হয়। ১০ ফেব্রুয়ারি দিলখোশ চা বাগান এলাকায় সড়কের পাশে মৃত অবস্থায় একটি চশমা পরা হনুমান শাবককে পাওয়া যায়। সেটিরও মৃত্যু হয়েছিল বিদ্যুৎস্পৃষ্টে। পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য পরিবেশকর্মী খালেদুর রহমান সৈকত বলেন, এভাবে প্রতিনিয়ত চশমা পরা হনুমান মারা গেলে অচিরে সব হারিয়ে…
বরগুনার তালতলী উপজেলায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ শহরে সদর রোডে সাংবাদিক সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে সাংবাদিকদের সাথে সুশিল সমাজের ব্যক্তিরা অংশ নিয়ে তলতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তারা বলেন ‘চোরাইকৃত বিদ্যুতের মালামাল উদ্ধারের নিউজ করতে গিয়ে এ মিথ্যা মামলার শিকার হন শাহাদাত হোসেন।’
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের উপ- সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আবু সাঈদের বিরুদ্ধে সরকারি ঔষধ বিক্রি, সঠিক সময় কর্মক্ষেত্রে না আসা সহ সেবা প্রদানে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একাধিক এলাকাবাসী জানান, ১৯৯১ সালে ১৮ টি গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয় বাঘুটিয়া ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্র। সাধারন মানুষের স্বাস্থ্যসেবার জন্য এখানে সরকারি ভাবে ২২ রকম ঔষধ সরবরাহ করা হয়। তবে ঔষধ গুলো সেবা নিতে আসা মানুষদের না দিয়ে চিকিৎসক সাঈদ নিজ চেম্বারে ব্যক্তিগত চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে বিক্রি করেন। তাছাড়া তিনি সঠিক সময়ে নিজ কর্মক্ষেত্রে আসেন না। সরজমিনে গিয়ে দেখা যায়,…
যশোর জেলার চৌগাছা থানার আসলাম হোসেন (৪৫) কে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে গুম করার দায়ে স্ত্রী উম্মে হাবিবা কণা (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা। উম্মে হাবিবা কণা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ কবুতর পাড়া এলাকার মৃত কামাল পাশার কন্যা। নিহত আসলামের স্ত্রী উম্মে হাবিবা কণার তৃতীয় স্বামী ছিলো। গতকাল মঙ্গলবার দিবাগত-রাতে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৬,যশোরের একটি চৌকস টীম গ্রেফতার করে। র্যাব সূত্রে জানা যায়,গত ২০২০ সালের ৫ জুলাই ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রীজের নিকটে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় একজন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে…
নীলফামারীর ডিমলা উপজেলার চাপানী হাট পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ রয়েছে। এতে শিক্ষার মান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে অভিভাবক মহল। জানা যায়, বিদ্যালয়টি বেশি ভাগ সময় দুপুর ২ টা থেকে ২.৩০ মিনিটে মধ্যে ছুটি দিয়ে বাড়ি চলে যায়। বিপাকে পড়ছে ছাত্র-ছাত্রীগন। এতে শিক্ষার মান দিনদিন কমে যাচ্ছে। অভিভাবক মহল তাদের সন্তানদের শিক্ষা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে। স্থানীদের অভিযোগ বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে দিচ্ছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই…
শীত মৌসুম এবারের মতো শেষ হয়ে গেছে। শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। কিন্তু প্রকৃতি কী সেই কথা জানান দিচ্ছে বসন্তের শুরুতে? আবহাওয়া অধিদপ্তরের তথ্য উল্টে দিয়েছে পঞ্জিকার স্বাভাবিক হিসাব নিকাশে। শৈত্যপ্রবাহ দূরে থাক কয়েক দিন আগে অর্থাৎ মাঘের একেবারে শেষ দিকে শীত উধাও হয়ে যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের ৭টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দুই এক দিনের মধ্যে কিছু জায়গা থেকে মৃদু শৈত্যপ্রবাহ কমে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে বলেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।…
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই নাইমুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকার শাহান শাহ মোকাম (ভেজাবন) এর সামনে থেকে আসামি আপলস্বামী নাইডু (৪৫), দিপক নাইডু (২০), আনিছুর রহমান (৩৫) আটক করা হয়। আসামিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে দুটি সবুজ রঙের প্লাস্টিকের পলিথিনে মোড়ানো ১ কেজি ৩০০ গ্ৰাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদ্বয় উভয়ই লংলা চা বাগানের বাসিন্দা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক…
নেত্রকোণার দুর্গাপুরের শিবগঞ্জ-বিজয়পুর সড়কের ডাকুমারা মাদ্রাসা সংলগ্ন এলাকার সড়কের পাশের জমাট পানির গর্ত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠিয়েছে পুলিশ। অজ্ঞাত ব্যাক্তির পরনে হাফপ্যান্ট,গায়ে নীল রঙের গেঞ্জি ছিলো। বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তার পাশে জমাট পানির গর্তে এক ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো.আব্বাস আলী জানান,লাশ উদ্ধারের পর নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো…
শীতের সকালে প্রকৃতি যখন কুয়াশার চাদরে মুড়ে থাকে, তখন বাগানে উঁকি দেয় ডালিয়া, ষ্টার, গাঁদা, সাইলোছিয়া, ক্যাবেস, গ্যাজিলিয়া, সেলফিয়া, জুঁই, লাল রঙের দেশি-বিদেশি বিভিন্ন জাতের এসব বাহারি ফুল। দৃশ্যটি নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাসের। নীলফামারী জেলা সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান নীলফামারী সরকারি কলেজ এর ফুলের বাগান শুধু কলেজ এর সৌন্দর্য বৃদ্ধিই নয় এই ফুল মানসিক প্রশান্তি জোগাচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। ২০ প্রজাতির ১৪ হাজার ফুলের গাছে ছেঁয়ে আছে নীলফামারী সরকারি কলেজ এর সবুজ ক্যাম্পাস। এর মধ্যে রয়েছে বিশাল তিনটি ফুলের বাগান ও কলেজ অভ্যন্তরে রাস্তায় দুই পাশে অসংখ্য ফুলের গাছ। এই ফুল দেখতে শিক্ষার্থী ছাড়াও বাহিরের শত মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত…
বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলা রোভারের নির্বাহী কমিটির সভা ১৪ ফেব্রয়ারি (মঙ্গলবার) বিকাল ৩ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, পঞ্চগড় ও পঞ্চগড় জেলা রোভারের সভাপতি জনাব মোঃ জহুরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে সভা শুরু হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা রোভারের সম্পাদক জনাব মোঃ আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, কোষাধ্যক্ষ আহসান হাবীব, জেলা রোভার স্কাউট লিডার একেএম হোসেন, উপ-পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ সোলাইমান আলী সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সভায় পঞ্চগড় জেলা রোভারের আয়োজনে “৩য় পঞ্চগড় জেলা রোভার মুট” বিপি দিবস ২০২৩ উদযাপন, ইউনিট পর্যায়ে ডে-ক্যাম্প আয়োজনসহ বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের সিদ্ধান্তগ্রহণ করা হয়।
‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ‘পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘একটা একটা ক্যাপল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সিঙ্গেল সংগ্রাম পরিষদের ব্যানারে এমনই স্লোগান দিচ্ছিল বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ। অদ্য মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ভালবাসা দিবস উপলক্ষে এক বিক্ষোভ মিছিল ও সিঙ্গেল সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সিঙ্গেল সংগ্রাম পরিষদের ছাত্ররা। এ সময় বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা দর্শনার্থীরা তরুণদের ভালোবাসার পক্ষে ও বিপক্ষের এসব কর্মকাণ্ড বেশ উপভোগ করেন। আয়োজকরা বলেন, আমরা ভালবাসার বিপক্ষে না। ভালবাসা সবার পেতে হবে। কেউ পাবে তো, কেউ পাবে না, তা হবে না তা হবে না। আজকাল অনেকেই ভালবাসাকে অন্য দিকে নিয়ে…
পূর্বের তূলনায় এবার ভালো দাম পাওয়ায় ব্যস্ত সময় পার করছে ফুলগাজীর কৃষকরা৷ ফুলগাজীতে বোরো ধানের আবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। দীর্ঘদিন ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় এবার কৃষক আমনের দাম আগের তুলনায় ভালোই পেয়েছে। এ কারণে ফুলগাজীর কৃষকরা উৎসাহ উদ্দীপনায় বোরো আবাদ শুরু করেছে। ধান রোপণ করতে মাঠে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। জানা যায়, জমিতে পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ, বীজ উঠানো, ও প্রস্তুতকৃত জমিতে চারা রোপণ করার প্রতিযোগিতায় নেমেছে তারা। গত মৌসুমের আমন ধানের ভালো ফলন প্রতি একরে প্রায় ৬০ মণ ও মূল্য প্রতিমণ ৯শ থেকে হাজার টাকা পেয়ে কৃষকদের বোরো আবাদে এবার আগ্রহ বেড়েছে। সরেজমিনে দেখা…
নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ঢেপুর ডাংগা এলাকায় স্থানীয় অবৈধ বালু ব্যবসায়ী মোঃ মোস্তফা(৩৫ ) কে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ২০২৩) সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইবনুল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল এবং আনুমানিক ১৫’শ সিপটি বালু জব্দ করা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইবনুল আবেদীন জানায় আমি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোছাঃ হাবিবা খাতুনের মাধ্যমে খবর পেয়েছিলাম অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে তাই সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার…
জামালপুরের সরিষাবাড়িতে উলামা পরিষদের উদ্যেগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী পৌরসভার বাগে মদিনা দারুন উলুম মাদ্রাসায় (লুইসে) এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপের ১৫০ জন প্রতিযোগী অংশ নেয়। পরে বিজয়ের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহা পরিচালক আল্লামা ওবাদুর রহমান খান নদভী। বিচারক মণ্ডলীর মধ্যে ছিলেন, হাফেজ মাও:কেফায়েতুল্লাহ,হাফেজ মাও: ক্বারী মো: ওয়াছিক বিল্লাহ, আনোয়ার হুসাইন,হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি,মুফতি মো: আ: খালেক, হাফেজ মো: খলিলুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আনিসুল রহমান, উপজেলা ওলামা…
র্যাব-১৩ দিনাজপুরের অভিযানে ফেনসিডিল বহনকালে ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। র্যাব- ১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পাঁচবাড়ি বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ ফেব্রুয়ারী) রাতে কোতয়ালী থানাধীন পাচঁবাড়ী বাজার হতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া, তার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ…
মৌলভীবাজারের কমলগঞ্জে সাপের কামড়ে চন্দ্র রিকিয়াশন নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পাহাড়ে জ্বালানী কাঠ আনতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়। চন্দ্র রিকিয়াশন কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপির গোবিন্দপুর চা বাগানের বাসিন্দা মৃত নরেশ রিকিয়াশনের ছেলে। তিনি দলই চা বাগানে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করতেন। জানা যায়, রোববার বিকেলের দিকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে তিনি পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ চা সেকশনে যান। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় শ্রমিকরা চন্দ্র রিকিশনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, পুলিশে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্চয়…
ফাগুনের আগুন নিয়ে প্রকৃতিতে হাজির বসন্তের দূত। ঋতুরাজ মানে শুকনো ঝরা পাতার খেলা আর ফুটন্ত ফুলের মেলা। পঞ্জিকার পাতায় এখনো শীতের কয়েকটা দিন থাকলেও প্রকৃতি গাইছে অন্য সুর। বসন্তের আগমনী বার্তা নিয়ে ফাল্গুনের রাঙা রঙে প্রকৃতি তার মনের মাধুরী মিশিয়ে শিমুল ফুলের লাল রঙে আপন মহিমায় সেজেছে দেশের সব চেয়ে বড় শিমুল বাগান। রাঙিয়ে তুলেছে শাখা-প্রশাখা। মাঘের শেষ দিকে ও ফাল্গুনের শুরুর দিকে ফুটতে থাকে শিমুল ফুল। ফাগুনের হাতছানিতে রাঙা রঙে লাল হয়ে আছে বাগান। যে দিকে চোখ যায় সে দিকেই লাল শিমুল ফুল। দেশের সবচেয়ে বড় এই শিমুল বাগান ইতি মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি পর্যটকদেরও নজর কেড়েছে। ওপারে…
ভালোবাসা দিব ভালোবাসা একটি মানবিক ও আবেগকেন্দ্রিক অনুভূতি যা বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশও হতে পারে। ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়। বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়-স্বজন,মা-বাবা,ভাই-বোনসহ বাড়িতে কোনো পোষ্য প্রাণীর প্রতিও হতে পারে। ভালোবাসার মত একটি সর্বজনীন ধারণাকে আবেগপ্রবণ , কল্পনাপ্রবণ কিংবা প্রতিশ্রুতিপূর্ণ ভালোবাসা এসব ভাগে ভাগ না করে ভালোবাসাকে শারীরিক আকর্ষণের ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। সাধারণ মতে, ভালোবাসাকে একটি ব্যক্তিগত…
ভালোবাসা দিবস,বসন্ত উৎসব ও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুল ব্যবসায়ীরা ৭০ কোটি টাকার ফুল বিক্রির আশাবাদ ব্যক্ত করেন। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) ফুলের পাইকারি বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন ফুলের সৌরভ ও ফুলচাষীদের পদচারণায় মুখরিত। সাথে আছে খুচরা ক্রেতাদের দরকষাকষি। প্রতি পিস বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, জারবেরা প্রতি পিস ১২-১৫ টাকা, রজনীগন্ধা স্টিক প্রতি পিস ১০-১২ টাকা, জিপসি আঁটি প্রতি ৩০-৩৫ টাকা, গাধা প্রতি হাজার ২৫০-৩০০ টাকা, গাডিওলাস রং ভেদে ১০-১৫ টাকা, চন্দ্রমল্লিকা প্রতি পিস ৪-৫ টাকা, লিলিয়াম প্রতি পিস ১০ টাকা করে বিক্রি হচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ফেব্রুয়ারি…

