রুহুল আমিন,(নীলফামারী)
‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসন, নীলফামারীর উদ্যোগে এবং নীলফামারী পৌরসভার সহযোগিতায় শহরের বনফুল মোড় সংলগ্ন প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং নীলফামারী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।
অভিযানের মাধ্যমে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়।


