নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার মোহনগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আবুল হোসেন চৌধুরীর নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয় তুলে ধরে জানায়, কলেজের কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব ও লাইব্রেরি বছর ধরে তালা লাগানো। কম্পিউটার শিক্ষকরা বাসায় নিয়ে গেছেন। কলেজের সরকারি বরাদ্দের সিংহভাগ কোন কাজ না করেই আত্মসাৎ করেন অধ্যক্ষ। রবিবার সকাল ৯টা থেকে কলেজ চত্ত্বরে এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা। চলে দুপুর দুইটা পর্যন্ত। এতে কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। এসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে আহবায়ক মো. শিহাব খানের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সদস্যরা। তবে শিক্ষার্থীদের…
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা কলমাকান্দার রংছাতি ইউনিয়নে সন্যাসীপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মহাদেও নদীতে বিদ্যমান ‘ওমরগাঁও, হাসনায়াগাঁও ও বিশাউতি’ নামক বালুমহালের ইজারা সংক্রান্ত কার্যক্রমের উপর এক মাসের স্থগিতাদেশ প্রদান করেছেন উচ্চ আদালত। একইসাথে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ) কর্তৃক হাইড্রোগ্রাফিক জরিপ সম্পন্ন করে নেত্রকোণা জেলা প্রশাসককে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করেন আদালত। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ তাদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ২০২২ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কর্তৃক দায়েরকৃত জনস্বার্থে মামলায় (নং-৪৫৬৩/২০২২) মহাদেও নদীর বালুমহালের ওপর এ নির্দেশনা প্রদান…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) গাড়িচালক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে করা মামলায় এস এম সাজ্জাদুল হক সবুজ (৫৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি নেত্রকোণার বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ প্রতারণা মামলার বাদী আল আমিন (২৬) একই উপজেলার বিক্রমশ্রী গ্রামের আব্দুল জলিলের ছেলে। নেত্রকোণার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, শিক্ষক সাজ্জাদুল ও আল আমিন পূর্ব…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার মদন উপজেলায় একাদশ শ্রেণি ছাত্রী কলেজে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি সাজন মিয়াকে (২২) গ্রেফতার করেছে র্যাব। অভিযুক্ত সাজন মিয়া উপজেলার পূর্ব জাহাঙ্গীরপুর এলাকার মাসুদ মিয়ার ছেলে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান কিশোরগঞ্জ র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক স্কোয়ড্রন লীডার মো. আশরাফুল কবির। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সাজনকে র্যাব-১ এর সহায়তায় ঢাকা উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টর পার্কের সামনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ভুক্তভোগী মদন জুবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ভুক্তভোগী নিজ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করে প্রবেশপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কমলপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. সামিউল (১৬)। সে উপজেলার কমলপুর গ্রামের মো. সাইকুল মিয়ার ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আর গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কমলপুর গ্রামের শান্ত মিয়ার ছেলে অনু মিয়া (৩০), সুজন মিয়া (২৫) ও অনু মিয়ার চাচাতো ভাই রাজু মিয়া (২২)। মামলার পাশাপাশি বিষয়টি উপজেলা নির্বাহী…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তরুণ কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে (৩৫) গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সাহিত্য সমাজের আয়োজনে দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে প্রায় ঘন্টাকাল সময় ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, কবি আবুল বাশার, লোকান্ত শাওন, সংগঠনের সাধারণ সম্পাদক জীবন কুমার নন্দী প্রমুখ। বক্তারা বলেন, গত রবিবার রাতে কবি শামীম আশরাফকে শহরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আমরা এ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাঁকে মুক্তি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নিশিতা পরিবহন নামের এক যাত্রীবাহী বাস উল্টে সড়কের ওপরেই পরে আছে। এ ঘটনার পর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার সাতাশি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোন যাত্রী আহত না হলেও বাসটির হেলপার আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা ‘নিশিতা পরিবহন’ নামের বাসটি পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার দিকে যাচ্ছিল। পথে দুর্গাপুর উপজেলার সাতাশি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় সড়কেই উল্টে যায়। এরপর থেকেই ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। যার কারণে দূর্ভোগেও পড়েছেন পথচারীরা। নিশিতা পরিবহনের সুপারভাইজার আলমগীর মিয়া…
নিজস্ব প্রতিবেদক: জেলার তিন গুণিজনকে সাহিত্য ও সংস্কৃতির নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা জানানো হয়েছে। সোমবার রাতে মেঠোসুর নামে একটি ব্রতচারী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননাপ্রাপ্ত তিন গুণিজন হলেন- শতদল সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা আলী আসকার খান পাঠান সিন্টু, বাউলসাধক সিরাজ উদ্দিন খান পাঠান ও সুফি কবি এনামূল হক পলাশ। জেলা সদরের বকুলতলায় সপ্তাহব্যাপী বইমেলার মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, ব্রতচারী প্রশিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক বিমান তালুকদার, লোকসংগীত শিল্পী শীতন কান্ত দাস এবং কবি আনিসুর রহমান বাবুল। পরে অনুভ‚তি ব্যক্ত করেন আলী আসকার খান পাঠান সিন্টু, সিরাজ উদ্দিন খান পাঠান ও…
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় আলেম-ওলামাদের বাধায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের ‘পাংখা মামা’র মাজারে ওরশ অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। সোমবার সন্ধ্যা থেকে ওই মাজারে ওরশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় অলেম-ওলামারা মাজারে ওরশের পরিবর্তে ওয়াজ মাহফিল করার ঘোষণা দেন। তবে এনিয়ে গত রবিবার থেকে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে অনাকঙ্খিত পরিস্থিতি এড়াতে প্রশাসন ওরশ বন্ধ রাখতে বলেন। এদিকে অন্য পক্ষকে ওয়াজ মাহফিল না করে শান্ত থাকতে বলা হয়। গত ১৯ বছর যাবত ওরশ অনুষ্ঠান হয়ে আসছে ‘পাংখা মামা’র মাজারে। আশপাশের নানা জায়গা থেকে প্রতিবছর ওরশে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। তবে প্রতিবছরের মতো এবারও নির্বিগ্নে ওরশ পালনে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকে আসা বাসের চাপায় আব্দুর রশিদ (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের রাসটিলা এলাকায় এ নিহতের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে ময়মনসিংহ থেকে বিজয়পুরের দিকে আসছিল প্রান্তিক সুপার নামের পিকনিক একটি বাসটি। পথে কুল্লাগড়া ইউনিয়নের রাসটিলা নামক এলাকায় ওই পথচারী আব্দুর রশিদকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসের চাল পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা ওই চালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও বাস চালককে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার বৃকালিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, অটোরিকশা চালক বারহাট্টা এলাকার জুলহাস উদ্দিন (২২), যাত্রী শান্তা আক্তার (৩৮) ও তার মেয়ে জান্নাত (৮)। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মোহনগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে বারহাট্টায় স্টেশনের প‚র্বপাশে বৃকালিকা এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাওয়া ছোট সড়কে একটি পিকআপকে ধাক্কা দেয়। এসময়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদনে পল্লী বিদ্যুৎ এর বেপরোয়া হেন্ডট্রলির চাপায় লাকি আক্তার (১৮) নামের কলেজ ছাত্রী নিহত হয়েছে। রবিবার সকালে মদন-খালিয়াজুরী সড়কে গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। সে মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্রী। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, দ্বাদশ শ্রেনির চলমান নির্বাচনী পরিক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হন লাকি আক্তার। কলেজে আসার সময় সুজন বাজারে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল সে। সেই সময় পল্লী বিদ্যুৎের পিলার পরিবহনকারী একটি হেন্ডট্রলি ওই কলেজ শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত (১৭ ফেব্রুয়ারি) শনিবার কলেজের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চার অবাধ সুযোগ প্রয়োজন বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানে আগত অতিথি ও অভিভাবকবৃন্দ কলেজে লেখাপড়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক সহপাঠ্যক্রমিক কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পাশাপাশি সুকুমার বৃত্তি ও মানবিক গুণাবলি অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, আনুষ্ঠানিক জ্ঞান অর্জনের সাথে সাথে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কাজকর্মে শিক্ষার্থীদেরকে পেশাদারিত্বের জন্য তৈরি করতে হবে। অবশ্যই বাস্তব জীবনে অনুশীলনের উদ্দেশ্যেই শিক্ষা…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর বালুমহাল ইজারা সংক্রান্ত কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন হাই কোর্ট। একই সাথে আদালত অ্যাটর্নি জেনারেল অফিসকে এই আদেশ নেত্রকোণা জেলা প্রশাসককে অবহিত করারও নির্দেশনা দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক ২০১৫ সালে দায়েরকৃত জনস্বার্থে মামলা (নং ৫৩৩২/২০১৫) প্রদত্ত ২০১৫ সালের ২৯ জুলাই তারিখের আদেশের বাস্তবায়ন ও বালুমহালে নতুন করে ইজারা দরপত্র সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত চেয়ে আবেদনের শুনানী শেষে এ নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলের দিকে এ আদেশের বিচারক ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ। বেলা’র পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট…
নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার মদনে কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে সাজন মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে মদন থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবক সাজন মিয়া মদন পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ মিয়ার ছেলে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ‘ভুক্তভোগী ছাত্রী মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেনিতে পড়ছে। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পৌরসদরের বাসা থেকে কলেজে যাওয়ার সময় বখাটে যুবক সাজন তার পথ রোধ করে কু-প্রস্তার দেয়। একপর্যায়ে জোড়পূর্বক দেওয়ান বাজার রোডের একটি চালের দোকানে ওই ছাত্রীকে…
এনামূল হক পলাশ: নায়েব ফারসি শব্দ, যার অর্থ প্রতিনিধি। কোনো কর্মকর্তা যিনি অন্য কোনো কর্মকর্তার স্থলাভিষিক্ত হয়ে কাজ করেন, অথবা যিনি কারও অনুপস্থিতিতে বা পরিবর্তে কাজ করার জন্য নিয়োজিত হন, তিনিই নায়েব। মুগল আমলের শেষদিকে কোনো অনুপস্থিত কর্মকর্তার স্থলে দায়িত্ব পালন করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নায়েব বলা হতো। মুগল প্রশাসনের অধীনে সুবাহদারগণও কখনো কখনো নায়েবের দায়িত্ব পালন করতেন। কোনো নাবালক যুবরাজ সুবাহদার হিসেবে মনোনীত হলে, সে ক্ষেত্রে একজন নায়েব তার স্থলে সুবাহদারের দায়িত্ব পালন করতেন এবং যুবরাজ শিক্ষানবিশের পর্যায়ে থাকতেন। মুগল সুবাহদারগণ সবসময় সুনির্দিষ্ট দায়িত্ব সহকারে নিয়োগপ্রাপ্ত হতেন। কিন্তু একজন নায়েব কোনো সুবাদারের প্রতিরূপ হিসেবে নিয়োগপ্রাপ্ত হতেন। বাংলায়, বিশেষ করে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অভিযোগে সোহেল মিয়া ওরফে শুভ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতার শুভ দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে। এ ঘটনায় অটোরিকশা মালিকের করা মামলায় মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে গত সোমবার দিবগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের লক্ষীগঞ্জ বাজার থেকে অটোরিকশাটি চুরি হয়। পরে অভিযোগ পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মদন সিএনজি স্ট্যান্ড থেকে চুরি হওয়ার অটোরিকশাসহ গ্রেফতার করে পুলিশ। নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার পূর্বধলায় গ্রামীন অবকাঠামো উন্নয়নে রাস্তা সংস্কারের জন্য মাটি কাটাকে কেন্দ্র করে স্কুল ছাত্র টিটু (১৬) হত্যা মামলার মূল আসামি রোমান তালুকদারকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি উপজেলার বুধি (পশ্চিমপাড়া) এলাকার আইয়ুব আলী তালুকদারের ছেলে। ভুক্তভোগী স্কুল ছাত্র রেজাউল ওরফে টিটু একই এলাকার মোহাম্মদ আলী ও মোছা. আয়েশা বেগম দম্পত্তির ছেলে। বাবা-মা কর্মের কারণে গাজীপুর এলাকায় থাকার সুবাধে ভুক্তভোগী তার দাদী ও বড় ভাইয়ের সাথে গ্রামের বাড়িতে থাকতেন। মজিবর রহমান টেকটিক্যাল স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন টিটু। ময়মনসিংহ র্যাব-১৪ (সদর ব্যাটালিয়ন) এর উপপরিচালক ও অপারেশনস্ অফিসার এসব তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ভোর ৩টার দিকে তার…
ডেস্ক রিপোর্ট: অমর একুশের বইমেলায় ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী’র কাব্যগ্রন্থ “বহুবার বাতাসে স্পর্শ নিয়িছে তার” দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উচ্চ মূল্যম্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই দুর্দিনে ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী’র ভালবাসার স্বপ্ন উচ্চারণই হতে পারে আমাদের নব প্রত্যাশার নিরাপদ আশ্রয়। কবি’র ভালবাসার অমোঘ উচ্চারণে কবি ভালবাসাকে শুধু ভালবাসার চিরায়ত ফ্রেমে দেখেন নি, তিনি দেখেছেন সৃষ্টি এবং স্রষ্টার প্রেমকে গভীরভাবে। দেখেছেন কিছুটা ভিন্ন রূপে, নব আঙ্গিকে। তাই তো তাঁর কাব্য গ্রন্থের নামকরণ দেখি সুদূর নিরীক্ষা বোধের ভিন্ন ব্যঞ্জণা। ভালোবাসা শুধু আত্মার সাথে আত্মার ভাবসম্মিলন নয়, ভালোবাসার গভীরতর অন্তর উপলব্দী কখনো কখনো মোহন বেদনারও উদ্রেক করে। কবি তানভীর জাহান চৌধুরী, সেই…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার কেন্দুয়ায় স্বামী, ভাসুর ও ননাসের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বান্দনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুনা আক্তার। যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন চালিয়েছে তারই স্বামী, ভাসুর (স্বামীর বড় ভাই) ও ননাস (স্বামীর বড় বোন) দাবী ওই ভুক্তভোগীর। এ ঘটনায় রবিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজে। এর আগের দিন (শনিবার) দুপুরের দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচনধরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- ভুক্তভোগীর স্বামী রিয়াজ আহমেদ সিরাজ (৪০), ভাসুর অলি উল্লাহ (৪৫) ও ননাস শিল্পী আক্তার (৪৭)। অপরদিকে রুনা আক্তারের বাবার বাড়ি একই জেলার কলমাকান্দার কৈলাটি ইউনিয়নে। অভিযোগে রুনা আক্তার উল্লেখ করেন,…