নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্ত র্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বাণীতে তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি একুশের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে সবাইকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসক তার বাণীতে বলেন, “২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় একটি জাতি মাতৃভাষার অধিকার রক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল।” তিনি আরও উল্লেখ করেন, বায়ান্নর একুশে ফেব্রুয়ারির মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তার পথ ধরেই প্রশস্ত হয়েছিল বাঙালির স্বাধীনতার স্বপ্ন। আজ সেই আত্মত্যাগকে বিশ্ববাসী…
Author: K.M. Shakawat Hosen
শেখ শামীম: নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “দিন শেষে সাড়ে তিন হাত জমিতেই আমাদের সবার ঠিকানা হবে। তাই কোনো ধরনের আপস ছাড়া সর্বোচ্চ সততার সাথে আমাদের দায়িত্ব পালন করতে হবে।” শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, উপজেলার প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলমাকান্দার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিমন্ত্রী উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান…
শেখ শামীম: ভূমি মন্ত্রণালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমা নামাজ আদায়ের পূর্বে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদর ইউনিয়নে চত্রংপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এরপর তিনি কলমাকান্দা ও দুর্গাপুরের সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তাঁদের মূল্যবান ভোট ছাড়া আজ আপনাদের সামনে এভাবে দাঁড়ানো সম্ভব হতো না। আমি আমার কাজের মাধ্যমেই এর মূল্যায়ন করব ইনশাআল্লাহ।” ভূমি মন্ত্রণালয়ের অতীত দুর্নামের বিষয়ে কায়সার কামাল…
শেখ শামীম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আগমন করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনজ ও ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা পৌর শহরে রাস্তায় থাকা পথচারী, রোজাদার ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নেত্রকোনা জেলা বিএনপি’র নেতা এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর থেকে ইফতারের আগ পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। জানা যায়, যারা কাজের তাগিদে বা রাস্তায় থাকার কারণে ইফতারের সময়মতো বাড়িতে পৌঁছাতে পারেন না, মূলত তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সকাল থেকেই রান্নার কাজ শুরু হয় এবং দুপুরের পর থেকে তা প্যাকেটিং করা হয়। পরে একটি পিকআপ…
শেখ শামীম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দায় আসছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার এই সফরকে ঘিরে উপজেলাজুড়ে এখন সাজ সাজ রব, নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারিকৃত এক সরকারি সফরসূচি এবং স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার ভোর ৫টায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ঢাকার নিউ ইস্কাটন রোডস্থ গ্র্যান্ড টেরেসের বাসভবন থেকে সড়কপথে নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৮টায় তাঁর কলমাকান্দায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর সকাল ১০টায় কলমাকান্দা উপজেলা পরিষদ…
শেখ শামীম: ভাষা শহীদদের আত্মত্যাগের অমলিন স্মারক শহীদ মিনার। এটি বাঙালি জাতির অস্তিত্ব, মাতৃভাষা ও জাতীয় চেতনার এক পবিত্র প্রতীক। কিন্তু নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারের চিত্র যেন একেবারেই উল্টো। সেখানে শহীদ মিনার প্রাঙ্গণ প্রতি বৃহস্পতিবার পরিণত হয় সাপ্তাহিক কাঁচাবাজারে। বছরের একটি দিন অর্থাৎ ২১শে ফেব্রুয়ারিতে এর কদর বাড়লেও, বাকি সময় এটি থাকে চরম অবহেলা আর বাজারের দখলে। দেখা যায়, শহীদ মিনারের পবিত্র বেদি, সিঁড়ি ও এর আশপাশজুড়ে স্তূপ করে রাখা হয়েছে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, বেগুন, লাউসহ নানা ধরনের শাকসবজি ও কৃষিপণ্য। বস্তা ওঠানো-নামানো, ওজন মাপা আর ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিস্ময়কর ও হতাশাজনক বিষয় হলো, বেচাকেনার…
শেখ শামীম: দীর্ঘ ১৭ বছরের এক অদ্ভুত ও কঠিন প্রতিজ্ঞা। দলের চরম দুঃসময়ে পায়ে জুতা না পরার যে শপথ তিনি নিয়েছিলেন, অবশেষে তার অবসান ঘটেছে। ১৭ বছর খালি পায়ে হাঁটার পর আবারও পায়ে জুতা গলিয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাসিন্দা সুরুজ পাঠান। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি। সুরুজ পাঠানের জুতা পায়ে দেওয়ার ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপকভাবে আলোচিত হন। পেশায় গ্রাম্য ধান-চাল ব্যবসায়ী এবং মৃত কাদির পাঠানের ছেলে সুরুজ পাঠানের এই অটল রাজনৈতিক বিশ্বাসের গল্প এখন কলমাকান্দার মানুষের মুখে মুখে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের দিন ঘটেছিল সেই ঘটনা। সুরুজ পাঠানের ভাষ্যমতে,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভাবগাম্ভীর্য, ধর্মীয় সম্প্রীতি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুর্গাপুর পৌরসভার সীমান্তবর্তী কুল্লাগড়া গ্রামের রামকৃষ্ণ আশ্রমে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভক্ত ও অনুসারীরা এই পুণ্য তিথি উদযাপন করেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ঊষালগ্নে মঙ্গলারতি, দেশ ও জাতির সার্বিক শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। দুপুরে ভক্ত ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণের পর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যা অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। রামকৃষ্ণ আশ্রমের অন্যতম সদস্য মিন্টু কুমার সাহার সাবলীল সঞ্চালনায় এবং আশ্রমের সভাপতি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের (জিবিসি) পাঁচ দিনব্যাপী ১৩৫তম বার্ষিক সম্মেলন। দেশের আটটি জেলা থেকে আগত হাজার হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বীর অংশগ্রহণে দুর্গাপুর এখন পরিণত হয়েছে এক বিশাল মিলনমেলায়। পাঁচ দিনব্যাপী এই বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক সম্মেলন চলবে আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত। গতকাল বুধবার সন্ধ্যায় পৌর শহরের জিবিসি মাঠ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মহতী সম্মেলনের উদ্বোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো। এবারের সম্মেলনের মূল সুর বা মূলবচন হিসেবে নির্ধারণ করা হয়েছে বাইবেলের একটি পবিত্র উক্তি- “তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্ত…
নিজস্ব প্রতিবেদক: সন্ধ্যা নেমেছে মাত্র, চারদিকে মাগরিবের নামাজের প্রস্তুতি। ঠিক তখনই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বনতিয়শ্রী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এভাবেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত চারটি পরিবারের বসতঘর ও জীবনের জমানো সম্বল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সামিউল হায়দার শফী। তিনি বলেন, “খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। পরবর্তীতে আজ (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার এবং গৃহহীন পরিবারগুলোকে…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধ ও যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জেরে আব্দুল হাই (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি আতাবুর রহমান প্রকাশ ধানুকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে র্যাব-১৪ (সিপিএসসি) এর মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল বুধবার বিকেলে ঢাকার কোতোয়ালি থানাধীন নয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাই এবং অভিযুক্তরা প্রতিবেশী ও নিকটাত্মীয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বছরের ৪ ডিসেম্বর বিকেল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের জয়নগর এলাকায় রেডন ও নিউরন নার্সিং কোচিং সেন্টারের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। বেলা হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা নার্সিং কলেজ ও বেলা হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক শহিদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহিদুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক এবং স্বাস্থ্যখাতের বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, “তকদিরে বিশ্বাস রেখে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। নার্স হওয়ার যে স্বপ্ন নিয়ে আপনারা কষ্ট করছেন, মেস বা হোস্টেলে থেকে…
নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত সদস্য ও গোলরক্ষক সেঁজুতি ইসলাম স্মৃতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশগ্রহণকারী অনুর্ধ্ব-১৪ বছর বয়সী ৩৫ জন নবীন অ্যাথলেটিকসদের মাঝে সনদপত্র ও সম্মাননা বিতরণ করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুর…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে র্যাব-১৪ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক এবং অপহরণ মামলার এক ভিকটিমকে (স্কুলছাত্রী) উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বুধবার ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা এবং গতকাল মঙ্গলবার দিনগত রাতে ঘাটাইল উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় ‘জমজম’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয় পুদ্দারকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গলাকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় পুদ্দার কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মুক্তিস্মরণী রোডের বলরাম পুদ্দারের ছেলে। র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে র্যাবের একটি আভিযানিক দল গলাকাটা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২০১৭ সালের একটি মাদক মামলায় (মামলা নং-১৩(৫)১৭) এক বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয় পুদ্দারকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানায় দায়ের করা এক নাবালিকা ধর্ষণ মামলার পলাতক আসামি জয়নাল আবেদীন বাদশাকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন বাদশা ওরফে রুপচাঁন ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ (বুধবার) বিকেল ৩টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) জানান, ভিকটিমের মা ও অভিযুক্ত জয়নাল আবেদীন পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। ভিকটিমের মা পেশায় একজন গৃহপরিচারিকা। চলতি বছরের ২৫ জানুয়ারি বেলা পৌনে ৩টার দিকে ভিকটিমকে একা পেয়ে টিভি দেখার…
শেখ শামীম: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তাকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর খসড়া তালিকার তার নাম দেখা যায়। এরআগে সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ গ্রহণের জন্য টেলিফোনে আমন্ত্রণ জানানো হয়। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই সরাসরি মন্ত্রীসভায় স্থান পাওয়া নেত্রকোনাবাসীর জন্য একটি বড় চমক। মঙ্গলবার দুপুরে ব্যারিস্টার কায়সার কামাল নিজেই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, তাকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে নেত্রকোনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “পবিত্র মাহে রমজান মাসে আমাদের সবাইকে সংযমের পরিচয় দিতে হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও ব্যবসা করতেন। ব্যবসায়ীরা যেন অধিক মুনাফা…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে খ্যাতিমান বাংলাদেশী প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক, লোকসাহিত্যের সংগ্রাহক, পত্রিকার সম্পাদক ও একজন রাজনীতিবিদ এবং একুশে পদকপ্রাপ্ত খালেকদাদ চৌধুরী কেবল একটি নাম নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান এবং একটি যুগের নির্মাতা। নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়াস্থ বকুলতলায় আয়োজিত ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার-১৪৩২’ প্রদান অনুষ্ঠানে পিতার স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন খালেকদাদ চৌধুরীর পুত্র ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। বসন্ত উৎসব ও সাহিত্য আয়োজনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তৃতায় তিনি নেত্রকোনার সাহিত্য আন্দোলন ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। স্মৃতিচারণ করতে গিয়ে হায়দার জাহান চৌধুরী বলেন, ষাটের দশকে সরকারি চাকরি থেকে অবসর…