Author: K.M. Shakawat Hosen

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরীতে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) গঠন প্রক্রিয়ায় কেলেংকারীর সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। বুধবার (১০ মে) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ‘হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদে’র ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন তার বক্তব্যে বলেন, উপজেলা স্কীম প্রনয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি ইউএনও রুয়েল সাংমাসহ এ কমিটির অন্যান্য সদস্যসচিব পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ বিভিন্ন পিআইসির সভাপতি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অনিয়মতান্ত্রিকভাবে পিআইসি গঠনে বিরুদ্ধে দুদক ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ…

Read More

স্টাফ রিপোর্টার : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১৯০ পিস চকোলেট ফ্লেভার বোতল ও এক হাজার ৪৪০ পিস ভারতীয় সাবান জব্দ করেছে পুলিশ। নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের উৎরাইল বাজার এলাকা থেকে এসব মালামালসহ তিনব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদেরকে আদালতে প্রেরণ এবং এরআগে গত মঙ্গলবার দিনগত রাতে তিন ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটকরা হলেন, নওগাঁ জেলার হাপানিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. হাসান আলী (৩৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. আতাউর রহমানের ছেলে শাহীন আকতার নাদিম (৪৪) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের সোহেল রানার ছেলে অনিক মিয়া (৩৫)। জব্দকৃত মালমালের বাজারমূল্য দুই লাখ…

Read More

কে.এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা কেন্দুয়ার মোজাফফরপুর ইউনিয়নে হারুলিয়া গ্রামের গ্রাম পুলিশ সদস্য (চৌকিদার) মৃত আজির উদ্দিনের ছেলে কামাল হোসেন ওরফে হেনু মিয়া ২০১৪ সালের দিকে ঢাকায় রিকশা চালাতেন। বর্তমানে তার নিজ গ্রামে জালিয়ার, এলংসি, কালারিয়া ও চিচুয়া এই চার হাওরে দুই কোটি টাকা মূল্যমানের ১০ একর (এক হাজার শতাংশ) কৃষি জমি। কেন্দুয়া পৌরশহরে শান্তিবাগ এলাকায় সিনেমা হল সংলগ্ন রয়েছে পাঁচ শতাংশ জায়গার উপর ৫০ লক্ষ টাকা মূল্যের পাঁচতলা ফাউন্ডেশনের দুইতলা ভবনসহ একই এলকায় স’মিলের সন্নিকটে আরও এক কোটি টাকা মূল্যের ১০ শতাংশ জায়গা। ব্যাংকে তার প্রায় এক কোটি টাকারও বেশি জমাসহ নিজ গ্রামে রয়েছে আরও ৫০ লক্ষ টাকা মূল্যের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে দুর্গাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ভবনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খলিফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌর আরা ঝুমা তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভার:) মো. আরিফুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস সালাম, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা আ’লীগের সাদারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল…

Read More

স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নেত্রকোনা জেলায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ‘সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুরে স্থানীয় পাবলিক হলে শুটিং স্টার লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মো. আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. হুমায়ুন কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৮ মে) বিকেলে পৌর শহরের চকলেংগুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আরিফুল ইসলাম। উচ্ছেদ পরিচালনায় সহযোগিতায় ছিলেন দুর্গাপুর থানা পুলিশ ও ভূমি অফিসের সার্ভেয়ারসহ অন্যান্য কর্মচারীগন। জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন কিছুলোক। ওই জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে। পরে সোমবার বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪১ শতাংশ অকৃষি খাস জমি দখল মুক্ত…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় আব্দুল কাইয়ুম (১৩) নামে এক কিশোরের হাত, পা, গলা ও মুখে কচটেপ প্যাঁচিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে অটোরিকশা ছিনতাই করে একটি চক্র। পথচারী ক্ষেতের মধ্যে ঘুংরানোর শব্দ ও ধান গাছ নড়াচড়া দেখে কিশোরকে উদ্ধার করেন। পরে ওই কিশোর অটোরিকশা ছিনতাইয়ের কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলেন। উদ্ধারকারীর ডাক-চিৎকারে এলাকাবাসী অটোরিকশাটি ধাওয়া করে আটকাতে পারলেও ছিনতাই চক্রের চারজনের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হন। এলাকাবাসী এ চক্রের আটক দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ এবং কিশোরকে হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে চারজনের নাম উল্লেখ ও এক-দুজনকে অজ্ঞাত করে দ্রুত বিচার আইনে কলমাকান্দা থানায়…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় আব্দুল কাইয়ুম (১৩) নামে এক কিশোরের হাত, পা, গলা ও মুখে কচটেপ প্যাঁচিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে অটোরিকশা ছিনতাই করে একটি চক্র। পথচারী ক্ষেতের মধ্যে ঘুংরানোর শব্দ ও ধান গাছ নড়াচড়া দেখে কিশোরকে উদ্ধার করেন। পরে ওই কিশোর অটোরিকশা ছিনতাইয়ের কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলেন। উদ্ধারকারীর ডাক-চিৎকারে এলাকাবাসী অটোরিকশাটি ধাওয়া করে আটকাতে পারলেও ছিনতাই চক্রের চারজনের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হন। এলাকাবাসী এ চক্রের আটক দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ এবং কিশোরকে হাসপাতালে প্রেরণ করেন। ছিনতাইকারী চক্রের আটক দুজন হলো- জেলার পূর্বধলা উপজেলার বৈরাটী ইউপির দরুন বৈরাটী গ্রামের মৃত মোতালেবের ছেলে রফিক ওরফে ফারুক…

Read More

স্টাফ রিপোর্টার : ‘‘এসো শ্যামল সুন্দর’’ এই প্রতিপাদ্যে বিশ্ব বাঙালির স্মরণীয় ও বরণীয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার (৮ মে) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনে এ জন্মজয়ন্তী পালিত হয়। এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় কবির জীবনাদর্শ ও সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়। এতে উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, অ্যাডভোকেট মানেশ সাহা, সঙ্গীত শিক্ষক তন্ধী চক্রবর্ত্তী প্রমুখ। আলোচনা শেষে একাডেমির শিল্পীরা নাচ, গান ও কবিতার মধ্যদিয়ে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে একটি পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে পৌর শহরে প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। ঘণ্টাব্যাপি মানববন্ধনে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সুসং সরকারী মহাবিদ্যালয়ের খন্ডকালীন প্রভাষক জনপদ চৌধুরী, ডা. জীবন, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক রুপক সরকার, এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম, সভাপতি সৈকত সরকার, সদস্য শাওন, এমদাদুল প্রমুখ।

Read More

স্টাফ‌ রি‌পোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে জবাই করে হত্যার পর লাশ মাটি চাপা দেওয়ার অভিযোগে ছেলে আরমান শাহ’কে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  এরআগে শনিবার রাত ৮টার দি‌কে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। আরমান শাহ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের নিহত  আবুল শাহর ছেলে।  র‌্যাব জানায়, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তার বাবা আবুল শাহকে (৫৫) নিজ বাসায় জবাই করে হত্যা করে। পরে বন্ধু আশিকুর রহমান আবিরকে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করে। দুজনে…

Read More

স্টাফ রি‌পোর্টার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় সর্বোচ্চ আইনের শাসনে বিশ্বাসী। কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোন দুষ্কৃতিকারী অপকর্ম করে পার পাবে না। তাকে শাস্তি পেতেই হবে। শেখ হাসিনা চান দেশের সবাই শান্তিতে থাকবে ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।’ র‌বিবার দুপু‌রে নেত্রকোনার বারহাট্টার প্রেমনগর- ছালিপুরা গ্রামে বখা‌টের হামলায় নিহত স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মনের বাড়িতে নিহতের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানানো সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন : ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর হোসেন (৩০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (৫ মে) ভোর ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করে র‌্যাব। মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানাধীন হোসেনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল দুর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালন করেন। গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক জাহাঙ্গীরকে আটক…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা মদনের তলার হাওর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ মে) সকালে মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গের প্রেরণ করে পুলিশ। তবে উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, বোরো ধান কর্তন শেষ সময় হওয়ায় তলার হাওরে লোকজনের তেমন একটা যাতায়াত নেই। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন কৃষক বাড়ি ফেরার পথে ওই হাওরের বালিয়াজুরি বিলের পাশে রাস্তায় মৃতদেহটি দেখতে পান। খবর দিলে পুলিশ গিয়ে রাতে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উপজেলা সদর পর্যন্ত যান চলাচলের সুবিধা না থাকায় শুক্রবার সকালে নৌকাযোগে মরদেহটি থানায় আনা হয়।…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা বারহাট্টায় স্কুল থেকে বাড়িতে ফেরার পথে প্রকাশ্য দিবালোকে বখাটের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ১০ শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণ (১৫)। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ মে) হত্যকারী নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোনা পৌরশহরে পৃথক সময় ও স্থানে প্রতিবাদী মানবন্ধন কর্মসূচী পালিত হয়। ২৪ ঘন্টার মধ্যে মূলহোতাকে আটকের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকারীর বয়স ১৮ বছরের বেশি হবে। প্রকৃত বয়স নিয়ে যেন লুকোচুরি না করা হয়। আইন প্রয়োকগারী সংস্থার ব্যক্তিবর্গ মামলায় সঠিক বয়স দেখালে হত্যারকারীর জেলে যাবে। কিশোর বয়সি দেখানো হলে স্থান হবে সংশোধনাগারে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টায় স্কুল থেকে বাড়িতে ফেরার পথে প্রকাশ্য দিবালোকে বখাটের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ১০ শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণ (১৫)। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হত্যকারী নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নিহতের বিদ্যাপিঠ প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ শিক্ষক সমিতি বারহাট্টার শাখার যৌথ উদ্যোগে ঘন্টাকালব্যাপী মানববন্ধনের মুক্তি বর্মণের শিক্ষক-সহপাঠিরাসহ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নিহত মুক্তি বর্মণ বারহাট্টার প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে ও প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং বারহাট্টা নারী প্রগতি…

Read More

স্টাফ রিপোটার : নেত্রকোনা বারহাট্টায় স্কুল থেকে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে ব্যর্থ প্রেমিকের দাঁড়ালো অস্ত্রের আঘাতে মুক্তি রাণী বর্মন হত্যাকান্ডের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার ভেতরে বুধবার বিকেল পৌনে ৩টার দিকে প্রেমনগর গ্রামের পাকা ধান খেত সংলগ্ন জঙ্গল থেকে ঘাতক কাউসাকে (১৮) গ্রেফতার করে পুলিশ। নিহত মুক্তি রানী উপজেলার প্রেমনগর ছালিপুর গ্রামের নিখিল চন্দ্র বর্মনের মেয়ে। সে ছালিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও বারহাট্টা নারী প্রগতি সংঘের ইয়্যুথ গ্রুপের সদস্য ছিলেন। আর ঘাতক কাউসার মিয়া একই গ্রামের সামছু মিয়ার মিয়া। কাউসারকে গ্রেফতারের দুই ঘন্টা আগে বারহাট্টা শহীদ মিনারের সামনের সড়কে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির…

Read More

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উৎসব মুখর পরিবেশে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংদা ইউনিনের বুড়াখালী গ্রামে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিসের নেতৃত্বে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। ধান কাটা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ সারোয়ার মোর্শেদ জাস্টিস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ দেশরত্ন শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। কৃষকের প্রতি রয়েছে তাঁর পরম দরদ ও মমতা। তিনি চান কৃষিকাজ করে কৃষক লাভবান হোক, কৃষকের জীবনমানের উন্নয়ন হোক, কৃষক উন্নত সমৃদ্ধ জীবন পাক। কৃষকরাই অর্থনীতির প্রাণশক্তি। তাই তিনি কৃষিকে লাভজনক ও আধুনিক করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে ইয়াবা ট্যাবলেটের বিকল্প ট্যাপেন্টাডলযুক্ত ভারতীয় ১১ হাজার পিস টাপাল (Tapal) ট্যাপবলেটসহ মো. হাবিবুর রহমান (৩৭) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি দুর্গাপুর পৌরশহরে তেরী বাজার এলাকার কামাল মিয়ার ছেলে এবং তার ওই এলাকায় এজেন্ট ব্যাংকিং এর অফিস রয়েছে। বুধবার (৩ মে) দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম এতথ্য নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রহমত আলী বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা দায়ের করেছেন। এরআগে গত মঙ্গলবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল দুর্গাপুরে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। ওই কার্যালয়ের উপপরিদর্শক ও মামলার…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরীতে হিন্দু পরিবারের ওপর হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার পরিবারটির দাবি, তাদেরকে উচ্ছেদ করতেই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২ মে) বিকেলে এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছে বলে জানায় পুলিশ। এরআগে গত সোমবার রাত ৮টার দিকে ঘরের চালে ঢিল দিলে এর প্রতিবাদ করায় নুরুজ্জামান ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে পাঁচ জন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। আহতরা হচ্ছেন, উপজেলার চাকুয়া ইউনিয়নের রাজিবপুর গ্রামের সুভাষ বর্মন (৩৫), সুবেন্দ্র বর্মন (৪০), সুমিত্রা রানী বর্মন (৫৫), বৃষ্টি রানী বর্মন (১৫) ও রীনা রানী…

Read More