- নেত্রকোনায় ফেসবুকে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে এজাহার
- ৩১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ, পাচারকারীরা পলাতক
- নেত্রকোনার নাজিরপুর সম্মুখ সমরে শহীদ ৭ বীর মুক্তিযোদ্ধার স্মরণ
- নেত্রকোনায় ডিএনসির চেকপোষ্টে ইয়াবাসহ কারবারি আটক
- কলমাকান্দায় মদসহ যুবক আটক, থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন
- নেত্রকোনায় বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
- তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
Author: K.M. Shakawat Hosen
স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন,‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অব্যাহত রাখতে শেখ হাসিনা সময়ই কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলেই কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। কৃষকরা অধিক লাভবান হচ্ছে।’ সোমবার (২৪ এপ্রিল) সকালে নেত্রকোণা সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে বোরো ধানকাটা উৎসবের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নেত্রকোনা সদর কৃষি বিভাগের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ধানকাটা উৎসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া বিভিন্ন আশ্রয়ন প্রকল্প ঘুরে ঘুরে সেখানকার বাসিন্দাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মুর্শেদ আকন্দ (জাস্টিস) এ সব ঈদ সামগ্রী বিতরন করেন। ঈদের পরের দিন রবিবার (২৩ এপ্রিল) সকালের দিকে নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নে কান্দুলিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির এই নেতা। এ সময় উপস্থিত ছিলেন সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান আলী আহসান সুমন, নেত্রকোনা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিল্টন কান্তি করসহ সংশ্লিষ্ট…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে এক ভাইয়ের মৃত্যু আরেক ভাই আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঈদের পরের দিন রবিবার (২৩ এপ্রিল) উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দঊষান গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত রকিবুর হাসান (৩০) ওই গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে। এ ঘটনায় নিহতের আরেক সহোদর ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হন। নিহত ও আহত দুজনই পেশায় কৃষক। জানা যায়, সকালে বৃষ্টি মধ্যে নিহত ও আহত দুজন তাদের বাড়ির পাশে বিলের জমিতে ধান কাটার কাজ করছিলেন। সকাল ৯টার দিকে বজ্রপাতের শুরু হলে দুজনে খেত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তারা বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা…
স্টাফ রিপোর্টার : পাচারকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে ৫৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। শুক্রবার রাতে জেলার ভৈরব থানাধীন জগন্নাথপুর দক্ষিণপাড়াস্থ মৃত বাতেন মিয়ার ছেলে তোফাজ্জলের (২২) বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকেসহ অন্যান্যদের আটক করা হয়। অন্যান্য আটকরা হলো- একই জেলার ভৈরব থানাধীন পঞ্চবাটি গ্রামের সুরোজ আলীর ছেলে শাহাদাত (২০) এবং আরেকজন নরসিংদীর রায়পুরা থানাধীন নারায়নপুর গ্রামের রুহুল আমিনের ছেলে সজীব আহমেদ (২০)। এসব তথ্য নিশ্চিত করে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, ধৃত আসামিদের দখলে থাকা কস্টেপে মোড়ানো ২৭টি বান্ডিলের পাওয়া যায়। এসব মাদকসহ তাদের…
স্টাফ রিপোর্টার : কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ফ্লাড কন্ট্রোল ড্রেনেজ (এফসিডি) প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার ও স্বজনপ্রীতির আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কমিটির সভাপতি ও তিন সদস্যসচিবসহ ৩৩ ব্যক্তির বিরুদ্ধে। খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা কাবিটার স্ক্রীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি। অন্যদিকে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিনজন উপসহকারি প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, ওবায়দুল হক ও এনায়েত হোসেন হলেন উপজেলা কমিটির সদস্যসচিব। কাবিটার নীতিমালায় প্রকল্পের বাঁধসমূহ সংস্কার ও মেরামত কাজ প্রকল্প এলাকার আওতাধীন ও সন্নিনিকটবর্তী জমির প্রকৃত মালিকদের সমন্বয়ে উপজেলা বাস্তবায়ন কমিটি কর্তৃক পিআইসি গঠনের…
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নেত্রকোনার পূর্বধলায় প্রতিবন্ধীসহ দুই হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, পাঞ্জাবি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল। বুধবার (১৯ এপ্রিল) সকালে পূর্বধলার জুবলী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সাধ্য অনুযায়ী ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আমরা জানি তার বিচক্ষণ নেতৃত্বের ফলেই বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সদস্যরা। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশুদের হাতে ঈদের নতুন জামা তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম মো. জহুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র প্রমুখ। এনসিটিএফের সভাপতি গাজী মিথিলা ও এনসিটিএফের সাধারণ সম্পাদক মাহফুজ বিশ্বাস জানান, সুবিধা বঞ্চিত শতাধিক শিশুকে ঈদ উপহার হিসেবে নতুন জামা দেয়া হয়েছে। সমাজের বিত্তশালী মানুষ…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনা পূর্বধলা উপজেলায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ৭৯ বস্তা অর্থাৎ তিন টন ৯৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শৈলেন্দ্র চন্দ্র দাস নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে আটককৃতকে আদালতে প্রেরণ করেছে থানা-পুলিশ। এরআগে এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। ইউএনও জানান, উপজেলার পাটবাজারে শৈলেন্দ্র চন্দ্র দাসের মেসার্স তীর্থ কনস্ট্রাকশন গুদাম ঘরে চোরাই পথে আনা ভারতীয় চিনি মজুদ করা হয়েছে। এমন তথ্য…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনা খালিয়াজুরী উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচীর ৩৫৪ বস্তা অর্থাৎ ১৭ টন ৬৭৫ কেজি চাল রাতের আধারে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান রব্বানী জব্বারের বিরুদ্ধে। গত শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা খাদ্য গুদাম থেকে ড্রাম ট্রাকে করে নৌকায় উঠানোর জন্য ধনু নদীর পাড়ে নিয়ে আসা হয় এসব চালের বস্তা। স্থানীয়রা ইউএনওকে বিষয়টি তাৎক্ষনিক জানালেও তিনি তড়িৎ কোন পদক্ষেপ নেননি। পরে রাত ১১টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও পুলিশকে জানালে চাল জব্দ করে থানা-পুলিশ। সহকারি কমিশনার (ভূমি) সামিন সারোয়ার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন চালের…
স্টাফ রিপোর্টার : মাস্টাররোলে টিপ সই জালিয়াতির মাধ্যমে ভিজিএফের চাল বিতরনের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নেত্রকোনা মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের টিপসহি নিয়েও ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়নি এমন অভিযোগ পাওয়া গেছে। সংশিষ্ট ইউপির চেয়ারম্যান হলেন মুসলিম উদ্দিন ভুঁইয়া। জানা যায় ওইদিন এক হাজার ৭৮২ জন ভুক্তভোগীর জন্য ৫৯৪ বস্তা চাল বিতরন করা হয়েছে সংশ্লিষ্ট ইউপিতে। সংশ্লিষ্ট ইউপির তিন নম্বর ওয়ার্ড মেম্বার এলাই মিয়া জানান, ৬৭টি কার্ডের মধ্যে কিছু সংখ্যক লোকজন চাল পেয়েছে। টোকেন রেখে অনেক ভুক্তভোগীদের চাল দেওয়া হয়নি। ৩০ জন ভুক্তভোগীর স্বাক্ষর ও টিপসহি রেখে তাদেরকেও চাল দেওয়া হয়নি। তিনি আরও বলেন,…
স্টাফ রিপোর্টার : নতুন রিকশা চালানো হলো না অটোরিকশা চালক দুলাল মিয়ার (৪৫)। পূর্বশত্রুতার জেরে তিনি দিনেদুপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নে মঙ্গলবাড়িয়া বাজারে প্রকাশ্যে এ ঘটনায় প্রতিপক্ষের একজনকে আটক করেছে পুলিশ। নিহত দুলাল মিয়া মঙ্গলবাড়িয়া এলাকার মৃত মনু শেখের ছেলে। গত দুই বছর আগে ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি। পরে চলতি বছরের ২৬ মার্চ নিজ গ্রামে ফিরে আসেন। গত বুধবার সমিতি থেকে ঋণ নিয়ে অটোরিকশা ক্রয় করেন দুলাল মিয়া। আর নিহতের প্রতিপক্ষ একই গ্রামের আমজাদ আলীর ছেলে সুহেল মিয়া ও তার ছেলে সোহান মিয়া। স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন যাবত সুহেল মিয়ার…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় গরীব ও অসহায় দুস্থদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ এপ্রিল) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি’র পক্ষ থেকে ইফতার ও রাতের খাবার বিতরন করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান (পিএসসি) দুস্থ ও অসহায় দরিদ্রদের হাতে ইফতার ও রাতের খাবারের প্যাকেট তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার বিজিবি দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরন কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন ইফতার বিতরন করেছে। তিনি আরও বলেন, রমজান…
স্টাফ রিপোর্টার : পৃথক পৃথক অভিযানে দুজন সাজাপ্রাপ্ত আসামি ও ছয়জন জুয়ারিকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। জিআর সাজাপ্রাপ্ত দুজন হলেন- ইসলামপুর এলাকার মৃত মনফর আলীর ছেলে মো. সেন্টু মিয়া ও লক্ষীগঞ্জ গ্রামের আবুল বাশারের ছেলে ইমন মিয়া। এ ছাড়াও গ্রেফতারকৃত জুয়ারিরা হলো- পশ্চিম উলুয়াটি গ্রামের বকুল মিয়ার ছেলে রুমন আলী, মৃত রহমান মিয়ার ছেলে জিনু মিয়া, মৃত আব্দুল গণির ছেলে বোরহান উদ্দিন, বটু রবি দাসের ছেলে মন্টু রবি দাস, আব্দুর রহমানের ছেলে হানিফ মিয়া ও আব্দুল মজিদের ছেলে আলম খান। এ সব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, গ্রেফতারকৃতদেরকে বুধবার (১২ এপ্রিল) দুপুরের দিকে আদালতে…
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নেত্রকোনা কার্যালয়ের এসএমসিআইএফ (ক্ষুদ্র মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন) সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল হুদা ঋণ প্রদানের বিপরীতে নেন অর্থ। ঘুষ দেওয়ার পরেও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাগণ পাননি তাদের কাঙ্খিত ঋণ। আরও অভিযোগ উদ্যোক্তাদের বিরুদ্ধে ওই কর্মকর্তা মামলা দেওয়ার হুমকি দেন এবং কর্মকর্তা নিজে মাদক সেবনের সাথে জড়িত। ওই কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ আনেন নেত্রকোনা দুর্গাপুরের সালমাকান্দা গ্রামের মৃত আ. গফুরের ছেলে মো. আবুল কাসেম এবং সদর উপজেলার সাদুল্লাচর গ্রামের মো. নিজাম উদ্দিন। মো. আবুল কাসেম তার অভিযোগে উল্লেখ, ‘পলাশ ডেইরী ফার্ম’ উন্নয়নে তিন লক্ষ টাকা ঋণের জন্য বিসিকের এসএমসিআইএফ কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা…
স্টাফ রিপোর্টার : পরিবহনের সময় ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মো. কামরুল হাসান (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। আটক কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন মনকাশাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (১০ এপ্রিল) দুপুরের দিকে আটককৃত মাদক কারবারিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামালার বাদী নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফাহাদ জানান, গত রবিবার রাত সোয়া ৮টার দিকে পৌরশহরের বড় বাজারে অবস্থান করছি। এ সময় ওসি খন্দকার শাকের আহমেদ মহোদয় ফোনে জানান তিনি…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সরকারি খাদ্য গুদামের প্রবেশদ্বার ও সীমানা প্রাচীর সংলগ্ন সরকারি জায়গায় জোরপুবর্ক ঘর নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এমন অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অভিযোগ জমা দিয়েছেন। সোমবার (১০ এপ্রিল) দুুপুরের দিকে খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানা অভিযোগের দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, এর অনুলিপি নেত্রকোনা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ এবং ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক নিকট প্রেরণ করা হয়েছে। ঘর নির্মানকারী এরশাদ মিয়া খালিয়াজুরীর মৃত সমির মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। গত কয়েক মাস আগে খালিয়াজুরী উপজেলা আ.লীগের দুই সদস্য বিশিষ্ট…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুত্রা এমদাদুলের (২৩) দায়ের কুপে তালই জাহেদ আলী (৪২) নিহত হয়েছেন। রবিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নে বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহেদ আলী একই ইউপির তেলিপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। অভিযুক্ত এমদাদুল (২৩) একই ইউপির বানিয়াপাড়া গ্রামের আব্দুল ছালামের ছেলে। তেলিপাড়া গ্রামের আকবর মিয়ার ছোট মেয়েকে বিয়ে করেন নিহত জাহেদ আলীর ছেলে রেজাউল এবং বড় মেয়েকে বিয়ে করেন এমাদাদুল। এই সম্পর্কের জেরে নিহত ও অভিযুক্ত ব্যক্তিদ্বয় তারা দুজনে তালই-পুত্রা। স্থানীয় সুত্রে জানা যায়, এমদাদুল তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে মনমালিন্য চলছিল। তাদের স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীরতা খারাপের দিকে যেতে…
স্টাফ রিপোর্টার : পৃথক অভিযানে ভিন্ন ভিন্ন স্থান থেকে ৪৮ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। নগদ চার হাজার পাঁচশো টাকাসহ এ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। রবিবার (৯ এপ্রিল) সকালের দিকে পৃথক পৃথক স্থান থেকে আটক দুজন হলেন- লক্ষীপুরের রামগঞ্জ থানাধীন সাইনাল গ্রামের মো. হোসেনের ছেলে মামুন হোসেন (৩৫)। আরেকজন ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া থানাধীন দেবগ্রাম গ্রামের সামসুদ্দিন ভুঁইয়ার ছেলে মো. মনির হোসেন ভুঁইয়া (৪৮)। প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, কিশোরগঞ্জ র্যাব-১৪ (সিপিসি-২) এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী। র্যাব জানায়, রবিবার সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনা দুর্গাপুর সাবরেজিষ্ট্রার অফিসের কর্মচারী ও দলিল লেখকের উপর ঘুষ লেনদেনের অভিযোগ ওঠেছে। এমন অর্থ লেনদেনের একটি ভিডিও শুক্রবার (৭ এপ্রিল) সকালের দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাইল হয়। ভিডিওটিতে দেখা যায়, ওই অফিসের দলিল লেখক দেলোয়ার হোসেন চন্দন অফিস সহকারি (কেরানী) শাহানা বেগমকে টাকা প্রদান এবং টাকা গ্রহণ করে শাহানা বেগম গণনা করছেন। দলিল নিয়ে দুজনের দরকষাকষির কথোপকথনে একপর্যায়ে একজন আরেকজনকে টাকা ফেরত দেন এবং আরেকজন (দলিল লেখক) কেরানীকে বুঝানোর চেষ্টা করছেন। এ ব্যাপারে দুর্গাপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ষ্ট্যালিন মোমেন ইবনে সাইদ প্রতিবেদককে জানান, অফিসের ভেতরে সাবরেজিষ্ট্রার, কেরানী ও নৈশ প্রহরী এই তিনজনের সিন্ডিকেট আছে।…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ঝাউশি নামক স্থানে অটোরিকশা (সিএনজি) ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যসহ সিএনজি চালক নিহত হন। এ ঘটনায় মোফাজ্জল ও আব্দুল্লাহ আল মামুন নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন। আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানা গেছে। নিহত বিজিবি সদস্য সুমন চৌহান নেত্রকোনা বারহাট্টা উপজেলার ডাকবাংলো এলাকার বকুল চৌহানের ছেলে। তিনি চট্টগ্রাম কাপ্তাইয়ে ৪১ বিজিবিতে ল্যান্সনায়েক পদে কর্মরত ছিলেন। নিহত আরেকজন অটোরিকশা চালক ওয়াসিম মিয়া (৩৫) ময়মনসিংহ গৌরিপুর উপজেলার শিংজানি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এ.কে.এম. মঞ্জুরুল হক…

