Author: K.M. Shakawat Hosen

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুজন চিকিৎসককে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. এএস এম তানজিরুল ইসলাম রায়হান এ ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করেন। হত্যা ও হুমকির অভিযোগ এনে ও জীবনের নিরাপত্তা চেয়ে গত সোমবার (৩ এপ্রিল) রাতে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর সামগ্রীর দরপত্র আহবান ও দরপত্র খোলা কার্যক্রমকে কেন্দ্র করে গত সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস প্রাঙ্গনে ৩০-৪০ জনের কতিপয় দুস্কৃতিকারী এসে দরপত্র কার্যক্রমকে ব্যহত করে। পরবর্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, এ টেন্ডার আমাদের (দুস্কৃতিকারী) নামে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় পৃথক দুটি অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার ও চার মাদক কারবারীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ওসি খন্দকার শাকের আহমেদ। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন আলাউদ্দিনের ছেলে কোহিনুর (২৪) ও হবিগঞ্জের বানিয়াচং থানাধীন মান্দুরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে রাফিজুল মিয়া (১৯)। অপর আরেক অভিযানে নেত্রকোনা পূর্বধলা উপজেলার মহেন্দুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আলমগীর (২৮) ও একই উপজেলার শানখোলা গ্রামের ফজল খাঁর ছেলে মো. সেলিম মিয়া (৩৫)। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এসব তথ্য নিশ্চিত…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর থানা-পুলিশের পৃথক দুটি মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুর্গাপুর পৌরসভার ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মানিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম। এরআগে গত সোমবার দিনগত গভীর রাতে পৌরশহরের উকিলপাড়াস্থ তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, পুলিশের ওপরে আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছিল। সেই মামলার আসামি মিজানুর রহমান মানিককে গতকাল (সোমবার) রাতে গ্রেফতার করে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হয়েছে। এসব মামলায় উল্লেখিত আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। গত…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা আটপাড়ার শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনউজ্জামানের (রোকন) বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপির ডিজিটাল সেন্টারের এক নারী উদ্যোক্তাকে (৩৩) কুপ্রস্তাব প্রদানের। চেয়ারম্যান ওই নারীকে ময়মনসিংহের একটি ইন্টারন্যাশনাল হোটেলে যেতে এবং ইউপি সচিবের বাসায় যাওয়ারও প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়াতে উদ্যোক্তাকে বিভিন্নভাবে হয়রানি এবং একপর্যায়ে ইউপি পরিষদ থেকে বের দেন চেয়ারম্যান। এমন অভিযোগে সোমবার (৩ এপ্রিল) দুপুরের দিকে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের দুজনের বক্তব্য নেওয়া হয়। ভুক্তভোগী নারী উদ্যোক্তা চেয়ারম্যানের সাথে তাদের কথোপকথনের অডিও রেকর্ড প্রতিবেদককে শোনান। পরে তিনি বলেন, ২০১১ সাল থেকে উদ্যোক্তা হিসেবে ১২ বছর যাবত সুনাম ও সততার সাথে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা পূর্বধলা উপজেলায় চাচাতো ভাবি ঝর্ণা আক্তার নিহতের ঘটনায় দেবর পুলিশের এএসআই ফিরোজ খাঁকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত ফিরোজ খাঁ উপজেলার ধলামূলগাওঁ ইউনিয়নের আগমারকেন্ডা গ্রামের আ. সাত্তার খাঁর ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট ময়মনসিংহে কর্মরত ছিলেন। আর নিহত ঝর্ণা আক্তার গ্রেফতারকৃতের চাচাতো ভাই আলম খাঁর স্ত্রী। রবিবার (২ এপ্রিল) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন পূর্বধলার থানার ওসি। এরআগে গত শনিবার দুপুরের দিকে পুলিশের এই কর্মকর্তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার এবং ওইদিন রাতে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। জানা যায়, গ্রেফতারকৃত ও তার ভাইদের সাথে তাদের চাচাতো ভাইদের সাথে পূর্ব থেকে পারিবারিক বিরোধ ছিল। চলতি বছরের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কাঠমিস্ত্রি রমজান (৩০) হত্যা মামলার মূলহোতা ও প্রধান আসামি মাহমুদুল হাসানকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামি নেত্রকোনা কেন্দুয়ার হারাবকান্দি গ্রামের আব্দুস ছালামের ছেলে। আর নিহত রজমান একই উপজেলার আমতলা দিঘব গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। শনিবার (১ এপ্রিল) এতথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন। এরআগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাহমুদুল হাসানকে নরসিংদীর সদর থানাধীন দাসপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ২৪ ঘন্টা আগে নিহতের মা মিনা আক্তার (৫৬) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিহত রমজানের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সরকারি খাস জমি আত্মসাৎ করে প্লট আকারে বিক্রির জন্য তাতে মাটি ভরাটের অভিযোগ উঠেছে ইউপি সদস্য শ্রীচরণ সরকারের (ভোলা) বিরুদ্ধে। এমন অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকজন উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। অভিযুক্ত ইউপি সদস্য (মেম্বার) শ্রীচরণ সরকার (ভোলা) উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার। তিনি কাদিরপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সহকারি কমিশনাকে (ভূমি) জানানো হয়েছে নায়েবকে পাঠিয়ে দেখার জন্য। এর আগে গত বৃহস্পতিবার অভিযোগ দেন এলাকাবাসীর পক্ষে প্রনজিত কুমার সরকার, হেমেন্দ্র সরকার, রবিন্দ্র, চিত্তরঞ্জন সরকার, স্বপন সরকার ও…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারোমারি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর চোরাকারবারিদের হামলার অভিযোগ উঠেছে। হামলাকালে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান ও আরেকজন গুলিবিদ্ধ হন এবং চোরাকারবারিদের দায়ের আঘাতে বিজিবির হাবিলদার মিনহাজ উদ্দিন আহত হন। গত শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাত সাড়ে ৮টার দিকে বারমারি সীমান্তে এ ঘটনায় নিহত আমিনুল উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়েদুল ইসলাম (৩৮) গুলিবিদ্ধ হন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় উপজেলার লক্ষীপুর নামক স্থান দিয়ে সুপারি পাচারের গোপন খবরে বিজিবির টহলদল অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা…

Read More

স্টাফ রিপোর্টার : রামদার কোপে নেত্রকোনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতির ছেলে পরোয়ান অপুকে (৩৩) রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে একই সংগঠনের সাধারণ সম্পাদকের ছেলের বিরুদ্ধে। ফেরাতে গিয়ে তার ভাই আ. মোমেন (৩৫) আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আকাশ প্রায় ছয় বছর আগে নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র চাঞ্চল্যকর ইফতি হত্যা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি ছিলেন। শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা পৌরশহরে বারহাট্টা রোড়স্থ মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের ঘটনায় গুরুতর আহত দুজনকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতাল। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন। তবে অপুর মাথায় কোপের তীব্রতা…

Read More

স্টাফ রিপোর্টার : জাতির পিতা ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি (ছবি) পুলিশ কর্মকর্তার অফিস কক্ষে টয়লেটের দরজার ওপরে স্থাপন করে অসম্মান প্রদর্শনের অভিযোগ উঠেছে নেত্রকোনার দুর্গাপুর থানার ওসির বিরুদ্ধে। সোমবার (২৭ মার্চ) দুপু‌রের দিকে স্থানীয় একজন (নাম না প্রকাশে) ওই পুলিশ কর্মকর্তার অফিস কক্ষে গেলে টয়লেটের দরজার ওপরে বঙ্গবন্ধুর ছবি টানানো দেখতে পান। পরে তিনি ভিডিও ধারণ ও ছবি তুলে প্রতিবেদককে প্রেরণ করেন। তিনি প্রতিবেদককে বলেন, বাথরুমের দরজার ওপরে জাতির পিতার ছবি টানানো দেখে খারাপ লেগেছে। ওসি সাহেব এ থানায় যোগদান করেছেন অনেক দিন হয়ে গেল। তিনি (ওসি) কীভাবে টয়লেটের দরজার ওপরে জাতির পিতার ছবি টানানো অবস্থায় কার্য সম্পাদন করেন। উপজেলা পর্যায়ে…

Read More

স্টাফ রি‌পোর্টার : আর‌তি বর্মন। বয়স পঞ্চাশের বেশি। চেহারায় জীবন যুদ্ধের চাপ স্পষ্ট। স্পষ্ট করে কথা বলতে পারেন না। কোন জমিজমা না থাকায় দুর সম্পর্কের চাচার বাড়ির এক কোনে দুই ছেলেকে নিয়ে ঠাঁই নিয়েছিলেন ৩০ বছর আগে। এরমধ্যে স্বামী গত হয়েছে ১৫ বছর আগে। অভাবে অনটনেও দুই ছেলেকে পড়াশোন করাচ্ছেন। অভাবের কারণে নিজের জায়গা বা ঘর এসব করা তার হয়ে উঠেনি। স্বপ্ন ছিল নিজের বাড়ি করার। নিজের ঘরে থেকে শেষ নিশ^াস নেওয়ার প্রবল ইচ্ছে তার। তবে আরতি বর্মনের এবার নিজের ঘর হয়েছে। স্বপ্ন পূরণ হয়েছে তার। নিজে জায়গা কিনে ঘর করতে না পারলেও প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পে পাকা ঘর পেয়েছেন…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা বারহাট্রা উপজেলায় নুরুল্লাচর গ্রামে গড়ে উঠা ডিজনি চিলড্রেন পার্কে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ, ২০২৩) সকাল সাড়ে ১০টার দিকে ৬নং সিংধা ইউনিয়নবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলার প্রায় দুই শতাধিকের বেশি নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, সিংধা ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার জিন্নাতুল হক হীরা, সমাজকর্মী হালিমা আক্তার, আলোকদিয়া গ্রামের মো. কাইয়ুম মিয়া, সাইদুল, মোহনগঞ্জ পৌরসভার সংক্ষিত মহিলা কাউন্সিলর হেলেনা আক্তার, ব্যবসায়ী কৃষ্ণ গোম্বামীসহ…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১০ শ্রেণি পড়ূয়া এক মাদরাসা শিক্ষার্থীকে (১৬) শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শনিবার (৪ মার্চ) মামলা তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দেবশীষ চন্দ্র দত্ত সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে দায়ের অভিযোগটি গত বুধবার (১ মার্চ) সন্ধ্যায় সংশ্লিষ্ট থানায় মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়। এ মামলায় অভিযুক্তরা হলেন, আতিক ভ্ইুয়ার দুই ছেলে ছেলে মো. শাহিন আলম (১৯) ও সুজন ভুইয়া (২৫) এবং মৃত মুর্তুজ আলীর দুই ছেলে জিয়াউর রহমান (৩৭) ও মোস্তাফিজুর রহমান (৪৫)। তারা সকলে উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর…

Read More

স্টাফ রি‌পোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি চান অসাম্প্রদায়িক, সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ। শেখ হাসিনার বলিষ্ঠ দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ফলেই বাংলাদেশ আজ সার্বিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাই মনে রাখতে হবে শেখ হাসিনা যেখানে, উন্নয়ন সেখানে। তাঁর কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। যারা সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করেন, সংবিধানকে বিশ্বাস করেন তারাই নির্বাচনে আসবেন। আর যারা সন্ত্রাসী নীতিতে বিশ্বাস করে, যারা…

Read More

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, “আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। যে বাংলাদেশ আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছেন। যে পাকিস্তানের অংশ আমরা ছিলাম সেই পাকিস্তান আজকে দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের বর্তমান প্রজন্ম বলছে, আমার পূর্বপুরুষরা আমাদেরকে ক্ষতি করে গেছে, ধ্বংস করে গেছে। আমাদের একজন শেখ হাসিনা প্রয়োজন। বাংলাদেশের শেখ হাসিনার যে উন্নয়ন করেছে, আমাদের এমন একজন নেতা প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা যখন সারা বিশ্বের নানা দেশের খবর শুনি তখন জানতে পারি অনেক দেশ বর্তমানে দরিদ্র হয়ে যাচ্ছে, অভাব অনটনের মধ্যদিয়ে যাচ্ছে। তখন আমরা…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় মাইক্রোবাস থামিয়ে ডিবি পুলিশের পরিচয়ে গাড়ির চালক ও সহকারির (হেলপার) টাকা ছিনিয়ে নেওয়া ও আরো এক লাখ টাকা চাঁদা দাবি করা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুর্বধলা থানা-পুলিশ। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে একই দিন মাইক্রোবাসের হেলপার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আটক দুজন ও পলাতক দুজনের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত দুজন হলো- পূর্বধলার তারাকান্দা গ্রামের সিদ্দিকুর রহমান বুলবুলের ছেলে মো. তুষার আহম্মদ (৩৫) ও দেওটুকুন এলাকার নজরুল তালুকদারের ছেলে বাপ্পা (৩৫)। এ ঘটনায় পলাতক দুজন হলেন- একই উপজেলার মহিষবেড় গ্রামের মো. বাচ্চু (৪৫) ও ভিকুনিয়া গ্রামের…

Read More

স্টাফ রিপোর্টার : গোলাম সারোয়ার জাহান মামুন ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাষ্টার্স ডিগ্রী এবং একই বিষয়ে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেন। কিন্তু তিনি শিক্ষক এমপিওভুক্ত হলেন ব্যাংকিং বিষয়ে। তিনি ২০১৩ সাল থেকে এপর্যন্ত ওই কলেজে এইচএসসি (বিএম) শাখার ‘ব্যাংকিং’ বিষয়ে শিক্ষক হিসেবে প্রায় ১০ বছর ধরে সরকারি অংশের বেতন ভাতাদি উত্তোলন করেন। গোলাম সারোয়ার জাহান মামুন নেত্রকোনা সদর উপজেলার মনাং গ্রামের হেকীম তালুকদারের ছেলে। তিনি ২০০৬ সালের জুলাই মাস থেকে নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রী কলেজে ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। পাশাপাশি তিনি (সারোয়ার জাহান) জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা আহবায়ক কমিটির সদস্য এবং সাবেক কমিটির প্রকাশনা সম্পাদক পদে ছিলেন বলে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মদনে চাচাতো শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাজ্জাদ মিয়া খুনের ঘটনার মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার ভোর ৬টার দিকে জেলার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি এলাকা থেকে শ্যালক মো. কবির খানকে (৫০) গ্রেফতার করা হয়। নিহত সাজ্জাত হোসেন মাখনা দক্ষিণপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। ওইদিন দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। গ্রেফারকৃত মো. কবির খান একই গ্রামের মৃত চান খাঁ ওরফে চাঁদু খাঁর ছেলে। গত বছরের ২৮ ডিসেম্বর সকাল সাড়ে দিকে মাখনা গ্রামে হত্যাকান্ড সংঘটিত হয়। র‌্যাব জানায়, নিহত সাজ্জাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের চাচাতো বোন জামাই। ঘটনার দিন সাজ্জাত সকালে বাড়ির সামনে হাওরে পালিত হাঁস ছেড়ে রাস্তার…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় অসহায় ও দুঃস্থ শীতার্থদের মঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক। শনিবার (৭ জানুযারি) বিকেল ৩টার দিকে নেত্রকোনা পৌর শহরে পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরন করে বিজিবি। এর আগে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ (এসপিপি, বিজিবিএম, এনএসডব্লি উসি, এএফডব্লিউসি, পিএসসি) তিনি নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকেলের দিকে তিনি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতে তীব্র কষ্টে থাকা পাঁচশো সুবিধা বঞ্চিত, দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। এ সময় বিজিবির অপারেশন ও প্রশিক্ষণ শাখা, ঢাকার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএমএম খাইরুল কবীর (বিজিবিএম, বিজিবিএমএস, পিএসসি), ময়মনসিংহ সেক্টর…

Read More

স্টাফ রি‌পোর্টার : নেত্রকোনার আটপাড়ায় কৃষি জমিতে চাষাবাদের জন্য বিদ্যুতের মোটর বসানোর সেচ লাইন টানানোতে বাধা দেওয়ায় ৬০ একর জমি অনাবাদি থাকার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেশী কয়েকজন ব্যক্তি তাদের এ সেচ লাইনে অংশীদার করার দাবিতে এ সংযোগ লাইনে বাধা দিয়েছেন বলে জানা গেছে। তাদের বাধায় সেচের মোটর বসাতে না পারায় ইরি মৌসুমে চাষাবাদ করতে পারছেন না কৃষক। এ ঘটনায় ব্যবস্থা নিতে ভুক্তভোগী উপজেলার সুখারী ইউনিয়নের কুবারদোপ গ্রামের মো. আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুখারী ইউনিয়নের কুবারদোপ গ্রামের পাশে থাকা মগড়া নদীতে সেচ মোটর বসাতে কয়েকমাস আগে পল্লীবিদ্যুত সমিতি ও নির্বাহী অফিসে…

Read More