- নেত্রকোনায় ফেসবুকে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে এজাহার
- ৩১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ, পাচারকারীরা পলাতক
- নেত্রকোনার নাজিরপুর সম্মুখ সমরে শহীদ ৭ বীর মুক্তিযোদ্ধার স্মরণ
- নেত্রকোনায় ডিএনসির চেকপোষ্টে ইয়াবাসহ কারবারি আটক
- কলমাকান্দায় মদসহ যুবক আটক, থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন
- নেত্রকোনায় বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
- তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
Author: K.M. Shakawat Hosen
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক অজ্ঞাত (২৯) যুবতীর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। রবিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চারকুরিয়াডহর এলাকায় সোমেশ্বরী নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। এরআগে স্থানীয় এক যুবক নদীতে মাছ শিকারের জন্য গেলে অজ্ঞাত নারীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর জুতো নদীর চরের একস্থান থেকে এবং অন্যস্থান থেকে কিছু টাকা ও ওড়না পাওয়া গেছে। বালুর চর থেকে নদীর দিকে টেনে নিয়ে যাওয়ার দাগও পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে চরে যুবতীকে মেরে নদীর পাড়ে নিয়ে যাওয়া…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় নিখোঁজের তিনদিন পর সাগর মিয়া (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর গলায় রশি প্যাঁচানো ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা-পুলিশ। নিহত স্কুল ছাত্র কালমাকান্দার পোগলা ইউনিয়নের রামপুর গ্রামের শাহর আলীর চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান। সাগরের পার্শ্ববর্তী গ্রাম বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের বাউসি এলাকায় হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রবিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে স্থানীয় জেলেরা কলমাকান্দার রাজনগর গ্রামের দক্ষিণ পাশে গোমাই নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বিকেলের দিকে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়ভাবে জানা যায়, নিহতের বাড়ির পার্শ্ববর্তী গ্রাম বারহাট্টার নয়ানগর গ্রামে একই বিদ্যালয়ের…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনাার পূর্বধলা উপজেলা ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার জুগলী মোড় এলাকায় ঢাকা উত্তর মহানগর কৃষকলীগের সহ-সভাপতি মাজাহারুল ইসলাম সোহেরের সভাপতিত্বে আলোচনা সভা শেষে অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু উপর লিখিত বই বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আজিজ, ১০নং নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক সাগর, আওয়ামী লীগ নেতা দিদার হোসেন,…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনা সদর উপজেলায় বিনা নোটিশে ভেকু দিয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন দোকান ও বসতঘর ভাঙচুরের অভিযোগ ওঠেছে কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের (৬০) বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদের সাথে দুই শতাংশ জায়গা নিয়ে গত কয়েক মাস আগে থেকে বিরোধ চলমান রয়েছে একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলেদের সাথে। বিরোধ পূর্ণ জায়গা নিয়ে আদালতে স্বত্ত্ব দখলীয় মামলাও চলমান রয়েছে। এই অবস্থায় হঠাৎ করে শুক্রবার (১২ আগস্ট) সকাল ৭টার দিকে চেয়ারম্যান ও তার লোকজন ভেকু দিয়ে সীমানার প্রাচীর নির্মানের জন্য দোকান ও ঘর ভেঙে দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) মাধ্যমে ইউনিয়ন…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় বন্ধুদের সাথে পুকুরে গোসলের নেমে পানিতে ডুবে রাহুল (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুর একটার দিকে পৌরশহরে মোক্তারপাড়াস্থ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুরে পানিতে ডুবির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন শিক্ষার্থীকে উদ্ধারের পরে জেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষন করেন। নিহত রাহুল কুরপাড় এলাকায় জেলা কারাগারের দক্ষিণে নসিবের ছেলে। তিনি দত্ত উচ্চ বিদ্যালয়ের আষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জানা যায়, রাহুল চারজন সহপাঠি বন্ধুরদের সাথে পুকুরে গোসলে নামেন। সাঁতার কাটার সময় একপর্যায়ে পানিতে ডুবে যান। সাথে থাকা বন্ধুরা হৈ-ছৈ শুরু করলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে…
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭৩ তম জন্ম দিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে নেত্রকোনা জেলা দল স্বাগতিক শেরপুর জেলা দলকে ২-১ গোলে পরাজিত করেন। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে শেরপুর স্টেডিয়ামে নেত্রকোনা জেলা দলের সাথে স্বাগতিক জেলা দলের মাঝে ফুটবেল ম্যাচ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা দলের পক্ষে নেতৃত্ব দেন নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার মো. শাকের আহমেদ। নেত্রকোনার পক্ষে প্রথম গোল করেন রাসেল ও দ্বিতীয় গোলটি করেন রেজ্জাতুল। স্বাগতিকদের পক্ষে গোল করেন রিপন। খেলা শেষে বিজয়ী ও বিজীত দুই দলকে পুরস্কিত করা হয়। উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন শেরপুরের…
স্টাফ রিপোর্টার : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ঔষধ দেওয়ার হয় রোগীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ দেওয়ার অভিযোগ ওঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও স্টোর কিপারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে ফার্মাসিস্ট মো. শাহজাদা ও স্টোর কিপার আবুল কালাম ভূক্তভোগী মিজানুর রহমানকে (৪৬) মেয়াদ উত্তীর্ণ গার্গল ও মাউথওয়াস ঔষধ দেন তারা। ভূক্তভোগী উপজেলার বহুলী গ্রামের বাসিন্দা ও পূর্বধলা বাজারের ক্রোকারী ব্যবসায়ী মিজানুর রহমান জানান, দাঁতের ব্যাথার চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগ থেকে পাঁচ টাকা টিকেট কেটে হাসপাতালের ডাক্তার দেখাই। ডাক্তার মুখওয়াসের ঔষধসহ কয়েক প্রকারের ঔষধ লিখেন ও হাসপাতাল থেকে দেওয়ার জন্য স্লিপ লিখে দেন চিকিৎসক। স্লিপটি ফার্মাসিস্ট মো.…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টার চন্দ্রমল্লিকা নামক ভবনে দুতলার একটি ফ্ল্যাট থেকে দরজার তালা ভেঙে দিন দুপুরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই ফ্ল্যাটে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম তার পরিবারসহ থাকেন। খবর পেয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম ও কলমাকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা ঘটনাস্থল পরির্দশন করেছেন। জান্নাতুল ইসলাম মীম সাংবাদিকদের বলেন, তিনি সকাল ৯টার দিকে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তার স্বামী সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলাম। তিনিও স্কুলের উদ্দেশ্যে একই সময় বাসা থেকে বের হন। তার চার বছরের ছেলে আখিব (৪)…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দৃকত বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মালিকবিহীন ধ্বংসপ্রাপ্ত মাদকের মধ্যে রয়েছে আট হাজার ৯৭৪ বোতল বিভিন্ন প্রকার মদ, ৬৬ বোতল বিয়ার, ২৫৭ বোতল ফেন্সিডিল, ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস সেনেগ্র/ভায়াগ্রা ট্যাবলেট। এসব জব্দকৃত মাদকদ্রবের মূল্য এক কোটি ৩৭ লক্ষ ২৫ হাজার তিনশো টাকা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের কার্যালয়ে এমটি পার্কে ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানের মাধ্যমে এগুলো ধ্বংস করা হয়। এ অনুষ্ঠানে ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া তার বক্তৃতায় জানান, ২০১৭ সালের ডিসেম্বর মাস হতে চলতি বছরের মে…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ড্রাম ট্রাকের চাকা লিকেজ (ব্রাস্ট) হয়ে পড়লে এর পেছনে বাইকের (মোটরসাইকেল) ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় বাইক চালক শামছুল হক (৪০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে থানা-পুলিশ। সোমবার (১ আগস্ট) দুপুরের দিকে আটককৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে জানায় পুলিশ। নিহত শামছুল হক পূর্বধলার শ্যামগঞ্জ মইলাকান্দা গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে। নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন জেলার দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নে শ্রীরামখীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। শামছুল হক স্ত্রীর চাকুরির কারণে শ্বশুড়বাড়ি শ্রীরামখীলায় থেকে মাছের খামার পরিচালনা করতেন এবং তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। মাঝে মধ্যে শ্বশুড় বাড়ি থেকে নিজ বাড়িতে যাতায়াত…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আবু সাঈদ ভূইয়া (৬৪) নামে এক বৃদ্ধ মুদি দোকানির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। রবিবার (৩১ জুলাই) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। আবু সাঈদ ভূইয়া উপজেলার সদর ইউনিয়নের মুক্তিনগর গ্রামে মৃত খোরশেদ ভূইয়ার ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এস,আই) লাভলু আহমেদ জানান, গত শনিবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে স্ত্রী ও নাতনীকে নিয়ে ঘুমিয়ে পড়েন আবু সাঈদ। পরে মধ্যরাত অনুমান দেড়টার দিকে হঠাৎ ঘুম থেকে মৃতের স্ত্রী স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে পাশের রুমে গিয়ে দেখেন প্লাস্টিকের রশি…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩১ জুলাই) সকালে অফিস সময়ে আসলে চুরির ঘটনা জানতে পারেন ইউএনও। ধারনা করা হচ্ছে এর আগে শনিবার দিনগত রাতে যে কোন সময় নিচতলার বাথরুমের গ্রীল ভেঙে প্রবেশ করে চুরির ঘটনা ঘটে থাকতে পারে। এ সময় ইউএনও অফিসের পাশের কক্ষের আলমারি থেকে চার লক্ষ টাকা ও সিসিটিভির দুটি ডিভিআর সেট চুরি গেছে। আটপাড়ার ইউএনও শাকিল আহমেদ জানান, রবিবার সকালে অফিসে সময়ে কার্যালয়ে আসলে দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, নগদ টাকা ও সিসিটিভির ডিস্ক চুরি হয়ে গেছে। পুলিশকে বিষয়টি জানালে থানা ও…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় খালি ট্রাক ও অটোরিকশার (সিএনজি) সংঘর্ষে মো. হাবিুবুর রহমান (৪২) নামে একজন ঘটনাস্থলে নিহত ও আরো চারজন আহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাদ গ্রামের মৃত জহুর আলী ছেলে। নিহত ও আহতরা সকলে সিএনজির যাত্রী ছিলেন এবং আহতরা একই পরিবারের সদস্য ও জামালপুর জেলার বাসিন্দা জানা গেছে। রবিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পূর্বধলা উপজেলার মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত মুক্তার হোসেনের বাবা মৃত মতিউর রহমান জানা গেলেও একই পরিবারের অন্য তিন সদস্যের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পূর্বধলার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আক্তারুজ্জামান এ দুর্ঘটনায়…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মায়ের সাথে কাটাকাাটির পরে অভিমান করে নিজের রুমে বিষপান করে আব্দুর রউফ ওরফে হৃদয় (১৯) নামে অনার্স পড়ূয়া শিক্ষার্থী। পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার (৩১ জুলাই) ভোর ৫টার দিকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুর রউফ ওরফে হৃদয়। তিনি নেত্রকোনা সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন জানা গেছে। হৃদয়ের বাবা আ. রাজ্জাকের সাথে কথা বলে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে হৃদয়ের মা রেখা আক্তার হৃদয়কে বলে দুই বছরের ভাই রাফিকে নিয়ে বাহির থেকে ঘুরে আসতে। এ নিয়ে মায়ের…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাল্কহেডে এক নৌকা থেকে বালু লোড করার সময় আরেক নৌকা (জজ মিয়ার নৌকা) বাল্কহেড ও নৌকার মাঝখান দিয়ে ঢুকিয়ে ধাক্কা দেয়। এসময় নৌকা থেকে বাল্কহেডে বালু তোলার সময় দুই শ্রমিক নদীতে পড়ে যান। এই নিয়ে দুই নৌকার লোকজনের সাথে তর্কবিতর্কের পরে রাতে সমাঝোতার চেষ্টাও ব্যার্থ হয়। পরে প্রতিপক্ষের দাঁড়ালো অস্ত্রের আঘাতে চারজন আহতের ঘটনা ঘটে। দুপক্ষই উপজেলার ঝাঞ্জাইল (জাউলারপাড় বন্দেরবাড়ি) এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মো. সেলিম মিয়া (২২), মো. সুজন মিয়া (২৬), খোকন মিয়া (৩৬) ও মজিবুর রহমান (২৩)। সেলিম মিয়া ও সুজন মিয়া বর্তমানে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি দুজন হাসপাতাল থেকে চিকিৎসা…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারাধীন মামলার নথি চুরি। চুরি যাওয়া নথির ওকালতনামা, রাষ্ট্রপক্ষ ও আসামি দুপক্ষের হাজিরা ও সময়ের আবেদন এই সব কাগজপত্রের ছেঁড়া অংশ পাওয়া গেল আদালতের ছাদে। এ ঘটনায় অভিযুক্ত স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর মো. জলিলুর রহমানকে গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বুধবার (২৭ জুলাই) বিকেলে গ্রেফতারকৃতকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ (সদর কোর্ট) পাঠালে অভিযুক্ত জলিলুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পরে ওই আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস অভিযুক্তকে কারাগারে পাঠান। এরআগে গত সোমবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মুহাম্মদ নুরুজ্জামান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এ সব তথ্য…
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবউরায় ৭১৫ জন অসহায় দুস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টার পর্যন্ত বিজিবির সদর দপ্তরের নিদের্শনায় অস্থায়ীভাবে স্থাপিত মেডিকেল ক্যাম্পে এই সেবা প্রদান করে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। বিজিবির ময়মনসিংহের সেক্টরের মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে ধোবাউরায় ৩১ বিজিবির আওতাধীন চারুয়াপাড়া বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) মাইজপাড়া ইউনিয়নে অসহায় দুস্থ ও দরিদ্র মানুষদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সাথে এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এ্যাজোথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সিন, লোরাটিডিন, প্যারাইসিটামল, সেফিক্সম, সেফ্রাডিন, অমিপ্রাজল, ডক্সিসাইক্লিন, ওআরস সহ ৬৫টি গ্রুপের ১৮ হাজার ৫০০টি বিভিন্ন প্রকার ট্যাবলেট,…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার দায়ের কোপে চাচা সেলিম মিয়া (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলােই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নে ডোমদি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সেলিম মিয়া একই গ্রামের মৃত আ. মজিদের ছেলে। খবর পেয়ে পুলিশের কেন্দুয়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, থানার ওসি আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহমূলক ও জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের আক্কাস আলী (৫০) ও মোস্তাক মিয়া (৩৩) নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে নিহতের…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সুফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১২ দিকে বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে ধারণা পুলিশের। মৃত সুফিয়া খাতুন উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিলুরা গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। বৃদ্ধার এক ছেলে ও মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলের বউসহ বাড়িতে থাকতেন সুফিয়া খাতুন। কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে জানতে পারি বৃদ্ধার ছেলে আশরাফ আলী অটোরিকশা চালক বিধায় গাড়ী নিয়ে বেশির ভাগ সময় ঘরের বাহিরে থাকেন। বাড়িতে ছেলে বউ আকলিমা…
স্টাফ রিপোর্টার : আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গিয়ে আসামির দুই ভাই সেনা ও বিজিবির সদস্য কর্তৃক পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মারধরের শিকার হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানা পুলিশ ওয়ারেন্টভূক্ত আসামি মো. নাছির মিয়া (৪২) ও তার বড় ভাই বিজিবির হাবিলদার মো. কামাল মিয়াকে (৪৪) আটক করেছে। আসামির ছোট ভাই সেনাবাহিনীর সৈনিক মো. ইমরান (৩০) পালিয়ে গেছেন। আর আহত পুলিশের এএসআই মো. আবু রায়হান আজাদ নেত্রকোনা মডেল থানায় কর্মরত। এ ঘটনায় অভিযুক্ত তিনজন নেত্রকোনা পৌরশহরে পারলা এলাকার মো. বাবুল মিয়ার ছেলে। নাছির মিয়া বেসরকারি সংস্থায় (এনজিও) চাকুরিকালীন সংস্থা কর্তৃক দায়েরকৃত মামলায় কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪নং আদালতের ওয়ারেন্টভুক্ত…

