Author: K.M. Shakawat Hosen

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী কিশোর অনিককে (১৬) হত্যার প্রতিবাদের হত্যাকারীদের ফাঁসীর দাবিতে নেত্রকোণায় মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নেত্রকোণা জেলা ক্লাবের সামনের সড়কে সাধারণ ছাত্র-জনতা, এলাকাবাসী ও নেত্রকোণার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত অনিকের বড় বোন, নেত্রকোণায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শেহাবির (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) মেধাবী ছাত্রী হাফসা ইসলাম মোহ। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্রীতম সোহাগসহ রাজীব মিয়া, রেজুয়ান জয়, সৌধ, নাফিউ, শামীম প্রমুখ। বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী অনিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুর্গাপুরে অবস্থিত দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় শিক্ষা ভবনের সামনে ৩৫তম থেকে ৪১তম বিসিএসে নন-ক্যাডারে সরকারি বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ২০-২৫ জন সহকারী শিক্ষকদের ওপর হামলা চালান সেসিপ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে চাকরি বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি, আলাদা মাধ্যমিক শিক্ষা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও বাড়ি ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে। এতে করে এক নারীসহ চারজন আহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার দুপুর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। এরআগে গত সোমবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামে এ ঘটনাটি ঘটে।  আহতরা হলেন- সেহড়াউন্দ গ্রামের একই পরিবারের আরব আলী (৫৫), তার স্ত্রী রত্না আক্তার (৪৫) এবং তাদের দুই ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও মো. শফিকুল (৩০)। অভিযুক্তরা হলেন- একই গ্রামের প্রতিবেশী মো. সাকিম মিয়া, মুল্লুক মিয়া, ফুল মিয়া, লাকমিয়া ও নিজাম উদ্দিন। কলমাকান্দা…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৩১টি ভারতীয় কম্বল (২২১টি ডাবল ও সিঙ্গেল ১১০টি) এবং এক লক্ষ ৪০ হাজার সিগারেটের ফিল্টার জব্দ করেছে যৌথবাহিনী। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৪৮ হাজার পাঁচশো টাকা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের ছাত্রদল নেতা মো. এরশাদুর রহমান বিদ্যুৎ এর গুদাম ঘর থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এ অভিযানে চোরাকারবারি কাউকে আটক করা যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলায় দায়িত্বরত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুর হায়দার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের তোপের মুখে অবশেষে বদলী করা হলো ঝাঞ্জাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাশেদা মমতাজ সেবা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্কুল শিক্ষার্থী, স্থানীয় অভিভাবক ও স্থানীয় জনগণের তোপের মুখে ওই শিক্ষককে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নিবেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান।  এ নিয়ে স্থানীয় অভিভাবকরা জানান, ওই শিক্ষক ২০১২ সনে অত্র বিদ্যালয়ে যোগদানের পর থেকেই উনার চাল চলন নিয়ে আমরা বহুবার উপজেলা শিক্ষা অফিসে জানিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগন উনাকে কিছু বলতে গেলে দলীয় ক্যাডার দিয়ে ভয়ভীতি দেখিয়েছেন। স্কুল চলাকালীন প্রায় সময়ই গেঞ্জি ও প্যান্ট পড়ে অফিস করতে দেখা গেছে। এমন আপত্তিকর পোষাক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় “প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও কলমাকান্দা বারসিকের সমন্বয়কারি গুঞ্জন রেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং, বারসিকের নেত্রকোণার আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং, বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল, সাংবাদিক ফখরুল আলম খসরু,পরিমল রেমা, জীবন হাজং, কৃষক আব্দুল মোতালেব প্রমূখ। সভায় বিভিন্ন কৃষক, শিক্ষার্থীসহ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বৃষ্টির জমানো ডোবার পানিতে ডুবে ১২ মাস বয়সী আরাফাত হোসেন নামে এক শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে বাড়ীর সংলগ্ন ডোবায় এ ঘটনাটি ঘটে। মৃত শিশু ওই গ্রামের  মো. নিজাম উদ্দিনের ছেলে।  জানা যায়, দুপুরের দিকে শিশু আরাফাত হোসেনের মা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। বাড়ীর সকলের অগোচরে আরাফাত হোসেন (১২ মাস) হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘর সংলগ্ন ডোবায় পানিতে পড়ে যায়। ঘরে সন্তানকে দেখতে না পেরে শিশুটি মা ‘বাবা তুমি কই’ বলে ডাক চিৎকার করতে থাকেন। বাড়ির লোকজনরাও খোঁজাখুজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে (ইউপি) ২৭০ জন দুস্থমাতা (ভিজিডি) কার্ডধারীদের কাছ থেকে প্রতি মাসে ৩০ কেছি চাল বিতরনের সময় বিধি বহির্ভূতভাবে মাসিক ২২০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সিন্ডিকেটের বিরুদ্ধে। সিন্ডিকেটের সদস্যরা ব্যাংকে সঞ্চয়ের কথা বলে উপকারভোগীদের কাছ থেকে ২২০ টাকা করে তুলেছেন ১৫ মাস। কিন্তু উত্তোলিত টাকা উপকারভোগীদের ব্যাংক হিসাবে জমা পড়েনি ও তাদের নামে ব্যাংকে হিসাবও নেই এবং ১৫ মাসের জমাকৃত টাকা ফেরতও পাননি তারা।  ভিজিডি কার্ডধারী তাহেরা আক্তার, আমিনা আক্তার, হেলেনা আক্তার, ময়না আক্তার, পারুল আক্তার, দিপা আক্তার, আইরিন, রূপা আক্তার, মমতাজ বেগম তাদের কার্ডগুলো পর্যালোচনা এবং কয়েকজন উপকারভোগীর সাথে কথা বলে ২২০…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দেশের সংবিধানকে টেনে ছুড়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিনত করেছিল। যার পরিনতিতে এক কাপড়ে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়ে পালিয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি, দেশে এখন সত্যিকার গণতন্ত্র আসবে। অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারে না। আওয়ামী লীগকে দেখে সবার শিক্ষা নিতে হবে। স্বৈরাচারমুক্ত করতে ছাত্র–জনতাকে রক্ত দিয়ে মূল্য দিতে হয়েছে। এই স্বাধীনতাকে কখনো জলাঞ্জলি দেওয়া যাবে না।’ কায়সার কামাল আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেব। তবে আশা করব, দ্রুত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সবুজ সংহতি বিষয়ক এক মত বিনিময় সভায় এ কোয়ালিশন গঠন করা হয়।  কলমাকান্দা প্রেসক্লাব কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ সভা হয়। কলমাকান্দা বারসিকের সমন্বয়কারি গুঞ্জন রেমার  সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন বারসিক এর নেত্রকোনার  আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং । এ সময় বক্তব্য রাখেন, প্রাক্তণ উপজেলার ভাইস চেয়ারম্যান  আফরোজা বেগম শিমু, শিক্ষক অমল চন্দ্র দেব, শিক্ষক মো. শাহজাহান কবির, মহাদেও নদ রক্ষা কমিটির…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ১৪ মাস বয়সী মাহিন নামে এক শিশুর প্রাণ গেল পানিতে ডুবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রামনাথপুর গ্রামে বাড়ীর সংলগ্ন পুকুরে এ ঘটনাটি ঘটে। মৃত শিশু একই গ্রামের মো. কাজল মিয়ার একমাত্র সন্তান। জানা যায়, সকালে শিশু মাহিনের মা ঘুম থেকে উঠেন। এ সময় বিছানায় ঘুমাচ্ছিলো মাহিন।  পরে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন শিশুটির মা। বাড়ীর সকলের অগোচরে মাহিন ঘুম থেকে উঠে নিজেই বিছানা থেকে হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। মা ঘরে একমাত্র সন্তান মাহিনকে বিছানায় না পেয়ে ‘বাবা তুমি কই’ বলে ডাক চিৎকার করতে থাকেন।…

Read More

নিজস্ব প্রতিবেদক: “কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানবো না” এই শ্লোগানকে পতিপাদ্য করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার ও সমমানের পদের কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একযোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এবং কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. শরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. মিরাজ হোসেনের যৌথ স্বাক্ষরিত স্বারকলিপিটি নেত্রকোনা জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে সার্ভেয়ারগণ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। ছাত্র-জনতার গণ অভ্যূথান ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার দুর্গাপুরে গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশে প্যালাসাইডিং নির্মাণ কাজ না করে সরকারি টাকায় নিজের পুকুর পাড় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী। দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি গ্রামের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙে যাচ্ছে। সেই রাস্তা রক্ষায় প্যালাসাইডিং নির্মাণ প্রকল্পের কাজ করেননি ইউপি সদস্য ফরহাদ মিয়া। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে কুল্লাগড়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে রাজ কুমারের বাড়ির পার্শ্বের রাস্তার প্যালাসাইডিং নির্মান কাজের জন্য এক…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা মদন উপজেলায় ১২ বছর বয়সী মাদরাসার ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বকুল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি একই উপজেলার পাঁচ আলমশ্রী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির। এরআগে গত শনিবার দিনগত রাত ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার দামিয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বকুল মিয়াকে আটক করে র‌্যাব। র‌্যাব জানায়, ভুক্তভোগী মাদরাসার ছাত্রী গত ২৯ আগস্ট দুপুরে মাদরাসা হতে বাড়িতে আসেন। ভুক্তভোগীর বাবা ভুক্তভোগীকে রেখে বাজারে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে দুটি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। জড়িত সন্দেহে একজন নারীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সেনাবাহিনী। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে পূর্বধলার উপজেলার সোয়াই নদী হতে একটি পিস্তল এবং আগের দিন শুক্রবার জালশুকার কুমুদগঞ্জ মসজিদের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় আরেকটি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয় যৌথবাহিনী। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলায় দায়িত্বরত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার।  জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর নেত্রকোনা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিন রওশনের…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি হলেন বীরমুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ ও সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী।  বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার অফিস কক্ষে অধ্যাপক ননী গোপাল সরকারের সভাপতিত্বে ও সূফী কবি এনামূল হক পলাশের সঞ্চালনায় নেত্রকোণা সাহিত্য সমাজের সভা অনুষ্ঠিত হয়।  এতে উপস্থিতি সকলের সম্মতিতে বীরমুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদকে সভাপতি, কবি তানভীর জাহান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও কনক পন্ডিতকে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে সকলের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে। এ সভায় উপস্থিত ছিলেন কবি অধ্যাপক আনোয়ার হাসান, কবি তৌফিকা…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মাজহারুল ইসলাম রানা ও সচিব রফিকুল ইসলাম ফকিরের নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আইন বর্হিভূত কাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে ঘাগড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও সচেতন নাগরিক গণ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মতিয়র রহমান, সংরক্ষিত মহিলা সদস্য আলেয়া আক্তার, তারমিনা খাতুন ও তাছলিমা খাতুন। সচেতন নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, নজরুল ইসলাম, পারভেজ আকন্দ, শহীদ মিয়া, আইনাল…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক আ.লীগ এর পদ থেকে পদত্যাগ করেছেন।  মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের এক লিখিত পত্রের মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্ড আ‘লীগের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা। ওয়ার্ড আ‘লীগ সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, দলীয় কোন প্রকার শৃঙ্খলা না থাকায় এবং আমাদের শারীরিক অসুস্থতা ও বার্ধক্য জনিত কারনে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে সড়ে দাড়িয়েছি।  উল্লেখ্য, পৌর আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান প্রেক্ষাপটে এলাকাতে না থাকায় আমরা দুর্গাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের উপস্থিতিতে পদত্যাগ ঘোষনা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা কারাগারের জেলার উম্মে সালমার কারাগারের অভ্যন্তরে স্বেচ্ছাচারিতা, নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে চাকুরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী নেত্রকোনা জেলার সচেতন সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।  নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়াস্থ জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সোমবার বেলা ৩টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলার উম্মে সালমার কারাগারের অভ্যন্তরে স্বেচ্ছাচারিতা, নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান চৌধুরী, পৌর বিএনপির সাবেক…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: তিনটি প্রকল্পে স্থানীয়দের নিজস্ব অর্থায়ন ও দুটি প্রকল্পের কাজ না করেই প্রকল্পগুলোর বিপরীতে ১০ লক্ষ টাকা আত্মসাৎের অভিযোগ উঠেছে নেত্রকোনা কলমাকান্দার পোগলা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে।  রবিবার দুপুরে এ বিষয়ে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন কলমাকান্দার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসদুজ্জামান। এরআগে গত ২১ আগস্ট ইউএনও বরাবরে অভিযোগ দেন একই ইউনিয়নের বাদে পোগলা গ্রামের মো. আ. হেলিম মিয়া।  অভিযোগে উল্লেখ, ২০২২-২০২৩ অর্থ বছরে বাদে পোগলা ঈদগাহ মাঠ হতে সেলিম মিয়ার বাড়ি পর্যন্ত দুই লক্ষ টাকার রাস্তার কাজ ও একই অর্থবছরে বাদে পোগলা মসজিদ হতে লাক মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তায় আরও দুই লক্ষ টাকার…

Read More