Author: K.M. Shakawat Hosen

স্টাফ রি‌পোর্টার : হেরোইনসহ দুই মাদক ব‌্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব-১৪ এর কি‌শোরগঞ্জ ক‌্যাম্প। তা‌দের কাছ থে‌কে ৩০ গ্রাম হে‌রোইন উদ্ধার এবং নগদ এক হাজার ছয়‌শো ১০ টাকা ও এক‌টি মোবাইল ফোন জব্দ ক‌রে‌ছে র‌্যাব। শ‌নিবার (২০) আগস্ট বি‌কেল ৪টার দি‌কে জেলার করিমগঞ্জ উপ‌জেলার আশুতিয়া পাড়া হতে তা‌দের‌কে আটক করা হয়। তা‌দের একজন একই এলাকার মৃত আব্দুল গফু‌রের ছে‌লে তহুরুল মিয়া (৫৪)। আ‌রেকজন জেলা সদ‌রে কাচারীপাড়া এলাকার ম‌তিউর রহমা‌নের ছে‌লে মো. নাঈম (৩০)। র‌্যাব-১৪ এর কি‌শোরগঞ্জ ক‌্যা‌ম্পের উপ-প‌রিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান প্রেরিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসাসিরা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির পেছনে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে সাইদুর রহমান (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নে বাট্টা মধ্যপাড়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত সাইদুর একই গ্রামের আবুল হাসেমের ছেলে এবং তিনি কৃষক ও মৎস‌্যজী‌বি ছিলেন স্থানীয়ভাবে জানা গেছে। কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বলেন, সাইদুর রহমান বাড়ির পেছনে কাইল্লাইন বিলে মাছ ধরার সময় বৃষ্টিসহ বজ্রপাত ঘটে। বৃষ্টি ও বজ্রপাত শেষে রাত পৌনে ৮টার দিকে স্বজনের খোঁজতে গিয়ে দেখতে পান বজ্রপাতের শিকার হয়ে তিনি পানিতে ভেসে আছেন। সাইদুর রহমানকে উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত…

Read More

স্টাফ রি‌পোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হালেমা আক্তার (৪৫) নামে এক নারী ট্রাকের চাপায় পিষ্ট হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে কালামার্কেট এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে ওই নারীর মাথা ছাড়া দেহের বেশিরভাগ অংশ থেতলে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছে। নিহত হালেমা আক্তার একই উপজেলা ও ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হালেমা আক্তার সকালের দিকে নিজবাড়ি থেকে কালামার্কেট এলাকায় কবিরাজের সাথে দেখা করতে যাবেন বলে বের হন। তিনি শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ওই সড়ক দিয়ে…

Read More

স্টাফ রি‌পোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপ‌জেলায় মনসা পূঁজা শে‌ষে মন্ড‌পের সাম‌নে গান বাজনার সময় পাপ্পু সরকার (২৭) না‌মে এক যুব‌ক বিদ‌্যূৎস্পৃ‌ষ্টে নিহত হ‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার রাত ৮টার দি‌কে উপ‌জেলার নওয়াগাঁও গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। পাপ্পু সরকার একই গ্রা‌মের পুর্ণ সরকা‌রের ছে‌লে। নিহতের বাবা পুর্ণ সরকার জানান, মনসা পূঁজা শেষে সন্ধ‌্যার প‌রে পাপ্পু ও তার বন্ধুরা মি‌লে এলাকার মন্ড‌পের সাম‌নে লাউড স্পিকা‌রে গা‌নের সা‌থে না‌চের তা‌লে আন‌ন্দে মশগুল ছিল। এ সময় হঠাৎ বিদ‌্যুৎ চ‌লে যায়। রাত ৮টার দি‌কে বিদ‌্যুৎ চ‌লে আস‌লে পাপ্পু লাউড স্পিকা‌রের প্লাগ স‌কে‌টের সা‌থে সং‌যোগ দি‌তে গি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়ে। তা‌কে আহত অবস্থায় উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিয়ে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোহেল মিয়া (২৫) শ্বশুড়বাড়ি থেকে স্ত্রীকে নিজবাড়িতে নিতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন। একদিন দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরের দিকে মমেক হাসপাতালে নেওয়ার পথে সোহেল মিয়া মারা যান। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বেদিখোড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। মৃতের শ্বশুড়বাড়ি দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নে বিজয়পুর ভাঙ্গতিপাড়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল মিয়ার স্ত্রী চম্পা বেগম রাগ করে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। গত রবিবার সোহেল মিয়া স্ত্রীকে নিজের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য শ্বশুড়বাড়িতে আসেন। চম্পা…

Read More

স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহীদদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে পৌরশহরে সাতপাই এলাকায় একাত্তরের দালাল নির্মূল কমিটি নেত্রকোনা পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একাত্তরের দালাল নির্মূল কমিটি পৌর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম লিমনের সঞ্চালনায় ও সভাপতি মুরাদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের দালাল নির্মূল কমিটির জেলা শাখার আহবায়ক ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কেশব রঞ্জন সরকার। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের…

Read More

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনার সীমান্তবর্তী এলাকাসহ অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক খাদ্য সহায়তার প্রতি প্যাকেটে মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তৈল, লবন ও আলু। সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন কার্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ৩১ বিজিবিরি অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া প্রায় শতাধিক অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ৩১ বিজিবির সহকারি পরিচালক মো. মমিনুল ইসলামসহ বিজিবির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপ‌জেলায় এক অজ্ঞাত (২৯) যুবতীর লাশ উদ্ধার ক‌রে‌ছে থানা-পু‌লিশ। র‌বিবার (১৪ আগস্ট) দুপু‌রের দি‌কে উপ‌জেলার চ‌ন্ডিগড় ইউ‌নিয়‌নের চারকু‌রিয়াডহর এলাকায় সো‌মেশ্বরী নদীর পা‌ড় থে‌কে উদ্ধার ক‌রা হয়। এরআ‌গে স্থানীয় এক যুবক নদী‌তে মাছ শিকা‌রের জন‌্য গে‌লে অজ্ঞাত নারীর মৃতদেহ দে‌খ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেন। দুর্গাপুর থানার প‌রিদর্শক (তদন্ত) মো. এনামুল হক অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধা‌রের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ওই নারীর জু‌তো নদীর চ‌রের একস্থান থে‌কে এবং অন‌্যস্থান থে‌কে কিছু টাকা ও ওড়না পাওয়া গে‌ছে। বালুর চ‌র থে‌কে নদীর দি‌কে টে‌নে নি‌য়ে যাওয়ার দাগও পাওয়া গে‌ছে। ধারনা করা হ‌চ্ছে চ‌রে যুবতী‌কে মে‌রে নদীর পা‌ড়ে নি‌য়ে যাওয়া…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় নিখোঁজের তিনদিন পর সাগর মিয়া (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর গলায় রশি প্যাঁচানো ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা-পুলিশ। নিহত স্কুল ছাত্র কালমাকান্দার পোগলা ইউনিয়নের রামপুর গ্রামের শাহর আলীর চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান। সাগরের পার্শ্ববর্তী গ্রাম বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের বাউসি এলাকায় হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রবিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে স্থানীয় জেলেরা কলমাকান্দার রাজনগর গ্রামের দক্ষিণ পাশে গোমাই নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বিকেলের দিকে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়ভাবে জানা যায়, নিহতের বাড়ির পার্শ্ববর্তী গ্রাম বারহাট্টার নয়ানগর গ্রামে একই বিদ্যালয়ের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনাার পূর্বধলা উপজেলা ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার জুগলী মোড় এলাকায় ঢাকা উত্তর মহানগর কৃষকলীগের সহ-সভাপতি মাজাহারুল ইসলাম সোহেরের সভাপতিত্বে আলোচনা সভা শেষে অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু উপর লিখিত বই বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আজিজ, ১০নং নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক সাগর, আওয়ামী লীগ নেতা দিদার হোসেন,…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা সদর উপজেলায় বিনা নোটিশে ভেকু দিয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন দোকান ও বসতঘর ভাঙচুরের অভিযোগ ওঠেছে কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের (৬০) বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদের সাথে দুই শতাংশ জায়গা নিয়ে গত কয়েক মাস আগে থেকে বিরোধ চলমান রয়েছে একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলেদের সাথে। বিরোধ পূর্ণ জায়গা নিয়ে আদালতে স্বত্ত্ব দখলীয় মামলাও চলমান রয়েছে। এই অবস্থায় হঠাৎ করে শুক্রবার (১২ আগস্ট) সকাল ৭টার দিকে চেয়ারম্যান ও তার লোকজন ভেকু দিয়ে সীমানার প্রাচীর নির্মানের জন্য দোকান ও ঘর ভেঙে দি‌য়ে‌ছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) মাধ্যমে ইউনিয়ন…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় বন্ধুদের সাথে পুকুরে গোসলের নেমে পানিতে ডুবে রাহুল (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুর একটার দিকে পৌরশহরে মোক্তারপাড়াস্থ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুরে পানিতে ডুবির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন শিক্ষার্থীকে উদ্ধারের পরে জেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষন করেন। নিহত রাহুল কুরপাড় এলাকায় জেলা কারাগারের দক্ষিণে নসিবের ছেলে। তিনি দত্ত উচ্চ বিদ্যালয়ের আষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জানা যায়, রাহুল চারজন সহপাঠি বন্ধুরদের সাথে পুকুরে গোসলে নামেন। সাঁতার কাটার সময় একপর্যায়ে পানিতে ডুবে যান। সাথে থাকা বন্ধুরা হৈ-ছৈ শুরু করলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে…

Read More

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭৩ তম জন্ম দিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে নেত্রকোনা জেলা দল স্বাগতিক শেরপুর জেলা দলকে ২-১ গোলে পরাজিত করেন। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে শেরপুর স্টেডিয়ামে নেত্রকোনা জেলা দলের সাথে স্বাগতিক জেলা দলের মাঝে ফুটবেল ম্যাচ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা দলের পক্ষে নেতৃত্ব দেন নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার মো. শাকের আহমেদ। নেত্রকোনার পক্ষে প্রথম গোল করেন রাসেল ও দ্বিতীয় গোলটি করেন রেজ্জাতুল। স্বাগতিকদের পক্ষে গোল করেন রিপন। খেলা শেষে বিজয়ী ও বিজীত দুই দলকে পুরস্কিত করা হয়। উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন শেরপুরের…

Read More

স্টাফ রিপোর্টার : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ঔষধ দেওয়ার হয় রোগীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ দেওয়ার অভিযোগ ওঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও স্টোর কিপারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে ফার্মাসিস্ট মো. শাহজাদা ও স্টোর কিপার আবুল কালাম ভূক্তভোগী মিজানুর রহমানকে (৪৬) মেয়াদ উত্তীর্ণ গার্গল ও মাউথওয়াস ঔষধ দেন তারা। ভূক্তভোগী উপজেলার বহুলী গ্রামের বাসিন্দা ও পূর্বধলা বাজারের ক্রোকারী ব্যবসায়ী মিজানুর রহমান জানান, দাঁতের ব্যাথার চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগ থেকে পাঁচ টাকা টিকেট কেটে হাসপাতালের ডাক্তার দেখাই। ডাক্তার মুখওয়াসের ঔষধসহ কয়েক প্রকারের ঔষধ লিখেন ও হাসপাতাল থেকে দেওয়ার জন্য স্লিপ লিখে দেন চিকিৎসক। স্লিপটি ফার্মাসিস্ট মো.…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টার চন্দ্রমল্লিকা নামক ভবনে দুতলার একটি ফ্ল্যাট থেকে দরজার তালা ভেঙে দিন দুপুরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই ফ্ল্যাটে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম তার পরিবারসহ থাকেন। খবর পেয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম ও কলমাকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা ঘটনাস্থল পরির্দশন করেছেন। জান্নাতুল ইসলাম মীম সাংবাদিকদের বলেন, তিনি সকাল ৯টার দিকে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তার স্বামী সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলাম। তিনিও স্কুলের উদ্দেশ্যে একই সময় বাসা থেকে বের হন। তার চার বছরের ছেলে আখিব (৪)…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দৃকত বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মালিকবিহীন ধ্বংসপ্রাপ্ত মাদকের মধ্যে রয়েছে আট হাজার ৯৭৪ বোতল বিভিন্ন প্রকার মদ, ৬৬ বোতল বিয়ার, ২৫৭ বোতল ফেন্সিডিল, ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস সেনেগ্র/ভায়াগ্রা ট্যাবলেট। এসব জব্দকৃত মাদকদ্রবের মূল্য এক কোটি ৩৭ লক্ষ ২৫ হাজার তিনশো টাকা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের কার্যালয়ে এমটি পার্কে ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানের মাধ্যমে এগুলো ধ্বংস করা হয়। এ অনুষ্ঠানে ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া তার বক্তৃতায় জানান, ২০১৭ সালের ডিসেম্বর মাস হতে চলতি বছরের মে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ড্রাম ট্রাকের চাকা লিকেজ (ব্রাস্ট) হয়ে পড়লে এর পেছনে বাইকের (মোটরসাইকেল) ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় বাইক চালক শামছুল হক (৪০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে থানা-পুলিশ। সোমবার (১ আগস্ট) দুপুরের দিকে আটককৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে জানায় পুলিশ। নিহত শামছুল হক পূর্বধলার শ্যামগঞ্জ মইলাকান্দা গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে। নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন জেলার দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নে শ্রীরামখীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। শামছুল হক স্ত্রীর চাকুরির কারণে শ্বশুড়বাড়ি শ্রীরামখীলায় থেকে মাছের খামার পরিচালনা করতেন এবং তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। মাঝে মধ্যে শ্বশুড় বাড়ি থেকে নিজ বাড়িতে যাতায়াত…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আবু সাঈদ ভূইয়া (৬৪) নামে এক বৃদ্ধ মুদি দোকানির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। রবিবার (৩১ জুলাই) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। আবু সাঈদ ভূইয়া উপজেলার সদর ইউনিয়নের মুক্তিনগর গ্রামে মৃত খোরশেদ ভূইয়ার ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এস,আই) লাভলু আহমেদ জানান, গত শনিবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে স্ত্রী ও নাতনীকে নিয়ে ঘুমিয়ে পড়েন আবু সাঈদ। পরে মধ্যরাত অনুমান দেড়টার দিকে হঠাৎ ঘুম থেকে মৃতের স্ত্রী স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে পাশের রুমে গিয়ে দেখেন প্লাস্টিকের রশি…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩১ জুলাই) সকালে অফিস সময়ে আসলে চুরির ঘটনা জানতে পারেন ইউএনও। ধারনা করা হচ্ছে এর আগে শনিবার দিনগত রাতে যে কোন সময় নিচতলার বাথরুমের গ্রীল ভেঙে প্রবেশ করে চুরির ঘটনা ঘটে থাকতে পারে। এ সময় ইউএনও অফিসের পাশের কক্ষের আলমারি থেকে চার লক্ষ টাকা ও সিসিটিভির দুটি ডিভিআর সেট চুরি গেছে। আটপাড়ার ইউএনও শাকিল আহমেদ জানান, রবিবার সকালে অফিসে সময়ে কার্যালয়ে আসলে দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, নগদ টাকা ও সিসিটিভির ডিস্ক চুরি হয়ে গেছে। পুলিশকে বিষয়টি জানালে থানা ও…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় খালি ট্রাক ও অটোরিকশার (সিএনজি) সংঘর্ষে মো. হাবিুবুর রহমান (৪২) নামে একজন ঘটনাস্থলে নিহত ও আরো চারজন আহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাদ গ্রামের মৃত জহুর আলী ছেলে। নিহত ও আহতরা সকলে সিএনজির যাত্রী ছিলেন এবং আহতরা একই পরিবারের সদস্য ও জামালপুর জেলার বাসিন্দা জানা গেছে। রবিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পূর্বধলা উপজেলার মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত মুক্তার হোসেনের বাবা মৃত মতিউর রহমান জানা গেলেও একই পরিবারের অন্য তিন সদস্যের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পূর্বধলার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আক্তারুজ্জামান এ দুর্ঘটনায়…

Read More