Author: K.M. Shakawat Hosen

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নে জিতন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। শুক্রবার (৮ জুলাই) দুপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় ও গ্রামীণফোনের সহযোগিতায় বন্যা কবলিত মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, তেল, ডাল, লবন, চিনি, সুজির প্যাকেট। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মাজাহারুল ইসলাম, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঈদ উপলক্ষে বিতরনের ভিজিএফের চালসহ ইঞ্জিন চালিত মালবাহী নৌকা আটক করেছে স্থানীয়রা। স্থানীয়দের সাথে তর্কবিতর্কের একপর্যায়ে নৌকার মাঝি ও লোকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। নৌকায় থাকা তিনজনের মধ্যে গজামারি এলাকার দুলাল মিয়ার ছেলে আরমান (১৯) নামে একজনকে আটক করে পুলিশে সোপার্দ করে স্থানীয়রা। একই এলাকার দুদু মিয়ার ছেলে জজ মিয়া নামে একজন গণধোলাইয়ের শিকার হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। আরেকজন পালিয়ে যান। তার পরিচায় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৭ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নে মেদিকান্দা এলাকার মেদি খালের ব্রিজের কাছ থেকে স্থানীয়দের সন্দেহ হলে নৌকাটি আটক করে।…

Read More

স্টাফ রিপোর্টার : সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কলমাকান্দা থেকে রংছাতির ইউনিয়নের পাচগাঁও সড়কের একটি ব্রীজ ও কালভার্টের সংযোগ সড়কের দুপাশের মাটি সরে যাওয়ায় সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সড়ক দিয়ে শুধু কলমাকান্দার রংছাতি ইউনিয়নের বাসিন্দা যাতায়াত করেন শুধু তাই না। পার্শ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগর ও তাহেরপুর উপজেলাবাসীও এ সড়ক দিয়ে কলমাকান্দা, নেত্রকোনা, ময়মনসিংহ ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আসা-যাওয়া করেন। সবমিলিয়ে দৈনিক লাখো মানুষে যাতায়াত কলমাকান্দা-পাচগাঁও সড়কটি দিয়ে। গত ১৬ জুন আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এ সড়কের হাসা নোয়াগাঁও এলাকায় মাঝারি আকারের ব্রীজটির দুপাশের সংযোগ সড়কের ৩০ ফুটেরও বেশি মাটি সরে পড়ে ও…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফিল্মী স্টাইলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাজারের দোকান ঘর থেকে দুই ব্যবসায়ীকে অপরহরণ করে ট্রলারযোগে (ইঞ্জিন চালিত নৌকা) নিয়ে আসে অপহরণকারীরা। ৯৯৯-এ কল পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অপহরণের দুই ঘন্টার মধ্যে অপহৃত ব্যবসায়ীদের উদ্ধার করেছে থানা-পুলিশ। এ ঘটনায় এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত দিপাকর তালুকদার (৩৭) তিনি উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়ইউন্দ বাজারে নগদ, বিকাশ ও ফ্লেক্সি লোড ব্যবসায়ী এবং সাবেক ইউপি সদস্য। আরেকজন হলেন একই বাজারের ঔষধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক রিপন তালুকদার (৪২)। দুজনেই বড়ইউন্দ গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন- বড়খাপন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মাইন উদ্দিন বিশ্বাস (৫৬),…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অফ উত্তরার পক্ষ থেকে সংখ্যালঘুসহ বন্যায় দুর্গত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। ঢাবির সাবেক-বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের অর্থায়নে দুর্গতদের সহায়তায় এগিয়ে আসেন ওই বিশ্ববিদ্যালয়ের ১৫ মেধাবী শিক্ষার্থী। এ দলের নেতৃত্ব দেন ঢাবির স্টুডেন্ট অফ উত্তরার সভাপতি প্রিন্স মাহমুদ ও সাধারণ সম্পাদক আহনাফ মোহাম্মদ তৌসিফ। সার্বিকভাবে সহযোগিতা করেন নেত্রকোনা মিতালী সংঘের সাধারণ সম্পাদক শাহ রফিকুর রহমান এপোলো। মঙ্গলবার (৫ জুলাই) দিনব্যাপী কলমাকন্দার সদর ইউনিয়নের ডোরিয়াকোনা ভাসমান বেদেপল্লীসহ শিংপুর, চামারজানি, গোপিপাড়া, বড়শালজান, ছোট শালজান এলাকার দেড়শো হিন্দু ধর্মালম্বীসহ তিনশো বানবাসির মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন শিক্ষার্থীরা। ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে, চাল, ডাল,…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার মাঘানসহ পৌরশহরের দেওথান ও মাইলোড়া এলাকায় অন্তত ২৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। এছাড়া কয়েকটি গরু ও রাজ হাঁসকেও কামড়িয়েছে ওই কুকুর। এলাকাবাসী জানান, একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তা বা বাড়ির পাশে যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এছাড়া কয়েকটি গরু ও হাঁসকেও কামড়েছে। এনিয়ে এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিয়ে মানুষ বেশি ভয়ে আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন এতথ্য নিশ্চিত করে বলেন, এই দুই দিনে নারী-পুরুষ…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বন্যার্তদের পাশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির নেত্রকোনার ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উদ্যেগে পাঁচশো বানবাসীর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। সোমবার (৪ জুলাই) দিনব্যাপী খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নে শালদীঘা জিবি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, চিরা, পানির বোতল ও ঔষধ। বিজিবির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন, চাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৩ নম্বর, ৭ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ২৫০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে জনপ্রতি দশ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়। সমাজ সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বানভাসি মানুষের মাঝে এসব ত্রাণ বিতরন করেন। এ সময় ইউপি সদস্যগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বলেন, বন্যা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিয়মিত দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পানি কমতে শুরু করায় মানুষ ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু…

Read More

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে নেত্রকোনার মোহনগঞ্জে ১৫০ জন বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল ও সেমাইসহ বিভিন্ন খাদ্য উপকরণের পাশাপাশি প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসি ও আশপাশের বন্যাকবলিত মানুষদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা এ ত্রাণ বিতরণ কাজে সহযোগীতা করেন। এ সময় বন্যার্তের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন বাংলাদেশ পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ন মহাসচিব সাবেক সহকারী পুলিশ…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের টিন কেটে ও কক্ষের জানালা ভেঙে ডোবা থেকে মাছ ধরার জন্য অবৈধপন্থায় বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ কার্যক্রম চালায় স্থানীয় তিন যুবক। বাঁধা দিলে বিদ্যালয়ের শিক্ষক মো. মোস্তফা কামালকে বাঁশ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে যুবকেরা। তিনি উপজেলার কৈলাটি ইউনিয়নের সেহড়াউন্দা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার মাথায় নয়টি সেলাই ও বাম হাত ভেঙে গেছে। অভিযুক্ত তিন যুবক হলো- উপজেলার সেহড়াউন্দা গ্রামের হেলাল মিয়ার ছেলে মোবারক (২০), বকুল মিয়ার ছেলে সুমন (২০) ও সেকুল মিয়ার ছেলে শরীফ (১৫)।…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ময়মনসিংহ অঞ্চলের মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে পৌরশহরের কালিবাড়ি এলাকায় শতাধিক মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরআগে বারহাট্টায় একশ বন্যার্তর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ময়মনসিংহ অঞ্চলের জ্যেষ্ঠ নেতা মো. রফিকুল ইসলাম রবি, নারী নেত্রী সুফিয়া খাতুন, সংগঠক সাইফুল ইসলাম (ভুট্টো), ফরমান আলী, আব্দুস সামাদ ও মোহনগঞ্জ শাখার সভাপতি সুভাস দত্ত উপস্থিত ছিলেন। মো. রফিকুল ইসলাম রবি জানান, আজ আমরা বারহাট্টা ও মোহনগঞ্জ এলাকায় দুই শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ দিয়েছি। আগামীকাল…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় বড় ভাইকে হত্যা শেষে লাশ গুম করার অপরাধে ভাবী ও ভাবীর বাবাকে আসামি করে দায়েরকৃত মামলায় ভিকটিমকে (মৃত ব্যক্তি) জীবিত উদ্ধার করেছে সিআইডি। রবিবার সকালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার সাইয়েদ আহমেদ এতথ্য নিশ্চিত করেন। জীবিত উদ্ধার শাহজাহান কবির নেত্রকোনা কলমাকান্দা উপজেলার বাদে আমতৈল গ্রামের মৃত ইন্নছ আলী ছেলে। তাকে জামালপুরের নুরুন্দি শৈলেরকান্দা পীরের মাজার এলাকা থেকে উদ্ধার করে সিআইডি। মামলার বাদী হলেন ভিকটিমের (শাহজাহান) ছোট ভাই আবুল খায়ের। তিনি তার ভাইকে হত্যা শেষে গুম করে অন্যত্র লুকিয়ে ফেলার অপরাধে আদালতে হত্যা মামলা দায়ের করেন। এরআগে ভাই নিখোঁজের বিষয়ে থানায় জিডিও করেন। আসামিরা হলেন- ভাবী (শাহজাহানের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমকাকান্দা উপজেলায় বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে তিন বছর বয়সি নুসরাত জাহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সন্ধ্যার আগে উপজেলার চিনাহালা গ্রামে পানিতে ডুবির ঘটনা ঘটে। নুসরাত জাহান একই গ্রামের মো. সোহেল মিয়া ও মোছা. পারভীন আক্তার দম্পত্তির একমাত্র সন্তান ছিল। বাবা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। জানায়, নুসরাতে মা রান্না ঘরে কাজে ব্যস্ত সময় পাড়র করছিল। নুসরাত উঠানে খেলা করছিল। সকলের অজান্তে কোন এক ফাঁকে উঠানের কাছে আসা বন্যার পানিতে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যার আগে নুসরতকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য নিয়ে আসে পরিবারের লোকজন। কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি…

Read More

স্টাফ রিপোর্টার : ঢাকা আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে ও বর্বরোচিত হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঘন্টাব্যাপী পৌরশহরে আবু আব্বাছ কলেজের আয়োজনে ওই কলেজের সামনের সড়কের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচী পালিত হয়। শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. নাজমুল কবির সরকারের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত কুমার সাহা রায়রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক বদিউজ্জামান প্রমুখ। সহকারি অধ্যাপক মো. নাজমুল কবির সরকার বলেন, ‘শিক্ষককে পুলিশ প্রহরায়…

Read More

স্টাফ রিপোর্টার : ত্রাণ নিয়ে বন্যায় দুর্গতদের বিতরণ করতে যাওয়ার সময় ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) নেত্রকোনায় ডুবির ঘটনা ঘটেছে। ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কলমাকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দল। টাঙ্গাইল থেকে ত্রাণ নিয়ে আসা ১২জন ব্যবসায়ী স্থানীয়দের সহায়তায় উদ্ধার প্রাণে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও তিন চতুর্থাংশ ত্রাণের প্যাকেট ভিজে নষ্ট হয়েছে। জানা যায়, ছয়শো ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে সাত কেজি চাল, এক কেজি করে লবণ, ডাল, আলু ও পেঁয়াজ এবং আধা লিটার ভোজ্য তেল। বুধবার (২৯ জুন) সকালের দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নোয়াগাঁও এলাকার সোনাডুবি হাওরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ত্রাণ নিয়ে আসা…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম, সেবার নিম্ন মান ও পল্লীবিদ্যুতের গ্রাহক হয়রানিসহ বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষোভ করা হয়েছে। তবে এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে উল্লেখ করা হয়। বুধবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলার অডিটরিয়াম মাল্টিপারপাস হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম, ওসি রাশেদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, সাবেক জেলা পরিষদ সদস্য এড. আব্দুল হান্নান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার শান্তা, পল্লীবিদ্যুতের মোহনগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় মহারাজা কুমুদ চন্দ্র পাইলট (এম.কে.সি.এম) সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচীর ঘোষনা করে শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে দুর্গাপুর পৌরশহরে প্রেসক্লাব মোড়ে ছাত্র, অভিভাবক ও সুশীল সমাজের ব্যানারে অবস্থান নেয় ছাত্ররা। পাঁচ মিনিটের মধ্যে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এসে শিক্ষার্থীদের জানায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন। এতে ছাত্ররা আন্দোলন সমাপ্তির ঘোষনা করেন। মহারাজা কুমুদ চন্দ্র পাইলট (এম.কে.সি.এম) সরকারি উচ্চ বিদ্যালয়টি দুর্গাপুর পৌরশহরে এম.কে.সি.এম মোড়ে অবিস্থিত। বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক এসএম আলমগীর হাসান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করছেন। এবার…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বসত বাড়ির আনুমানিক ১৩ গজ পূর্বে ফসলি জমিতে বন্যার পানিতে ডুবে ১৮ মাস বয়সি আলো মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরের দিকে উপজেলার বাতানিয়াপাড়া গ্রামের আলী আজগর ও মোছা. খালেদা আক্তার দম্পত্তির কন্যা। কলমাকান্দা ওসি মো. আবদুল আহাদ খান পানিতে ডুবে শিশুর মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, আলো মনির বাবা মাছ ব্যবসায়ী। তিনি ব্যবসার কারণে সকালে পাঁচগাও বাজারে চলে যান। শিশুটির মা খালেদা আক্তার সংসারের কাজে ব্যস্ত ছিলেন। আলো মনি তাদের ঘরের বারান্দায় খেলাধুলা করতে ছিল। শিশুটির মা হঠাৎ মেয়েকে বারান্দায় দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে দুপুরের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে চার লাখ ১২ হাজার টাকা মূল্যমানের ভারতীয় মসল্লা এলাচ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন। ওই ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে উপজেলার লেংগুরা ইউনিয়নে অবস্থিত লেংগুরা বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) ১১ সদস্যের টহল দল মালিকবিহীন অবস্থায় একশো তিন কেজি এলাচ জব্দ করে। চোরাচালানী এ পণ্য নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা দেওয়া হবে। মঙ্গলবার (২৮ জুন) দুপুর ২টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া। বিজ্ঞপ্তিতে জানা যায়, নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৭ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে লেংগুরা বিওপির…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং পণ্য ও এর মূল্য তালিকা প্রদর্শন না করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- জজ এন্টারপ্রাইজ, শাহজাহান মিষ্টিঘর, রাব্বি স্টোর ও মিঠুন মেডিকেল হল। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে উপজেলার ইলাশপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন ওই অধিপ্তরের সহকারি পরিচালক মো. শাহ আলম। এসময় তিনি চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় এবং তাদেরকে সতর্ক করেন। এ অভিযানে জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো. হাবিল উদ্দীন, পূর্বধলা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাশিম উদ্দিন খান ও পুলিশের একটি দল সাথে ছিলেন।

Read More