নিজস্ব প্রতিবেদক: নেত্রকােনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসূচী গ্রহন করেছে উপজেলা ছাত্রদল।
এ দিবসটি উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কলমাকান্দা কলেজের মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের হয়। সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সমানে দিয়ে কলমাকান্দা মারকাজ মাঠে এসে শেষ হয় আনন্দ র্যালিটি।
র্যালিতে নেতৃত্ব দেন ,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ ও সদস্য সচিব শেখ রবিন।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপির আহবায়ক এম এ খায়ের, সাবেক জেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম কেরণ, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান পাঠান বাবুল, আনোয়ারুল ইসলাম টুটন, মো. সাইদুর রহমান ভূইয়া, মো. ওবায়দুল হক, আব্দুল মতিন, হারেজ রহমান নাজিম , মো. রফিকুল ইসলাম রফিক, কৃষক দলের সভাপতি মো. শামছুক হক, উপজেলা যুবদলের আহবায় মো. জহিরুল ইসলাম জহির ও সদস্য সচিব সোলায়মান হক, ছাত্রদল নেতা গোলাম রসুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল ও সদস্য সচিব মো. ইয়াছিন আরাফাত, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম প্রমূখ।
এছাড়াও র্যালিতে বিএনপি এবং আটটি ইউনিয়ন ছাত্রদলসহ শ্রমিকদল, সেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন ।


